অরিগ্যামিঃতিনটি খরগোশের অরিগ্যামি তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাইকে শুভেচ্ছা।

প্রিয় আমার বাংলা ব্লগের বন্ধুরা,আশাকরি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি । প্রত্যাশা করি সব সময় ভালো থাকেন সবাই। আজ ২২শে আষাঢ় ১৪৩১ বঙ্গাব্দ, ৬ই জুলাই ২০২৪ খ্রিষ্টাব্দ।

o27.jfif

o32.jfif

o28.jfif

আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছি। আর তা হচ্ছে একটি অরিগ্যামি ব্লগ।বন্ধুরা, আমার বাংলা ব্লগে প্রতি সপ্তাহে একটি করে অরিগ্যামি পোস্ট শেয়ার করার চেস্টা করি।এরই ধারাবাহিকতায় আজ নতুন একটি পোস্ট নিয়ে হাজির হয়েছি। আর তাহলো রঙ্গিন কাগজ দিয়ে তৈরি করা খরগোশের অরিগ্যামি। আমরা সবাই জানি, অরিগ্যামি হল কাগজকে নানা ভাবে ভাঁজে ফেলে একটি সুন্দর অবয়ব তৈরি করা।কাগজ না কেটে দৃশ্যমান করা। কাগজের ভাঁজের উপরই নির্ভর করে নির্দিষ্ট জিনিসের অরিগ্যামি তৈরি। ভাঁজ হেরফের হলে অরিগ্যামি তৈরি সঠিকভাবে হয় না। তাই অরিগ্যামি তৈরিতে কাগজের ভাঁজ বেশ গুরুত্বপুর্ণ।সঠিক ভাঁজের উপর নির্ভর করে নির্দিষ্ট জিনিস এর অরিগ্যামি তৈরি।বর্ণনা করে অরিগ্যামির ভাঁজ বোঝানো সম্ভব নয়, তাই ছবি দেখেই বুঝে নিতে হয়।তবুও আমি চেস্টা করেছি সহজ করে বর্ণনা করতে।যাইহোক আজ আমি একটি খরগোশের অরিগ্যামি শেয়ার করবো।খরগোশের অরিগ্যামি তৈরিতে আমি হলুদ ও সাদা রং এর কাগজ ও কালো রং এর সাইন পেন ব্যবহার করেছি।স্বল্প উপকরণ লেগেছে খরগোশের অরিগ্যামিটি তৈরি করতে। তাহলে দেখে নেয়া যাক,খরগোশর অরিগ্যামি তৈরির পদ্ধতিটি।আশাকরি, ভালো লাগবে আপনাদের।

উপকরণ

o34.jfif

১। দু'রং এর কাগজ
২।কালো রং এর সাইন পেন
৩।কাঁচি

তৈরির পদ্ধতি

ধাপ-১

o1.jfif

o2.jfif

o4.jfif

প্রথমে ১০ সেঃ মিঃX১০ সেঃমিঃ সাইজের এক টুকরো হলুদ রং এর কাগজ কেটে নিয়েছি। এরপর টুকরো কাগজটিকে উভয় পাশে কোনাকুনি ভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করার পর কাগজটি ছবির মতো হয়েছে।

ধাপ-২

o3.jfif

o5.jfif

o6.jfif

এরপর কাগজটিকে মাঝ বরাবর আড়াআড়িভাবে ভাঁজ করে নিয়েছি। ভাঁজ করা কাগজের দু'পাশ ভিতরের দিকে ঢুকিয়ে দিয়েছি। ফলে কাগজটি ত্রিভূজ আকৃতির মতো হয়েছে।

ধাপ-৩

o7.jfif

o8.jfif

এরপর দু'পাশের কাগজের কোনা মাঝ বরাবর ছবির মতো করে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৪

o9.jfif

o10.jfif

o11.jfif

দু'পাশের কাগজের ভাঁজ করা কোনা গুলো মাঝ বরাবর ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৫

o12.jfif

o13.jfif

o14.jfif

এরপর ভাঁজ করা কাগজের দু'কোনা দু'বার ভাঁজ করে কাগজের ফাঁকে ঢুকিয়ে দিয়েছি। যা ছবিতে পরপর ভাবে দেখানো হয়েছে।

