চাঁদে ম্যান্ডালা অংকন।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভেচ্ছা সবাইকে।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, কেমন আছেন? সবাই ভালো ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি। আজ ২৬ ই চৈত্র, বসন্তকাল, ১৪৩০ বঙ্গাব্দ। ০৯ এপ্রিল, ২০২৪ খ্রীস্টাব্দ।

ma 6.jpg

m3.jpg

আজ চাঁদ দেখা কমটির সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১০ই এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। সবাইকে জানাই ঈদের আগাম শুভেচ্ছা। সবার ঈদ যেন আনন্দের হয় এই কামনা করি। বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ম্যান্ডেলা আর্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে ম্যান্ডালা আর্ট একটি।আমি চেস্টা করি বিভিন্ন জিনিসের মধ্যে ম্যান্ডালা আঁকার। তাই আজ চাঁদে একটি ম্যান্ডালা অংকন করেছি। চেস্টা করি প্রতি সপ্তাহে একটি করে ম্যান্ডালা আর্ট আপনাদের সাথে শেয়ার করতে।ম্যান্ডালা আর্ট করতে বেশ সময় লাগে। সময় নিয়ে করলে ম্যান্ডালা আর্ট দেখতে সুন্দর হয়। যেহেতু ছোট ছোট ডিজাইন এঁকে ম্যান্ডালা আর্ট করা হয় ,তাই দেখতে বেশি সুন্দর লাগে।সেই সাথে লাগে সময়।আমি চেস্টা করি নিখুঁত ভাবে আঁকার।তাই সময় একটু বেশি লেগেছে।কিন্তু আঁকা শেষ হওয়ার পর যখন মনের মত হয়েছে তখন বেশ ভালো লেগেছে। আশাকরি ভালো লাগবে আপনাদেরও । ম্যান্ডালা আর্ট করার জন্য উপকরণ হিসাবে ব্যবহার করেছি সাদা কাগজ, কালো রং এর জেল। তাহলে চলুন দেখে নেয়া যাক কিভাবে আঁকলাম চাঁদে ম্যান্ডালাটি। আশাকরি ভালো লাগবে আপনাদের।

উপকরণ

১। সাদা কাগজ
২।কালো জেল পেন
৩।পেন্সিল

অংকনের ধাপ সমূহ

ধাপ-১

ma16.jpg

ma17.jpg

প্রথমে এক টুকরো সাদা কাগজের চার পাশে পেন্সিল দিয়ে দাগ দিয়ে নিয়েছি।তার মধ্যে একটি আয়তক্ষেত্র এঁকে নিয়েছি।

ধাপ-২

ma18.jpg

ma21.jpg

ma19.jpg

আঁকা আয়তক্ষেত্রের মধ্যে একটি চাঁদ এঁকে নিয়েছি পেন্সিল দিয়ে। পেন্সিলের দাগের উপর কলম দিয়ে এঁকে নিয়েছি।

ধাপ-৩

ma20.jpg

ma22.jpg

ma14.jpg

ma13.jpg

বিভিন্ন ডিজাইন এঁকে নিয়েছি আয়তক্ষেত্রের মধ্যে।

ধাপ-৪

ma9.jpg

আরও কিছু ডিজাইন এঁকে চাঁদ ও আয়তক্ষেত্রেটি ভরাট করে নিয়েছি।

ধাপ-৫

ma12.jpg

চাঁদের ভিতর কিছু তারা এঁকে নিয়েছি । যাতে ম্যান্ডালা আর্টটি দেখতে আরও সুন্দর লাগে।

ধাপ-৬

ma8.jpg

শেষে নিজের স্টিমিট আইডি লিখে চাঁদে ম্যান্ডেলা আর্ট শেষ করেছি।

উপস্থাপন

ma2.jpg

m3.jpg

ma7.jpg

আশাকরি আজ চাঁদে করা আমার ম্যান্ডালা আর্টটি আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ভাবে ম্যান্ডালা আর্ট আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকে ম্যান্ডালা অংকন এখানেই শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন আর্ট নিয়ে।শুভ রাত্রি।

