রঙ্গিন ম্যান্ডালা আর্টঃমোমবাতিতে ম্যান্ডালা অংকন।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি।আজ ১৮ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ৩রা অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ।। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি রঙ্গিন ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে মোমবাতিতে রঙ্গিন ম্যান্ডালা অংকন। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি রঙ্গিন ম্যান্ডালা আর্ট আপনাদের সামনে উপস্থাপন করবো।ম্যান্ডালা আর্ট করতে যদিও সময় বেশি লাগে ,তবে শেষ হওয়ার পর দেখতে বেশ ভালো লাগে। আজকের ম্যান্ডালা আর্টটি আমার বেশ ভালো লেগেছে। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের রঙ্গিন ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, বিভিন্ন রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম মোমবাতিতে রঙ্গিন ম্যান্ডালা অংকন।
উপকরণ
১। সাদা কাগজ
২।বিভিন্ন রং এর জেল পেন
৩।স্কেল
৪।পেন্সিল
৫।রাবার
ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ
ধাপ-১
প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।
ধাপ-২
এরপর একটি মোমবাতি এঁকে নিয়েছি। এবং কিছু অংশ রং করে নিয়েছি।
ধাপ-৩
এরপর গলে পরা মোমের মধ্যে কিছু ডিজাইন এঁকে নিয়েছি। দেখতে সুন্দর লাগার জন্য।
ধাপ-৪
মোমবাতির উপরের দিকে কিছু ফুলের ডিজাইন এঁকে নিয়েছি। এবং ডিপ করে নিয়েছি। সুন্দর দেখার জন্য।
ধাপ-৫
মোমবাতির মারঝখানের অংশে আরো কিছু ডিজাইন এঁকে নিয়েছি। এবং ডিপ রং করে নিয়েছি।
ধাপ-৬
এরপর নিচের দিকে কিছু ডিজাইন এঁকে নিয়েছি গোলাপী ও নীল রং দিয়ে।
শেষ ধাপ
শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।
উপস্থাপনা
আশাকরি আজ আমার মোমবাতিতে ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে।সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।
পোস্ট বিবরণ
| পোস্ট | ম্যান্ডালা আর্ট |
|---|---|
| পোস্ট তৈরি | selina 75 |
| ডিভাইস | Redmi Note A5 |
| তারিখ | ৩রা অক্টোবর, ২০২৩ |
| লোকেশন | ঢাকা |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
খুব সুন্দর মোমবাতির ম্যান্ডেলা আর্ট করেছেন। ম্যান্ডেলা আর্ট করতে আমার কাছে খুব ভালো লাগে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে মোমবাতির ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
ম্যান্ডালা আর্ট করতে একটু সময় লাগে । তবে করার পর বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ ভাইয়া।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
আপু আপনার আর্ট গুলো যতই দেখি ততই ভালো লাগে। আপনি খুব সুন্দর আর্ট করেন।মোমবাতির ম্যান্ডালা আর্ট দেখে মুগ্ধ হলাম। দেখতে খুবই সুন্দর হয়েছে আপু। নতুন কিছু করার চেষ্টা করেছেন দেখে অনেক ভালো লেগেছে।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে এবং সময় ব্যবহার করে, যে কোন কাজ করলে তা এমনিতেই অনেক বেশি সুন্দর হয়। নীল বিভিন্ন রকমের রং এবং রঙিন কলম ব্যবহার করে অনেক সুন্দর করে একটা রঙিন মোমবাতির ম্যান্ডেলা আর্ট করেছেন। এই ম্যান্ডেলা আর্ট এবং ভিতরের নিখুঁত ডিজাইন গুলো দেখে অনেক মুগ্ধ হলাম আমি। আপনি সব সময় নিজের দক্ষতাকে কাজে লাগিয়ে সব কাজ করার চেষ্টা করেন দেখে ভালো লাগে।
আমি চেস্টা করি ভালোভাবে যে কোন কাজ করতে। অনেক ধন্যবাদ ভাইয়া।
আপনি আজকে দারুন একটি মেন্ডেলার চিত্র অঙ্কন করেছেন । মোমবাতির মেন্ডেলার চিত্র অঙ্কন যেটা আগে কখনো দেখা হয়নি খুবই ভালো লাগলো। এই ধরনের ক্রিয়েটিভিটি মূলক কাজ গুলো খুবই ভালো লাগে। যেটা আপনার অনেক বড় দক্ষতা সত্যি এই ধরনের কাজ প্রশংসার দাবিদার।
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
খুব সুন্দর একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। এরকম ম্যান্ডেলা আর্ট গুলো আমার খুব ভালো লাগে। আপনার টাও অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা রইল।
আমারও ম্যান্ডালা আর্ট করতে বেশ ভালো লাগে। অনেক ধন্যবাদ আপু।
আপু খুবই চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার এই আর্ট আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন করাতে আপনার আর্ট দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। রঙিন আর্ট দেখতে সবসময়ই ভালো লাগে। ধন্যবাদ এত সুন্দর আর্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।
Upvoted! Thank you for supporting witness @jswit.
মোমবাতির ম্যান্ডালা অংকন দেখতে অনেক চমৎকার লাগছে। আপনি আপনার অঙ্কন পদ্ধতি আমাদের মাঝে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য
ধন্যবাদ ভাইয়া মন্তব্যের জন্য।
আপনার করা এই রঙিন মোমবাতির ম্যান্ডেলা আর্ট টা দেখার সাথে সাথে আমি তো মুগ্ধ হয়ে তাকিয়ে ছিলাম। ভিন্ন ভিন্ন কালারের কলম হওয়ার কারণে,আর্টটা অনেক বেশি সুন্দর লেগেছে দেখতে। আপনি এই মোমবাতিটা অনেক বড় করে অঙ্কন করেছেন,যার কারণে আরো সুন্দর হয়েছে। বুঝতেই পারছি অনেক বেশি সময় লেগেছিল এটি অংকন করতে।
ম্যান্ডালা আর্ট করবো বলে মোমবাতি বড় করে এঁকেছি। অনেক ধন্যবাদ আপু।