পেইন্টিংঃ- এক সাথে চারটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন?

হ্যালো আমার বাংলা ব্লগ পরিবার আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবার দিনকাল ভালো যাচ্ছে বৃষ্টিময় দিনে। কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে আবার কিছু জায়গায় হচ্ছে না সৃষ্টিকর্তার কত ধরনের নেয়ামত তা বুঝাতে বেশ মুশকিল। তবে আমাদের এখানে একটানা বৃষ্টি হচ্ছে এক নাগারে বৃষ্টি হতে যাচ্ছে। সকালে একটু কম হলেও এখন আবার শুরু হয়ে গেল। যাক আমার বেশ পছন্দের ঋতু বৃষ্টি হলে আমার কোন সমস্যা নেই। তবে একটু চিন্তা হয় যারা দিনমজুর আছেন তাদের জন্য একটু কষ্ট হয়। কারণ বৃষ্টি হলে তারা ইনকাম করতে পারেনা খেতে পারবে না তাই। আর যেসব জায়গা নিচু জায়গা আছে সেসব জায়গাতেই ডুবে যায় তাও একটু কষ্টকর বিষয়। তবে বর্ষাকালে বৃষ্টি না হলে কেমন হয় বলেন তো?

r25.jpg

আমরা সারা বছর সৃষ্টিকর্তার কাছে দুই হাত তুলে প্রার্থনা করি বৃষ্টির জন্য। বৃষ্টি আমাদের পরিবেশের জন্য অনেক উপকারী যদিও সাময়িক কিছু ক্ষতি হয়ে থাকে। বৃষ্টি না হলে আমরা গরমে যেমন কষ্ট পাই তেমনি চারপাশের পরিবেশের ক্ষতি হয়। তাছাড়া কৃষি কাজের জন্য অনেক বেশি ক্ষতি হয়। সবকিছু মিলিয়ে বৃষ্টি আমাদের জন্য আশীর্বাদস্বরূপ। যাক অনেক কথা বলে ফেললাম এবার চলে আসি মূল টপিক্সে। আজকে বন্ধুরা আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি পেইন্টিং পোস্ট। পেইন্টিং আমি টুকটাক জানি তবেই এত বেশি দক্ষতা নেই পেইন্টিংয়ের। তবে আমি যেটা মনে করি দক্ষতা গুলো তৈরি করে নিতে হয়। সেই দক্ষতা গুলো একদিনই তৈরি হয় না অনেকদিন প্র্যাকটিসের মাধ্যমে আস্তে আস্তে অর্জন করতে হয়।

r26.jpg

কেউ কোন দক্ষতা নিয়ে পৃথিবীতে জন্ম গ্রহণ করে না। সবাই তার নিজস্ব চেষ্টা নিয়ে সবকিছু অর্জন করতে সক্ষম হয়। আমি আজকে চেষ্টা করেছি একটি পেইন্টিং এর মধ্যে চার ধরনের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করার। সত্যি আমার কাছে পেইন্টিং করার সময় খুবই ভালো লাগছিল। যেহেতু আমি একটি দৃশ্যের মধ্যে চার প্রকারের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করতে পেরেছি। তবে কতটুকু ভালো করতে পেরেছি সেটা জানি না কিন্তু চেষ্টা তো করেছি আমি। আমি কিভাবে এক সাথে চারটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করেছি সেই ধাপ গুলো আপনাদের সাথে শেয়ার করে নিবো—---

r24.jpg


পেইন্টিং এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • পেপার/ খাতা।

  • তুলি।

  • টেপ।

  • অ্যাক্রিলিক রং।

  • পানি।

  • মার্কার/ জেল পেন।

r.jpg


পেইন্টিং এর ধাপ সমূহঃ


প্রথম ধাপঃ

প্রথম ধাপে আমি সাদা কাগজ কে টেপ দিয়ে বাইন্ডিং করে নিয়েছি। এরপরে সবুজ কালারের রং দিয়ে কিছুটা অংশ পেইন্টিং করে নিয়েছি।

r1.jpg

r2.jpg

r4.jpg


দ্বিতীয় ধাপঃ

এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো কিছুটা অংশ পেইন্টিং করে নিয়েছি। চার কালারের চারটি প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং করার জন্য চার ভাবে কালার করে নিলাম।

