রেনডম ফটোগ্রাফি পোস্ট।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


গত বেশ কিছুদিন ধরে তীব্র তাপদাহে সারাদেশ যেন জ্বলে পুড়ে যাচ্ছে জনজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে খারাপ অবস্থায় হয়েছে যারা খেটে খায় তাদের এই প্রচন্ড গরমের ভিতরেও তাদেরকে বাইরে যেতে হচ্ছে আমি গরম সহ্য করতে পারি না এই জন্য এই প্রচন্ড গরমে ঘর থেকে বের হই না তারপরেও কিছু কাজের জন্য বাইরে যেতে হয়। গত কয়েকদিনে আমি বিভিন্ন জায়গা থেকে কিছু ছবি তুলেছি। এই ছবিগুলোর ভেতর থেকে আমার পছন্দের কিছু ছবি আজ এই পোস্টটিতে আপনাদের সাথে শেয়ার করবো। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেয়া যাক আজকের ছবিগুলো।

IMG_20240422_080414.jpg

কয়েকদিন আগে সকালের দিকে বাজারে গিয়েছিলাম। বাসার ফ্রিজের সবজি সব শেষ হয়ে গিয়েছিলো তাই বাজারে না গিয়ে উপায় ছিলো না। বাজারে গিয়ে সেখান থেকে এই ছবিটি তুলেছিলাম। ছবিটিতে দেখতে পাচ্ছেন লোকজন বিভিন্ন রকমের সবজি কেনাকাটায় ব্যস্ত রয়েছে। বাজারের এই অংশটাতে সবাই সবজি কেনার জন্য আসে।

IMG_20240422_080325.jpg

এই ছবিটিও বাজার থেকে তুলেছিলাম। ছবিটিতে আপনারা যে দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটা কিছুটা অন্যরকম। এখানে ডাল থেকে শুরু করে ছোলা, ডাবরি, গম আরো বিভিন্ন রকমের জিনিসপত্র পাওয়া যায়।

IMG_20240422_075600.jpg

আমাদের শহরের মূল বাজারটাতে যাওয়ার পথে একটা লোহার ব্রিজ পরে সেই লোহার ব্রিজ পার হয়ে আমাদেরকে বাজারে যেতে হয় উপরে যে ছবিটি দেখতে পাচ্ছেন এটা সেই লোহার ব্রিজের উপর থেকে তুলেছিলাম ছবিতে আপনার যে নদীতে দেখতে পাচ্ছেন এই নদীর নাম কুমার নদ। এটি পদ্মার একটি শাখা নদী। যদিও বছরের এই সময়টাতে এই নদীতে পানি খুবই কম থাকে। কিন্তু বর্ষাকালে নদীটি কানায় কানায় ভরে ওঠে।

IMG_20240422_075500.jpg

সেদিন বাজারে গিয়ে দেখতে পেলাম কাঁচা আম উঠেছে। এই গরমের ভেতরে কাঁচা আম লবণ মরিচের গুড়া দিয়ে মাখিয়ে খেতে দারুন লাগে। তাছাড়া কাঁচা আমের জুস খেতেও অনেক মজা লাগে। বাজারে গিয়ে কাঁচা আম দেখতে পেয়ে চিন্তা করেছিলাম ফেরার সময় কিছু কাঁচা আম কিনবো। কিন্তু পরবর্তীতে আর মনে ছিলো না। এই কারণে সেদিন আর কাঁচা আম কেনা হয়নি।

IMG_20240422_075402.jpg

কয়েকদিন আগে সকালের দিকে মার্কেটে গিয়েছিলাম ছবিটা আপনারা যেই ফুলের দোকানটি দেখতে পাচ্ছেন এই দোকানটি ফরিদপুর নিউমার্কেটের গেটের পাশেই অবস্থিত ছবিতে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন রকমের ফুল নিয়ে বিক্রেতা বসে রয়েছে এই ফুল গুলোর মূল ক্রেতা হচ্ছে বিভিন্ন অনুষ্ঠানের লোকজন ১৪ই ফেব্রুয়ারি আর একুশে ফেব্রুয়ারি আর ১৬ই ডিসেম্বর ছাড়া আমাদের দেশের মানুষ খুব একটা বেশি ফুল কেনে না।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ঠিকই বলেছেন ভাইয়া , এই গরমে ঘর থেকে বেশি একটা বের হওয়াই ভালো। যদিও জরুরি কাজের জন্য বাইরে যেতেই হয় তবে যত টুকু কম যাওয়া যায় সেটাই ভালো। আর ফোটোগ্রাফি গেলো বেশ ভালো হয়েছে বিশেষ করে লোহার ব্রিজ থেকে তুলা ছবিটা।

 2 years ago (edited)

এই গরমে ঘর থেকে বেশি একটা বের হওয়াই ভালো
গেলো

বলেন কি আপু? এই গরমে ঘর থেকে বের হলে তো জানে মারা পড়বো। হা হা হা... একটু মজা করলাম আপনার সাথে😜🤣

 2 years ago 

এই প্রচন্ড গরমে খেটে খাওয়া মানুষদের অনেক বেশি কষ্ট হয়ে যাচ্ছে। যাইহোক চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাই। প্রতিটি ফটোগ্রাফি দারুণ হয়েছে। বিশেষ করে কুমার নদ এবং কাঁচা আমের ফটোগ্রাফি দুটি সবচেয়ে বেশি ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলেই খেটে খাওয়া মানুষদের কষ্ট হচ্ছে সবচাইতে বেশি। ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য।

 2 years ago 

দারুন ফটোগ্রাফি শেয়ার করলেন ভাইয়া মুগ্ধ হয়ে গেছি আপনার বিভিন্ন ক্যাটাগরির শেয়ার করা ফটোগ্রাফি গুলো দেখে। যদিও আমরা চেষ্টা করি বের না হওয়ার জন্য। কিন্তু জীবিকার তাগিদে পেটের তাগিদে আমাদেরকে অবশ্যই বের হতে হয়। আপনি বাজার থেকে বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি নিলেন। তাছাড়া ও চলতি পথে ফটোগ্রাফিটা বেশ ভালো লাগলো। অনেক ধন্যবাদ সুন্দর সুন্দর ফটোগ্রাফি গুলো শেয়ার করে দেখার সুযোগ করে দিলেন।

ঠিকই বলছেন আপু। জীবিকার তাগিদে শেষ পর্যন্ত আমাদের সবাইকেই ঘর থেকে বের হতে হয়।

 2 years ago 

আপনার করা ফটোগ্রাফিগুলো অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকারভাবে কয়েকটি রেনডম ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার করা প্রতিটি ফটোগ্রাফি আমার বেশ ভালো লেগেছে।

ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। মাঝে মাঝে চেষ্টা করি ফটোগ্রাফি করতে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42