আমাদের কয়েন, আমার বাংলা ব্লগের ফান কয়েন PUSS।
ছবি গুলো তৈরি করেছেন আমার বাংলা ব্লগের ফাউন্ডার @rme দাদা।
এর আগে কখনো একটি কয়েন এর শুরু থেকে এইভাবে বেড়ে ওঠা দেখতে পারিনি। যদিও কয়েনটির বয়স হচ্ছে মাত্র দুই দিন তবে ইতিমধ্যেই এই কয়টি ব্যাপক সাড়া ফেলতে সক্ষম হয়েছে। এতোদিন শুধু বিভিন্ন কয়েনের হিউজ পাম্প করার গল্প শুনতাম। তবে এই প্রথম নিজে সেটার সাক্ষী হলাম। বিশেষ করে গতকাল রাতে দাম এতোটাই বেড়েছিলো যে আমরা সকলেই অবাক হয়ে গিয়েছিলাম। আমরা সকলে আশাবাদী হয়তো এই কয়েনের দাম ভবিষ্যতে আরো অনেক ভালো হবে। তবে পুরো বিষয়টাই নির্ভর করছে পরবর্তীতে আমরা সবাই মিলে এটার প্রমোশন কতোটা সফলভাবে চালাতে পারি তার উপরে। তবে দাদার মতো বুদ্ধিমান এবং চৌকস একজন মানুষ যেহেতু এই প্রজেক্ট এর পেছনে রয়েছে। তাই আমি নিশ্চিত ভবিষ্যতে অনেক ভাল কিছুই হবে এখান থেকে।
এই কয়নটি নিয়ে ইতিমধ্যে আমাদের ভেতরে একটা মিটিং হয়েছে। সেই মিটিংয়ে কয়েনটাকে কিভাবে ব্যবহার করা যেতে পারে সেই বিষয়ে বেশ কিছু আলোচনা হয়েছে। হয়তো খুব দ্রুতই আপনারা এই কয়েনটার ব্যবহার আমার বাংলা ব্লগে দেখতে পাবেন। এখন এই কয়েকটা সফলতা কিছুটা আপনাদের উপরেও নির্ভর করছে। আমার বাংলা ব্লগের আমরা যারা আছি। এডমিন মডারেটর থেকে শুরু করে সাধারণ ইউজার। সকলে মিলে যদি দারুন ভাবে বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে এটার প্রমোশন করতে পারি। তাহলে বাইরে থেকেও অনেক ইনভেস্টর আসার ব্যাপারে আগ্রহ পাবে। আর নতুন ইনভেস্টর আসা মানে কয়েনের দাম আরো ভালো পর্যায়ে পৌঁছে যাওয়া।
তবে একটা জিনিস সবাইকে জানিয়ে রাখি। আপনারা জানেন ক্রিপটো কারেন্সির ট্রেড যেহেতু বেশ ঝুঁকিপূর্ণ। তাই আমি সরাসরি কাউকে এখানে ইনভেস্ট করার কথা বলতে পারি না। তবে আপনারা যদি আনন্দ পাওয়ার উদ্দেশ্যে কিনতে চান তাহলে আপনারা যে কোন অ্যামাউন্টের কিনতে পারেন। তবে এখানে ইনভেস্টমেন্ট থেকে শুরু করে ট্রেড সবকিছুই করবেন নিজ দায়িত্বে। যদি আপনার ক্রিপটো কারেন্সি সম্বন্ধে পরিষ্কার ধারণা না থাকে তাহলে হয়তো অল্প কিছু ডলারের কিনতে পারেন মজা করার জন্য। আর যদি ট্রেডিং সম্বন্ধে আপনার ভালো ধারণা থাকে তাহলে কতটা কি ইনভেস্ট করবেন এটা সম্পূর্ণই আপনার ব্যাপার। তবে আমরা আশাবাদী এখান থেকে আরো কিছু হবে।
গতকাল রাতে মডারেশন প্যানেলে আমরা কয়েকজন মিলে বেশ মজা করেছি। গতকাল রাতে এই কয়েনটার দাম অবিশ্বাস্যভাবে বেড়ে গিয়েছিলো। পুরো সময়টা আমরা নিজেদের ভেতর কয়েনটা নিয়ে আড্ডা দিয়ে কাটিয়েছি। শেষ পর্যন্ত ঘুমাতে গিয়েছিলাম ভোরের দিকে। আমি চাই আপনারাও এই মজাটা পান। তবে গতকালকে দাম অনেক বাড়লেও আমরা কিন্তু কয়েন সেল করিনি। যে যতো ডলার ইনভেস্ট করেছিলাম। সবাই সবার কয়েন হোল্ড করে রেখেছি। সবাই ভবিষ্যতে এই কয়েনটা কতোদূর যাবে সেটা দেখতে আগ্রহী।
কয়েনটির কিছু গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য আপনাদের সাথে শেয়ার করছি।
TRUE DECENTRALIZED MEME COIN
No Presale
No Team Allocation
Lower Gas
Blockchain : TRON
Coin type : TRC-20
Total Supply : 1000000000
Easy Trade
https://sunpump.meme/token/TX5eXdf8458bZ77fk8xdvUgiQmC3L93iv7
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
ব্যানার তৈরী করেছেন এক্সিকিউটিভ এডমিন @hafizullah ভাই।



Upvoted! Thank you for supporting witness @jswit.
একেবারে যথার্থ বলেছেন ভাই। এটা আমিও মনেপ্রাণে বিশ্বাস করি। তাইতো বেশ কিছু পুস কয়েন ইতিমধ্যেই কিনে রেখেছি এবং টুইটারে প্রমোশন করার চেষ্টা করছি। কারণ এই মুহূর্তে পুস কয়েন প্রমোশনের কোনো বিকল্প নেই। কারণ আমরা জানি যে প্রচারেই প্রসার। যাইহোক পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।