রেনডম ফটোগ্রাফি পোস্ট।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


কয়েকদিন আগে ফেরদৌস ফরিদপুর এসেছিলো। তখন দুই বন্ধু মিলে দুদিন বেশ ঘোরাফেরা করেছি। বেশ কিছুদিন পর ফেরদৌস ফরিদপুর আসার কারণে সময়টা আমাদের দুজনেরই দারুন কেটেছে।আমরা তিন বন্ধু মিলে অনেক আড্ডা দিয়েছি ঘোরাফেরা করেছি আবার রাতে ব্যাডমিন্টন ও খেলেছি। অন্যান্য বছরে বছরের এই সময়টাতে আমি আর ফেরদৌস প্রচুর ঘোরাফেরা করতাম। প্রতিদিনই শহরের বাইরে বিভিন্ন জায়গায় যেতাম ঘুরতে। তবে এ বছর ফেরদৌস কর্মসূত্রে ফরিদপুরের বাইরে থাকার কারণে আমার ঘোরাফেরাটা বন্ধ হয়ে গিয়েছে। এখন শুধু ফেরদৌস যখন ফরিদপুরে আসে তখনই ঘোরাফেরা করা হয়। যাইহোক গত কয়েকদিনে যে সমস্ত জায়গায় ঘোরাফেরা করেছি, সব জায়গায় কিছু কিছু ছবি তুলেছি। আজকে সেখান থেকে আমার পছন্দের কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক ছবিগুলো।

IMG_20231125_165347.jpg

কয়েকদিন আগে আমি আর ফেরদৌস গিয়েছিলাম বন্ধু রাফসানের এলাকায়। রাফসানদের বাড়ি থেকে কিছুটা দূরে পদ্মা নদীর অবস্থান। এই ছবিটি তুলেছিলাম পদ্মা নদীর পাড় থেকে। সেদিন আমরা পদ্মা নদীর পাড়ে গিয়েছিলাম সৌখিন মৎস্য শিকারীদের মাছ ধরা দেখতে। সেখানে দাঁড়িয়ে আড্ডা দিতে দিতে প্রায় সন্ধ্যা হয়ে গিয়েছিলো। তখনই এই ছবিটি তুলেছিলাম।

IMG_20231122_101741.jpg

এই ছবিটি কয়েকদিন আগে তুলেছিলাম আমার নানি বাড়ির এলাকা থেকে। আমার নানি বাড়ির ঠিক পাশেই একটি নতুন ব্রিজ তৈরি হচ্ছে। এই ব্রিজটি তৈরি হলে শহরের সাথে নানি বাড়ির এলাকার যোগাযোগ ব্যবস্থা অনেক উন্নত হবে। এই ব্রিজ দিয়ে খুব সহজে অল্প সময়ের ভেতরে শহরে চলে যাওয়া যাবে। তবে এই ব্রিজের কাজ শুরু হয়েছে আজকে বেশ কয়েক বছর হোলো। কিন্তু এখনও শেষ হয়নি। অবশ্য বাংলাদেশে এটা খুবই স্বাভাবিক ব্যাপার। ঠিকাদাররা সহজে তাদের কোন কাজ শেষ করতে চায় না। কারণ এর ভেতরে তারা নানারকম কারচুপি করে।

IMG_20231122_101459.jpg

এই ধরনের জায়গা আমার খুবই পছন্দের। ছবিটি তুলেছিলাম আমার নানিবাড়ির এলাকা থেকে। রাস্তার দুপাশ সবুজে ঢেকে রয়েছে। এই ধরনের গ্রামীণ রাস্তা দিয়ে চলাফেরা করতে আমার কাছে সব সময় ভালো লাগে। এই সমস্ত জায়গায় গেলে মনে হয় সেই শৈশবে ফিরে গিয়েছি। কারণ এই ধরনের রাস্তা শহরে এখন আপনি কল্পনাও করতে পারবেন না।

IMG_20231120_065453.jpg

কয়েকদিন আগে সকালে হাঁটতে বের হয়ে এই ছবিটি তুলেছিলাম। শীতের সকালের ছবি এটি। খেয়াল করলে দেখতে পাবেন কুয়াশায় কারণে রাস্তাটা পরিষ্কারভাবে দেখা যাচ্ছে না। যদিও এখন প্রায় ডিসেম্বর মাস চলে এসেছে। তার পরেও শহরের ভেতর শীত খুব একটা টের পাওয়া যাচ্ছে না। এজন্য গ্রামের দিকে গিয়েছিলাম হাঁটতে। সেখানকার একটি রাস্তা থেকে ছবিটি তুলেছিলাম।

IMG_20231122_100059.jpg

এই ফুলটির নাম আমার জানা নেই। এই ছবিটিও তুলেছিলাম আমার নানি বাড়ির এলাকা থেকে। সেখানে আমি আর আমার স্ত্রী মিলে ফসলের মাঠ দেখতে গিয়েছিলাম। সেখানে যাওয়ার পথে এই ফুলটি দেখতে পেয়ে সেটার ছবি তুলে নেই। ফুলটি দেখতে বেশ দারুন লাগছিলো।

