মাছ বাজারে ঘোরাঘুরির অভিজ্ঞতা।
গতকাল বিকেলে আমি আর ফেরদৌস একটি জায়গায় ঘুরতে গিয়েছিলাম। সেই গল্প গতকালকের পোস্টে আমি করেছি। আমরা দুজনে মিলে ঠিক করেছিলাম বিকাল সাড়ে চারটার দিকে দুজনে এক জায়গায় মিলিত হবো। তারপর সেখান থেকে একসাথে ঘুরতে বের হবো। তবে সময় মতো আমি নির্ধারিত জায়গায় পৌঁছালেও ফেরদৌস সেখানে ছিল না। ফেরদৌস কে ফোন দিলে সে জানালো তার আসতে আরো ১৫-২০ মিনিট সময় লাগবে। তখন আমি চিন্তা করলাম কাছাকাছি একটি মাছের বাজার রয়েছে। বেশ কিছুদিন হোলো সেই বাজারে যাওয়া হয় না।
আমি যখনই এই এলাকাতে আসি তখন চেষ্টা করি সে বাজার থেকে একবার ঘুরে যেতে। কারণ এই বাজারের বিশেষত্ব হচ্ছে এখানে নদীর টাটকা মাছ পাওয়া যায়। যাই হোক অকারনে প্রচন্ড গরমে দাঁড়িয়ে থাকার থেকে মাছ বাজারে ঘুরতে যাওয়ার জন্য মনস্থির করলাম। আমি যেখানে দাঁড়িয়েছিলাম সেখান থেকে মাছ বাজারের দূরত্ব একেবারেই কম। যার ফলে অল্প সময়ে সেখানে পৌঁছে গেলাম। তবে আমি চিন্তা করছিলাম এত তাড়াতাড়ি কি মাছ বিক্রেতারা এসেছে কিনা? তবে আমি সেখানে গিয়ে দেখতে পেলাম ইতিমধ্যে বেশ কিছু মাছ বিক্রেতা চলে এসেছে। তাদের কাছে গিয়ে যখন মাছগুলি দেখতে শুরু করলাম তখন রীতিমতো লোভ লাগলো।
সামনেই দেখতে পারছিলাম সদ্য নদী থেকে ধরে আনা বিভিন্ন রকমের মাছ। বিশেষ করে বেশ কিছু নদীর চিংড়ি ছিল সেদিন বাজারে। চিংড়ি এমনিতেই আমার অনেক প্রিয় একটি মাছ। তবে আমরা সাধারণত যে চিংড়িগুলো খেয়ে থাকি সেগুলো খুলনা বা বাগেরহাটের ওইদিকের বিভিন্ন ঘেরে চাষ করা মাছ। সেই মাছের সাথে নদীর চিংড়ির স্বাদে অনেক পার্থক্য। চিংড়ি মাছ দেখা শেষ হলে আমি আরো বিভিন্ন বিক্রেতার কাছে ঘুরে ফিরে দেখতে লাগলাম তারা কি কি মাছ এনেছে। এখানে নানা রকমের মাছ ছিল। সেই সমস্ত মাছের ভেতরে কিছু মাঝারি সাইজের ইলিশ মাছও ছিলো।
ইলিশ মাছের দাম জিজ্ঞেস করলে বিক্রেতা আমাকে জানালো মাঝারি সাইজের ইলিসগুলো প্রতি কেজি ১৪০০ টাকা দরে বিক্রি হচ্ছে। আমি তখন বললাম এখন তো ইলিশের সিজন চলছে। তারপরেও আপনারা এত দাম চাচ্ছেন কেন? তখন তিনি জানালেন নদীতে ইলিশ মাছ খুবই কম পাওয়া যাচ্ছে। জেলেরা ইলিশ মাছ ধরতে গিয়ে ব্যাপক লসের সম্মুখীন হচ্ছে। এজন্য যে অল্প কিছু ইলিশ তারা পাচ্ছে সেগুলো বাজারে চড়া দামে বিক্রি করতে হচ্ছে। যাইহোক ইলিশ বিক্রেতার সাথে কথাবার্তা শেষ করে আমি আবার সামনে আগালাম। আরো কিছুটা সামনে এগিয়ে দেখতে পেলাম এক বিক্রেতা বিভিন্ন রকমের মাছ নিয়ে বসে রয়েছে। তার ভেতরে এক ডালা চিংড়ি মাছ রয়েছে। সেই চিংড়ি মাছের ডালার উপরে কিছু বড় সাইজের চিংড়ি দিয়ে নিচে সব ছোট চিংড়ি দিয়ে সাজিয়ে রেখেছে।
