ভিডিওগ্রাফিঃ- সুন্দর একটি গানের ভিডিও।

in আমার বাংলা ব্লগ2 years ago

শুভ দুপুর বন্ধুরা,

আশা করি আপনারা সকলে ভাল আছেন বন্ধুরা? আমিও ভাল আছি তবে ব্যস্ততা আমাকে যেন ছেড়ে দেয় না। ব্যস্ততা আমাকে সব সময় তাড়া করে বেড়াই হি হি হি। যাক আমিও ব্যস্ততাকে হার মানতেছি না ব্যস্ততার সাথেই তাল মিলিয়ে জীবনটা চালিয়ে নিয়ে যাচ্ছি। সত্যি কথা বলতে এত ব্যস্ততার মাঝেও নিজের আনন্দ গুলো খুঁজে নিতে একদম গাফেলতি করি না আমি। সব সময় চিন্তা করি এই ব্যস্ততার মাঝে আমার আনন্দ গুলো রয়েছে। যখন কাজের মধ্যে ব্যস্ত থাকি তখন বেশ ভালো থাকি। কারণ কাজের মধ্যে থাকলে বাজে চিন্তা ভাবনা একদম আসেনা। তাই কাজকে সব সময় ভালোবাসি কাজকে আগলে রেখে থাকতে চাই তাহলে অফুরান শান্তি পাওয়া যায়। যাক সেদিকে আর না যেয়ে মূল টপিক্সে চলে আসি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো একটি ভিডিওগ্রাফি।

f .jpg

চেষ্টা করি যখন যে বিষয়টি পাই সেই বিষয়টি নিয়ে আপনাদের সাথে শেয়ার করতে। বর্তমান সময়ে আমাদের কক্সবাজারের সবচেয়ে একটি জনপ্রিয় সময় কাটানোর জন্য পারফেক্ট একটি সুন্দর জায়গা হচ্ছে কক্স কার্নিভাল। কক্স কার্নিভাল এমন একটি জায়গা যেখানে ওপেন কনসার্ট, বসে আড্ডা দেওয়া, বাচ্চাদের খেলাধুলা, নাস্তা খাওয়া থেকে শুরু করে খুব সুন্দর একটি ব্যবস্থা। এমন সুন্দর করিডোরে বসে সময় কাটানো বেশ ভালো লাগে। গানের তালে তালে বাচ্চারা আসবে অভিভাবকেরা সেখানে নাস্তা খেয়ে সময় কাটাবে গান শুনবে। এত সুন্দর একটি মধুর সময় এত সুন্দর একটি জায়গা শক্তি মুগ্ধকর।

f2.jpg

যখন বিকেল বেলা আসে এরপরেই এত সুন্দর আসর জমে যায়। যেখানে প্রতিদিন খুব সুন্দর সুন্দর গান শোনা হয় শিল্পীদের কাছ থেকে। এখানে কোন গান শোনার জন্য আপনাকে স্পেশাল কোন পেমেন্ট করতে হচ্ছে না। হ্যাঁ এটা ঠিক যে এখানে নাস্তার আইটেমগুলো বেশ দাম নেই বলতে হয়। তবে লাইটিং এর ব্যবস্থা এত সুন্দর চারিদিকের ডেকোরেশন দেখতে খুব সুন্দর। বাচ্চারা দেখলে অনেক বেশি আনন্দিত হয়। চারপাশে ছোট ছোট রেস্টুরেন্টের কর্নার। চারপাশে খোলামেলা জায়গার ব্যবস্থা করা হয়েছে মাঝখানে খুব সুন্দর ডায়সে গানের আসর। সবকিছু মিলিয়ে আমার কাছে বেশ ভালো লেগেছে জায়গাটি। সেই জায়গার সেই মুহূর্তের সুন্দর একটি ভিডিও নিয়ে আমি আবার উপস্থিত হয়েছি আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

f1.jpg

কারণ কোন কিছু যখন ভালো লাগে সেই জিনিস বারবার খেতে ইচ্ছে করে। সেই জায়গায় বারবার যেতে ইচ্ছে করে। যখন কোন কিছু প্রিয় হয়ে যায় সেই জায়গার প্রতি একটা টান পড়ে যাই। আমি আবারও কক্স কার্নিভাল এ যাওয়ার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আশা করি বন্ধুরা আমার আজকের শেয়ার করা ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে শুরু করা যাক ভিডিওটি—---

f3.jpg

ভিডিওগ্রাফি টি দেখার জন্য নিচে ক্লিক করুন

268712224_305654151337735_1271309276897107472_n.png

ক্যামেরার বিবরণ


ডিভাইসের নামWiko,T3
মডেলW-V770
ভিডিওগ্রাফার@samhunnahar
ক্যাটাগরিভিডিওগ্রাফি
ভিডিও এডিটিং@samhunnahar
Location-কক্স কার্নিভ্যাল থেকে- একটি গানের ভিডিও


সবাইকে অনেক ধন্যবাদ সময় দিয়ে আমার শেয়ার করা ভিডিওগ্রাফি দেখার জন্য।

24QmLBi2hi5sxeF4rfhXesN4Z3rEWTikWPFADtR6zyMx1ErQjV81WrS7JqZTWQdBGha46B6ouHda5Uef2pPD592KM6WQ5DPtmJAFbRpCJxBV1deubp3jTX5M8sF2eMPzpt7ToKs7xvshYmvG2N9uBGen8JJSxhXd6cj7tosB3JWqedqnSVHWyMFLQizB7ouZeu28paqWxpHmLGq5FJ23YStCWcEHwtnsfm6gSWK8GH8.gif

