ডাইঃ- রঙিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি।

in আমার বাংলা ব্লগ2 years ago

সবাই কেমন আছেন,


আশা করি সবার দিনকাল বেশ ভালই যাচ্ছে? আসলে ভালো থাকাটা খুবই দরকার। যখন আমরা নিজেরাই ভালো থাকবো সবকিছুই ভালোভাবে কাটবে সবকিছু ভালোভাবে যাবে। দৈনন্দিন জীবনে আমরা চেষ্টা করি আমাদের সময়টুকু ভালো কাটার এবং সুস্থভাবে থাকার। যখন পরিবারের কেউ অসুস্থ হয়ে পড়েন তখন দেখবেন যে সবকিছু এলোমেল হয়ে যায় কাজের মধ্যে। তাই আমাদের সকলের উচিত সব সময় ভালো সময় কাটানো এবং সুস্থ থাকা। বন্ধুরা সব সময় চেষ্টা করি আমি ভিন্ন কিছু বিষয় নিয়ে আপনাদের সাথে উপস্থাপন করার। সেই সুযোগে আমি আজকে আবার আপনাদের সাথে উপস্থিত হয়েছি একটি ডাই প্রজেক্ট নিয়ে। আপনারা তো সবাই অনেক সুন্দর সুন্দর জিনিস তৈরি করেন। সত্যি সেই জিনিস গুলো দেখলে এতই ভালো লাগে নিজেও বসে থাকতে পারিনা। তাই সব সময় চেষ্টা করি ভিন্ন কিছু বিষয় তৈরি করে আপনাদের সাথে শেয়ার করতে।

d10.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি রঙিন কাগজ এবং ক্লে দিয়ে তৈরি করা ফুল তৈরি এবং ফুলের টব। আমরা সবাই ফুলের টব অনেক বেশি পছন্দ করি। আমাদের পড়ার টেবিলে কিংবা আমাদের ড্রেসিং টেবিলে শোপিকেসের উপরে আমরা ফুলের টব গুলো তৈরি করে রাখার চেষ্টা করি। বিশেষ করে আমরা আর্টিফিশিয়াল ফুলের টব গুলো রাখার চেষ্টা করি। এছাড়াও যদি রঙিন কাগজ দিয়ে কোন ফুলের টব তৈরি করি সেগুলি আমরা শোপিস হিসেবে ব্যবহার করি। তাহলে দেখতে আরো সুন্দর দেখায়। আমি ছোট ছোট ফুল তৈরি করে একটি ছোট টব তৈরি করেছি। সাথে আইসক্রিমের কাপ এবং ক্লে ব্যবহার করেছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছে সেই ফুলের টব দেখতে খুব ভালো লাগবে। তবে যথেষ্ট পরিমাণ সময় লেগেছে ফুলের টবটি তৈরি করতে। আপনারা তো জানেন রঙিন কাগজ দিয়ে এই ধরনের কাজগুলো করার জন্য ধৈর্য লাগে প্রচুর।

d12.jpg

আর ধৈর্য সহকারে করতে গেলে প্রচুর পরিমাণ সময়ের দরকার হয়। তাই আমি অনেকক্ষণ সময় নিয়ে এই টব তৈরি করেছিলাম। আপনাদের সাথে শেয়ার করতে পেরে অনেক বেশি ভালো লেগেছে। আশা করি সবার কাছে বেশ ভালই লাগবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি সময় দিয়ে আমার আজকের ব্লগ ভিজিট করার জন্য।তাহলেই আর দেরি না করে সেই ফুলের টব তৈরি করার ধাপ সমূহ উপস্থাপন করে নিচ্ছি–

d11.jpg

প্রয়োজনীয় উপকরণ সমূহঃ

  • রঙ্গিন কাগজ।

  • কাঁচি।

  • গাম।

  • ক্লে।

  • আইসক্রিমের বাটি।

d.jpg

d1.jpg

তৈরি করার প্রেসেস সমূহঃ-

প্রথম ধাপঃ

প্রথমে সবুজ রঙ্গের রঙিন কাগজ নিয়েছি। ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে। এরপরে বটে স্টিক তৈরি করে নিলাম অনেকগুলো।

