কেমন আছেন সবাই?
আশা করি সবাই ভালো আছেন পরিবার পরিজনকে নিয়ে। আমিও ভালো আছি ভালো যাচ্ছে দিনকাল। আজকে আমি আবার উপস্থিত হয়েছি নতুন একটি পোস্ট নিয়ে আশা করি আপনাদের সবার ভালো লাগবে। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের নতুন ব্লগে। আমি আজকে একটি আর্ট পোস্ট শেয়ার করবো। আর্ট করতে আমার অনেক ভালো লাগে। তাছাড়া সবার সাথে শেয়ার করতে পারলে আরো অনেক ভালো লাগে। বন্ধুরা আজকে আমি যে আর্ট আপনাদের সাথে শেয়ার কতবো তা হচ্ছে একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট। আর্টের মধ্যে প্রাকৃতিক দৃশ্যগুলো কালার করতে আমার খুব ভালো লাগে। আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে একটি ভিন্ন ধরনের আর্ট করে সেটা শেয়ার করার। আমাদের বাংলা ব্লগ কমিউনিটিতে সবার সুন্দর আর্ট গুলো দেখলে আমার খুব বেশি ভালো লাগে। তাছাড়াও সবার আর্ট গুলো দেখে অনেক বেশি অনুপ্রাণিত হয় এবং নিজেও করার চেষ্টা।

আমাদের গ্রাম বাংলা খুবই সুন্দর। গ্রাম বাংলার প্রকৃতি অনেক ভালো লাগে। তাই আমি চেষ্টা করেছি একটি গ্রামীন দৃশ্য অঙ্কন করে সেটাকে কালার করার। তবে কতটুকু কালার করে ফুটিয়ে তুলতে পেরেছি জানিনা। যেহেতু চেষ্টা করতেছি আশা করি সফল হবো। কারণ চেষ্টা ছাড়া কখনো সফলতা আসে না। প্রতিটি মানুষের জীবনে সফলতার পিছনে কিছু না কিছু গল্প লুকিয়ে থাকে। এই গল্পগুলো হচ্ছে সফলতার গল্প প্রচেষ্টার গল্প। কিছু করতে গেলে হয়তো বাধা বিপত্তি আসবে অথবা সফলতার ক্ষেত্রেও অনেক বাধা বিপত্তি আসে। কিংবা মাঝ পথেই আমরা থেমে যেতে চাই হতাশ হয়ে। আবারো নতুন করে শুরু করি সে কাজগুলো। এভাবে আমরা এগিয়ে যেতে থাকি একদিন আমরা এভাবে প্রচেষ্টা করতে করতে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে যায়।

তেমনি আমিও চেষ্টা করতেছি প্রতিনিয়ত কোন না কোন ক্রিটিভিটি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করার। সত্যি কথা বলতে আমার বাংলা ব্লগ কমিউনিটিতে কাজ না করলে বুঝতাম না এত সুন্দর কাজ সবাই করতে পারে। কারণ সবার কাছ থেকে যে কোন ক্রিয়েটিভ দেখে অনুপ্রাণিত হয়ে করার মধ্যে অনেক আনন্দ পাওয়া যায়। যেটা আমরা সবাই একে অপরের কাছ থেকে দেখি এবং সেগুলো করার চেষ্টা করি। সে ক্ষেত্রে আমার সবচেয়ে বেশি ভালো লাগার বিষয়টি হলো সবাই সবার ক্রিয়েটিভ গুলো দেখি এবং সেগুলো দেখে নিজেও প্রচেষ্টায় রয়েছি।
আশা করি বন্ধুরা আমার আজকের করা আর্ট আপনাদের কাছে ভালো লাগবে। আমি কিভাবে তৈরি করেছি কোন পদ্ধতিতে করেছি সেই ধাপ সমূহ আপনাদের সাথে পর্যায়ক্রমে শেয়ার করে নিব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে শেয়ার করে নেওয়া যাক আমার আজকের আর্ট—--