ধাপ-৬

o15.jfif

o19.jfif

o20.jfif

এরপর কাগজটিকে উল্টিয়ে নিয়েছি। এবং দু'পাশের কাগজ ছবির মতো পর পর ভাবে ভাঁজ করে নিয়েছি।

ধাপ-৭

o21.jfif

o22.jfif

এরপর নিজের দিকের কাগজ উপরের দিকে ভাঁজ করে নিয়েছি খরগোশের কান বানানোর জন্য।

ধাপ-৮

o23.jfif

o24.jfif

o26.jfif

এবার ছবির মতো করে কাগজ পরপর ভাঁজ করে খরগোশের কান বানিয়ে নিয়েছি। এভাবে ভাঁজ করার ফলে কাগজের ভাঁজে একটি ছিদ্র তৈরি হয়েছে। সেখানে ফুল দিয়ে কাগজটি ফুলিয়ে নিলেই খরগোশ তৈরি।

ধাপ-৯

o31.jfif

o30.jfif

এরপর কালো রং এর সাইন পেন দিয়ে খরগোশের চোখ এঁকে নিয়েছি। ব্যাস তৈরি আমার খরগোশের অরিগ্যামি।একইভাবে আরও দু'টো খরগোশ বানিয়ে নিয়েছি।

উপস্থাপন

o27.jfif

o33.jfif

o30.jfif

আশাকরি, আজকে দু'রং এর কাগজ দিয়ে বানানো খরগোশের অরিগ্যামি আপনাদের ভাল লেগেছে। সবার সুস্বাস্থ্য কামনা করে, আজ আমার অরিগ্যামি পোস্ট এখানেই শেষ করছি। আবার দেখা হবে নতুন কোন পোস্ট নিয়ে।সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। এবং নিজের যত্ন নিন এই বর্ষায়।

পোস্ট বিবরণ

শ্রেণীঅরিগ্যামি
ক্যামেরাRedmi Note A5
পোস্ট তৈরি@selina75
তারিখ৬ই জুলাই, ২০২৪
লোকেশনঢাকা,বাংলাদেশ

আমার পরিচয়

আমি সেলিনা আখতার শেলী। জন্মসূত্রে বাংলাদেশী। জন্ম,বেড়ে ওঠা চট্রগ্রাম শহরে। চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে দর্শনশাস্ত্রে অনার্স-মাস্টার্স। দীর্ঘ দিন সুবিধাবঞ্চিত শিশুদের অধিকার রক্ষায় বেসরকারি উন্নয়ন সংস্থায় কাজ করেছি। স্বামীর বাড়ী দিনাজপুরে,বর্তমানে ঢাকায় থাকি।ঘুরে বেড়ানো,বই পড়া,অজানাকে জানা,নিত্য নতুন রান্না ও বিভিন্ন ধরণের হাতের কাজ করা আমার শখ।দেশাত্ববোধ,দেশীয় শিল্প,সাহিত্য ও সংস্কৃতি আমার অন্যতম ভালো লাগা। এদেশে জন্মগ্রহণ করে আমি গর্বিত।

সাথে থাকের জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।

Sort:  
 2 years ago 

অরিগ্যামি পোস্ট গুলো খুব ভালো লাগে আমার কাছে। আজকে আপনি রঙিন কাগজ নিয়ে তিনটি কিউট খরগোশ তৈরি করেছেন দেখে মুগ্ধ হলাম। বিশেষ করে সাইন পেন দিয়ে খরগোশের খুব সুন্দর চোখ এঁকেছেন। চমৎকার একটি পোস্ট উপহার দেওয়া জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপু ভালো থাকবেন।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া মন্তব্য করে উৎসাহ দেয়ার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ! সাদা রঙের খরগোশ দুটি কে খুবই কিউট লাগছে দেখতে। ঠিক বলেছেন আপু, ভাঁজগুলো মুখে বলে বোঝানো সম্ভব হয় না তাই ছবি দেখে বুঝে নিতে হয়। কাগজ দিয়ে খুব সুন্দর খরগোশের অরিগামি তৈরি করেছেন। দারুন লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে এত সুন্দর অরিগামী তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিক বলেছেন আপু অরিগ্যামির ভাঁজ বর্ণনা করা বেশ কঠিন। ছবিই সহজ। ধন্যবাদ মন্তব্যের জন্য।