পোস্ট বিবরণ

পোস্টম্যান্ডালা আর্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ৯ই এপ্রিল, ২০২৪ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সর্বত্র এখন ঈদের আমেজ দেখা যাচ্ছে। আপনি ম্যান্ডেলার মধ্যে ও ঈদের চাঁদ অংকন করেছেন। অসাধারণ হয়েছে আর্ট টি। অনেক ধন্যবাদ আপু চমৎকার আর্ট টি শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক শুভকামনা রইল।

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা অংকন করতে আসলেই অনেক বেশি সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়। তবে আমি এটা বিশ্বাস করি যদি এই মান্ডেলা অঙ্কন অনেকটা সময় নিয়ে ধৈর্য সহকারে করা যায় তাহলে একটা সময় গিয়ে অনেকটাই সুন্দর দেখায়। খুবই চমৎকার একটা চাঁদের ম্যান্ডেলা অংকন আমাদের মাঝে তুলে ধরেছেন দেখে মুগ্ধ হলাম। শুরু থেকে শেষ অব্দি আমাদের মাঝে চমৎকারভাবে শেয়ার করার জন্য আপনাকে ধন্যবাদ।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জি ভাইয়া ম্যান্ডালা আঁকতে বেশ সময় ও ধৈর্য লাগে। ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি অনেক সুন্দর একটি চাঁদের ম্যান্ডেলা আর্ট করেছেন।আমিও কিছুদিন আগে চাঁদের ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছিলাম।এই ধরণের আর্টগুলো করতে অনেক সময়ের প্রয়োজন হয়।আপনি অনেক নিঁখুতভাবে আর্টটি করেছেন।ধন্যবাদ আমাদের মাঝে সুন্দর এই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ম্যান্ডালা আর্ট সময় নিয়ে করলে দেখতে বেশ সুন্দর হয়। ধন্যবাদ আপু মন্তব্যের জন্য।

 2 years ago 

ম্যান্ডেলা গুলো দেখতে আমার কিন্তু দারুন লাগে। যদিও ম্যান্ডেলা করতে বেশ সময়ের প্রয়োজন হয়। আপনি বেশ সুন্দর করে ধাপে ধাপে একটি চাদের ম্যান্ডেলা করে আমাদের সাথে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঈদের সময় চলে আসছে আর আপনি সেই সময়টাকে কাজে লাগিয়ে সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। সময়োপযোগী এত সুন্দর চিত্র অঙ্কন করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

আপনাকেও ঈদের শুভেচ্ছা আপু ।শুনে অনেক ভালো লাগলো প্রত্যেক সপ্তাহে ম্যান্ডালা আর্ট আমাদের মাঝে শেয়ার করেন। ঈদ উপলক্ষে চাঁদের ম্যান্ডেলা আর্ট আসলেই অনেক চমৎকার হয়েছে ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

আপু আপনাকে ও জানাই ঈদের শুভেচ্ছা। আপনি আজ চমৎকার একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আপনার শেয়ার করা চাঁদের ম্যান্ডেলা আর্টটি খুবই সুন্দর হয়েছে।আপনি ধাপে ধাপে তুলে ধরেছেন। আমার কাছে আপনার শেয়ার করা ম্যান্ডেলা আর্টটি দারুন লেগেছে।ধন্যবাদ জানাই আপনাকে চাঁদের এই ম্যান্ডেলা আর্টটি শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

চাঁদ অনেক সুন্দর হয়ে থাকে৷ চাঁদের সৌন্দর্য দেখে আমরা সবসময় মুগ্ধ হয়ে থাকি৷ আজকে যেভাবে আপনি চাঁদের মধ্যে ম্যান্ডেল আর্ট করেছেন এর ফলে এর সৌন্দর্য আরো বৃদ্ধি করে দিয়েছেন৷ যা দেখে মুগ্ধ হওয়া ছাড়া কোন উপায় থাকে না৷ খুব সুন্দর ভাবে আপনি চাঁদের মধ্যে এই অঙ্কন করেছেন এবং খুব সুন্দর কিছু ডিজাইন আপনি এখানে ফুটিয়ে তুলেছেন যা দেখে খুবই ভালো লাগছে৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া আপনার সুন্দর মন্তব্যের জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65284.65
ETH 1965.46
USDT 1.00
SBD 0.37