আর্টের এর প্রয়োজনীয় উপকরণ সমূহঃ
পেপার/ খাতা।
পেন্সিল।
স্কেল।
কালার কলম।
ইরেজার।
জেল পেন/ মার্কার পেন।

আর্টের এর ধাপ সমূহঃ
প্রথম ধাপঃ
প্রথমে আমি একটি সাদা পেইজ নিয়েছি এবং সেটাকে চারদিক থেকে মার্জিন করে নিয়েছি। এখন ধারাবাহিকভাবে আর্ট করে নেওয়ার চেষ্টা করতেছি। এই ধাপে কিছুটা অংশ আমি এঁকে নিয়েছি।




দ্বিতীয় ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন ধাপে ধাপে আমি প্রতিটি স্টেম আর্ট করে নিয়েছি। এই পর্যায়ে আর্ট করা সম্পন্ন করেছি।



তৃতীয় ধাপঃ
এখন আপনারা দেখতে পাচ্ছেন আমি কিছুটা অংশ কালার করে নিয়েছি। এভাবে আমি পুরো আর্ট কালার করে আপনাদের সাথে শেয়ার করবো।


চতুর্থ ধাপঃ
এই ধাপে আপনারা দেখতে পাচ্ছেন আমি আরো কিছুটা অংশ কালার করে নিয়েছি।


পঞ্চম ধাপঃ
এই ধাপে আমার আর্ট করা সম্পূর্ণ হয়। আপনারা দেখতে পাচ্ছেন আর্ট করা সম্পন্ন করেছি যা আমি আপনাদের সাথে ধাপে ধাপে শেয়ার করে নিয়েছি।



উপস্থাপনা
যখন আর্ট করা শেষ হয়ে যায় তখন পাশে আমার একটি সাইন দিয়ে দিয়েছি। আশা করি বন্ধুরা আপনাদের কাছেও ভালো লাগবে আমার আজকের শেয়ার করা আর্ট। এ ধরনের প্রাকৃতিক দৃশ্য গুলো আর্ট করে যখন কালার করা যায় তখন খুব ভালো লাগে। আমি চেষ্টা করি বিভিন্ন সময় বিভিন্ন ধরনের আর্ট করার। সবচেয়ে বেশি ভালো লাগে যখন আপনাদের সাথে শেয়ার করি এবং আপনারা অনেক বেশি অনুপ্রাণিত করেন। সময় দিয়ে আমার শেয়ার করা আর্ট দেখার জন্য ধন্যবাদ। আপনাদের কেমন লাগলো আমার আজকের আর্ট মতামতের মাধ্যমে জানালে ভালো লাগবে।




| ডিভাইসের নাম | Wiko,T3 |
| মডেল | W-V770 |
| ফটোগ্রাফার | @samhunnahar |
| ক্যাটাগরি | প্রাকৃতিক দৃশ্যের আর্ট |
আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।
💘ধন্যবাদ সবাইকে💘
@samhunnahar
আমার পরিচয়
আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।