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি আপু রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর করে খরগোশের অরিগ্যামি বানালেন। যা দেখতে আমার কাছে অনেক বিউটিফুল লাগছে। হ্যাঁ আপু রঙিন কাগজ দিয়ে কোন কিছু বানালে ধাপগুলো তুলে ধরতে কষ্ট হয়। তার পাশাপাশি কাগজের ভাজগুলোও সুন্দর করে বোঝানো যায়না। এক কথায় বলবো আজ আপনার অরিগ্যামি জাস্ট অসাধারণ লেগেছে।

 2 years ago 

আমার বানানো খরগোশের অরিগ্যামি আপনার ভালো লেগেছে জেনে ভালো লাগলো। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

খরগোশের অরিগ্যামি গুলো দেখতে ভীষণ সুন্দর হয়েছে। অরিগ্যামি মানে ভাঁজ, ভাঁজ যদি ঠিক না হয় তাহলে অরিগ্যামি সুন্দর হবে না। ধাপগুলো দেখে বোঝা যাচ্ছে ভাঁজগুলো আপনি খুব দক্ষতার সাথে সম্পন্ন করেছেন। খুব সুন্দর ভাবে ধাপগুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে আপনার এত সুন্দর দক্ষতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

ঠিকভাবে ভাঁজ করলেই একটি নির্দিস্ট অরিগ্যামি তৈরি সম্ভব।মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কী কিউট সব খরগোশগুলো। মনে হচ্ছে এখুনিই লাফিয়ে উঠবে।

সুন্দর হয়েছে আপনার পোস্ট। প্রতিটা ধাপের স্পষ্ট ফটোগ্রাফি আমাদের সাহায্য করছে বাড়িতে খরগোশ বানিয়ে দিতে। আপনাকে অনেক ধন্যবাদ আপু।

 2 years ago 

ধন্যবাদ আপু এতো সুন্দর মন্তব্য করে উৎসাহিত করার জন্য।

 2 years ago 

খরগোশের অরিগ্যামি বেশ দারুন হয়েছে। কাগজ ভাজ করে বিভিন্ন কিছু তৈরি করা দেখতে আমার বেশ ভালো লাগে।প্রতিটি ধাপ আপনি খুব সুন্দর করে দেখিয়েছেন। ধন্যবাদ

 2 years ago 

আমারও বেশ পছন্দ বিভিন্ন জিনিসের অরিগ্যামি তৈরি করা। মন্তব্যের জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

কাগজের ভাঁজ করে সুন্দর কিছু তৈরি করলে দেখতে অনেক ভালো লাগে। আপনি কাগজের ভাঁজ করে এত সুন্দর করে খরগোশ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে। আমার কাছে অনেক ভালো লেগেছে আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

চমৎকার সুন্দর কাগজের ভাঁজ ফেলিয়ে খরগোশ তৈরি করেছেন আপু। সুন্দর হয়েছে আপনার রঙিন কাগজ দিয়ে বানানো খরগোশগুলো। ধাপে ধাপে খরগোশ তৈরি পদ্ধতি সুন্দরভাবে আমাদের সঙ্গে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু মতামতের জন্য।

 2 years ago 

আরে বাহ্ আপনি তো দেখছি অনেক সুন্দর করে রঙিন কাগজ দিয়ে খরগোশের অরিগ্যামী তৈরি করে নিয়েছেন। আপনার তৈরি করা এই সুন্দর অরিগ্যামি গুলো দেখতে আমার কাছে অনেক ভালো লেগেছে। রঙিন কাগজ দিয়ে এভাবে কোনো কিছু তৈরি করলে অনেক সুন্দর হয়। অনেক বেশি কিউট লাগতেছে কিন্তু আপনার তৈরি করা এই তিনটা খরগোশকে। যে কেউ চাইলে কিন্তু উপস্থাপনা দেখে তৈরি করতে পারবে খরগোশগুলো। কারণ আপনি সুন্দর করে উপস্থাপনা তুলে ধরেছেন সবার মাঝে।

 2 years ago 

আমি চেস্টা করেছি সহজ করে খরগোশ তৈরির ধাপগুলো উপস্থাপন করতে। মন্তব্যের জন্য ধন্যবাদ ভাইয়া।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64663.34
ETH 1871.74
USDT 1.00
SBD 0.38