ভিডিওগ্রাফিঃ-জল তরঙ্গ থেকে নেওয়া রাতের দৃশ্যের খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি।

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় পরিবার,

সবাই কেমন আছেন বন্ধুরা? আশা রাখছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন পরিবারের সবাইকে নিয়ে। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এবং সুস্থ আছি। সেই সাথে আবার উপস্থিত হয়ে গেছি আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। আশা করি বন্ধুরা আপনাদের সবার কাছে আমার আজকের ব্লগিং ভালো লাগবে। বন্ধুরা প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে ভিন্ন ধরনের কিছু শেয়ার করতে। ভীষণ ভালো লাগে জীবনের ভালো মন্দ বিষয়গুলো আপনাদের সাথে শেয়ার করতে পারলে। আপনারা তো অবশ্যই জানেন আমি সাত দিনের ভিন্ন ধরনের টপিক্স আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। সেই ধারাবাহিকতায় আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ভিডিওগ্রাফি।

f2.jpg

আপনারা তো অবশ্যই জানেন ইতোমধ্যে আমি প্রায় সময়ই ভিডিও গুলো শেয়ার করে থাকি বিভিন্ন প্রাকৃতিক দৃশ্যের বিভিন্ন মুহূর্তের। সত্যি আমার কাছে ফটোগ্রাফি গুলো সংগ্রহ করতে যেমন ভালো লাগে ভিডিও গুলো সংগ্রহ করতে আরও অনেক বেশি ভালো লাগে। বিশেষ করে সংগ্রহ করা ভিডিও গুলো যখন আপনাদের সাথে শেয়ার করতে পারি আর তো কোন কথাই নেই। আপনারা দেখেন এবং আমাকে অনেক বেশি অনুপ্রাণিত করেন তাতে আমি অনেক ধন্য মনে করি নিজেকে। এত সুন্দর একটি প্ল্যাটফর্মে কাজ করি সবার সাথে ভালোমন্দ বিষয়গুলো শেয়ার করি। সবাই সবার পোস্টগুলো পড়ে থাকেন সবাইকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকেন এর থেকে ভালো কিছু আর নেই বললেই চলে।

f.jpg

আপনারা তো জানেন আমি কক্সবাজার সমুদ্র সৈকতের কাছাকাছি বসবাস করি। নিজের জন্মভূমি বলে অনেক অনেক বেশি গর্ববোধ করে। কারণ এত সুন্দর একটি জায়গায় আছি বলে প্রতিনিয়ত সমুদ্র সৈকত দেখার সুযোগ হয়। যখন সময় সুযোগ পায় তখন প্রায় সময় চলে যাওয়ার চেষ্টা করি। কারণ বিনোদনের জন্য সময় কাটানোর জন্য খুব সুন্দর একটি জায়গা। যেখানে দেশ-বিদেশের আনাচে কানাচের মানুষগুলো সময় কাটাতে আসেন। এমন সুন্দর একটি জায়গা আমার কাছাকাছি আছে বলে আমি সব সময় যেতে পারি। সমুদ্র সৈকতের আশেপাশের জায়গা গুলো বেশ মনোমুগ্ধকর।

f1.jpg

এখানে প্রতিনিয়ত তৈরি হচ্ছে সুন্দর সুন্দর পার্কিংয়ের জায়গা। ঘোরাফেরা করার জায়গা এবং সময় কাটানোর জায়গা। বিশেষ করে কক্সবাজার সমুদ্র সৈকতের আশেপাশের রেস্টুরেন্ট, হোটেল গুলো বেশ উন্নত মানের এবং দেখতে অনেক ভালো লাগে। তেমনি বর্তমান সময়ে বিনোদনের এবং খাওয়া-দাওয়াও থাকার এমন একটি সুন্দর জায়গা তৈরি হয়েছে জল তরঙ্গ রেস্টুরেন্ট এবং হোটেল। যেটাতে বসে বিনোদন করা যায় খাওয়া-দাওয়া করা যায় আর রাত যাপন করা যায়। যখন সমুদ্র সৈকতে গেলাম সেখানে পাশাপাশি জল তরঙ্গ তাই আমি প্রবেশ করি।

f3.jpg

যখন আমি প্রবেশ করি তখন সন্ধ্যার মুহূর্ত হয়ে গেছিল। সেই মুহূর্তে যখন প্রবেশ করলাম চারদিকের পরিবেশ লাইটিং অনেক বেশি ভালো লাগছিল। তো আমি আর দেরি না করে কিছু ফটোগ্রাফি নিয়েছিলাম। সেই সাথে সুন্দর একটি ভিডিও সংগ্রহ করেছিলাম। যে ভিডিওটি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য উপস্থিত হয়েছি বন্ধুরা। আশা করি আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের ভালো লাগবে। তাহলে আর দেরি না করে কথা না বাড়িয়ে ভিডিওটি শেয়ার করে নিচ্ছি—-

