ক্ষণিকেরও নাই ভরসা।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমরা সবাই নিজেদের জীবন নিয়ে ব্যস্ত। সবাই ভবিষ্যতে কি করবো সেই পরিকল্পনাতেই জীবনটা ব্যয় করছি। অথচ আমরা ভুলেই গিয়েছি আমাদের এই জীবনের কোন নিশ্চয়তা নেই। মানুষের জীবনের একমাত্র নিশ্চিত যে ব্যাপারটি সেটা হচ্ছে মৃত্যু। অথচ এই মৃত্যুকেই আমরা সবাই ভুলে থাকি। আমাদের চলাফেরা কাজকর্ম দেখলে মনেই হয় না যে আমাদের কখনো মৃত্যু হবে। আমাদের চিন্তা ভাবনা দেখলে বা কাজকর্ম দেখলে মনে হবে আমরা সকলে অমর। অথচ যে কোন মুহূর্তে আমাদের জীবনের ইতি ঘটতে পারে। এই জীবনে আমরা সুখ নামের এক মিথ্যা মরীচিকার পেছনে ছুটে বেড়াই। অথচ এই ছুটে বেড়ানো কিছুক্ষণের জন্য বন্ধ করে হলেও যদি আমরা জীবনটাকে নিয়ে একটু চিন্তাভাবনা করতাম। তাহলে হয়তো আমাদের জীবন যাপনে পরিবর্তন আসতো। আমরা সবাই সুখের সন্ধানে দিন রাত এক করে ফেলছি। জীবনে কিভাবে আরো ভালো থাকা যায় আরো ভালো জীবন যাপন করা যায় সেটা নিয়েই আমরা আমাদের জীবনটা পার করে দিচ্ছি। কিন্তু পরবর্তী গন্তব্যের জন্য কি আমাদের কোন সঞ্চয় আছে? সেটা নিয়ে আমরা কেউই চিন্তা করি না।

Blue Aqua Minimalist Sea Soothes the Soul Quote Instagram Post_20240418_172541_0000.png

ক্যানভা দিয়ে তৈরি করা হয়েছে

গত পরশুদিন আমার মামা হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ে। তিনি ব্যবসা করেন পাশাপাশি রাজনীতিও করেন। তার সমস্ত চিন্তা ভাবনা ধ্যান-ধারণা, তার ব্যবসা এবং রাজনীতি নিয়ে। কিন্তু হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ায় তার সমস্ত কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে। কিন্তু তাতে পৃথিবীটা থেমে নেই। পৃথিবী তার নিজ গতিতেই চলছে। অথচ যখন তিনি সুস্থ ছিলেন তখন এতো ব্যস্ত ছিলেন মনে হতো তিনি থেমে গেলে হয়তো পুরো পৃথিবীটাই থেমে যাবে। আজ দুদিন হোলো তিনি হাসপাতালের বেডে চুপচাপ শুয়ে আছেন। তাতে কারো কোনো সমস্যা হচ্ছে না শুধু তার পরিবারের সদস্যরা বাদে। এই যে হঠাৎ থেমে যাওয়া বা আমাদের হঠাৎ চলে যাওয়া এই বিষয়গুলো দেখেও আমরা কিছু শিক্ষা নেই না।


আমাদের খুব কাছের কেউ যখন চলে যায় তখন কয়েকটা দিন আমরা হয়তো একটি অন্যভাবে চিন্তা ভাবনা করি। আবার সেই শোক কাটিয়ে উঠলে আমরা আগের জীবনে ফিরে যাই। অথচ আমরা যদি আমাদের মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চিন্তাভাবনা করি তাহলে আমাদের বর্তমান জীবন যাপনে পরিবর্তন চলে আসে এবং সেই পরিবর্তনটা হয় ইতিবাচক। ধরুন একজন দুর্নীতিবাজ মানুষ। সে যদি তার জীবনের অনিশ্চয়তা নিয়ে চিন্তা করে মৃত্যুর পরের জীবন নিয়ে চিন্তা করে। তাহলে কিন্তু সে আর দুর্নীতি করতে পারবে না। তার মনের ভেতরে একটা ভয় কাজ করবে। এই কারণে আমাদের সকলেরই উচিত নিজেদের চিন্তাভাবনার পরিবর্তন আনা। আমরা যে সাময়িক সময়ের জন্যই পৃথিবীতে এসেছি সেটা কখনো ভুলে না যাওয়া। আর এই চিন্তা ভাবনাটাই পুরো বিশ্বকে বদলে দিতে পারে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।



logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই ভাইয়া , যদি মৃত্যুর কথা চিন্তা করি তাহলে দুনিয়াটাই মিথ্যা মনে হয়। এতো কিছু নিয়ে চিন্তা করছি কিন্তু আগামীকালকেই যে বেঁচে থাকবো সেটার কোনোই নিশ্চয়তা নেই।

