জেনারেল রাইটিংঃনদী দিবস।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে নদী দিবসের শুভেচ্ছা।

গতকাল ছিল বিশ্ব নদী দিবস। আশাকরি সবাই ভালো আছেন? আমিও ভালো আছি। আজ ১০ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২৫ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। দেশের বিভিন্ন স্থানে গত কয়েকদিন ধরেই বৃষ্টি হচ্ছে। অতি বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে হয়ে অনেক মানুষ দূর্ভোগের মধ্যে পড়েছেন। আশ্বিনে যেন আষাঢ়ে বৃষ্টি। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছে একটি জেনারেল পোস্ট নিয়ে। কি বিষয়ে পোস্ট দিব অনেকেই বুঝে ফেলেছেন নিশ্চয়! ঠিকই ধরেছেন বন্ধুরা, আজকের পোস্ট নদী বিষয়ক। গত ছিল বিশ্ব নদী দিবস সে সম্পর্কে দু;চারটি কথা আজ শেয়ার করবো আপনাদের সাথে। আশাকরি ভাল লাগবে আপনাদের।

aaa.jpg

source

বিশ্ব নদী দিবস। বিশ্বের অন্যান্য দেশের মত বাংলাদেশেও পালন হয়েছে দিবসটি। নদী আমাদের বন্ধু। অনেক নদী হারিয়ে গেছে,হারিয়ে যাচ্ছে প্রতিনিয়ত। শুধু আমাদের দেশেই না এই চিত্র বিশ্বব্যাপী। নদীর প্রয়োজনীয়তা, নদী রক্ষায় সচেতনতা বৃদ্ধির লক্ষ্য প্রতি বছর সেপ্টম্বর মাসের চতুর্থ রবিবার এই দিবসটি পালিত হয়ে আসছে। এই দিবসটি পালনের ইতিহাস কিন্তু বেশী দিনের না। সারা বিশ্বে আবহাওয়ার বৈশ্বিক পরিবর্তন ঠেকাতে নদী গুলো রক্ষার তাগিদ থেকে দিবসটি উদযাপনের সূত্রপাত। শুরুটা করে বৃটিশ কলম্বিয়া ইনস্টিটিউট অব টেকনোলজি ১৯৮০ সালে। ২০০৫ সালে জাতীসংঘ দিবসটিতে অনুস্বাক্ষরের পর বিশ্ব ব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। আমাদের দেশেও এখন সরকারী-বেসরকারী বিভিন্ন সংস্থা দিবসটি পালন করে থাকেন। বিশ্ব নদী দিবসে এবারের প্রতিপাদ্য বিষয় "রাইটস অব রিভার"।

আমাদের দেশ নদী মাতৃক বাংলাদেশ। নদীকে ঘিরেই একসময় ছিল জনপদ ও নগরের গড়ে উঠা। ব্যবসা-বানিজ্যের কেন্দ্র বিন্দু। আমাদের দেশের এমন কোন মানুষ নেই, যার বাড়ীর পাশ দিয়ে বা হাফ কিলো/এক কিলোমিটারের মধ্যে নদী নেই। আগে নদীগুলো কি ছিল, বাপ-দাদা-দাদীর গল্পে অনেক শুনিছি। বর্তমান নদীর সাথে মেলালে কষ্ট হয়। অনেক নদী দখল হয়ে গেছে। অনেক নদী নাব্যতা হারিয়ে মরা নদীতে পরিণত হয়েছে। অনেক নদী মানচিত্র থেকে মুছে গেছে। কতশত নদী নাই হয়ে গেছে। আর এই নদী গুলোকে ধবংস করেছে মানুষ আর মানুষের আয়েসী জীবন যাপনের উন্নয়ন। অপরিকল্পিত বাধ-রাস্তা-ব্রিজ নির্মাণ, পয়নিস্কাষণ ও কারখানার বর্জ্র নদীতে যুক্ত করা, দখলদার কর্তৃক নদীর পাড় দখল। সব ধরণের আবর্জনা নদীতে নিক্ষেপ (বিশেষ করে পলিথিন), বালু খেকোদের বালি উত্তোলন নদী গুলোকে ধবংস করে দিয়েছে। দেখার যেন কেউ নেই!

