একটি স্ট্রিট ল্যাম্প পোস্ট এর পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা, আশাকরি সবাই ভালো আছেন? সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি।আজ আজ ২রা বৈশাখ, গ্রীষ্মকাল, ১৪৩১ বঙ্গাব্দ। ১৫ইএপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

a15.jpg

a17.jpg

বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ, একটি নতুন ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর ব্লগটি হচ্ছে, পেইন্টিং। পেইন্টিং করতে আমি বেশ পছন্দ করি ।কিন্তু সময় বের করে সব সময় করা হয়ে উঠে না। তবে আমি চেস্টা করি মাঝে মাঝে বিভিন্ন ধরনের পেইন্টিং শেয়ার করতে।তেমনই আজ একটি পেইন্টিং আপনাদের সাথে শেয়ার করবো। আর তা হচ্ছে একটি স্ট্রিট ল্যাম্প পোস্ট এর পেইন্টিং । আমার এই পেইন্টিংটি বেশ পছন্দ হয়েছে ।আশাকরি, আপনাদেরও ভালো লাগবে। আজকের একটি স্ট্রিট ল্যাম্প পোস্ট পেইণ্টিং করতে প্রধান উপকরণ হিসেবে ব্যবহার করেছি, কাগজ,রং তুলি। এছাড়া আনুসঙ্গিক অন্যান্য উপকরণ কি ব্যবহার করেছি এবং কিভাবে একেঁছি , তা নিম্নে সবিস্তারে বর্ণনা করেছি। অনেক কথা হয়েছে, আর কথা নয়, চলুন দেখে নেয়া যাক, কিভাবে আকঁলাম একটি স্ট্রিট ল্যাম্প পোস্ট এর পেইন্টিং। আশাকরি ভালো লাগবে আপনাদের।

প্রয়োজনীয় উপকরণ

a16.jpg

১।সাদা কাগজ
২। বিভিন্ন রং এর পোস্টার রং
৩। তুলি
৪।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

a1.jpg

প্রথমে সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।

ধাপ-২

a2.jpg

a3.jpg

সম্পূর্ণ কাগজটি নীল রং করে নিয়েছি।

ধাপ-৩

a4.jpg

a5.jpg

পেন্সিল দিয়ে গাছ ও ল্যাম্প পোস্ট এঁকে নিয়েছি।এবং ল্যাম্প পোস্ট এর লাইট সাদা রং করে নিয়েছি।

ধাপ-৪

a6.jpg

a7.jpg

গাছ ও ল্যাম্প পোস্ট এর স্ট্যান্ড কালো রং করে নিয়েছি। সেই সাথে ল্যাম্প পোস্ট মাঝখানে সাদা রেখে চারপাশে হলুদ রং করে নিয়েছি।ল্যাম্প পোস্ট এর আলো বুঝানোর জন্য।

ধাপ-৫

a10.jpg

কালো ও কমলা রং দিয়ে গাছের পাতা এঁকে নিয়েছি।

ধাপ-৬

a12.jpg

শেষে আমার স্টিমিট আইডি সিগনেচার করে পেইন্টিংটি শেষ করেছি।এবং কিছু ফটোগ্রাফি করে নিয়েছি।

উপস্থাপন

a17.jpg

a15.jpg

a18.jpg

বন্ধুরা,আশাকরি আজ আমার আকাঁ একটি স্ট্রিট ল্যাম্প পোস্ট এর পেইন্টিংটি আপনাদের ভালো লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে, আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টআর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৫ই এপ্রিল,২০২৪

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

একটি স্ট্রিট ল্যাম্পের খুব সুন্দর একটি পেইন্টিং করেছেন। আপনি আপনার দক্ষতার সাথে খুব সুন্দর ভাবে পেইন্টিংটি সম্পন্ন করেছেন। পেইন্টিং টি দেখতে খুবই সুন্দর লাগছে। কালার কম্বিনেশন খুবই ভালো ছিল। সুন্দর একটি আর্ট শেয়ার করার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমি চেস্টা করেছি সুন্দরভাবে আঁকার। ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি বরাবরই খুব সুন্দর পেইন্টিং শেয়ার করেন। তেমনি আজকে আপনি রাতের আঁধারের খুব সুন্দর একটি বাল্বের পেইন্টিং আমাদের শেয়ার করেছেন। এই সমস্ত প্রিন্টিং এর মধ্যে দৃশ্য অনেক সময় বাজারে দেখাতে যায় আর আপনার পোষ্টের মাধ্যমে সেটি খুব দেখতে পেয়ে বেশ ভালো লাগলো এবং খুব সুন্দর লাগছে দেখতে এবং পুরাটাই মনে হচ্ছে একটা নির্দিষ্ট স্থানের ছবি তোলা। অসম্ভব সুন্দর হয়েছে আপনার তৈরি করাই পেইন্টিংটি ধন্যবাদ শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

আপনার স্ট্রিট ল্যাম্প পোস্টের পেইন্টিংটি আমার কাছে ভীষণ ভালো লাগলো। দারুণ দক্ষতায় সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন। এই ধরনের পেইন্টিংগুলো করতে বেশ দক্ষতা লাগে। আপনার জন্য শুভেচ্ছা রইল।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

সুন্দর একটি রাতের রাস্তার ল্যাম্পপোস্টের পেইন্টিং করেছেন। যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আপু। আর আপনার আর্ট বা পেইন্টিং গুলো সব সময় অনেক ভালো হয়।অসংখ্য ধন্যবাদ আপু সুন্দর একটি পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

আমরা যখন রাত্রিবেলা চালাফেরা করি শহরে কিংবা গ্রামে এই ধরনের স্ট্রিট লাইট গুলো দেখা যায়। আপনি খুব সুন্দর ভাবে স্ট্রিট লাইট পেইন্টিং করলেন। স্ট্রিট লাইট এর পেইন্টিং প্রাকৃতিক দৃশ্যের সাথে মিল রেখে করেছেন দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

দারুন একটি পেইন্টিং আমাদের মাঝে তুলে ধরেছেন আপু। আপনার পেইন্টিং গুলো সত্যি অসাধারণ লাগে। খুবই চমৎকার একটি স্ট্রিট ল্যাম্প পোস্টের একটি পেইন্টিং তুলে ধরেছেন। যা দেখে মুগ্ধ না হয়ে পারলাম না। সত্যিই অসাধারণ আপনার হাতের কাজ।ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

আমার আঁকা পেইন্টিংটি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago (edited)

আপু আপনি বেশ চমৎকার একটি পেইন্টিং শেয়ার করেছেন। আপনার এই পেইন্টিং আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের পেইন্টিং করতে আমিও খুব পছন্দ করি। স্ট্রিট ল্যাম্প এর পেইন্টিং এর কালার খুব সুন্দর হয়েছে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ এত সুন্দর পেইন্টিং আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64592.00
ETH 1923.19
USDT 1.00
SBD 0.39