এসো নিজে করি সপ্তাহ- ১ম দিন। টুথ পেস্ট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে মহান মে দিবসের শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন? সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ ১৮ই বৈশাখ, গ্রীষ্মকাল,১৪৩১বঙ্গাব্দ। ১লা মে,২০২৪ খ্রীস্টাব্দ।

pe5.jpg

pe9.jpg

pe7.jpg

আজ মহান মে দিবস। সকল সকল শ্রমজীবি মানুষের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আমার ব্লগ শুরু করছি।আজ এসো নিজে করি সপ্তাহের প্রথম দিনে আমি একতি পেন্সিল বক্স তৈরির ডাই নিয়ে হাজির হয়েছি। পুরাতন জিনিসকে নতুনভাবে তৈরি করে ব্যবহার করার উপযোগি করা, আমার একটি পছন্দের কাজ। আর তাই বন্ধুরা, টুথ পেস্টের প্যাকেট ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম। সেই প্যাকেট ব্যবহার করেই আমার আজকের ডাই প্রজেক্ট উপস্থাপন। আজকের পেন্সিল বক্স তৈরি করতে প্রধান উপকরণ হিসে বে ব্যবহার করেছি, পুরাতন পেস্ট এর প্যাকেট ও রঙ্গিন কাগজ । এছাড়া আনুসঙ্গিক অন্যান্য উপকরণ কি ব্যবহার করেছি এবং কিভাবে তৈরি করেছি ,তা নিম্নে সবিস্তারে বর্ণনা করেছি। অনেক কথা হয়েছে, আর কথা নয়, চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি করলাম,পেন্সিল বক্সটি। আশাকরি, আজকের ডাই প্রজেক্টটি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

pe31.jpg

pe20.jpg

১।গোলাপী রং এর কাগজ
২। গ্লু
৩। কাঁচি
৪।পুরাতন পেস্টের প্যাকেট'
৫।বিভিন্ন রং এর জেল পেন
৬।পেন্সিল
৭।কালো রং এর সাইন পেন
৮।বিস্কিটের প্যাকেট

পেন্সিল বক্স তৈরির ধাপ সমূহ

ধাপ-১

pe32.jpg

pe33.jpg

pe34.jpg

প্রথমে পুরাতন পেস্টের প্যাকেটের উপরের পলিথিন তুলে ফেলেছি। তা নাহলে কাগজ লাগানো যাবে না।এরপর প্যাকেটটি এক দিকের বার্তি কাগজ কেটে সমান করে নিয়েছি।

ধাপ-২

pe35.jpg

pe30.jpg

pe29.jpg

এবার পেস্টের প্যাকেটির উপর গোলাপী রং এর কাগজ গাম দিয়ে লাগিয়ে নিয়েছি।এবং প্যাকেটটির চারপাশ সুন্দর ভাবে কাগজ লাগিয়ে নিয়েছি।

ধাপ-৩

pe28.jpg

pe27.jpg

এবার পেন্সিল বক্স এর ঢাকনা তৈরি করার জন্য বিস্কিটের প্যাকেট উপর পেস্টের প্যাকেট বসিয়ে দাগ দিয়ে নিয়েছি। এবং ২ সেঃ মিঃ বার্তি করে কেটে নিয়েছি।

ধাপ-৪

pe26.jpg

pe25.jpg

এবার কেটে নেয়া বিস্কিটের প্যাকেটটির চারপাশে দাগ বরাবর কেটে নিয়েছি। এবং গাম দিয়ে লাগিয়ে নিয়ে একটি বক্স তৈরি করে নিয়েছি।

ধাপ-৫

pe24.jpg

pe23.jpg

pe22.jpg

pe21.jpg

pe19.jpg

এবার চিকন করে গোলাপী রং এর এক টুকরো কাগজ কেটে নিয়েছি।এবার কেটে নেয়া কাগজটি গাম দিয়ে তৈরি করা বক্সটির চারপাশে লাগিয়ে নিয়েছি। এবং উপরেও লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার ঢাকনা সহ পেন্সিল বক্স।

ধাপ-৬

pe18.jpg

pe15.jpg

pe16.jpg

এবার পেন্সিল বক্সটিকে সুন্দর করার জন্য বক্স ও ঢাকনাটিতে পেন্সিল দিয়ে আল্পনার ডিজাইন এঁকে নিয়েছি।

