বান্ধবীর বাসার ছাঁদ বাগানে করা ফটোগ্রাফি।

in আমার বাংলা ব্লগ3 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা, সবাই ভাল ও সুস্থ্য আছেন,আশাকরি। সকলে ভালো থাকেন এই প্রত্যাশা করি।আমিও ভাল আছি।আজ ১৬ই আশ্বিন, শরৎকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১লা অক্টোবর,২০২৩ খ্রীস্টাব্দ। বন্ধুরা আজ আমি ফটোগ্রাফি পোস্ট নিয়ে হাজির হয়েছি। এই ফটোগ্রাফিগুলো করেছিলাম আমার বান্ধবীর বাসার ছাঁদ বাগান থেকে। কিছু দিন আগে আমি আমার বান্ধবীর মিরপুর ডি,ও,এস এইচ বাসায় বেড়াতে গিয়েছিলাম । আমার বান্ধবী তার বাসার ছাঁদে প্রায় ১০০টি টবে বিভিন্ন ধরনের গাছ লাগিয়েছেন। অনেকদিন থেকেই যেতে বলছে, তখন ওর ছাঁদ ফুলে ফুলে ভরে গিয়েছিল কিন্তু তখন যেতে পারিনি। তাই গত কয়েকদিন আগে গিয়ে দেখি অনেক গাছেই এখন আর ফুল নেই। তাই যে সকল গাছে ফুল ছিল এবং আমার ভালো লেগেছে ,সে সকল ফুল ও গাছের ফটোগ্রাফি করেছি। আজ সেই সকল ফুলের ফটোগ্রাফি আমি আপনাদের সাথে শেয়ার করবো। আশাকরি ফটগ্রাফগুলো ভালো লাগবে আপনাদের।

প্রথম ফটোগ্রাফি

pho1.jpg

এ ফুলটি সবাই চেনেন। এটি হল জবা ফুল। জবা ফুলের কোন ঘ্রান নেই। জবা অনেক রং এর হয়ে থাকে। সাদা যে কোন ফুল আমার বেশ পছন্দ। এই ফুলটি টবে বেশ সুন্দর লাগছিলো,তাই ফটোগ্রাফি করেছিলাম।

দ্বিতীয় ফটোগ্রাফি

pho2.jpg

এ ফুলটিও সবাই চেনেন। এটি হচ্ছে বাগানবিলাস ফুল। এই ফুল বিভিন্ন রং এর হয়ে থাকে। এটা অনেকটা লতা জাতীয় গাছে। যখন গাছে ফুল ফোটে তখন গাছে পাতা দেখা প্রায় যায় না বললেই চলে।

তৃতীয় ফটোগ্রাফি

pho3.jpg

এটি হল কাঁটা মুকুট ফুল। এই ফুলও বিভিন্ন রং এর হয়ে থাকে। তবে লাল রং এর ফুলটি দেখতে আমার বেশি ভালো লাগে। এই ফুল গাছটি কাঁটা যুক্ত। এই গাছটি সম্পূর্ণ ফুলে ফুলে ভরা ছিলো ।দেখতে বেশ সুন্দর লাগছিলো,তাই ফটোগ্রাফি করেছিলাম।

চতুর্থ ফটোগ্রাফি

pho5.jpg

এই ফুলটিও দেখতে বেশ সুন্দর। ফুলটির মাঝখানে বেগুনী রংএবং সাইটে সাদা রং । আর তাই দেখতে বেশ সুন্দর। এই ফুলটির নাম আমার বান্ধবী বলতে পারেনি। তাই নামটি জানা হয়নি ফুলটির। কেউ জানলে কমেন্ট করে জানালে খুশি হবো।

পঞ্চম ফটোগ্রাফি

pho7.jpg

এই ফুলটি সবাই চেনেন। হ্যা এটি হচ্ছে ফুলের রাজা গোলাপের ফটোগ্রাফি। গোলাপের রংটি বেশ সুন্দর । হালকা বাঙ্গি রং এর। বেশ মিস্টি রংটি। বেশ সুন্দর লাগছিলো। তাইতো ফটোগ্রাফি করা।

ষষ্ঠ ফটোগ্রাফি

pho4.jpg

এটি হল পদ্মপাতা। আমার বান্ধবী বিচি লাগিয়েছে। তা থেকেই এই গাছ হয়েছি। আজকাল প্রায় সকল ছাঁদ বাগানেই সৌখিন বাগানীরা পদ্মগাছ লাগাচ্ছে। পাতাগুলো দেখতে বেশ সুন্দর। তার উপরে পাতায় পানি। বেশ সুন্দর লাগছিল। তাইতো ফটোগ্রাফি করা।
আশাকরি আজকের আমার বান্ধবীর বাসার ছাঁদ বাগানে করা ফটোগ্রাফি গুলো আপনাদের ভালো লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে আজ আমার ফটোগ্রাফি ব্লগ এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে । সেই পর্যন্ত সবাই ভালো থাকুন।