বাজারে গেলে হরহামেশাই দেখবেন এই দৃশ্যটা দেখা যায়। অনেক মাছের ভিতর দু চারটে বড় মাছ দিয়ে মাছের দাম অনেক বেশি চাইবে। মনে হবে যেন সেখানকার সব মাছই বড়। যাই হোক সেই বিক্রেতার কাছে চিংড়ি মাছের দাম জিজ্ঞেস করলাম। আমি বিক্রেতার কাছে জিজ্ঞেস করলাম এই চিংড়ি মাছ কত করে কেজি বিক্রি করছেন? তিনি জানালেন মাছ কেজি হিসেবে বিক্রি করছেন না। মাছ কিনতে হলে আমাকে ডালা ধরে কিনতে হবে। এটাও মাছ বিক্রেতাদের এক ধরনের কৌশল। কারণ তারা মাছের ডালাটা এমনভাবে সাজায় দেখে মনে হয় সেখানে অনেক মাছ রয়েছে। আসলে সেই ডালাতে মাছ থাকে বেশ কম। কিন্তু ওজন মেপে মাছ কিনলে তখন তারা আর এই প্রতারণা করতে পারে না।
যাইহোক আমি তখন তাকে ডালা সহ মাছের দাম জিজ্ঞেস করলাম। আমি ধারণা করেছিলাম সেখানে এক কেজি থেকে সোয়া কেজি চিংড়ি মাছ হবে। তার ভেতরে বেশিরভাগই ছিল ছোট সাইজের চিংড়ি। বাদবাকি অল্প কয়েকটি বড় চিংড়ি উপরে ছড়িয়ে রাখা ছিল। তিনি আমার কাছে সেই মাছের দাম চাইলেন ২৫০০ টাকা। আমি শুনে তাকে বললাম এতটুকু ছোট চিংড়ি আপনি এত দাম চাচ্ছেন? তিনি বললেন ছোট হলে কি হবে এগুলো তো নদীর মাছ। এগুলোর দাম বেশি হয়। যেহেতু আমি সেখানে মাছ কিনতে যাইনি তাই আর বেশি কথা না বাড়িয়ে আমি অন্য বিক্রেতা তাদের মাছগুলো দেখতে লাগলাম। সেই সাথে বেশ কিছু ছবিও তুলেছিলাম। মাছ বাজারে ঘোরাফেরার ভেতর হঠাৎ করে ফেরদৌসের ফোন পেলাম। ফেরদৌস জানালো সে নির্ধারিত জায়গায় চলে এসেছে। তারপর আমি মাছ বাজার থেকে সেখানে গিয়ে দুই বন্ধু আমাদের আগের গন্তব্যের উদ্দেশ্যে রওনা দিলাম।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | টেপাখোলা মাছ বাজার |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
ফেরদৌস ভাইয়ার জন্য অপেক্ষায় দাঁড়িয়ে না থেকে মাছ বাজারে গিয়ে ভালোই করলেন।এতে করে আপনার ফটোগ্রাফিতে এতো এতো মাছ দেখা হলো আবার দাম ও জানলাম।আপনার মতো আমারও চিংড়ি মাছ খুব পছন্দ। আর এই মাছ বিক্রেতারা এই কাজটি খুব বেশীই করে নীচে ছোট মাছ দিয়ে উপরে অল্প কিছু বড় মাছ দিয়ে সাজিয়ে রাখে।অসংখ্য ধন্যবাদ ভাইয়া মাছ বাজারের অনুভূতি গুলো খুব সুন্দরভাবে শেয়ার করার জন্য।
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া, ফেরদৌস ভাইয়ের সাথে আপনি বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে বেড়ান এই ব্যাপারটি আমার কাছে খুবই ভালো লাগে। আপনাদের বন্ধুত্ব চিরকাল যেন অটুট থাকে সেই প্রত্যাশা করছি। যাইহোক ভাইয়া, কারো জন্য অপেক্ষা করতে হলে খুবই বিরক্ত লাগে। তাই আপনি ফেরদৌস ভাইয়ের জন্য অপেক্ষা না করে মাছ বাজারে কিছু ফটোগ্রাফি ও ঘোরাঘুরি করে বেশ ভালো সময় পার করেছেন। যা দেখে খুব ভালো লাগলো। মাছ বাজারে ঘোরাঘুরির অভিজ্ঞতা খুব সুন্দরভাবে আমাদের মাঝে উপস্থাপন করার জন্য অনেক অনেক ধন্যবাদ।
