ডাইঃ- ক্লে, কার্ডবোর্ড, রঙ্গিন কাগজ দিয়ে একটি ওয়ালমেট তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন?

প্রিয় পরিবারের সকল ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বৃষ্টিময় দিনে ঠান্ডা আবহাওয়াতে খুব সুন্দর সময় অতিবাহিত করতেছি। আজকে বন্ধুরা আবার উপস্থিত হয়েছি নতুন একটি ব্লগ শেয়ার করার জন্য। আশা করি আপনাদের সবার কাছে আমার আজকের নতুন ব্লগ ভালো লাগবে। সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু আপনাদের সাথে শেয়ার করার। প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সাথে নিজের ক্রিয়েটিভিটি গুলো তুলে ধরার। চেষ্টা করলে সব কিছুতে সফলতা পাওয়া যায়।

IMG_20240731_135417226.jpg

IMG_20240731_135441528 (1).jpg

যদি পারবো না বলে বসে থাকলে হবে না তাতে সফলতা কখনো সম্ভব নয়। দৃঢ় প্রতিজ্ঞা রেখে মনস্থির করে যদি প্রতিনিয়ত চেষ্টা করা হয় সামনের দিকে এগিয়ে যাওয়ার প্রচেষ্টা করা হয় তাহলে সফলতা নিশ্চিত। তাই আমিও সেই বিশ্বাস রেখে সব সময় নিজের ভিতরে লুকিত থাকা সুপ্ত প্রতিভা গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমি আজকে ক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি। বিভিন্ন ধরনের ওয়ালমেট দেখতে পাই সবার মাধ্যমে। রঙিন কাগজ দিয়ে তৈরি করা ওয়ালমেট গুলো খুবই সুন্দর হয়। বিশেষ করে এখন ক্লে দিয়ে সবাই খুব সুন্দর সুন্দর ডাই প্রজেক্ট তৈরি করে থাকেন। যা আমাকে সব সময় মগ্ধ করে। আমিও চেষ্টা করি ক্লে দিয়ে কিছু তৈরি করে আপনাদের উদ্দেশ্যে শেয়ার করতে।

IMG_20240731_135442649.jpg

হঠাৎ করে কালকে রাত্রে বসে পড়লাম ক্লে দিয়ে কিছু একটা তৈরি করবো বলে। কিন্তু বসে পড়লে কি আর হবে দুই পাশে দুই মেয়ে বসে থাকে। কোন কিছু তৈরি করতে গেলে এতই বিরক্ত করে বলার মত না। কিন্তু কি আর করার তাদের সে বিরক্ত গুলো সহ্য করে আমাকে কোন কিছু তৈরি করে নিতে হয়। অবশ্যই পাশাপাশি তাদের সহযোগিতা ও পাওয়া যায়। কালকে রাতে তৈরি করতে রাত হয়ে গেছিল তাই কিছু অংশ তৈরি করেছিলাম। বাকি অংশটুকু আজকে তৈরি করে আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আশা করি বন্ধুরা আমার আজকের তৈরি করা ক্লে দিয়ে ওয়ালমেট আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে ধাপ গুলো উপস্থাপন করে নেওয়া যাক—-

IMG_20240731_135320630.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • রঙ্গিন কাগজ।

  • কার্ড বোর্ড।

  • ক্লে।

  • কাঁচি।

  • গাম।

IMG_20240730_234839906.jpg

প্রথম ধাপঃ

আমি প্রথমে উপকরণগুলো নিয়ে দেখালাম। এখন প্রজেক্ট তৈরি করার জন্য প্রথমে একটি কার্ডবোর্ড নিয়েছি। সেই কার্ডবোর্ডকে হলুদ রঙিন কাগজ দিয়ে মুড়িয়ে নিয়েছি।

IMG_20240730_234951085.jpg

IMG_20240730_235319651.jpg


দ্বিতীয় ধাপঃ

এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি ক্লে দিয়ে ফুল তৈরি করার জন্য বিভিন্ন কালারের ফুল তৈরির প্রক্রিয়া আপনাদেরকে শেয়ার করেছি। ফুল আমি কিভাবে তৈরি করেছি সে প্রসেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম।

