ডাই প্রজেক্টঃপুরাতন চায়ের প্যাকেট দিয়ে ফুলের স্টিক তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

সবাইকে শুভেচ্ছা।

আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন।সবাই ভালো থাকুন এই প্রত্যাশা করি সবসময়। আমিও ভালো আছি। আজ ৩রা পৌষ, শীতকাল,১৪৩০ বঙ্গাব্দ। ১৮ ডিসেম্বর, ২০২৩ খ্রীস্টাব্দ।

d21.jpg

বন্ধুরা,আমার বাংলা ব্লগের নিয়মিত ব্লগিং এ আজ হাজির হয়েছি একটি ডাই পোস্ট নিয়ে। আমার পছন্দের কাজের মধ্যে একটি হলো ফেলে দেয়া জিনিস দিয়ে নতুন কিছু বানা্নো। তাই আজ আমি ফেলে দেয়া গ্রী্ন টি ব্যাগ এর প্যাকেট দিয়ে তৈরি একটি ফুলের স্টিক আপনাদের সাথে শেয়ার করব। এই ফুল বানানোর সময় সবচেয়ে বেশি চ্যালেঞ্জিং ছিল ফটোগ্রাফি করা। রুপালী রং এর কাগজ হওয়াতে ফটোগ্রাফি ঠিকভাবে করা যাচ্ছিল না। তবুও অনেক চেস্টার পর করা সম্ভব হয়েছে। তবুও ফুলের স্টিকটি সামনা সামনি যত সুন্দর ফটোগ্রাফিতে যত সুন্দর লাগছে না। তবুও আমি চেস্টা করেছি সঠিকভাবে ফটোগ্রাফি করতে। আশাকরি, আপনাদের ভালো লাগবে। আজকের ফুলের স্টিকটি তৈরি করার জন্য প্রধান উপকরণ হিসাবে ব্যবহার করেছি পুরাতন টি ব্যাগ এর প্যাকেট ,রঙ্গিন কাগজ সহ আরও কিছু উপকরণ । তাহলে চলুন দেখে নেয়া যাক, আমার আজকের ডাই পোস্ট তৈরির বিভিন্ন ধাপ সমূহ।

উপকরণ

d27.jpg

১। গ্রীন টি ব্যাগ এর রুপালী রং এর কাগজ
২।সবুজ রং এর কাগজ
৩।চিকন তার
৪।সাদা অ কালো রং এর ছোট পুথি
৫।গাম
৬।কাঁচি
৭।সুতা

ডাই প্রজেক্ট তৈরির ধাপ সমূহ

ধাপ-১

d12.jpg

প্রথমে রুপালী রং এর গ্রীন টির প্যাকটি দিয়ে পাতার মতো করে, দুই সাইজের পাতা কেটে নিয়েছি, ছবির মতো করে।

ধাপ-২

d10.jpg

কিছু কালো রং এর পুথি তারে ঢুকিয়ে প্যাচিয়ে নিয়েছি। একইভাবে সাদা কিছু পুথিও ঢুকিয়ে নিয়েছি।

ধাপ-৩

d9.jpg

চারটি একই রং এর পুথি ঢুকানো তার একসাথে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৪

d8.jpg

d7.jpg

d5.jpg

এবারে প্যাচিয়ে নেয়া তারের সাথে রুপালি রং কাগজ দিয়ে কাটা পাতা একটি একটি করে সুতা দিয়ে প্যাচিয়ে শক্ত করে বেঁধে নিয়েছি। এভাবে ৫টি ,৩টি করে পাতা এক একটি তারে বেঁধে নিয়েছি। ফুল ও কলি বানানোর জন্য। এভাবে বেশ কয়েকটি বানিয়ে নিয়েছি।

ধাপ-৫

d6.jpg

d16.jpg

এবার সবুজ রং কাগজ চিকন করে কেটে নিয়েছি। এবং বানানো ফুলের তারগুলো গাম লাগিয়ে প্যাচিয়ে নিয়েছি।

ধাপ-৬

d11.jpg

d15.jpg

d16.jpg

এবার সবুজ রং এর কাগজ দিয়ে কিছু পাতা কেটে নিয়েছি। এবং গাম দিয়ে ফুলের ডালের সাথে লাগিয়ে নিয়েছি।

ধাপ-৭

d17.jpg

শেষে তৈরি করা প্রতিটি ফুল একসাথে তার দিয়ে প্যাচিয়ে নিয়েছি। এবং তারটি সবুজ রং এর কাগজ দিয়ে প্যাচিয়ে নিয়েছি। ব্যাস তৈরি আমার গ্রীন টি ব্যাগ দিয়ে বানানো ফুলের স্টিক।

উপস্থাপন

d17.jpg

d20.jpg

d23.jpg

d22.jpg

আশাকরি আজ আমার গ্রীন টি ব্যাগ দিয়ে বানানো ফুলের স্টিক আপনাদের ভাল লেগেছে। আমি চেষ্টা করছি নিত্য নতুন ব্লগ আপনাদের মাঝে উপস্থাপন করতে। সকলে সুস্থ্য থাকুন ও পরিবারের অন্যান্য সদস্যদের সুস্থ্য রাখুন। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার আজকের ব্লগ এখানেই শেষ করছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। আবার দেখা হবে নতুন কোন ব্লগ নিয়ে।