আমার পরিচয়


hira.jpeg

আমি সামশুন নাহার হিরা। আমার ইউজার আইডি @samhunnahar। আমি আমার বাংলা ব্লগে কাজ করছি বাংলাদেশের কক্সবাজার থেকে। আমি বাংলা ভাষায় লিখতে-পড়তে ভালবাসি। আমি রান্না করতে পছন্দ করি। ভ্রমণ আমার প্রিয় একটি নেশা। আমি বিভিন্ন ফটোগ্রাফি করতে পছন্দ করি। আমি আমার মনের ভাব বাংলায় প্রাকাশ করতে পেরে অনেক আনন্দিত। তার জন্য আমার প্রাণের কমিউনিটি "আমার বাংলা ব্লগ"কে অনেক ভালবাসি।

New_Benner_ABB1.png

New_Benner_ABB-66.png

Sort:  
 2 years ago 

প্রতিনিয়ত মানুষের ব্যস্ততার সাথে তাল মিলিয়ে জীবন চালাচ্ছে। আজকে আপনি অত্যন্ত সুন্দর একটি গানের ভিডিও আমাদের মাঝে পরিবেশনা করেছেন। পরিবেশটা ভীষণ ভালো লাগতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

ধন্যবাদ ভালো লাগলো আমার শেয়ার করা গানের ভিডিওটি দেখলেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

চমৎকার একটি ভিডিওগ্রাফি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। গানের ভিডিওগ্রাফিটি দেখে এবং গান শুনে বেশ ভালো লেগেছে আমার। একই সাথে পরিবেশটা দেখতেও বেশ সুন্দর লাগছে। দারুন একটি ভিডিওগ্রাফির পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

ধন্যবাদ ভাইয়া আপনার গুরুত্বপূর্ণ সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য।

 2 years ago 

জায়গাটা আসলেই বেশ লাইটিং করা। ডেকোরেশন টা ভালোই লাগছে দেখতে। ভিডিওগ্রাফিতে দেখলাম লাইটিং করা একটা জায়গাতে বাচ্চারা বেশ আনন্দ করছে। খুব সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করেছেন আপু। অসংখ্য ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

অনেক সুন্দর একটি জায়গা আপু বারবার যেতে ইচ্ছে করে।

 2 years ago 

যত ব্যস্ততায় থাকুক না কেন? কোন ব্যস্ততায় যে আপনার বাধা হয়ে দাঁড়াতে পারবেনা সেটা আমি খুব ভালোভাবেই জানি। বেশ খুবই সুন্দর গানের পাশাপাশি বাচ্চাদের বিভিন্ন ধরনের নাচানাচি খেলাধুলা সব মিলে বেশ ভালো লেগেছে। আপনাকে ধন্যবাদ আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

বাহ! চমৎকার ভাবে আপনি আমাকে অনুপ্রাণিত করলেন ভালো লাগলো।

 2 years ago 

হ্যাঁ আপু আপনি ঠিকই বলেছেন যে জিনিসটা খেতে ভালো লাগে সেটা খাওয়ার জন্য সেখানে বারবার যেতে ইচ্ছে করে। বিষয়টা আমিও একমত। আর সেখানে খেতে গিয়ে খুব সুন্দর একটি মুহূর্ত উপভোগ করলেন এবং সেখান থেকে একটি গান ও ভিডিওগ্রাফি করলেন। গানটি খুবই ভালো লাগছে শুনতে। অসংখ্য ধন্যবাদ এতো সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

যে জিনিস দেখতে ভালো লাগে খেতে ভালো লাগে সেই জিনিসের প্রতি আকর্ষন বেশি থাকে।

 2 years ago 

ব্যাস্ত জীবনে একটু হলেও স্বস্থি দরকার। আজ কিন্তু আপু আপনি একটু আলাদা ভিডিওগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার শেয়ার করা ভিডিওগ্রাফির গানটি কিন্তু আমার বেশ ভালো লাগে। গান পরিবেশনা এবং ভিডিওগ্রাফির সব কিছুই আমার বেশ ভালো লেগেছে। ধন্যবাদ আপু এমন একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

জীবন এবং বাস্তবতা খুবই কঠিন। আপনি খুব সুন্দর অনুভূতি শেয়ার করলেন ভিডিওটি দেখে ভালো লাগলো।

 2 years ago 

অনেক সুন্দর একটি গানের ভিডিও আপনি ধারণ করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আপনার এই ভিডিও ধারণ দেখে খুবই ভালো লেগেছে আমার। দারুন ভাবে ভিডিওটা আমাদের মাঝে প্রকাশ করেছেন আপনি। অনেক ভালো লাগলো এদিকে ওদিকে ঘুরিয়ে ফিরে ভিড়ে ধারণ করেছেন দেখে।

 2 years ago 

অনেক ধন্যবাদ আপু সময় দিয়ে আমার ভিডিওগ্রাফিটি দেখলেন।

 2 years ago 

কক্স কার্নিভাল জায়গাটা তো বেশ দারুন। সবগুলো দিক বিবেচনা করে বেশ ভালো। আড্ডা দেওয়া যায় খাওয়া দাওয়া করা যায় সুন্দর সময় কাটানো যায়। আর এইরকম সুন্দর গান চললে তো আর কোন কথায় নেই। যাইহোক এই গানটা কিন্তু আমার অনেক পছন্দের আপু। আমি প্রায়ই শুনি। গানের ভিডিও টা দারুণ করেছেন আপু।

 2 years ago 

ভালো লাগলো আপনি সময় দিয়ে শুনলেন গানটি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64279.30
ETH 1870.28
USDT 1.00
SBD 0.36