IMG_20240731_000054402.jpg

IMG_20240731_000237070~2.jpg

IMG_20240731_000305830.jpg


তৃতীয় ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ফুলগুলো সুন্দর শেপ দিয়ে তৈরি করে নিয়েছি। রঙ্গিন কাগজের উপরে সেই ফুল বসিয়ে দিলাম।

IMG_20240731_000346635.jpg

IMG_20240731_000428943.jpg


চতুর্থ ধাপঃ

এখন আমি ক্লে দিয়ে গাছের পাতা এবং কুঁড়ি তৈরি করে নিয়ে সুন্দর করে সাজিয়ে নিলাম। যা আমি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিয়েছি।

IMG_20240731_000613076.jpg

IMG_20240731_000653772.jpg

IMG_20240731_000743357~2.jpg

IMG_20240731_001527696.jpg


পঞ্চম ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন এই ধাপে আমি কিছুটা অংশ বিভিন্ন কালারের ক্লে দিয়ে ফুল ও পাতা সাজিয়ে নিয়েছি।

IMG_20240731_003830071.jpg

IMG_20240731_005104786.jpg

IMG_20240731_010516653.jpg


ষষ্ঠ ধাপঃ

এখন আমি সাদা রঙের ক্লে নিলাম। ক্লে নিয়ে আবারো মাঝখানে একটা ফু্ল বানিয়ে নিয়েছি যা আপনারা দেখতে পাচ্ছেন।

IMG_20240731_134242370.jpg

IMG_20240731_134807214.jpg


সপ্তম ধাপঃ

আবারো লাল রঙের ক্লে নিয়ে ফুলের মাঝখানের অংশ দিয়ে দিলাম এবং জেল পেন দিয়ে সুন্দর করে ডিজাইন করে নিয়েছি। এভাবে পুরোপুরি সাজিয়ে নিলাম আমার আজকের তৈরি করা ওয়ালমেট।

IMG_20240731_134849655.jpg

IMG_20240731_134928339.jpg

IMG_20240731_135041796.jpg

IMG_20240731_135138296.jpg


উপস্থাপনা

বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ক্লে দিয়ে তৈরি করা ওয়ালমেট দেখতে কত সুন্দর হয়েছে। আসলে ক্লে দিয়ে যেকোন জিনিস তৈরি করতে খুব ভালো লাগে। যদিও যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। কারণ ভালোভাবে শেপ নিতে হলে একটু সময় নিয়ে তৈরি করতে হয়। তৈরি করার পরে বেশ ভালো লেগেছে আমার। আশা করি আপনাদের কাছেও ভালো লেগেছে আমার আজকে তৈরি করা ওয়ালমেট। সময় দিয়ে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

IMG_20240731_135441528 (1).jpg

IMG_20240731_135441528.jpg

IMG_20240731_135441528.jpg

IMG_20240731_135337989.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিক্লে দিয়ে একটি ওয়ালমেট তৈরি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Polish_20230713_210902326.png

Sort:  
 2 years ago 

আপু আপনার রঙিন কাগজের মধ্যে ক্লে দিয়ে ওয়ালমেটটি চমৎকার হয়েছে। প্রতিটা কালারফুল ক্লে দেওয়াতে ওয়ালমেট এর সৌন্দর্য আরো বেড়ে গেছে। ক্লে দিয়ে ফুল পাতাগুলো কিন্তু আপনি অসাধারণভাবে বানিয়েছেন। এ ধরনের মাল্টি কালার ওয়ালমেট গুলো কিন্তু ঘরের দেয়ালে সাজিয়ে রাখলে দেখতে ভীষণ ভালো লাগে।