IMG_20231122_100116.jpg

আদিগন্ত বিস্তৃত ফসলের মাঠ। আমি ছোটবেলা থেকে যখনই নানি বাড়ি যেতাম তখনই এই মাঠে সময় কাটাতে আমার ভালো লাগতো। বিশাল ফসলের মাঠগুলো আমার কাছে কেন জানি বরাবরই ভালো লাগে। এখনো আমি নানি বাড়ি গেলে সময় সুযোগ পেলে এই ফসলের মাঠ থেকে ঘুরে আসি। এখানে গেলে আমার শৈশবের অনেক স্মৃতি মনে পড়ে যায়।

IMG_20231120_070421.jpg

IMG_20231120_065414.jpg

এই ছবিটিও কয়েকদিন আগে সকালে হাঁটতে বের হয়ে তুলেছিলাম। প্রথম ছবিতে দেখতে পাচ্ছেন ধান গাছের উপরে শিশির বিন্দু জমে রয়েছে। দ্বিতীয় ছবিটাতেও কুয়াশা জমে থাকার দৃশ্য দেখতে পাবেন। যদিও দ্বিতীয় ছবিটাতে কুয়াশা খুব একটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। তবে শীতের সকালের এই ধরনের ফটোগ্রাফি করতে আমার কাছে বরাবরই ভালো লাগে।

IMG_20231125_170607.jpg

এই ছবিটিও পদ্মারপাড় থেকে তুলেছিলাম। ছবিতে দেখতে পাচ্ছেন একটি ট্রলারে করে বালু পরিবহন করা হচ্ছে। যদিও ছবিতে দেখা যাচ্ছে পানির উপর ট্রলারের সামান্য কিছু অংশ ভেসে রয়েছে। কিন্তু পানির নিচেই এই ট্রলারের বেশিরভাগ অংশ রয়েছে। যখন বালু নামানো হবে তখন আসলে বোঝা যাবে এই ট্রলার গুলো কতো বড়। এটা পদ্মা নদীর অত্যন্ত পরিচিত একটি দৃশ্য।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

জানি ফেরদৌস ভাই আপনার জানে জিগার বন্ধু। আর জানে জিগার বন্ধুকে নিয়ে আপনি বেশ সুন্দর সুন্দর জায়গায় ঘুরে বেড়ান। আজ আপনি আপনার ঘুরে বেড়ানো জায়গা গুলো হতে বেশ দারুন কিছু ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করলেন। তবে আমার মনে হয় শীতের কুয়াশা মাখা এই ফটোগ্রাফি গুলো হলো সবচেয়ে আকর্ষণীয় ফটোগ্রাফি।

 3 years ago 

আসলে প্রিয় বন্ধুদের সাথে যখন একসাথে হওয়া যায় তখন প্রচুর ঘুরাঘুরি হয়। আপনি দারুণ কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন তবে আমার কাছে শীতকালীন ফটোগ্রাফিটা সবচেয়ে বেশি ভালো লেগেছে যেটা আপনি সকালবেলা হাঁটতে গিয়ে তুলেছিলেন।

Posted using SteemPro Mobile

 3 years ago 

হ্যাঁ ফেরদৌস ভাই ফরিদপুর গেলে আপনারা বেশ ভালোই ঘুরাঘুরি করেন। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন আমাদের সাথে। সূর্যাস্ত দেখতে সবসময়ই আমার ভীষণ ভালো লাগে। তাছাড়া গ্রামীণ পরিবেশে ঘুরাঘুরি করার মজাই আলাদা। প্রকৃতির সান্নিধ্যে সময় কিভাবে কেটে যায়, সেটা টেরই পাওয়া যায় না। যাইহোক ফটোগ্রাফি গুলো দেখে সত্যিই খুব ভালো লাগলো ভাই। শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ফেরদৌস ভাইয়া থাকলে আপনার সময়টা খুবই প্রানবন্তভাবে কাটে।আপনি আজ রেনডম ফটোগ্রাফিতে প্রকৃতির বেশকিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করলেন। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি কিছু দিন আগে নানুবাড়িতে গিয়েছিলেন সেখানে ঘুরতে বের হয়ে বেশকিছু ফটোগ্রাফি করেছেন।সব ফটোগ্রাফি ভালো লেগেছে।সকালে হাঁটতে গিয়ে ফটোগ্রাফি করেছিলেন।ফটোগ্রাফিতে তাই সকালের কুয়াশা দেখতে পেলাম।প্রকৃতির চমৎকার কিছু ফটোগ্রাফি আর সুন্দর বর্ননায় খুব ভালো লেগেছে। ধন্যবাদ ভাইয়া রেনডম ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য।

Posted using SteemPro Mobile

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.075
BTC 64282.02
ETH 1678.27
USDT 1.00
SBD 0.42