একদম ঠিক বলেছেন আপু।

 2 years ago 

যে বা যারা সবসময় মৃত্যুর কথা স্মরণ করবে,তাদের দ্বারা পাপকাজ খুব কম হবে এবং এটা একেবারে সত্যি কথা। তাই আমাদের উচিত বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা। পৃথিবীতে আমরা দুই দিনের মেহমান মাত্র। তাই আমাদের উচিত ইহকালকে এতোটা গুরুত্ব না দিয়ে, পরকালের জন্য বেশি বেশি নেক আমল করা। যাইহোক আপনার মামার দ্রুত সুস্থতা কামনা করছি ভাই। পোস্টটি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

আসলেই ঠিক বলেছেন। মৃত্যুর কথা বেশি করে স্মরণ করলে তখন পাপ কাজ করার ইচ্ছা নষ্ট হয়ে যায়।

 2 years ago 

কাল হ্যাং আউটে শুনেছি আপনার মামা অসুস্থ। তার জন্য দোয়া রইলো। তার পরিবারের এই সময়টাতে ধৈর্য ধরার শক্তি আল্লাহ দান করুন এমনটাই আশাকরি। সত্যি আমরা সবাই যদি মৃত্যুর পরের জীবন নিয়ে ভাবতে পারি তবেই সকল পাপ,অনাচার বন্ধ না হলেও কম হতো। সেই ভাবনা আমরা কখনো ভাবি না।ভাবলে আমাদের জন্য ই মঙ্গল হতো।

কথাগুলো একদম ঠিক বলেছেন আপু। আপনার চমৎকার মন্তব্যের জন্য আপনাকে ধন্যবাদ।

 2 years ago 

আমরা যতটা ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি মৃত্যু নিয়ে তার এক শতাংশ চিন্তা করি না। অথচ মৃত্যুই কিন্তু আমাদের ভবিষ্যৎ। ব‍্যাপার টা এমন যার যাওয়ার সে চলে যাবে কিন্তু পৃথিবীর কিছুই থেমে থাকবে না। চলতে থাকবে আপন গতিতে। আমরা সবাই ভুল টা কোথায় করি জানেন ভাই আমি না থাকলে কী হবে কে দেখবে এগুলো ভেবে। আপনার মামার অসুস্থতার ব‍্যাপার টা গতকাল হ‍্যাংআউটে শুনেছিলাম। ব‍্যাপার টা খুবই খারাপ লেগেছিল। আশাকরি উনি খুব দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবেন। উনার জন্য শুভকামনা।।

 2 years ago 

আপনার মামার অসুস্থতার কথা শুনে খুব খারাপ লাগলো ভাইয়া। আসলে পৃথিবীতে আমরা যেটাই করি না কেন পরকালে আমাদের সেই হিসাব দিতে হবে । আর এজন্যই মূলত আমাদের কর্মকাণ্ড গুলো এরকম ভাবে করা উচিত যাতে আমরা পরকালেও আমাদের আমল নামাটা ভারী করতে পারি। আর কেউ কারো জন্য থেমে থাকে না। হয়তো ক্ষণিকের জন্য সবার মায়া বসে যায়। সে মায়া কাটিয়ে উঠলেই কিন্তু আবার সবকিছু আগের মতো চলতে থাকে। কেউ কারো জন্য কখনোই অপেক্ষা করে থাকে না,জীবনটাও থেমে থাকে না নিজ গতিতে চলতে থাকে ।

 2 years ago 

আসলে দাদা কারো জন্যই কোনো কিছু থেমে থাকে না। পৃথিবী তার নিজের নিয়মেই চলে। তবে আপনার এই কথাটা একেবারেই ঠিক, যে আমরা যদি মৃত্যুর পরবর্তী জীবন নিয়ে চিন্তা করি তাহলে হয়তো আমরা অনেক খারাপ কাজ থেকে বিরত থাকতে পারি। তাছাড়া ভালো কাজের মাধ্যমেও সবার কাছে পছন্দের মানুষ হিসেবে থেকে যেতে পারি। এজন্য আমাদের সকলেরই উচিত জীবনে সৎ পথে থেকে ভালো কিছু করা।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 64696.50
ETH 1922.51
USDT 1.00
SBD 0.39