রেসিপিঃ-পটল আর টমেটো দিয়ে আইড় মাছের সুস্বাদু রেসিপি।

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)
সবাই কেমন আছেন?


আশা করি পরিবার-পরিজনকে নিয়ে ভালো সময় কাটাচ্ছেন। আপনারা অনেকেই জানেন আমাদের এদিকে আজকে ঘূর্ণিঝড়। প্রচুর বাতাস, বজ্রপাত এবং অনেক বৃষ্টি। সকাল থেকে বিদ্যুৎ নেই অনেক খারাপ অবস্থা আমাদের এদিকে। তবে এখন কিছুটা কমছে বাতাস, বৃষ্টি আর বজ্রপাত। কিন্তু বাতাসের পরিমাণ কমলেও তেমন কমেনি। দোয়া করবেন সবাই আমাদের জন্য আশা করছি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে। আশা করছি কমে যাবে আসতে আসতে। সকাল থেকে বিদ্যুৎ ছিল না বাসায় পানি ছিল না বেশ খারাপ অবস্থা ছিলো। হঠাৎ একটু বিদ্যুৎ আসার কারণে কিছুটা ভালো হলো চার্জ দিতে পারলাম ল্যাপটপ এবং পানি নিতে পারলাম। যাক অবশেষেই আপনাদের সাথে যুক্ত হয়ে গেছি একটি পোস্ট শেয়ার করার জন্য।

f7.jpg

আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি রেসিপি। চেষ্টা করি প্রতি সপ্তাহে একটি করে রেসিপি পোস্ট শেয়ার করার। প্রতিটি ক্রিয়েটিভ পোস্ট তৈরি করতে যথেষ্ট পরিমাণ সময় দিতে হয়। আমরা যে রেসিপিগুলো করে থাকি সেগুলোর পিছনে অনেক সময় ব্যয় করতে হয়। যদিও ঝটপট করে আমরা রান্না করতে চাই ঘরে খাওয়ার জন্য। কিন্তু যখন আমরা রেসিপি করতে যাব তখন সবগুলো সাজিয়ে গুছিয়ে নিতে অনেক সময়ের দরকার হয়। আবার সেগুলো অনেক সময় এডিট করতে হয়। সেগুলো আবার পোস্ট লিখে সাবমিট করতে হয়। বলতে গেলে যথেষ্ট পরিমাণ সময়ের দরকার হয়। আজকে আমি শেয়ার করবো সামুদ্রিক মাছ দিয়ে পটল এবং টমেটোর একটি সুস্বাদু রেসিপি। এই মাছ আমার খুবই প্রিয় মাছ। যদিও এই মাছের আমাদের লোকাল একটি নাম রয়েছে গুইজ্জা মাছ। কিন্তু সঠিক নাম আমি জানিনা তাই আমি এই মাছকে রিটা মাছ বা আইড় মাছ বলে থাকি। অন্যান্য মাছের মধ্যে এই মাছ আমার খুব প্রিয়।

f9.jpg

বিভিন্ন ভাবে আমি এই মাছের রেসিপি করে খেয়ে থাকি। আজকে আমি পটল এবং টমেটো দিয়ে রান্না করা রেসিপিটি আপনাদের শেয়ার করবো। আশা করি আমার আজকের শেয়ার করার রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। মাঝেমধ্যে মাছ ভুনা করে খেতে ভালো লাগে। আবার মাঝে মধ্যে মাছের সাথে একটু সবজি দিয়ে ঝোল করে খেতে ভালো লাগে। তবে একেক সময় একেক ধরনের খাবারের স্বাদ পাওয়া যায়। পটল আর টমেটো দিয়ে রান্না করার কারণে বেশ ভালো লেগেছে আমার কাছে। এই মাছ আমি আগে কখনো পটল দিয়ে রান্না করিনি। তবে এই প্রথম করেছি খেতে খুবই ভালো লাগছিল। তাহলে শেয়ার করে নেওয়া যাক প্রতিটি ধাপ আপনাদের সাথে—---

f5.jpg



রেসিপির প্রয়োজনীয় উপকরণ সমূহঃ


f.jpg

আপনারা তো দেখতে পাচ্ছেন প্রথমে আমি সব উপকরণসমূহ রেডি করে নিয়েছি। সবজিগুলো কেটে ধুইয়ে নিয়েছি। মাছগুলোকে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবং অন্যান্য উপকরণগুলো নিয়েছি।


