কলমী শাক দিয়ে ডালের বড়ির মজাদার রেসিপি।
সবাইকে শুভেচ্ছা।
আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? আশাকরি ভালো আছেন।আমিও ভালো আছি। আজ ৭ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ২১ সেপ্টেম্বর,২০২৩ খ্রীস্টাব্দ। আমার বাংলা ব্লগে নিয়মিত ব্লগিং এ আজ আমি আপনাদের মাঝে হাজির হয়েছি রেসিপি নিয়ে। আর তা হচ্ছে কলমী শাক দিয়ে ডালের বড়ির মজাদার রেসিপি। কলমী শাকে রয়েছে আয়রন,ক্যালসিয়াম,এন্টিঅক্সিডেন্ট ,ভিটামিন সি ওফাইবার। যা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি,হাড় ও দাঁত গঠনে কার্যকর ভুমিকা গ্রহন করে ।সেই সাথে প্রচুর আয়রন থাকায় শরীরের রক্ত বৃদ্ধিতে সাহায্য করে। আর ফাইবার থাকায় কোষ্ঠকাঠিন্য দূর করে। আর ডালে রয়েছে প্রোটিন। যা শরীরের জন্য বেশ উপকারী। এই রেসিপিটি তৈরিতে আমি দু;ধরনের ডালের বড়ি ব্যবহার করেছি। কেউ চাইলে এক ধরনের বড়িও ব্যবহার করতে পারেন। তাহলে চলুন দেখে নেয়া যাক, কিভাবে তৈরি হলো আমার উপস্থাপিত আজকের রেসিপিটি।
রান্নার উপকরণ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| কলমী শাক | ১ আঁটি |
| ডালার বড়ি | ৭-৮টি |
| পিয়াজ | ১টি |
| হলুদ গুড়া | ১/২ চাঃ চামচ |
| ধনে গুড় | ১/২ চাঃ চামচ |
| জিরা গুড় | ১/৪ চাঃ চামচ |
| রসুন | ১টি |
| কাঁচা মরিচ | ৫-৬টি |
| লবন | পরিমাণ মত |
| তেল | ১ টেঃ চামচ |
রন্ধণ প্রনালী
ধাপ-১
প্রথমে কাঁচা মরিচ, পিয়াজ ও রসুন বেটে নিয়েছি ।
ধাপ-২
কলমী শাক ভালভাবে বেছে ধুয়ে নিয়েছি এবং কুচি করে নিয়েছি।
ধাপ-৩
কড়াই এ পরিমাণ মতো তেল দিয়ে ডালের বড়িগুলো ভেঁজে নিয়েছি
ধাপ-৪
চুলায় একটি হাড়ি বসিয়ে দিয়েছি। হাড়ি গরম হয়ে এলে পরিমাণ মত তেল দিয়ে দিয়েছি। তেল গরম হয়ে এলে তাতে কুচি করা রসুন দিয়ে দিয়েছি।
ধাপ-৫
রসুন ভাঁজা ভাঁজা হয়ে এলে তাতে সকল মশলা একে একে দিয়ে দিয়েছি। মশলা যাতে পুড়ে না যায় সেজন্য সামান্য পানি দিয়ে দিয়েছি।
ধাপ-৬
মশলা যখন তেল থেকে ছেড়ে আসবে তখন কুচি করে রাখা কলমী শাক দিয়ে দিয়েছি । এবং মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়েছি। কাষানো হয়ে এলে সামান্য পানি দিয়ে দিয়েছি সিদ্ধ হওয়ার জন্য।
ধাপ-৭
কলমী শাক কিছুটা সিদ্ধ হয়ে এলে তাতে আগে থেকে ভেঁজে রাখা ডালার বড়ি দিয়ে দিয়েছি। এবং ঢাকনা দিয়ে ১৫-২০ মিঃ জ্বাল দিয়েছি শাক ও বড়ি সিদ্ধ হওয়ার জন্য। যখন পানি শুকিয়ে মাখা মাখা হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিয়েছি। ব্যস তৈরি হয়ে গেলো কলমী শাক দিয়ে ডালের বড়ির মজাদার রেসিপি।
পরিবেষণ
এরপর একটি বাটিতে তুলে নিয়ে সাজিয়ে পরিবেষণ করেছি।
আশাকরি আজকের কলমী শাক দিয়ে ডালার বড়ির মজাদার রেসিপি আপনাদের ভাল লেগেছে।আমার কাছে বেশ ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার রেসিপির ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।
পোস্ট বিবরণ
| শ্রেণী | রেসিপি |
|---|---|
| ক্যামেরা | Redmi Note 5A |
| পোস্ট তৈরি | @selina75 |
| তারিখ | ২১ সেপ্টেম্বর,২০২৩ |
| লোকেশন | ঢাকা,বাংলাদেশ |