d2.jpg


দ্বিতীয় ধাপঃ

সবুজ রঙের কাগজ দিয়ে স্টিক তৈরি করে নেওয়ার পরে এবার তৈরি করে নিয়েছি গাছের পাতা। গাছের পাতাগুলো তৈরি করার জন্য সবুজ রঙের কাগজ নিলাম। যা কাঁচির সাহায্যে কেটে নিয়েছি আপনাদেরকে ধাপে ধাপে দেখিয়ে দিলাম।

d3.jpg


তৃতীয় ধাপঃ

প্রথমে তৈরি করে নিয়েছি স্টিক। এরপরে পাতা কেটে নিয়েছি। এখন গাম দিয়ে স্টিকের সাথে পাতাগুলো লাগিয়ে দিলাম। এভাবে সব গুলো স্টিক এবং পাতা লাগিয়ে দিলাম।

d4.jpg


চতুর্থ ধাপঃ

এখন এক টুকরো কাগজ নিলাম গোলাপি কালারের। সেই কাগজটাকে আমি কিভাবে ভাঁজ দিয়েছি তা আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এভাবে ভাঁজ দেওয়ার পরে ফুল কেটে নিলাম।

d5.jpg


পঞ্চম ধাপঃ

আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি ফুলটাকে কিভাবে সাজিয়ে নিলাম ধাপে ধাপে। ফুল একটা পাপড়ির সাথে আরেকটা পাপড়ি লাগিয়ে দিলাম। ফুলের উপরে গাম দিয়ে একটি পুঁতি লাগিয়ে দিলাম।

d6.jpg


ষষ্ঠ ধাপঃ

সেই তৈরি করা ফুলকে স্টিকের সাথে লাগিয়ে দিব। তার জন্য স্টিক নিলাম এবং সেখানে গাম দিয়ে লাগিয়ে দিলাম। গামের উপরে সুন্দর করে ফুল বসিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি ফুলের স্টিক। এভাবে ভিন্ন ভিন্ন কালারের স্টিক তৈরি করে নিলাম।

d7.jpg


সপ্তম ধাপঃ

এখন আইসক্রিমের খালি বাটিতে ক্লে গুলো দিয়ে দিলাম। সেই ক্লের উপরে তৈরি করা ফুলের স্টিক গুলো সুন্দরভাবে বসিয়ে দিলাম যা আপনারা দেখতে পাচ্ছেন। এভাবে তৈরি হয়ে গেল খুব সুন্দর একটি রংবেরঙের ফুল দিয়ে সাজানো ফুলের টব।

d8.jpg

d14.jpg


উপস্থাপনা

বন্ধুরা যদিও এ ধরনের ডাই প্রজেক্ট গুলো তৈরি করতে একটু ধৈর্য সহকারে সময় দিয়ে তৈরি করতে হয়। কিন্তু তৈরি করার পরে দেখা যায় যে সে কষ্ট গুলো আর মনে থাকে না। কারণ এত পরিমাণ সুন্দর হয় যা কষ্টগুলোকে ভুলিয়ে দেয়। এই টব দেখার পরে আমারও বেশ ভালো লাগছিল। নিজের তৈরি করা জিনিসগুলো যখন সুন্দর হয় দেখতে অনেক বেশি ভালো লাগে তখন সব কষ্ট ভুলে যায়। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা রঙিন কাগজের ফুলের টব আপনাদের কাছেও ভালো লেগেছে। তো বন্ধুরা কেমন লেগেছে জানালে অনেক বেশি ভালো লাগবে। ধন্যবাদ জানাই সবাইকে সব সময় আমার পোস্টগুলো ভিজিট করেন আমাকে অনেক বেশি উৎসাহ দিয়ে থাকেন।

d12.jpg

d13.jpg

d14.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরঙ্গিন কাগজ দিয়ে ফুলের টব তৈরি।

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Polish_20230713_210902326.png

Sort:  
 2 years ago 

রঙিন কাগজ দিয়ে খুবই চমৎকার একটি ফুলের টব তৈরি করেছেন আপু। আপনার তৈরি করা ফুলের টব টি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। এত সুন্দর ভাবে ছোট ছোট ফুল তৈরি করে লতাপাতা তৈরি করে ফুলের টব টি উপস্থাপন করেছেন। দেখতে খুবই আকর্ষণীয় লাগছে। ধন্যবাদ আপু সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অনেক ধন্যবাদ আপু আমার পোস্ট ভিজিট করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনি আজকে আমাদের মাঝে বেশ চমৎকারভাবে রঙিন কাগজ দিয়ে ফুলের টবসহ ফুল তৈরি করে শেয়ার করেছেন । আসলে রঙিন কাগজ দিয়ে যে কোন জিনিস তৈরি করলে দেখতে বেশ ভালো লাগে। আপনার তৈরি টব যদি ঘরে পড়ার টেবিলে সাজিয়ে রাখা যায় দেখতে বেশি ভালো লাগবে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন এ ধরনের টব যদি ঘরে খুব সুন্দর করে সাজিয়ে রাখা যায় দেখতে ভালো লাগে।