উপকরণপরিমাণ


  • আইড় মাছ-৫০০ গ্রাম।

  • পটল- ৪/৫ টি।

  • টমেটো- ১ টি

  • পেঁয়াজ - ২ টি।

  • রসুন - ৩ কোয়া।

  • আদা অল্প ।

  • ধনে পাতা কুচি- অল্প।

  • ধনে গুঁড়া, জিরে গুঁড়া, হলুদ গুঁড়া - ১ চামচ করে।

  • লাল মরিচ গুঁড়া- ৩ চামচ।

  • লবণ- স্বাদমত।

  • সরিষার তেল- পছন্দমত।


পটল আর টমেটো দিয়ে আইড় মাছের সুস্বাদু রেসিপি তৈরির ধাপ সমূহঃ


রান্নার ধাপ-১

এখন সরাসরি রান্নার ধাপে চলে যাব। রান্না করার জন্য একটি পাত্র আমি চুলায় বসিয়ে দিয়েছি। পাত্রটি গরম হয়ে আসলে সেখানে পরিমাণ মতো তেল দিয়ে অপেক্ষা করবো। যখন তেল গরম হয়ে আসে তখন পেঁয়াজ, আদা , রসুন তেলের মধ্যে দিয়ে দিবো। নেড়েচেড়ে ভেজে নিতে হবে।

f1.jpg


রান্নার ধাপ-২

এই ধাপে দেখতে পাচ্ছেন গুঁড়া মসলা গুলোকে পানি দিয়ে প্রথমে ভিজিয়ে নিয়েছি। এরপরে ঢেলে দিলাম পেঁয়াজের সাথে। বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিতে হবে। যদি আরো পানির প্রয়োজন হয় পানি দিতে হবে। মসলা গুলো সিদ্ধ হয়ে আসলে সেখানে মাছগুলো দিয়ে দিব।

f2.jpg


রান্নার ধাপ-৩

মাছগুলোকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। এরপরে দিয়ে দেবো কেটে রাখা সবজিগুলো। সবজি গুলো দেওয়ার পরে সব উপকরণ এক সাথে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নেওয়া হলে তাতে সামান্য পরিমাণ পানি দিয়ে সিদ্ধ করে নিবো।

f3.jpg


রান্নার ধাপ-৪

মাছ আর সবজি কিছুক্ষণ সিদ্ধ হওয়ার পরে পরিমাণ মত ঝোল দিলাম। যেহেতু আমি ঝোল করে রান্না করেছি তাই আমার পছন্দ মতো ঝোল দিয়েছি। আপনারা চাইলে ঝোল না দিয়েও রান্না করতে পারেন। ঝোল দেওয়ার পরে বেশ কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। যখন পারফেক্ট হয়ে আসে তখন চুলা বন্ধ করে দিয়ে নামিয়ে ফেলেছি।

f4.jpg


রেসিপির পরিবেশনা

চুলা থেকে নামিয়ে নেওয়ার পরে গরম গরম পরিবেশন করে নিলাম। পরিবেশনের জন্য একটি বাটিতে নিয়ে নিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন রেসিপির কালার কত সুন্দর এসেছে। তাছাড়া খেতে অসাধারণ ছিলো। এই আইড় মাছের সাথে প্রথম আমি পটল দিয়ে রান্না করেছি খেতে ভীষণ ভালো লেগেছিল। এরকম ফ্রেশ সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে খুব ভালো লাগে। আশা করি বন্ধুরা আপনাদের কাছে আমার আজকের রেসিপিটি ভালো লাগবে। কেমন লেগেছে জানালে অনেক খুশি হবো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই বন্ধুরা সময় দিয়ে আমার রেসিপি ব্লগ ভিজিট করার জন্য।

f5.jpg

f6.jpg

f7.jpg

f9.jpg

268712224_305654151337735_1271309276897107472_n.png


ক্যামেরার বর্ণানাঃ
ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ফটোগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিরেসিপি

268712224_305654151337735_1271309276897107472_n.png

আজ এখানে আমার লেখা সমাপ্তি করছি। আবার উপস্থিত হব নতুন কোন ব্লগ নিয়ে। সবাই সুস্থ থাকবেন আর ভাল থাকবেন।