r3.jpg

r5.jpg

r6.jpg

r7.jpg

r8.jpg

r20.jpg


তৃতীয় ধাপঃ

কালার দিয়ে পেইন্টিং করা শেষ হয়ে গেলে এখন চার কালারের মধ্যে চার ধরনের প্রাকৃতিক দৃশ অঙ্কন করার চেষ্টা করবো। প্রথমে চাঁদের চারপাশে গাছ পেইন্টিং করেছি এবং সেখানে প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি।

r10.jpg

r11.jpg

r12.jpg


চতুর্থ ধাপঃ

এখন আমি সবুজ প্রাকৃতিক দৃশ্যের মধ্যে সুন্দর করে গাছ এবং গাছের পাতা দেওয়ার চেষ্টা করেছি। সেই সাথে পিংক কালারের আরেকটি দৃশ্যের মধ্যে পেইন্টিং করার চেষ্টা করতেছি।

r14.jpg

r15.jpg

r16.jpg


পঞ্চম ধাপঃ

এভাবে আমি ধাপে ধাপে পুরো পেইন্টিং সম্পন্ন করার চেষ্টা করেছি। যখন প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং করা শেষ তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি।

ar18.jpg

ar19.jpg

r23.jpg

r26.jpg


উপস্থাপনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমি চার কালারের চারটি ডিজাইনের প্রাকৃতিক দৃশ্য অঙ্কন করার চেষ্টা করেছি। যথেষ্ট সময় লেগেছে এবং ধৈর্য সহকারে করতে হয়েছে। যদিও আমি নিখুঁতভাবে করতে পারি নাই কিন্তু করার চেষ্টা করেছি। আশা করি এভাবে করতে করতে হয়তো একদিন ভালো পেইন্টিং পারবো ইনশাল্লাহ। আপনাদের কেমন লাগলো বন্ধুরা জানাতে ভুলবেন না। সব সময় আমাকে সাপোর্ট করেন মতামতের মাধ্যমে অনেক অনুপ্রাণিত হই আমি। আশা করি বন্ধুরা আমার আজকের পেইন্টিং আপনাদের কাছে ভালো লাগবে। সময় দিয়ে দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

r24.jpg

r25.jpg

r26.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিপ্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1Ehur2Z3EsVgTD2AcTmkokXePYxgzpSqwnBNBj3ZteFgQGBvoV1Gau6PdZ2iRjGoCbkshRWuRQSfGSpuzhGGAeLA4Vf5U1Hc8iJwwxD89QHRxVn1je1P4CmpDJ3i8T6K3VVLivshpofZcmEc1F66yhadmSAKB5S67TB9CT5ts8F67pFjTnJQ9RnA2Qqq1Qc1.gif

Sort:  
 2 years ago 

আপনার দক্ষতা সত্যি বেশ প্রশংসনীয়। আপনার দক্ষতা রয়েছে বলে একসাথে এতগুলো চিত্র অঙ্কন করে আমাদের দেখাতে সক্ষম হয়েছেন। খুবই ভালো লেগেছে আপনার এই চিত্র অংকনমূলক পোস্ট দেখে। আশা করবো এভাবেই সুন্দর সুন্দর চিত্র অংকন করবেন এবং আমাদের দেখাবেন।

 2 years ago 

ভালো লাগলো আপনার গঠন মূলক মতামত পড়ে। দোয়া করবেন আমার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চারটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং তৈরি করে আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার পেন্টিং গুলো দেখতে খুবই সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য পেইন্টিং গুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। পেইন্টিং তৈরি প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমার পেইন্টিং করতে খুব ইচ্ছা করে কিন্তু আমি পেইন্টিং করতে পারিনা। ধন্যবাদ আপু অনেক সুন্দর একটি পেইন্টিং আমাদের মাঝে উপস্থাপন করার জন্য।

 2 years ago 

যদিও ভালো পারি না কিন্তু করার চেষ্টা করেছি ভাইয়া অনেক ধন্যবাদ।

 2 years ago 

আমিও পারি না আপু তবে খুব ইচ্ছা করে আর্ট করার। সু স্বাগতম আপু

 2 years ago 

একসাথে চারটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং অসাধারণ লাগছে দেখতে। যদিও আমি একটাও অঙ্কন করতে পারি না। এ ধরনের পেইন্টিং ঘরে ঝুলিয়ে রাখলে সৌন্দর্য বৃদ্ধি পায়। সুন্দর একটি পেইন্টিং পোস্ট শেয়ার করার জন্য ধন্যবাদ আপু।