ধাপ-৭

pe14.jpg

pe13.jpg

এবার পেন্সিলের দাগের উপর কালো রং এর সাইন পেন দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-৮

pe12.jpg

pe8.jpg

pe7.jpg

এবার আঁকা ডিজাইনটিতে রঙ্গিন জেল পেন দিয়ে বিভিন্ন রং করে নিয়েছি। এবং পেন্সিল বক্স এর এক পাশে হার্ট শেপের ডিজাইন করে নিয়েছি। একইভাবে অন্য পাশেও ডিজাইন এঁকে নিয়েছি। দু'পাশে আল্পনার ডিজাইন ও দু'পাশে হার্ট ডিজাইন এঁকে নিয়েছি। আর এভাবেই তৈরি করে নিলাম পেস্ট এর বাক্স দিয়ে পেন্সিল বক্স।

উপস্থাপন

pe6.jpg

pe3.jpg

pe2.jpg

pe10.jpg

বন্ধুরা,আশাকরি, আজ আমার ডাই প্রজেক্টঃ পুরাতন পেস্ট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে, আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১লা মে,২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

খুব ক্রেয়েটিভ পোস্ট আপু। আপনার পোস্ট দেখে আমি তো ফিদা। আপনি কিন্তু বেশ সুন্দর করে টুথপেষ্টের প্যাকেট দিয়ে ধাপে ধাপে এমন সুন্দর একটি বক্স তৈরি করে আমাদের সাথে শেয়ার করে বেশ ভালো করেছেন। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি আপু। ধন্যবাদ এমন সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো আপু।ধন্যবাদ মন্তব্যের জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

টুথ পেস্ট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি অসাধারণ হয়েছে। পুরাতন জিনিস দিয়ে সৌন্দর্যময় ডাই পোস্ট তৈরি করা দেখতে পেয়ে খুবই ভালো লাগলো। এত সুন্দর ডাই ধাপে ধাপে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

তুথ পেষ্টের প্যাকেট দিয়ে চমৎকার পেন্সিল বক্স বানিয়েছেন আপু।ভীষণ ভালো লাগছে পেন্সিল বক্সটি। ধাপে ধাপে টুথপেস্ট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্স বানানোর পদ্ধতি আমাদের সঙ্গে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

টুথপেস্ট এর প্যাকেট দিয়ে খুব সুন্দর একটি পেন্সিল বক্স তৈরি করেছেন। পেন্সিল বক্স টি দেখতে খুবই সুন্দর লাগছে। বক্সের উপরে আপনি খুব সুন্দর ডিজাইন করেছেন আমার কাছে খুবই ভালো লেগেছে। সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আমার বানানো পেন্সিল বক্সটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

টুথ পেস্ট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্স তৈরি করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন এটা দেখে খুবই ভালো লাগলো। আপনি তো দেখছি কোন জিনিসকেই অপচয় হতে দিচ্ছেন না। টুথপেস্ট এর এই প্যাকেট অবশেষে হয়ে গেল সুন্দর একটা পেন্সিল বক্স।

 2 years ago 

জি ভাইয়া সব ফেলে দেয়া জিনিসই নতুন ভাবে ব্যবহারের চেস্টা করছি। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

মাথায় মাশাআল্লা এত বুদ্ধি নিয়ে চলেন আপু ভেবে অনেক ভালো লাগলো। কত টুথ পেস্ট এর প্যাকেট ফেলে দেই। আজ আপনার এত সুন্দর একটি টুথ পেস্ট এর প্যাকেট দিয়ে পেন্সিল বক্সটি দেখে সত্যি ভালো লাগছে। খুবি সুন্দর করে বানিয়ে আবার তার মাঝে সুন্দর ডিজাইন করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি টুথ পেস্ট এর প্যাকেটের পেন্সিল বক্স আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

বাহ্ এটা বেশ চমৎকার একটা আইডিয়া। টুথপেস্ট এর প্যাকেটে দিয়ে পেন্সিল বক্স তৈরি এটা আমার কাছে দারুন লেগেছে। পেন্সিল বক্স তৈরি করার প্রতিটা ধাপ আপনি খুব সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরেছেন আপনাকে ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার আইডিয়াটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39