আমার পরিচয়
আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।
আপু আপনার রেসিপিটা আমার কাছে বেশ ইউনিক লেগেছে। কারণ এই ধরনের রেসিপি কাউকে তৈরি করতে আমি আগে কখনো দেখিনি এমনকি আমরাও কখনো এই ধরনের রেসিপি তৈরি করে খাইনি। আপনার পোস্ট দেখে মনে হচ্ছে রেসিপিটা খেতে অনেক মজাদার হবে। সময় করে বাসায় একদিন তৈরি করে খেয়ে দেখব কেমন লাগে। ধন্যবাদ আপু সুন্দর একটি রেসিপি আমাদের শেয়ার করার জন্য।
জি ভাইয়া একদিন তৈরি করে খাবেন। আশাকরি ভালো লাগবে। অনেক ধন্যবাদ ভাইয়া।
সু স্বাগতম আপু
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
শীতকালের কিছু ডালের বড়ি এখনো বাসায় রয়ে গিয়েছে। অনেকদিন ধরে ভাবছিলাম কি রেসিপি তৈরি করা যায়। কলমি শাক দিয়ে যে বড়ি রান্না করা যায় জানা ছিল না। আপনার রেসিপিটা বেশ ভালো লেগেছে। অবশ্যই বাসায় বানিয়ে খেয়ে দেখব। নিশ্চয়ই খেতে খুব সুস্বাদু হবে। ধন্যবাদ আপু কলমি শাকের সুন্দর একটি রেসিপি শেয়ার করার জন্য।
জি আপু একদিন করে খাবেন। আশাকরি ভালো লাগবে। অনেক ধন্যবাদ আপু।
কলমী শাক বাজি করলে খেতে খুব ভালো লাগে। তার সাথে শুকনো মরিচের গুড়া মিশিয়ে দিলে খেতে খুবই মজাদার এবং সুস্বাদু হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে কলমী শাক দিয়ে ডালার বড়ির মজাদার রেসিপি তৈরি করেছেন। খুবই অসাধারণ হয়েছে। আপনার রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে । মনে হচ্ছে খুবই মজাদার এবং সুস্বাদু দেয় হয়েছে । এত সুন্দর রেসিপি পোস্ট শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।
জি ভাইয়া খেতে বেশ মজা হয়েছিল ।অনেক ধন্যবাদ ভাইয়া।
Upvoted! Thank you for supporting witness @jswit.
https://twitter.com/selina_akh/status/1704902218225476007
কলমী শাক দিয়ে ডালের বড়ির এর রেসিপি একদম ইউনিক হয়েছে। এরকম রেসিপি আমি কখনো দেখিনি। আপনার কাছ থেকে এই প্রথম এরকম একটি রেসিপি দেখতে পেলাম৷ অসংখ্য ধন্যবাদ এরকম ইউনিক একটি রেসিপি শেয়ার করার জন্য।
অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করার জন্য।
আপু কলমি শাক আমার খুব পছন্দ। আমি ফ্রেস শাক পেলে নিজেও নিয়ে আসি।ভাজি খেতে ভীষণ মজার হয়।তবে ডালের বড়ি আমি একদমই খেতে পারি না।চেষ্টা করেছি খাওয়ার।আপনি খুব চমৎকার ভাবে রান্না করলেন।আসলে যারা খেতে পারে তাদের কছে খুব ভালো লাগে এই বড়ি।ধন্যবাদ আপু রেসিপিটি শেয়ার করার জন্য।
আমার কাছে বেশ ভালো লাগে এই বড়ি। অনেক ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।
আপনি খুব সুন্দর করে কলমী শাক এবং ডালের বড়ির রেসিপি করেছেন। তবে শাকের মধ্যে প্রচুর পরিমাণ ভিটামিন আছে। তবে আমি কখনো শাক এবং ডালের বড়ির রেসিপি করে খাইনি। ডাল এবং সবজি আলাদা আলাদা করে রান্না করে খেয়েছি। তবে কলমী শাক খেতে আমার কাছে অনেক ভালো লাগে। আপনার রেসিপি দেখে মনে হচ্ছে খেতে অনেক মজাই হয়েছে। ধন্যবাদ আপনাকে রেসিপিটি আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বেশ মজা লাগে এভাবে বড়ি দিয়ে শাক রান্না করলে।অনেক ধন্যবাদ ভাইয়া।