ডাই প্রজেক্টঃ লিলি ফুলের স্টিক তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আমিও ভাল আছি। আজ ১৯শে ফাল্গুন। বসন্তকাল,১৪৩০ বঙ্গাব্দ। ০৩ মার্চ ,২০২৪ খ্রীস্টাব্দ।

d15.jpg

d14.jpg

d17.jpg

গত তিন দিন বেশ ব্যস্ত সময় কেটেছে। শারীরিকভাবে কিছুটা অসুস্থ হওয়ায় ডাক্তার- টেস্ট নিয়ে সময় কেটেছে । তবে ভালো সংবাদ হলো তেমন কিছুই আসেনি,রিপোর্টে।ডাক্তারের ভাষ্য ভালো আছি ,তাই স্বস্তি। ডাক্তার দেখানো শেষে এখন মনটা বেশ ভালো লাগছে। আসলে শরীর সুস্থ না থাকলে কোন কাজই করতে ভাল লাগে না।তাই নিজেকে সুস্থ রাখার চেষ্টা করা জ্রুরি। তা যাই হোক বন্ধুরা, আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিংয়ে আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আর তা হচ্ছে কাগজ দিয়ে লিলি ফুল তৈরি।এই কাজটি আমি বেশ আনন্দ সহকারে করি। আমার পছন্দের কাজ হল বিভিন্ন ধরনের ফুল তৈরি করা তা কাগজ অথবা কাপড়ের। আজকের উপস্থাপিত ডাই প্রজেক্টটি হল লিলি ফুলের স্টিক তৈরি। লিলি ফুলের স্টিক বানাতে আমি বিভিন্ন রং এর কাগজ ,গাম সহ আরও কিছু উপকরণ ব্যবহার করেছি। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে তৈরি করলাম, লিলি ফুলের স্টিকটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

d1.jpg

১। বিভিন্ন রং এর ক্রেপ কাগজ
২।তার
৩। গ্লু
৪।টিসু
৫।কাঁচি
৬। কমলা রং এর পোস্টার রং
৭।তুলি

ফুল তৈরির প্রক্রিয়া

ধাপ-১

d2.jpg

d11.jpg

প্রথমে সাদা রং এর টিসু পেপার একটি তারে প্যাচিয়ে নিয়েছি পরাগদন্ড বানানোর জন্য। এবং কমলা রং পোস্টার রং দিয়ে রং করে নিয়েছি। এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করেছি।

ধাপ-২

d3.jpg

৬ সেঃ মিঃ সাইজের দু'টুকরো কাগজ কেটে নিয়েছি লিলি ফুল বানানর জন্য।

ধাপ-৩

d4.jpg

d5.jpg

d6.jpg

এবার কেটে নেয়া কাগজের টুকরো দু'টোকে কোনা করে কেটে নিয়েছি। এবং কাগজের একটি অংশে গাম লাগিয়ে নিয়েছি এক টুকরো তার লাগানোর জন্য। সেই তারের কেটে নেয়া অন্য কাগজটি লাগিয়ে নিয়েছি । এবং ছবির মতো শেপ করে কাগজের টুকরোটি কেটে নিয়েছি। এভাবে দুই পিস কেটে নিয়েছি।

ধাপ-৪

d7.jpg

d9.jpg

এবার আগ থেকে বানানো পরাগদন্ড মাঝখানে রেখে লিলি ফুলের পাপড়ির এক প্রান্ত অন্য প্রান্তের সাথে গাম দিয়ে লাগিয়ে লিলি ফুল বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

d10.jpg

d13.jpg

এবার সবুজ রং এর কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং তা গাম দিয়ে তারের সাথে প্যাচিয়ে নিয়েছি।যাতে দেখতে সুন্দর লাগে।

ধাপ-৬

d12.jpg

d15.jpg

সবুজ রং এর কাগজ দিয়ে পাতা কেটে নিয়েছি। পাতাগুলো গাম দিয়ে ফুলের সাথে লাগিয়ে নিয়েছি। ব্যস তৈরি আমার পাতা সহ লিলি ফুল।

উপস্থাপন

d16.jpg

d14.jpg

আশাকরি আজ আমার বানানো লিলি ফুলের স্টিকটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নতুন নতুন পোস্ট নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ডাই পোস্ট এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে। শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টডাই প্রজেক্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৩রা মার্চ, ২০২৪
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সবাই দেখছি আবহাওয়া পরিবর্তন হওয়ার কারণে অসুস্থ হয়ে পড়ছে। যেমনটা আমিও অসুস্থ হয়ে পড়েছিলাম। দোয়া করি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন। আজকে লিলি ফুলের স্টিক তৈরি খুবই সুন্দর ছিল। টিস্যু পেপার দিয়ে এই ধরনের কিছু তৈরি করতে ও দেখতে ভালোই লাগে। খুবই সুন্দর হয়েছে এই ধরনের কাজকে সবসময় প্রশংসা করি।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার শুভ কামনার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনার লিলি ফুলের স্টিক খুবই চমৎকার হয়েছে। দেখতে ভীষণ ভালো লাগছে ।দেখে মনে হচ্ছে যেন সত্যিকারের ফুল। দারুন বানিয়েছেন আপনি ।আসলে এ ধরনের জিনিসগুলো বানাতে এবং দেখতে ভীষণ ভালো লাগে ।অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago (edited)

