ফুলে ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজ ২৯ আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৪ অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে।আর তা হচ্ছে ফুলে ম্যান্ডালা। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি। তাইতো চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমি একটি ফুলে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি আপনাদেরও ভালো লাগবে। আজকের ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল পেন সহ আরও কিছু উপকরণ। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম ফুলে ম্যান্ডালা।

ma18.jpg

উপকরণ

ma21.jpg

১। সাদা কাগজ
২।কালো রং এর জেল পেন
৩।স্কেল
৪।পেন্সিল
৫।রাবার
৬।পেন্সিল কম্পাস
৭।চাঁদা

ম্যান্ডালা আর্ট অংকনের বিভিন্ন ধাপ সমূহ

ধাপ-১

ma17.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চারদিকে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

ma16.jpg

এরপর বিভিন্ন সাইজের কিছু বৃত্ত এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma15.jpg

বৃত্তগুলোকে চাঁদার সাহায্যে দাগ টেনে ভাগ করে নিয়েছি। যেন ফুলের পাতাগুলো সমান হয়। এবং দেখতে সুন্দর লাগে।

ধাপ-৪

ma14.jpg

ma13.jpg

এরপর বৃত্তে কিছু পাতার মতো ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৫

ma12.jpg

ma11.jpg

ma8.jpg

এরপর এঁকে নেয়া পাতার মধ্যে ছোট ছোট কিছু ডিজাইন এঁকে নিলাম।

ধাপ-৬

ma7.jpg

ma4.jpg

এরপর অন্যান্য পাতায় ও মাঝখানের বৃত্তে কিছু ডিজাইন এঁকে ফুলে ম্যান্ডালা ডিজাইন অংকন শেষ করলাম।

শেষ ধাপ

ma3.jpg

শেষে নিজের স্টিমিট আইডি সিগনেচার করে দিয়ে ম্যান্ডালা আর্ট অংকন শেষ করেছি।

উপস্থাপন

ma1.jpg

ma18.jpg

ma2.jpg

আশাকরি আজ আমার ফুলে এ ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ম্যান্ডালা আর্ট অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৪ অক্টোবর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ম্যান্ডেলা আর্টগুলো ভীষণ ভালো লাগে।আপনি আজ চমৎকার একটি ফুলের ম্যান্ডেলা আর্ট শেেয়ার করলেন।আর খুব সুন্দর ভাবে উপস্থাপন করলেন আপু। দারুন হয়েছে।আপনি সময় ও ধৈর্য ধরে আর্টটি শেষ করলেন।অসংখ্য ধন্যবাদ আপনাকে সুন্দর এই আর্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

উৎসাহমূলক মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 3 years ago 

আপনি অনেক সুন্দর একটা ফুলের ম্যান্ডেলা অঙ্কন করেছেন, যেটা দেখতে আমার কাছে অনেক সুন্দর লেগেছে। আপনি সম্পূর্ণটা অনেক নিখুঁতভাবে, ধৈর্য ধরে এবং সময় নিয়ে করেছেন যেটা দেখেই বোঝা যাচ্ছে। এরকম আর্টগুলো করার জন্য অনেক বেশি ধৈর্য এবং সময়ের প্রয়োজন পড়ে।

 3 years ago 

আমি আঁকার সময় একটু ধৈর্য্য নিয়ে আঁকার চেস্টা করি। ধন্যবাদ ভাইয়া।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ফুলের মেন্ডেলাটি খুবই সুন্দর হয়েছে, বেশ গর্জিয়াস একটা লুক দিয়েছেন। পুরো মেন্ডেলা জুড়ে কাজ করেছেন এবং এটা বেশ আকর্ষণীয় ভাবে ফুটিয়ে তুলতে পেরেছেন।

 3 years ago 

উৎসাহমুলক মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

প্রতি সপ্তাহে আপনি একটি করে ম্যান্ডেলা আর্ট করার চেষ্টা করেন জেনে ভালো লাগলো আপু ।আপনার আজকের আঁকা ফুলের ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর দেখাচ্ছে। এই আর্ট গুলো করতে অনেক ধৈর্য্য আর সময়ের প্রয়োজন হয়। আর আপনি সেটাকে কাজে লাগিয়ে খুব সুন্দর ভাবে আজকের আর্টটি সম্পন্ন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য।

 3 years ago 

জি আপু ম্যান্ডালা আঁকার ক্ষেত্রে সময় ও ধৈর্য্য দুটোই প্রয়োজন । ধন্যবাদ আপু গঠনমূলক মন্তব্যের জন্য।

 3 years ago 

প্রথমে বৃত্ত অঙ্কন করেছেন তারপর ধীরে ধীরে সেটা ফুলে রূপান্তরিত করেছেন। আজকের শেয়ার করা ফুলের ম্যান্ডেলা আর্ট অনেক সুন্দর লাগছে আপু। এমন সুন্দর ম্যান্ডেল আর্ট কিভাবে অংকন করতে হয় সেটা পর্যায়ক্রমে আমাদের মাঝে তুলে ধরার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

খুবই সুন্দর ফুলের ম্যান্ডেলা চিত্রাংকন করেছেন। চিত্র অংকন দেখতে পেয়ে অনেক ভালো লাগলো। এত সুন্দর একটি চিত্র আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 3 years ago 

সুন্দর মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

ম্যান্ডেলার আর্ট গুলো দেখতে খুব সুন্দর লাগে। বিশেষ করে যেসব আর্টগুলো এভাবে কম্পাস এবং স্কেল দিয়ে মেপে করা হয় সেগুলো বেশি ভালো লাগে। কারণ সেগুলোর প্রতিটি ডিজাইন এক সমান হয়। আপনার আজকের ম্যান্ডেলার আর্টটি খুব সুন্দর হয়েছে। অনেক সময় নিয়ে আর্টটি করেছেন দেখেই বোঝা যাচ্ছে।

 3 years ago 

জি আপু কম্পাস ও স্কেল ব্যবহার করে ম্যান্ডালা আর্ট করলে নিখুঁত হয়। ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 65314.50
ETH 1903.20
USDT 1.00
SBD 0.38