মাছে ভাতে বাঙালি ছিলাম আমরা। এখন সে কথা বলা মুশকিল। নদী দূষণের ফলে মাছ তেমন পাওয়া যায় না নদী গুলোতে। পাওয়া গেলেও আকাশ ছোয়া দাম নদীর মাছের। নদীকে ধবংস করার পিছনে বানিজ্য আছে। নদী ধবংসের জন্য যারা দায়ী তারা অনেক শক্তিশালী । ধরা ছোয়ার বাইরে সবসময়। তাই আজ নদী দিবসেও নদী রক্ষার জন্য যত জোড়ে আওয়াজ উঠার কথা তত আওয়াজ নেই। নদীকে কেন্দ্র করে লক্ষ লক্ষ মানুষের কর্মসংস্থান হত ,অনেক মানুষেই এখন বাপ-দাদার পেশা ছেড়ে অন্য পেশায় ঝুঁঁকছে। কিন্তু তারা কি ভাল আছে?

কত নদী এখন আছে আমাদের দেশে তার হিসেবে যথেষ্ট গরমিল। সঠিক পরিসংখ্যান নেই। আমাদের একটা নদী কমিশন আছে। হয়ত একদিন জানতে পারবো আমাদের কত নদী জীবিত আছে! আমাদের নদী আমাদেরই রক্ষা করতে হবে। নিজ নিজ এখতিয়ারের ভিতর আওয়াজ তুলতে হবে নদী রক্ষার জন্য ।হয়ত একদিন সে আওয়াজ পৌছাবে জায়গামত।আমাদের এখনো যে নদীগুলো জীবিত আছে সে গুলো বাঁচিয়ে রাখার দায়িত্ব আপনার -আমার সবার। সবাই ভালো থাকুন। আবার দেখা হবে আগামীকাল অন্য কোন পোস্ট নিয়ে।

পোস্ট বিবরণ

শ্রেণীজেনারেল রাইটিং
পোস্ট তৈরি@selina75
তারিখ২৫ সেপ্টেম্বর, ২০২৩
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

নদীমাতৃক দেশ বাংলাদেশ। আমাদের দেশে অসংখ্য নদী রয়েছে। আর এইসব নদী গুলোতে প্রচুর পরিমাণে সে সময় মাছ পাওয়া যেত। আর এজন্য তো আমাদেরকে মাছে ভাতে বাঙালি বলা হতো। কিন্তু বর্তমানে আমাদের দেশের নদী- নালা গুলো ধ্বংসের দিকে। আর এর জন্যই আমরা ক্ষতির সম্মুখীন হচ্ছি। নদী দিবস সম্পর্কে কোন চমৎকার লিখেছেন বেশ ভালো লেগেছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

নদী ধবংস হওয়ার জন্য আমাদের পরিবেশে বড় প্রভাব পড়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

দেখার কেউ নেই আপু! যে নদীকে ঘিরে এত এত কর্মসংস্থান সে হিসেব যদি বাদও দেই,,, বাস্তুতন্ত্র এর খুব গুরুত্বপূর্ণ একটি অংশ কিন্তু নদী। আমরা জানি যে বাস্তুতন্ত্র এর কোন একটি অংশে বিরুপ প্রভাব পড়লে তার ইফেক্ট পুরো বাস্তুসংস্থানের উপর পরে। তার ই প্রভাবে নদীর মাছের বদলে আমাদের খেতে হয় চাষের মাছ তাও আকাশচুম্বী দামে। সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে সচেতন হতাম, তাহলে খুবই ভালো হতো....

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিক তাই আপু। আমাদের সকলেরই সচেতন হতে হবে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64475.84
ETH 1855.86
USDT 1.00
SBD 0.38