 2 years ago 

ঠিক বলছেন এই ধরনের পেইন্টিং গুলো ঘরে রাখলে বেশ সুন্দর দেখায়।

 2 years ago 

এটা ঠিক বলেছেন আপু আমরা বাসায় বসে বৃষ্টির ওয়েদার ইনজয় করতে পারি তবে দিনমজুরদের এই সময় গুলো ভীষণ কষ্টে কাটে। যাইহোক বেশ ভালো লাগলো আপনার আজকের পেইন্টিং টা দেখে। চারটি প্রাকৃতিক দৃশ্য একসাথে এঁকেছেন। দারুন লাগছে পেইন্টিং টা। ধন্যবাদ আপু।

 2 years ago 

বৃষ্টির দিনে খারাপ লাগে দিনমজুরদের জন্য তবে ভালো উপভোগ করতে পারি। পেইন্টিং ভালো লাগার জন্য অনেক খুশি হলাম আপু।

 2 years ago 

বৃষ্টি হচ্ছে আল্লাহর রহমত আপু। আর বৃষ্টির দিনে বৃষ্টি আমার ভীষণ ভালো লাগে। আর কথাটা ঠিক বলেছেন আপু কেউ জন্ম থেকে দক্ষতা নিয়ে আসে না। সবকিছুই চেষ্টা করলে আস্তে আস্তে প্রতিটা মানুষই একজন দক্ষ প্রতিভা মানুষ হয়ে উঠতে পারে। আর তার জন্য চাই প্রচুর প্র্যাকটিস আর ধৈর্য। আজ কিন্তু আপনার পেন্টিং গুলো দেখে মনে হচ্ছে। পেইন্টিং এ আপনার অনেকটা দক্ষতা রয়েছে। আপনার প্রতিটি পেইন্টিং অসাধারণ হয়েছে আপু। ধন্যবাদ আপু আপনাকে। খুবই সুন্দর করে পেইন্টিং করে আমাদের সাথে শেয়ার করার জন্য

 2 years ago 

সব জায়গায় তাহলে এখন ভালো বৃষ্টি হচ্ছে। ধন্যবাদ আপু সময় দিয়ে আমার পোস্ট ভিজিট করার জন্য।

 2 years ago 

একসাথে চারটি প্রাকৃতিক দৃশ্যের খুব চমৎকার পেইন্টিং করেছেন আপনি। অনেক সুন্দর লাগছে দেখতে। খুবই নিখুত এবং পরিশ্রম করে কাজটা করেছেন। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপনাকে ভাইয়া আমার করা আর্ট ভালো লাগার জন্য।

 2 years ago 

এক সাথে চারটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আপনার পেইন্টিং দক্ষতা সত্যি ও অসাধারণ এত সুন্দর ভাবে প্রকৃতির দৃশ্য গুলো ফুটিয়ে তুলেছেন চারটি পেইন্টিং আমার ভালো লেগেছে।

 2 years ago 

চেষ্টা করেছি ভাইয়া আপনাদের থেকে উৎসাহ পেয়ে অনেক ভালো লাগলো।

 2 years ago 

আপু আপনার কোয়ালিটি সম্পন্ন, পোস্ট দেখে তো আমি মুগ্ধ হয়েছি।এক সাথে চারটি প্রাকৃতিক দৃশ্যের পেইন্টিং, প্রতিটি পেইন্টিং আমার অনেক ভালো লেগেছে অনেক দক্ষতা এবং অভিজ্ঞতার সহিত আপনি প্রত্যেকটা পেইন্টিং তৈরি করেছেন কিন্তু তৃতীয় পেইন্টিংটা আমার কাছে একটু বেশি ভালো লেগেছে শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

বাহ তিন নাম্বার পেইন্টিং আপনার ভালো লাগলো তাতে অনেক বেশি অনুপ্রাণিত হলাম।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65197.12
ETH 1906.27
USDT 1.00
SBD 0.38