 2 years ago 

সবগুলো কালার দেওয়ার চেষ্টা করেছি আপু। দেওয়ার পরেই বেশ ভালো লেগেছে আমারও। অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এখন কমবেশি সবাই ক্লে দিয়ে খুব সুন্দর জিনিসগুলো তৈরি করার চেষ্টা করে। সত্যি বলতে আমার নিজের কাছেও ক্লে দিয়ে কিছু তৈরি করে আপনাদের মাঝে শেয়ার করতে আরো ভালো লাগে। কারণ ক্লে দিয়ে বিভিন্ন রকম শেপ খুব সহজে দেওয়া যায়। তাছাড়া আপনি কার্ডবোর্ড এবং রঙিন কাগজ আর প্লে দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করলেন।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু ক্লে দিয়ে যেকোন জিনিস তৈরি করতে খুব ভালো লাগে।

 2 years ago 

ওয়ালমেট তৈরি দেখতে অসাধারন লাগতেছে আপু। এধরনের ভিন্ন রকম আয়োজন গুলো সব সময়ই ভালো লাগে। ক্লে দিয়ে ফুল তৈরি করাতে দেখতে অনেক আকর্ষণীয় লাগতেছে ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ ভাইয়া সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর করে ক্লে এবং কার্ডবোর্ড দিয়ে চমৎকার একটি ওয়ালমেট তৈরি করেছেন আপু। সবুজ লতা পাতার মধ্যে ফুল গুলো দেখতে দারুন লাগছে। ওয়ালমেট তৈরি করতে অনেক সময়ের প্রয়োজন হয়। আপনি অনেক সময় নিয়ে সুন্দর ভাবে প্রতিটি ধাপ উপস্থাপন করেছেন। ধন্যবাদ আপু।

 2 years ago 

যেকোনো কাজ করে যদি সফলতা আসে খুব ভালো লাগে। আর এত প্রশংসা শুনলেই তো আরো অনেক বেশি উৎসাহ পাই।

 2 years ago 

আপু আপনার তৈরি করা ওয়ালমেট খুবই সুন্দর হয়েছে। ক্লে ব্যবহার করে অনেক সুন্দর করে ফুলগুলো তৈরি করেছেন। দেখতে যেমন সুন্দর হয়েছে তেমনি সুন্দর করে সাজিয়ে তুলেছেন। অসাধারণ হয়েছে আপু।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু আপনাকে আমার ওয়ালমেট দেখে ভালো লাগার জন্য।

 2 years ago 

আপু চেষ্টা করলে কোন কিছুই বিফলে যায় না।সত্যিই তো ভুল না করলে কখনো সঠিক জিনিস জানা যায় না। আর বাচ্চাদের কথা কি বলব তাদের জ্বালায় বসার সাহস হারিয়ে ফেলি।যাইহোক আপু আপনি ক্লে দিয়ে চমৎকার একটা ওয়ালমেট তৈরি করেছেন। ওয়ালমেট দেখতে অসাধারণ হয়েছে।কালার গুলো দারুণ হয়েছে। ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমরা যতই চেষ্টা করতে থাকবো ততই সফলতা আসবে আপু।

 2 years ago (edited)

খুবই সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন আপনি। আপনার এই ওয়ালমেট এর মধ্যে আপনি অনেক উপাদান ব্যবহার করেছেন এবং এই উপাদানগুলো ব্যবহারের মাধ্যমে আপনি খুব সুন্দরভাবে এই ওয়ালমেট তৈরি করে ফেলেছেন৷ যেভাবে আপনি ওয়ালমেট এখানে তৈরি করেছেন তা দেখে একেবারে মুগ্ধ হয়ে গেলাম৷ ধন্যবাদ এরকম সুন্দর একটি ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

 2 years ago 

ওয়ালমেট টি আপনার ভালো লেগেছে জানতে পেরে অনেক খুশি হলাম ধন্যবাদ।

 2 years ago 

ক্লে দিয়ে অনেক সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন। আর ওয়ালমেট তৈরি করার প্রতিটি ধাপে ছবিসহ এত সুন্দর ভাবে বর্ণনা করেছেন। যা পড়ে আপনার ওয়ালমেট সম্পর্কে সম্পূর্ণ ধারণা পেয়েছি।

 2 years ago 

ধন্যবাদ আপু সময় দিয়ে বিস্তারিত দেখার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 63181.32
ETH 1746.78
USDT 1.00
SBD 0.39