💘ধন্যবাদ সবাইকে💘

@samhunnahar

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার কাছে অনেক ভাল লাগে। আমি সব ধরনের ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি গান গাইতে এবং কবিতা আবৃত্তি করতে ভীষণ ভালবাসি। আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

D5zH9SyxCKd9GJ4T6rkBdeqZw1coQAaQyCUzUF4FozBvW7DiLvzq9baKkST8T1mkhiizFXSFVv2PXDydTeMWpnYK2gToiY733FT9uwSdBSXWz7RnGmzsa8Pr9pGoyYaQFsuS3p.png

Steem_Pro.png

Sort:  
 2 years ago 

আপনার রেসিপি দেখে খেতে খুব ইচ্ছে করতেছে আপু। আইড় মাছ আমার খুব পছন্দের। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে পটল আর টমেটো দিয়ে আইড় মাছের সুস্বাদু রেসিপি তৈরি করেছেন। আপনার রন্ধন প্রক্রিয়া খুবই দুর্দান্ত হয়েছে। রান্নার প্রক্রিয়া দেখে মনে হচ্ছে বেশ মজাদার এবং সুস্বাদু হয়েছে। এতো চমৎকার রেসিপি পোস্ট আমাদের মাঝে ধাপে ধাপে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এই মাছ আমার খুব পছন্দের। যদি বড় সাইজের হয় তাহলে আরো অনেক ভালো লাগে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আপু আপনাদের ওদিকের ঘূর্ণিঝড়ের প্রভাব আমাদের এদিকেও কিছুটা এসেছে।মাঝরাত থেকে ঝড় বৃষ্টি হচ্ছে।রাত থেকে কারেন্ট নেই, মাঝে একটু এসে আবার চলে গিয়েছে। যাই হোক আশা করছি সব দ্রুত স্বাভাবিক হয়ে যাবে।তবে আপু আপনার রেসিপিটি কিন্তু খুবই চমৎকার হয়েছে।পটল আর টমেটো দিয়ে দারুন রেসিপি করেছেন।দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে।ধন্যবাদ আপনাকে শেয়ার করার জন্য।

 2 years ago 

হ্যাঁ আপু বুঝতে পেরেছি আমরা যেহেতু উপকূলীয় এলাকায় আছি আমাদের এখানে একটু বেশি। অনেক ধন্যবাদ আপু আপনাকে।

 2 years ago 

হ্যাঁ আপু আপনাদের ওখানে তো অনেক বেশি সেটা আমরা জানি।আমাদের তো আপনাদের তুলনায় কিছুই না।সাবধানে থাকবেন।ধন্যবাদ।

 2 years ago 

আপু আপনি তো দেখছি খুবই ভয়াবহ পরিস্থিতির মধ্যে আছেন। ঝড়, বৃষ্টি, বাতাস আর তার মধ্যে লোডশেডিং ভাবতেই খারাপ লাগছে আপু। দোয়া করি আপনি যেন পরিবার নিয়ে ভালো থাকতে পারেন। আইড় মাছের দারুণ একটি রেসিপি শেয়ার করেছেন আপনি।

 2 years ago 

যাক সৃষ্টিকর্তা চাইলে অনেক কিছু করতে পারেন এখন কমে গেল। রেসিপিটি দেখার জন্য ধন্যবাদ।

 2 years ago 

আপু, আমাদের এদিকেও হালকা বৃষ্টির সাথে, ঝড়ো হাওয়া বইছে, তবে কোনো প্রকার বজ্রপাত নেই। ঝড়ো হওয়ার কারণে আমাদের এদিকেও বিদ্যুৎ চলে গেছে। আর বিদ্যুৎ না থাকলে সত্যিই খুব বিপদে পড়তে হয়। যাইহোক আপু,পটল আর টমেটো দিয়ে আইর মাছের সুস্বাদু রেসিপি দেখে জিভে জল চলে আসলো। গরম গরম ভাতের সাথে মজার এই রেসিপি খেয়ে নিশ্চয়ই খুব তৃপ্তি পেয়েছেন। সত্যিই আপু রেসিপির কালারটা খুবই লোভনীয় দেখাচ্ছে। অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি, মজার এই রেসিপিটি শেয়ার করার জন্য।