আমিও বেশ পছন্দ করি এ ধরনের জিনিস বানাতে। ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

বাহ দেখে তো মুগ্ধ হয়ে গেছি আপু। এত চমৎকারভাবে আপনি কালার কম্বিনেশন করলেন। সেই সাথে আপনি ফুলের স্টিক তৈরি করলেন। আমার কাছে খুব ভালো লেগেছে দেখে। লিলি ফুলের কালারটি খুবই সুন্দর হয়েছে। অনেক ধন্যবাদ আপু ধাপ গুলো খুব সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আমার ব্লগটি পড়ে মতামত দেয়ার জন্য।

 2 years ago 

লিলি ফুলের স্টিক টি দেখে মনেই হচ্ছে না এটি টিস্যু দিয়ে তৈরি। মনে হচ্ছে তাজা ফুল। খুবই সুন্দর হয়েছে আপু দেখতে। আর প্রত্যেকটা ধাপ খুবই সহজ ভাবে উপস্থাপন করেছেন। অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি লিলি ফুলের স্টিক তৈরি করে আমাদের সাথে শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

আমার চেস্টা আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। ধন্যবাদ আপু।

 2 years ago 

প্রথমেই আপনার পুরো সুস্থতা কামনা করছি।
আসলে শরীর ভালো না থাকলে কোন কিছুই ভালো লাগে না। যাইহোক আপনি দিন দিন ডাই প্রজেক্ট এক্সপার্ট হয়ে যাচ্ছেন। মাঝে মাঝে চমৎকার সব ডাই প্রজেক্ট দেখে চমকে যাই। একটা সময় আমি প্রচুর ডাই প্রজেক্ট করতাম কিন্তু এখন সময়ের অভাবে করতে পারিনা। যাইহোক লিলি ফুলের স্টিক কিন্তু দারুন ছিল 👌

Posted using SteemPro Mobile

 2 years ago 

আবার শুরু করেন সময় বের করে।তাহলে আমরা কিছু সুন্দর ডাই দেখতে পাবো। ধন্যবাদ ভাইয়া সুন্দর মতামতের জন্য।

 2 years ago 

বিভিন্ন রং এর ক্রেপ কাগজ দিয়ে লিলি ফুলের চমৎকার স্টিক তৈরি করেছেন। ফুল দুটি দেখতে অসাধারন লাগছে। বিশেষ করে ফুলের পাপড়ি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। কালার কম্বিনেশনেও খুবই দারুন ভাবে ফুটে উঠেছে। ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

্ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

গত তিন দিন হল আপনার ব্যস্ততার মধ্য দিয়ে সময় কাটছে এবং আপনার শারীরিকভাবে অসুস্থ ছিলেন। তবে খুশির বিষয় হলো ডাক্তার রিপোর্ট দেখে বলল আপনার তেমন কিছু হয়নি। আসলে তেমন কিছু না হওয়াটাই এটা অনেক বড় খুশি সংবাদ। যাই হোক আজকে আপনি খুবই সুন্দর এই লিলি ফুলের স্টিক তৈরি করেছেন। আপনার দক্ষতা দেখে মুগ্ধ হলাম। শেয়ার করার জন্য ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

রিপোর্টে খারাপ কিছু আসেনি এটাই ভালো সংবাদ। ধন্যবাদ ভাইয়া সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

এরকমভাবে কোন কিছু তৈরি করলে সেই জিনিসগুলো আমার কাছে দেখতে অনেক বেশি সুন্দর লাগে। এর আগেও দেখেছি আপনি এই ধরনের জিনিস তৈরি করেছেন। এত সুন্দর লিলি ফুলের স্টিক তৈরি করেছেন যেটা খুবই সুন্দর লাগছিল দেখতে। লিলি ফুল আমার খুবই পছন্দের, আর আপনি লিলি ফুলের স্টিক তৈরি করেছেন দেখে আরো ভালো লেগেছে। ধৈর্য এবং সময় নিয়ে যদি কোন কাজ করা হয় তাহলে সেই কাজটি অনেক সুন্দর হয়। আর তেমনি আপনার করা এই সুন্দর হাতের কাজটাও খুবই দারুণ হয়েছে।

 2 years ago 

জি ভাইয়া সময় নিয়ে কোন কাজ করলে তা সুন্দর হবেই। জাস্ট সময় নিয়ে করতে হবে। ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64611.11
ETH 1868.29
USDT 1.00
SBD 0.38