 2 years ago 

বাহ রঙিন কাগজ দিয়ে অসাধারণ একটি ফুলের টব তৈরি করেছেন আপু।রং বেরঙের ফুল দেখতে আসলেই অনেক সুন্দর লাগছে।আপনি ডাই তৈরির প্রক্রিয়া শুরু থেকে শেষ পর্যন্ত গুছিয়ে উপস্থাপন করেছেন।ধন্যবাদ ভাইয়া সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 2 years ago 

ধন্যবাদ আপু ভালো লাগলো আপনার মাধ্যমে খুব সুন্দর অনুভূতি জানতে পেরে।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি ফুলের টবটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি ধাপের মাধ্যমে ফুলের টবটি তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছে। অনেক শুভকামনা রইল আপনার জন্য।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপনাকে আপনার গঠনমূলক মতামত পড়ে ভালো লাগলো।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে অনেক কিছু তৈরি করা যায়। আর রঙিন কাগজ দিয়ে কোন কিছু তৈরি করলে দেখতেও ভীষণ ভালো লাগে। আপনি খুব চমৎকার একটি রঙিন কাগজ দিয়ে টব তৈরি করেছেন। তৈরির ধাপ গুলো সুন্দর করে আমাদের মাঝে তুলে ধরার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রঙিন কাগজ দিয়ে তৈরি করার জিনিস দেখতে যেমন ভালো লাগে তৈরি করতে আরো অনেক ভালো লাগে।

 2 years ago 

রঙিন কাগজের তৈরি জিনিসগুলো বেশ ভালো লাগে দেখতে তবে এগুলো তৈরি করা অনেক সময়ের ব্যাপার। আপনি খুব সুন্দর ফুলের টব তৈরি করেছেন। বিভিন্ন কালারের ফুল গুলো খুবই সুন্দর লাগছে দেখতে। পাতাগুলো দারুন ভাবে তৈরি করেছেন। ধন্যবাদ আপু এত সুন্দর একটি ডাই প্রজেক্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

একদম ঠিক বলছেন আপু দেখতে সুন্দর হলেও তৈরি করতে অনেক সময় লাগে।

 2 years ago 

কাগজ দিয়ে তৈরি করা ফুলের টপ খুবই সুন্দর হয়েছে। ফুলগুলো দেখতেও অনেক সুন্দর লাগছে। অসাধারণ একটি পোস্ট ধাপে ধাপে উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনাকেও অনেক ধন্যবাদ সময় দিয়ে দেখার জন্য।

 2 years ago 

যেকোনো ধরনের ফুলের টব দেখতে অনেক বেশি সুন্দর লাগে। আপনি তো দেখে খুবই চমৎকার ভাবে তৈরি করেছেন। আসলে এধরনের ডাই পোস্টগুলো তৈরি করতে অনেক সময় ব্যয় করতে হয়। ধৈর্য এবং পরিশ্রম অনেক বেশি লাগে। খুবই সুন্দরভাবে আপনি উপস্থাপন করেছেন। বেশ ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

ঠিক বলছেন ভাইয়া ধৈর্য সহকারে সময় দিয়ে করলে বেশ ভালো সুন্দর কিছু তৈরি করা যায়।

 2 years ago 

রঙ্গিন কাগজ দিয়ে চমৎকার সুন্দর একটি ফুলের টব বানিয়েছেন আপু।ভীষন চমৎকার সুন্দর হয়েছে আপনার তৈরি রঙ্গিন কাগজের ফুলসহ ফুলের টবটি।ধাপে ধাপে টব তৈরি পদ্ধতি চমৎকার সুন্দর করে আমাদের সাথে ভাগ করে নেয়ার জন্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভালো লাগলো আপু আপনার মতামত পড়ে। ওয়ালমেট আপনার দেখে ভালো লাগার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.102
BTC 65702.12
ETH 1927.31
USDT 1.00
SBD 0.38