🦐🍤দারুন মজাদার চিংড়ি মাছের দোপেয়াজা।🍤🦐
আপনারা যারা আমার পোস্ট পড়েন তারা জানেন আমি খেতে খুব ভালোবাসি। আমাকে মোটামুটি একজন ভোজন রসিক মানুষ বলে যেতে পারে। তবে আমি প্রচুর খাওয়া দাওয়া করলেও একচেটিয়া সবকিছু খাই না। বিশেষ করে মাছের বেলায়। আমাদের দেশে প্রচুর মাছ পাওয়া যায়। ছোট বড় নানা রকমের মাছ। তবে আমি মাছ খাই বেশ বেছে বেছে। একেবারে ছোট মাছগুলো আমি খেতে পারি না। আবার মোটা তেলের যে বড় মাছগুলি আছে সেগুলোও আমি খাই না। তবে অল্প যে মাছগুলো আমি খাই তার ভেতরে আমার সবচাইতে পছন্দের একটি মাছ হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছ হলে আমার আর কিছু লাগে না।
যদিও চিংড়ি মাছ মানুষের শরীরের জন্য বেশ ক্ষতিকর। কারণ এই চিংড়ি মাছে রয়েছে হাই কোলেস্টেরল। তবে অল্প বয়সি যারা তারা অল্প পরিমানে চিংড়ি মাছ খেতে পারেন। কিন্তু যাদের বয়স ৩০ পার হয়ে গিয়েছে তাদের জন্য চিংড়ি মাছ যত কম খাওয়া যায় ততই ভালো। এসব কিছু জানার পরেও চিংড়ি মাছ আমি এখনো খেয়ে চলেছি। হা হা হা। যদিও আমার কোলেস্টেরলের যেরকম সমস্যা। তাতে চিংড়ি মাছ মোটেই খাওয়া উচিত নয়। কিন্তু তারপরেও চিংড়ি মাছ সামনে পেলেই সেটা বেমালুম ভুলে যাই। তবে চিংড়ি মাছ যে শুধু ক্ষতিকর তা নয়। চিংড়ি মাছের কিছু পুষ্টিগুন ও রয়েছে। তবে চিংড়ি মাছ খাওয়া লাভের তুলনায় ক্ষতি বেশি।
যাই হোক আমার এতক্ষনের বকবকানি থেকে আপনারা নিশ্চয়ই বুঝে গিয়েছেন আজকে আমি চিংড়ি মাছের রেসিপি পোস্ট করতে যাচ্ছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো। সেই রেসিপিটা আমাদের সকলের অত্যন্ত পছন্দের একটি রেসিপি। যদিও আমি চিংড়ি মাছ দুভাবে রান্না করে খেতে সবচাইতে বেশি পছন্দ করি। তার একটি হচ্ছে চিংড়ি মাছের মালাইকারি। আরেকটি হচ্ছে চিংড়ি মাছের দোপেয়াজা। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের দোপেয়াজার রেসিপি শেয়ার করবো। তাহলে চলুন শুরু করা যাক।
🍤🦐চিংড়ি মাছের দোপেয়াজা🍤🦐
উপকরণসমূহ
| উপকরণ | পরিমাণ |
|---|---|
| চিংড়ি(মাঝারি সাইজ) | ১৩ টা |
| পেঁয়াজ কাটা | ১ কাপ |
| কাঁচা মরিচ | ৩টি |
| হলুদ গুড়া | ১/২ চা চামচ |
| শুকনো মরিচ গুঁড়া | ১/২ চা চামচ |
| জিরাগুঁড়া | ১/২ চা চামচ |
| ধনিয়া গুড়া | ১/২ চা চামচ |
| গরম মসলা গুড়া | ১/২ চা চামচ |
| আদাবাটা | ১/২ চা চামচ |
| রসুন বাটা | ১/২ চা চামচ |
| পেঁয়াজ বাটা | ১ টেবিল চামচ |
| লবণ | পরিমাণ মতো |
রন্ধন প্রণালী
প্রথম ধাপ
প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা চিংড়িগুলো সামান্য লবন এবং হলুদ মাখিয়ে হালকা করে ভেজে নেই। একটু সাবধানে ভাজতে হবে। বেশি ভাজা হয়ে গেলে চিংড়িগুলো খেতে ভালো লাগবে না।
দ্বিতীয় ধাপ
এখন কেটে রাখা পেঁয়াজ এবং কাঁচা মরিচ গুলো হালকা বাদামি করে ভেজে নেই।
তৃতীয় ধাপ
এখন সমস্ত গুড়া এবং বাটা মশলা কড়াই এর ভেতর দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেই।
চতুর্থ ধাপ
মসলা কষানো হয়ে গেলে এখন ভেজে রাখা চিংড়ি মাছ গুলো কড়াইয়ের ভেতর দিয়ে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেই। তারপর কিছুটা পানি যোগ করে কিছুক্ষণ রান্না করি।
পঞ্চম ধাপ