বাহ বন্ধু ফেরদৌসের জন্য অপেক্ষা না করে মাছের বাজারে বেশ সুন্দর একটি সময় অতিবাহিত করেছেন ৷ মাছের ছবি গুলো দেখে অনেক ভালো লাগলো ৷ যদিও আমাদের এই দিকে ও নদীর মাছ পাওয়া যায় ৷ আসলে চিংড়ি মাছ আমার অতি প্রিয় ৷ তবে ভাই নিতে পারতেন চিংড়ি মাছ ৷
ভাই আপনি আজকে আমাদের মাঝে শেয়ার করেছেন মাছ বাজারে ঘোরাঘুরির অভিজ্ঞতা। আপনার পোস্টে পড়ে আমার কাছে বেশ। নদীর টাটকা মাছ যদি পাওয়া যায় তাহলে খেতে কিন্তু বেশ ভালোই লাগে ভাই রান্না করে। সত্যি ভাই মাছ বিক্রয়ের কৌশল জেনে আমিও একটু অবাক হলাম। সেখানে মাছ কেজি ধরে বিক্রয় হয় না ঢালা ধরে বিক্রয় হয় এ বিষয়টি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।
বন্ধুর সাথে ঘুরাঘুরি করবেন বলে বের হয়েছিলেন অবশেষে আপনার বন্ধু কিছুটা সময় দেরি করার কারণে আপনি সেই সময়টা মাছের বাজারে কাটিয়েছেন জেনে ভালো লাগলো। একটা বিষয় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে যে আপনি সময় অপচয় করেননি সেটা কাজে লাগিয়েছেন হাহাহা। যাইহোক ইলিশ মাছের দামের কথা শুনে আমি আকাশ থেকে পড়লাম 🤔 আর যাই বলুন নদীর চিংড়ি মাছ কিন্তু বরাবরই অনেক বেশি সুস্বাদু এবং লোভনীয় হয়ে থাকে তবে এটার দাম ও অনেক বেশি ছিল।
মাছের বাজার ঘোরাঘুরির চমৎকার একটি পোস্ট আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আসলে ইলিশের সিজন হলেও আমাদের এদিকেও ১৪০০ থেকে ১৮০০ টাকা কেজি ইলিশ মাছ। তবে আমাদের এদিকে নদীর চিংড়ি মাছ তেমন একটা বেচা কেনা হয় না। পুকুরের চিংড়ি মাছ ক্রয় বিক্রয় হয়, তবে সেটার মূল্য সর্বোচ্চ ৪০০ টাকা কেজি। অনেক সুন্দর একটি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।
একেবারে ঠিক বলেছেন ভাইয়া,এই দৃশ্যটা মাছ বাজারে গেলে প্রায়ই চোখে পড়ে। তবে মাছগুলো দেখে সত্যিই খুব ভালো লেগেছে। সবগুলো মাছ একেবারে টাটকা। ইলিশের সিজন হলেও সব জায়গাতেই ইলিশের দাম এখন প্রচুর বেশি। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
আপনি মাছের বাজারে ঘুরাঘুরি করেছেন তা আপনার পোস্ট টা পড়ে বুঝতে পারলাম। আপনি অনেক গুলো মাছের ছবি শেয়ার করেছেন যা দেখে খুব ভালো লাগল। ছবিতে দেখতে পেলাম সব মাছ গুলো টাটকা। আসলে জাতীয় মাছ ইলিশ এর দাম তুলনামূলক অনেক দাম।
আসলে ইলিশের সিজন হলেও আমাদের এদিকেও ১৪০০ থেকে ১৮০০ টাকা কেজি ইলিশ মাছ। তবে আমাদের এদিকে নদীর চিংড়ি মাছ বেচা কেনা হয়।আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এত সুন্দর পোস্ট উপহার দেওয়া জন্য ভালো থাকবেন