পোস্ট বিবরণ

পোস্টডাই পোস্ট
পোস্ট তৈরিselina 75
ডিভাইসRedmi Note A5
তারিখ১৮ ডিসেম্বর, ২০২৩
লোকেশনঢাকা

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। বর্তমানে গৃহিনী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি।স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পাড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা।এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

সত্যিই আপু হাতে সময় এবং নিজের দক্ষতা থাকলে অনেক কিছু করা যায়। পুরাতন চায়ের প্যাকেট দিয়ে ফুলের স্টিক তৈরি করেছেন বেশি দুর্দান্ত হয়েছে‌‌। সত্যিই আপনার দক্ষতা প্রশংসা করতেই হয়। আসলে এ ধরনের ডাই পোস্ট তৈরি করতে বেশ সময় এবং ধৈর্যের প্রয়োজন হয়ে থাকে। ফুল গুলো দেখতে খুবই সুন্দর লাগছে। বেশ সুন্দর করে ধাপে ধাপে পোস্টটি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

চেস্টা করলে ফেলে দেয়া জিনিস দিয়ে অনেক কিছু বানানো যায়।ধন্যবাদ ভাইয়া।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

 2 years ago 

বাহ আপু দারুন ক্রিয়েটিভিটি তো আপনার। পুরাতন চায়ের প্যাকেট দিয়ে যে এত সুন্দর করে ফুল বানানো যায় সেটা আজ আপনার পোস্ট দেখে বুঝলাম। বেশ সুন্দর করে ধাপে ধাপে আপনার সম্পূর্ণ ডাইপোস্টি আমাদের মাঝে শেয়ার করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ক্রিয়েটিভ পোস্ট শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

পুরাতন জিনিস ব্যবহার উপযোগী করার চেস্টা আপু।ধন্যবাদ।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে পুরাতন চায়ের প্যাকেট দিয়ে ফুলের স্টিক তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের স্টিক দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে এত ইউনিক আইডি আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি ঠিক বুঝে উঠতে পারিনা। আসলে নতুন নতুন আইডিয়ার পোস্ট গুলো দেখলে সত্যি বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

বাহ আপু আপনি আজকে আমাদের মাঝে অসাধারণভাবে পুরাতন চায়ের প্যাকেট দিয়ে ফুলের স্টিক তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ফুলের স্টিক দেখে সত্যি আমি বেশ মুগ্ধ হয়েছি। আসলে এত ইউনিক আইডি আপনাদের মাথায় যে কিভাবে আসে আমি ঠিক বুঝে উঠতে পারিনা। আসলে নতুন নতুন আইডিয়ার পোস্ট গুলো দেখলে সত্যি বেশ ভালো লাগে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার বাংলাব্লগের কল্যানে নতুন নতুন আইডিয়া বের হয়।ধন্যবাদ ভাইয়া।

 2 years ago 

আপনি যে এত দক্ষতা সম্পন্ন মানুষ আপনাকে দেখলেই বোঝা যায় না, আপনি আজকে পুরাতন চায়ের প্যাকেট দিয়ে ফুলের স্টিক তৈরি করেছেন। এটা আমাদের মাথায় আসে না, আপনি যে এত সুন্দর দক্ষতা নিয়ে কাজ সম্পন্ন করেছেন। প্রতিটি ধাপ খুব সুন্দর করে উপস্থাপনা করেছেন এবং আমার কাছে ভীষণ ভালো লাগলো। আপনি যেন এই ধরনের কাজ আরও শেয়ার করতে পারেন এই কামনাই করি

Posted using SteemPro Mobile

 2 years ago 

ধন্যবাদ উৎসাহমূলক মন্তব্যের জন্য।

 2 years ago 

পুরাতন চায়ের প্যাকেট দিয়ে চমৎকার ফুলের স্টিক তৈরি করলেন আপু। আপনার ফুলের স্টিক দারুন হয়েছে দেখতে। আপনি চমৎকার ভাবে উপস্থাপন করলেন। আমার কাছে ভীষণ ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে সুন্দর এই ডাই পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু।

 2 years ago 

গ্রিন টি ব্যাগ দিয়ে ফুলের স্টিক সত্যি চমৎকার একটি আইডিয়া ।সঙ্গে রঙিন কাগজ দিয়েছেন দেখতে আরো ভীষণ ভালো লাগছে। সত্যি দারুন একটি ইউনিক কাজ করে দেখিয়েছেন ।বেশ ভালো লাগলো ।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু সুন্দর মন্তব্যের জন্য।

 2 years ago 

অসম্ভব সুন্দর হয়েছে আপু। পুরাতন চায়ের প্যাকেট দিয়েছে অনেক কিছু করা যায় তা আপনার এই পোষ্টের মাধ্যমে দেখতে পেলাম। আপনি অসম্ভব সুন্দরভাবে চায়ের প্যাকেট দিয়ে ফুলের স্টিক তৈরি করেছেন। যা দেখতে সত্যি বেশ দারুন লাগছে। আপনি আপনার তৈরি পদ্ধতি আমাদের মাঝে সুন্দর ভাবে উপস্থাপন করেছেন। শুভকামনা রইল আপনার জন্য

Posted using SteemPro Mobile

 2 years ago 

আপনার জন্যও অনেক শুভ কামনা।ধন্যবাদ সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64496.87
ETH 1680.70
USDT 1.00
SBD 0.42