 2 years ago 

কি একটা খারাপ অবস্থা চলে গেলো ভাইয়া! এক সাথে বজ্রপাত প্রচুর বৃষ্টি আর বাতাসের বেগ তো অনেক বেশি ছিলো। যাক কিছুটা এখন কমে গেল তবে অন্ধকার হয়ে আছে অনেক বৃষ্টি হবে বুঝতে পারতেছি। ধন্যবাদ আপনাকে সময় দিয়ে ব্লগ ভিজিট করলেন।

 2 years ago 

ঘূর্ণিঝড়ের প্রভাব সবখানে লক্ষ্য করা যাচ্ছে। আপু আমাদের এদিকেও বৃষ্টি শুরু হয়েছে। আপনাদের ঐদিকে হয়তো আবহাওয়া আরো বেশি খারাপ। পরিবার নিয়ে সাবধানে থাকুন আপু। আপু আপনার রেসিপি দুর্দান্ত হয়েছে। সবজি দিয়ে মাছ রান্না করলে খেতে ভালো লাগে।

 2 years ago 

আবহাওয়া টা আগের তুলনায় এখন কিছুটা উন্নতি হয়েছে ভাইয়া। ধন্যবাদ আমার ফটোগ্রাফি ব্লগ ভিজিট করলেন আপনি।

 2 years ago 

ক্যাটাগরি সামুদ্রিক মাছের রেসিপি

এখানে একটু ভুল আছে আপু। আইড় মাছ সুস্বাদু একটি মাছ। সাবধানে থাকবেন আপু। আমাদের এখানে ও খুব খারাপ অবস্থা ঝড় হচ্ছে প্রচুর পরিমাণে বাতাস। লোভনীয় রেসিপি শেয়ার করেছেন। এধরনের খাবার গুলো খেতে ভীষণ সুস্বাদু লাগে। ধন্যবাদ আপনাকে আপু।

 2 years ago 

বুঝতে পেরেছি ভাইয়া ধন্যবাদ আপনাকে। সময় দিয়ে আমার রেসিপি দেখার জন্য খুশি হলাম।

 2 years ago 

আপু আপনি কি জানেন না এই মাসটি আমার বেশ প্রিয়? তাহলে কি করে একা একা রান্না করে খেলেন? একটু দাওয়াত করতেন. তাহলে ঘূর্ণিঝড় রেমাল দেখা হতো, সেই সাথে আমার প্রিয় মাছ দিয়ে ভাতও খাওয়া হত। যাইহোক রেসিপিটি যে খুব সুস্বাদু হয়েছে, সেটা কিন্তু কালার দেখে বুঝা যাচ্ছে। ধন্যবাদ সুন্দর রেসিপিটি আমাদের সাথে শেয়ার করার জন্য।তোমার মোবাইলেই আছে

 2 years ago 

তাহলে তো আপনাকে রান্না করে খাওয়াতে হবে আপু। চলে আসেন বাসায় এই মাছ আমার সব সময় থাকে। না হয় বাজার থেকে নিয়ে আসবো।

 2 years ago 

ঘূর্ণিঝড় রেমাল এর আবির্ভাবে সবকিছু হয়ে গেছে বেহাল। কোন দিকের পরিস্থিতি ভালো নেই। আজ রাত থেকেই আমাদের এদিকে কারেন্ট ছিল না এমনকি এখন অব্দি কারেন্ট নেই। জানিনা ফোন চার্জ করতে পারব কিনা আপনার মত অবস্থা হয়ে যায় যায়। তবে রেসিপিটা কিন্তু লোভনীয় হয়েছে আপু যদিও বা ইতিমধ্যেই জেনে নিয়েছিলাম আপনার থেকে। টমেটো দিয়ে এভাবে মাছের রেসিপি তৈরি করলে এমনিতেই খেতে ইচ্ছে করে তার সাথে যদি পটল থাকে তাহলে তো দারুন টেস্টি হয়। রেসিপিটি তৈরি করার প্রসেস গুলি সুন্দরভাবে আমাদের মাঝে বর্ণনা করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ঘূর্ণিঝড়ের কারণে সবদিকে একই অবস্থা ভাইয়া। তবে সবার জন্য শুভকামনা রইলো। আমার রেসিপিটি সময় দিয়ে দেখলেন ভালো লাগলো। অসংখ্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 65056.14
ETH 1940.09
USDT 1.00
SBD 0.37