ডাইঃ- রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি শপিং ব্যাগ তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

কেমন আছেন সবাই?

প্রিয় আমার বাংলা ব্লগ কমিউনিটির ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবার দিনকাল কেমন যাচ্ছে বন্ধুরা। আমার তো বেশ খারাপ অবস্থা যদিও বৃষ্টি হয় মাঝে মাঝে। কিন্তু গরমের তীব্রতা অনেক বেশি। তাছাড়া হঠাৎ করে গতকাল আমার ছোট মেয়ে অসুস্থ হয়ে গেল জ্বর বমি একসাথে। হঠাৎ করে এমন হলে আসলে খুবই খারাপ লাগে। সারারাত ঘুমাতে পারি নাই তাকে সময় দিতে হলো। সকালেও একই অবস্থা কিছু খেতে চাইনা। গরমের কারণে সবাই অসুস্থ হয়ে পড়তেন। বিশেষ করে ছোট বাচ্চারা অসুস্থ হয়ে পড়তেছে। আসলে এত গরম আমরা বড়রা সহ্য করতে পারি না ছোট বাচ্চারা কিভাবে সহ্য করবে।

r15.jpg

সকাল থেকে ব্যস্ত ছিলাম মেয়েকে নিয়ে। একটু ফ্রি হয়ে পোস্ট লেখা শুরু করে দিলাম। গতকাল রাতে রঙিন কাগজ দিয়ে জিনিস তৈরি করার জন্য বসে ছিলাম। তখন থেকে মেয়ে আমাকে বলছিলো তার খারাপ লাগতেছি। আমি মনে করলাম এমনি বলতেছে।আমি বসে বসে চিন্তা করছিলাম কি তৈরি করা যায়। ভাবছিলাম একসাথে বসে কয়েকটি আইটেম তৈরি করে নিব একসাথে। আসলে সব সময় যেহেতু বাসার সুযোগ হয় না একসাথে বসলেই তৈরি করে নেওয়ার চেষ্টা করি। কিন্তু হঠাৎ করে মেয়ের খারাপ লাগার কারণেই উঠে যায় বসার থেকে কোনরকম একটা তৈরি করে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগ তৈরি করার পদ্ধতি। অনেকের কাছ থেকেই দেখি রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করেন।

r14.jpg

আমিও সেই চিন্তা ভাবনা করে বসে পড়লাম রঙিন কাগজ দিয়ে শপিং ব্যাগ তৈরি করার। যদিও যে কোন কাজ তৈরি করতে যথেষ্ট দক্ষতা থাকতে হয়। কিন্তু আমি বলবো আমার এত বেশি দক্ষতা নেই তারপরও আমি চেষ্টা করতেছি। চেষ্টা করলে অবশ্যই কোন কিছু বিফলে যায় না সফলতা একদিন না একদিন আসবে। তাই প্রতিনিয়ত করে যাচ্ছি আপনাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেন সবচেয়ে বেশি ভালো লাগে এই দিকটা। তাহলে চলুন বন্ধুরা আমি তিন কালারের তিনটি শপিং ব্যাগ তৈরি করেছি। আমি কিভাবে তৈরি করেছি সেই প্রসেস গুলো আপনাদের সাথে শেয়ার করে নিব—--

r16.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • রঙ্গিন কাগজ।

  • কাঁচি।

  • গাম।

  • কলম।

r.jpg

প্রথম ধাপঃ

প্রথমে আমি একটি রঙিন কাগজ নিয়েছি। সেখান থেকে কেটে আমি এক টুকরো নিয়ে নিলাম। রঙিন কাগজটি নেওয়ার পরে প্রথমে আমি ভাঁজ দিয়ে নিলাম কিছুটা। যা আপনারা ধাপে ধাপে দেখতে পাচ্ছেন।

rr.jpg

r1.jpg

r2.jpg

r3.jpg


দ্বিতীয় ধাপঃ

এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি ভালোভাবে ভাঁজ দিয়ে নিলাম। ভাঁজ দেওয়ার পরে বাকি অংশটুকু আমি গাম দিয়ে জোড়া লাগিয়ে দিচ্ছি।

r4.jpg

r5.jpg

r6.jpg


তৃতীয় ধাপঃ

প্রাথমিকভাবে গাম দিয়ে যখন ব্যাগের নিচের সাইড জোড়া লাগিয়ে দিলাম তখন ব্যাগটা হয়ে গেল। এখন ব্যাগের উপরে ধরার জন্য ফিতা লাগিয়ে দিতে হবে।

r7.jpg

r8.jpg


চতুর্থ ধাপঃ

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি কাগজ কেটে ফিতা বানিয়ে নিলাম। সেগুলোতে গাম দিয়ে ব্যাগের উপরে লাগিয়ে দিয়েছি। এভাবে লাগিয়ে দেওয়ার পরেই পুরোপুরি ব্যাগ তৈরি হয়ে যায়।

r9.jpg

r10.jpg

r11.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে আমি তিন কালারের তিনটি শপিং ব্যাগ তৈরি করে নিয়েছি। শপিং ব্যাগ যখন তৈরি করা হয়ে যায় সে ব্যাগের উপরে আমি কলম এবং কালার পেন দিয়ে ইমোজি এঁকে নিয়েছি। ইমোজি এঁকে নেওয়ার পরে ব্যাগ গুলো দেখতে খুবই সুন্দর দেখাচ্ছে।