পোস্ট বিবরণ

পোস্টফটোগ্রাফি
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5,iphone X
তারিখ১ অক্টোবর ২০২৩ইং
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 3 years ago 

ছাদে যারা বাগান করে তারা অনেক সৌখিন হয়ে থাকে এটা মানতেই হবে। আপনার বান্ধবীর ছাদ বাগান করার বিষয়টি আমার ভালো লেগেছে। আপনার বান্ধবীর ছাদ বাগানে প্রায় ১০০ টা টব রয়েছে বিষয়টি বেশ দারুণ তো। আর ছাদে টবে করে পদ্মপাতা এটা আমি আগে কখনো দেখিনি। এইটা এককথায় অসাধারণ ছিল। ধন্যবাদ আমাদের সঙ্গে আপনার বান্ধবীর ছাদ বাগানের ফটোগ্রাফি গুলো শেয়ার করে নেওয়ার জন্য।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

এখন প্রায় সবাই ছাঁদ বাগান করে । যেটা বেশ ভালো। অনেক ধন্যবাদ ভাইয়া?

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

বান্ধবীর বাসার ছাঁদ বাগান বেশ চমৎকার ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি দেখে খুব ভালো লাগলো। কাটামুকু এবং গোলাপ ফুলের সৌন্দর্য বেশ অসাধারণ। পদ্মপাতা দেখে ভালো লাগলো। এত সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 3 years ago 

অনেক ধন্যবাদ মন্তব্য করার জন্য।

 3 years ago 

খুব সুন্দর সুন্দর কিছু ফটোগ্রাফি করেছেন। এগুলো আমার কাছে খুব ভালো লেগেছে। বিশেষ করে প্রথম ও শেষের ফটোগ্রাফি টা আমার খুব ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য। আপনার জন্য অনেক অনেক শুভেচ্ছা রইল।

 3 years ago 

অমার কাছেও শেষে ফটোগ্রাফিটি বেশি ভালো লেগেছে। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বাহ ছাদবাগানে তো দারুন সব ফুল ফুটেছে তবে যদি আমার সবচেয়ে ভালো লাগা ফুলগুলোর কথা বলি তাহলে সাদা জবা ফুল আর পদ্মপাতা সবচেয়ে বেশি ভালো লেগেছে। চমৎকার ফটোগ্রাফি গুলা আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমারও এ'দুটি ফটোগ্রাফি বেশী ভালো লেগেছে ভাইয়া।অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপু আপনার বান্ধবী তাদের সাথে তো বেশ চমৎকার কিছু ফুলের গাছ তৈরি করেছে। আসলে ইচ্ছা করে ছাদের উপরে অনেক সুন্দর সুন্দর বাগান তৈরি করা যায়। আপনার তোলা ছবিগুলো আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ফুলের মাঝখানে বেগুনের রঙ এবং সাইডের সাদা এই ফুলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। এত সুন্দর ফুল গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

আমার বান্ধবী ছাঁদে সব্জিরও গাছ লাগিয়েছে। অনেক ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

আপনার বান্ধবীর ছাদ বাগান তো দেখতে আপু দারুণ। খুব চমৎকার ভাবে ছাদ বাগানের কাজ গুলো লাগিয়েছেন। তাছাড়া এখনও তো দেখা যাচ্ছে ছাদ বাগানে অনেক ফুল আছে। অনেক পরিষ্কার পরিচ্ছন্ন নিশ্চয়ই অনেক যত্ন করেন এই বাগানের। অনেক ভালো লেগেছে খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

 3 years ago 

জি আপু বেশ যত্ন নেয়। দিনের অনেকটা সময় সে ছাদে কাটায়। অনেক ধন্যবাদ আপু।

 3 years ago 

বান্ধবীর বাসায় বাড়াতে গিয়ে আপনি খুব চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন। আপনার বান্ধবী মনে হয় বাসার ছাদের উপর ফুলের বাগান বানিয়ে ফেলেছেন। প্রায় ১০০ টি টব লাগালে তাহলে অনেক বড় বাগান করেছে। তবে আপনার ফটোগ্রাফি গুলো দেখে সত্যি অনেক ভালো লাগলো। সবগুলো ফটোগ্রাফি দেখে মুগ্ধ হয়ে গেলাম। এবং সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর করে বর্ণনা দিয়ে শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

জি আপু ফল,ফুল গাছ মিলিয়ে প্রায় ১০০টি টব আছে। অনেক ধন্যবাদ আপু।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.099
BTC 64741.95
ETH 1873.10
USDT 1.00
SBD 0.38