প্রাকৃতিক দৃশ্যের অনেক সুন্দর চিত্র অঙ্কন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন আপু। গ্রামীণ প্রাকৃতিক দৃশ্যগুলো অংকন করলে সেটা দেখে আসলেই অনেক সুন্দর দেখায়। পাখি উড়ে যাবার মুহূর্ত দেবার কারণে এটা দেখতে আমার কাছে খুবই ভালো লেগেছে।
সুন্দর গঠনমূলক মতামতের মাধ্যমে সহযোগিতা করলেন ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রাকৃতিক দৃশ্যের আর্ট এবং ফটোগ্রাফি দুটোই আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আপনি দেখছি আজকে খুবই সুন্দর করে একটি প্রাকৃতিক দৃশ্যের আর্ট আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার আর্ট করা বাড়ির দৃশ্য টি দেখে মনে হচ্ছে এটি একটি গ্ৰামীন বাড়ি। আসলে গ্ৰামের বাড়ি গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে।
অনেক ধন্যবাদ আপনাকে সময় দিয়ে দেখার জন্য।
আপু আপনার করা এই প্রাকৃতিক দৃশ্যের কালারিং আর্ট দেখে আমি অভিভূত। গ্রামের রাস্তা, ঘর,গাছ, ফুলগুলো সব মিলিয়ে অসাধারণ হয়েছে। অনেক অনেক শুভকামনা আপনার জন্য💞
ধন্যবাদ আপু আপনাকে অনেক উৎসাহ পেয়েছি।
প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো আমার কাছেও ভীষণ ভালো লাগে। আপনি সত্যি দারুন একটা আর্ট করেছেন আপু। ফুল গাছগুলো খুব সুন্দর লাগছে দেখতে। পুরো দৃশ্যটা সুন্দরভাবে আর্ট করে তারপর রং করেছেন। ভালো লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে।
আমার আর্ট আপনার কাছে ভালো লাগার জন্য ধন্যবাদ।
প্রাকৃতিক দৃশ্যের একটি কালারিং আর্ট অনেক সুন্দর হয়েছে। আমার দেখে খুবই ভালো লাগলো। আসলে প্রকৃতির দৃশ্য যেন আপনি ফুটিয়ে তুলেছেন এই আর্টের মাধ্যমে অসাধারণ হয়েছে।
সুন্দর মতামত দেওয়ার জন্য অনেক ধন্যবাদ।
খুবই ভালো লাগলো আপনার সুন্দর এই কালারিং আর্ট দেখে। চমৎকার ভাবে আপনি একটি পরিবেশের চিত্র অঙ্কন করার চেষ্টা করেছেন। অনেক অনেক সুন্দর হয়েছে আপনার এই সুন্দর দক্ষতা সম্পন্ন একটি আট।
আর্ট করার চেষ্টা করেছি। তবে আপনারা এত অনুপ্রাণিত করেন অনেক ভালো লাগে।
গ্রাম বাংলার সৌন্দর্য দেখতে অনেক ভালো লাগে। আর আপনি সেই সৌন্দর্য নিজের মত করে উপস্থাপন করার চেষ্টা করেছেন দেখে খুবই ভালো লাগলো আপু। আপনার আর্ট অনেক ভালো লেগেছে আমার। গ্রামীন প্রকৃতি তুলে ধরার চেষ্টা করেছেন দেখে খুবই ভালো লাগলো।
হ্যাঁ আপু চেষ্টা করতেছি প্রতিনিয়ত আপনাদেরকে অনুসরণ করে অনেক ধন্যবাদ।
আজকে আপনি দেখতেছি অনেক সুন্দর করে প্রাকৃতিক দৃশ্যের কালারফুল আর্ট করেছেন। প্রাকৃতিক দৃশ্যের আর্ট গুলো এমনিতে বেশ ভালো লাগে। তবে আপনার প্রাকৃতিক দৃশ্যের মধ্যে ঘর এবং গাছ আর্ট করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। ধৈর্য ধরে চমৎকার একটি প্রাকৃতিক দৃশ্যের কালারফুল আর্ট করেছেন। তা সুন্দর করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।
আমার আর্ট দেখে অনেক প্রশংসা করলেন ভাইয়া খুশি হয়েছি অনেক।
আসলে জীবনে কখনো খারাপ মুহূর্ত এবং ভালো মুহূর্ত থাকে। খারাপ মুহূর্ত না আসলে ভালো মুহূর্তের মূল্যটা বুঝা যায় না। যাই হোক আজকে প্রাকৃতিক দৃশ্যের দারুন একটি আর্ট করেছেন। আসলে এই ধরনের কাজ যারা করতে পারে তাদের কাছে অনেক ভালো লাগে। তেমনি আমার কাছে সেটা উপভোগ করতে অনেক ভালো লাগে। অনেক সুন্দর লাগছে প্রাকৃতিক দৃশ্য সবসময় অনেক সুন্দর হয়।
ভালো মন্দ জীবনে থাকবে না হয় জীবনের মর্মতা বোঝা যায় না। অনেক ধন্যবাদ আপনাকে।