r12.jpg

r13.jpg

r14.jpg

r15.jpg


উপস্থাপনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি রঙ্গিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি শপিং ব্যাগ তৈরি করে নিয়েছি। আমরা যখন কোন শোরুমে কিংবা মার্কেটে শপিং করতে যাই তখন তারা কাপড়ের সাথে কিংবা জিনিসের সাথে খুব সুন্দর সুন্দর শপিং ব্যাগ দিয়ে থাকে। এখানে বিভিন্ন ধরনের ইমোজি কিংবা অন্যান্য স্টিকার আর্ট করা থাকে। যা আমাদের দেখতে অনেক বেশি ভালো লাগে। তো বন্ধুরা সেই চিন্তাভাবনা থেকে আমি রঙিন কাগজ দিয়ে তিনটি তিন কালারের শপিং ব্যাগ তৈরি করে নিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে। চেষ্টা করতেছি ক্রিয়েটিভিটি গুলো আস্তে আস্তে দক্ষতা বাড়িয়ে যাতে ভালো পর্যায়ে নিয়ে যেতে পারি। আপনারা অনুপ্রাণিত করেন বলেই অনেক বেশি উৎসাহ পাই।

r14.jpg

r15.jpg

r16.jpg

r17.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরঙ্গিন কাগজ দিয়ে শপিং ব্যাগ তৈরি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Polish_20230713_210902326.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি শপিং ব্যাগ তৈরি করেছেন অনেক সুন্দর হয়েছে। আপনার মেয়ে অসুস্থ জেনে খারাপ লাগছে আপু। আপনার মেয়ের সুস্থতা কামনা করছি। ধাপে ধাপে চমৎকার সুন্দর ভাবে আপনি রঙ্গিন কাগজ দিয়ে তিনটি ব্যাগ বানিয়েন এবং তা বানানো পদ্ধতি আমাদের সাথে ভাগ করে নিয়েছেন। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ধন্যবাদ আপু অনেক অনুপ্রাণিত হলাম আপনার গঠন মূলক মতামত পড়ে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুব সুন্দর একটি অরিগামী আমাদের মাঝে শেয়ার করেছেন। শপিং ব্যাগ গুলোকে দেখতে খুবই কিউট লাগছে। তৈরি করার প্রসেসটা খুব সুন্দর ভাবে আমাদের মাঝে দেখিয়েছেন। রঙিন কাগজের জিনিসগুলো তৈরি করতে সময় লাগলোও দেখতে খুবই সুন্দর লাগে। সুন্দর একটি অরিগামি শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ আপু আমার শেয়ার করা শপিং ব্যাগ তৈরির প্রসেস গুলো আপনি সময় দিয়ে দেখলেন।

 2 years ago 

প্রথমেই আপনার মেয়ের জন্য দোয়া রইল, সৃষ্টিকর্তা দ্রুত সুস্থ করুন।
আপনি চমৎকার ডাই প্রজেক্ট তৈরি করেছেন। তিন কালারের তিনটি চমৎকার শপিং ব্যাগ তৈরি করেছেন, যা দেখতে সুন্দর দেখাচ্ছে। অনেক ধন্যবাদ আপু চমৎকার কাজটি উপহার দেয়ার জন্য।

 2 years ago 

আমার শেয়ার করা কাজগুলো দেখে সব সময় আমাকে অনুপ্রাণিত করেন। অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপু আপনি রঙ্গিন কাগজ দিয়ে তিন কালারের তিনটি শপিং ব্যাগ তৈরি করেছেন। আপনার ব্যাগ তিনটি আমার কাছে অনেক ভালো লেগেছে। তিনটি কালারেই খুব সুন্দর হয়েছে। রঙিন কাগজ দিয়ে তৈরি এই ধরনের জিনিস দেখতে সব সময় ভালো লাগে। ধাপগুলো খুব সুন্দর ভাবে বর্ণনা করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর ডাই আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

ব্যাগের কালার গুলো দেখে ভালো লাগার জন্য অনেক অনুপ্রাণিত হয়েছি আপু।

 2 years ago 

সফলতা কখনো একদিনে আসে না। চেষ্টা করতে করতে একসময় সফলতা আসে। আপু আপনি খুব সুন্দর ভাবে শপিং ব্যাগ তৈরি করেছেন দেখে ভালো লাগলো। আপনার তৈরি করা শপিং ব্যাগ দারুন হয়েছে দেখতে।

 2 years ago 

একদম যথার্থই বলেছেন সফলতা আসতে একটু দেরিতে হলেও বেশ ভালো লাগে আপু।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি করা ব্যাগ গুলো আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে রঙিন কাগজ দিয়ে তিন কালারের তিনটী শপিং ব্যাগ তৈরি করেছেন। আপনার তৈরি করা ব্যাগ গুলো বেশ দারুন ভাবে উপস্থাপন করার চেষ্টা করেছেন।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া ভালো লাগলো আমার শেয়ার করা পোস্ট আপনি ভিজিট করলেন।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি প্রত্যেকটা জিনিস দেখতে বেশ সুন্দর লাগে। আপনি রঙিন কাগজ দিয়ে তিনটি খুব সুন্দর ব্যাগ তৈরি করে আমাদের মাঝে শেয়ার করেছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ আপু তৈরি করা ব্যাগ গুলো দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

বাহ্ কিউট তিনটি শপিং ব্যাগ তৈরি করেছেন আপু।আমার কাছে অনেক ভালো লাগলো আপনার ডাই পোস্টটি।বাচ্চারা এগুলো খুব পছন্দ করে।ধন্যবাদ আপু সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য ।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু যখন তৈরি করলাম ব্যাগ গুলো বাচ্চারা নিয়ে ফেললো হা হা হা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64519.41
ETH 1856.77
USDT 1.00
SBD 0.38