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটি আপনাদের কেমন লাগলো মতামত দিয়ে জানালে অনেক ভালো লাগবে। আপনাদের গুরুত্বপূর্ণ সময় দিয়ে আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরাতের দৃশ্যের একটি ভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-ভিডিও লোকেশ- কক্সবাজার


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হ্যাঁ আপু আপনি সত্যিই গর্বিত এত সুন্দর একটি জেলায় জন্মগ্রহণ করেছেন। আমরা যারা এখানে ভ্রমণ করতে যাওয়ার ইচ্ছা থাকলেও পারি না সেখানে আপনার বসবাস।আমার মাঝে মাঝে ইচ্ছা হয় সমুদ্রের কিনারে একটি ঘর বানিয়ে অনন্তকাল থেকে যাই। আজ আপনার জল তরঙ্গের রাতের দৃশ্যের ভিডিওগ্রাফিটি অসাধারণ হয়েছে। কি সুন্দর রাতের আলোতে ঝলমলে রঙিন বাতিগুলোয় রাতের দৃশ্যটি অসম্ভব সুন্দর লাগছে।

 2 years ago 

একদিন সময় সুযোগ করে দুই বোনে চলে আসেন আপু এখানে আমি আছি।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু এত সুন্দর করে বলার জন্য। খুব খুশি হলাম ইনশাল্লাহ আল্লাহ যদি আনায় আসব। ভালো থাকবেন। ❤️❤️❤️🥰

 2 years ago 

খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপু। জল তরঙ্গের ভিডিওগ্রাফির মাধ্যমে দারুন কিছু মুহূর্ত উপভোগ করতে পারলাম। আজ আপনি খুবই সুন্দর ভাবে ভিডিওটির সাথে বর্ণনাও তুলে ধরেছেন। যা পড়ে খুবই ভালো লাগলো। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর ভিডিও আমাদের মাঝে শেয়ার করেছেন আপনি। বেশ ভালো লাগলো আপনার এই ভিডিও দেখে। একদম মন ছুঁয়ে যাওয়ার মত ছিল আপনার আজকের এই জল তরঙ্গের ভিডিও এবং ফটোগ্রাফি গুলো।

 2 years ago 

ভিডিওটি দেখতে যেমন সুন্দর বাস্তবে জায়গাটি দেখতে আরো সুন্দর ভাইয়া।

 2 years ago 

আপনার পোষ্টের মাধ্যমে এর আগেও জল তরঙ্গের বিভিন্ন ফটোগ্রাফি দেখেছিলাম। রাতের বেলায় জল তরঙ্গের খুব সুন্দর একটা ভিডিওগ্রাফি শেয়ার করেছেন। আসলে কিছু কিছু জায়গায় দিনের বেলায় এক সৌন্দর্য দেখা যায় রাতের বেলায় আরেক সৌন্দর্য। কারণ বিভিন্ন ধরনের লাইটিং থাকে যার কারণে খুবই সুন্দর লাগে জায়গা গুলো। আপনার আজকের ভিডিওগ্রাফি টা দেখে খুবই ভালো লাগলো আপু।

 2 years ago 

সত্যি আপু মুগ্ধ করার মত একটি পরিবেশ। রাতের দৃশ্য গুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার।

 2 years ago 

আপনার ভিডিওগ্রাফি গুলো অনেক সুন্দর হয়ে থাকে। আজকেও আপনি খুবই সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন৷ আপনার কাছ থেকে এরকম সুন্দর একটি ভিডিওগ্রাফি দেখে খুবই ভালো লাগলো৷ খুব সুন্দর একটি দৃশ্য আজকে আপনি আপনার এই ভিডিওগ্রাফির মাধ্যমে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

আপু আজ আপনি খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা জল তরঙ্গের ভিডিওগ্রাফিটা দারুন হয়েছে। আপনি ভিডিওর সাথে খুব সুন্দর ভাবে বর্ণনা তুলে ধরেছেন। রাতের আলোতে ঝলমলে রঙিন বাতি গুলো দেখতে অসম্ভব সুন্দর লাগছে। অনেক ধন্যবাদ সুন্দর একটি ভিডিওগ্রাফি আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.102
BTC 62554.16
ETH 1783.65
USDT 1.00
SBD 0.38