ব্যাস তৈরি হয়ে গেল মজাদার দারুন স্বাদের চিংড়ি মাছের দোপেয়াজা। চিংড়ি মাছের দোপেয়াজা আপনি পোলাও। বা ভাত যে কোন কিছুর সাথেই খেতে পারেন এটি এমন একটি রেসিপি যেটি পছন্দ করে না এমন মানুষ হয়তো খুঁজে পাওয়া দুষ্কর। অনেকে হয়তো স্বাস্থ্য সমস্যার কারণে চিংড়ি মাছ খেতে পারে না। কিন্তু তারাও মনে মনে এই খাবারটি খাওয়ার ইচ্ছা পোষণ করে। আশা করি সকলে বাসায় এটি তৈরি করে দেখবেন।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | Samsung A40 |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
Support @heroism Initiative by Delegating your Steem Power
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাই আপনি আজকে আমাদের মাঝে মজাদার চিংড়ি মাছের দোপেয়াজা তৈরি করে শেয়ার করেছেন। আপনি একদম ঠিক বলেছেন ভাই চিংড়ি মাছ সবার শরীরের জন্য খুব একটা উপকার নয়। ৩০ বছরের উপরের মানুষের জন্য চিংড়ি মাছ একটু কম খাওয়ায় উত্তম। আপনার রেসিপি তৈরি দেখে সত্যি ভাই আমার জিভে জল চলে এসেছে। আমিও বাড়িতে যাওয়ার পরে বেশ কিছুদিন আগে এভাবে চিংড়ি মাছ রান্না করে খেয়েছিলাম। এত সুন্দর ভাবে ধাপে ধাপে রেসিপি তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ ভাই।
মজাদার চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপি দেখে খুবি সুস্বাদু মনে হচ্ছে, তাই আপনার রেসিপি দেখে খেতে ইচ্ছা করছে। ধাপে ধাপে এতো মজাদার রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।
চিংড়ি মাছ খেতে যেমন সুস্বাদু তেমনি শরীরের জন্য ক্ষতিকারকও বটে। চিংড়ি মাছের হাই কোলেস্টেরল এর জন্য অনেকে খেতে চায় না। যাইহোক চিংড়ি মাছের দোপেয়াজা রেসিপিটা দেখতে বেশ লোভনীয় লাগছে ভাইয়া। দেখে তো মনে হচ্ছে খেতে দারুণ হয়েছে। রেসিপির কালারটাও দুর্দান্ত হয়েছে। এতো মজাদার একটি রেসিপি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাইয়া।
চিংড়ি মাছ শরীরের জন্য সত্যি অনেক ক্ষতিকর। তবে কি আর করার সবার পছন্দের তালিকায় চিংড়ি মাছের স্থান সবার উপরে। আসলে চিংড়ি মাছ খেতে যেমন ভালো লাগে তেমনি রান্না করতেও ভালো লাগে। তবুও শরীর স্বাস্থ্য ঠিক রাখার জন্য এসব খাবার একটু কম করে খাওয়াই ভালো হবে। ভাইয়া আপনার শেয়ার করার রেসিপি দারুণ হয়েছে।
চিংড়ি মাছ ক্ষতিকারক হলেও আমার খুব ভালো লাগে খেতে। ছোট বোন থেকে আমি যেন খুব খুশি পছন্দ করি এই মাছ। তবে ৩০ বছর উর্ধ্বে মানুষের জন্য চিংড়ি মাছ বেশি একটা না খাওয়া ভালো এমন বিষয় সম্পর্কে অবগত হতে পেরে আমার খুব ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ ভাই,এত সুন্দর ভাবে উপস্থাপন করেছেন দেখে নতুন কিছু জানতে পারলাম এবং ধারণা লাভ করলাম।
রেসিপি নামটা শুনেই বোঝা যাচ্ছে দারুন একটি রেসিপি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ।চিংড়ি মাছের দোপেয়াজা বাহ্। বাংলাদেশ তো নদীমাতৃক দেশ তাই সেই দেশে মাছের তো নানারকমের বাহার থাকবেই। আর সেখানকার মাছ খেতেও অনেক সুস্বাদু হয় শুনেছি। চিংড়ি মাছ আপনার মতো আমারও খুব প্রিয় একটা মাছ আসলেই চিংড়ি মাছের যে কোন রেসিপি রান্না করলে খুবই সুস্বাদু খেতে হয়। রান্নার প্রতিটি ধাপ খুবই সুন্দরভাবে উপস্থাপন করেছেন এটা দেখে যে কেউ খুব সহজে এটা তৈরি করতে পারবে। রেসিপির কালার কম্বিনেশন টাও অনেক সুন্দর হয়েছে।অনেক ধন্যবাদ আপনাকে এত সুন্দর একটা সুস্বাদু রেসিপি শেয়ার করার জন্য।