পরিবার নিয়ে বিকেলে ঘুরতে যাওয়ার অনুভূতি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


বন্ধু ফেরদৌসের সাথে ঘোরাফেরার গল্প বাসায় পৌঁছে আমার স্ত্রীর কাছে করেছিলাম। সে আমার কাছ থেকে সুইচগেটের কথা শোনার পরে আবদার করলো সেখানে যাওয়ার জন্য। আমি অবশ্য মনে মনে ঠিক করে রেখেছিলাম স্ত্রী আর মেয়েকে নিয়ে একদিন সুইচগেট থেকে ঘুরে আসবো। অনেকদিন বাইরে থাকার কারণে স্ত্রী এবং মেয়েকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া হয়নি। এই কারণে চিন্তা করছিলাম কোথায় যাওয়া যায়? বন্ধু ফেরদৌসের সাথে ঘুরতে বের হয়ে সুইস গেটের সৌন্দর্য আমার কাছে আসলেই অনেক ভালো লেগেছিলো। সে কারণে ঠিক করেছিলাম পরিবার নিয়ে সুইচগেটের ওখানে ঘুরতে যাবো। সাধারণত আমরা বাসা থেকে বের হলে পদ্মার পাড়ে গিয়ে সময় কাটায়। পরবর্তীতে একদিন বিকালে আমি পরিবার নিয়ে গেলাম সুইচগেটের ওখানে। আমাদের পরিকল্পনা ছিলো আমরা বিকালের সময়টা সুইচগেটের ওখানে কাটাবো।

1000009777.jpg

যতক্ষণ ভালো লাগে ততক্ষণ ওখানে বসে গল্প গুজব করবো। তারপর ফেরার সময় একটা রেস্টুরেন্ট থেকে কাবাব খেয়ে বাসায় ফিরবো। পূর্ব পরিকল্পনা মোতাবেক আমি আমার স্ত্রী এবং মেয়েকে বলে রাখলাম আমরা আসরের নামাজ পড়ে বাসা থেকে বের হবো। তবে বের হতে হতে শেষ পর্যন্ত কিছুটা দেরি হয়ে গিয়েছিলো। যাইহোক দেরি হলেও জায়গাটা যেহেতু আমাদের বাসা থেকে খুব একটা বেশি দূরে না। তাই সেখানে পৌঁছতে আমাদের সময় লাগে নি। সুইচগেটের ওখানে পৌঁছে দেখি সেখানে যথারীতি অনেক লোক সমাগম হয়েছে। সবার ভিতর একটা উৎসবের আমেজ বিরাজ করছিলো। সেখানে পৌঁছে আমরা যখন বসার জন্য একটি জায়গা খুঁজছিলাম। তখন খেয়াল করে দেখি পাশেই একটি দোকানে পাপড় ভাজা হচ্ছে। সেই সাথে ছিলো পেয়াজু। চিন্তা করলাম হালকা কিছু ভাজাপোড়া কিনে নিয়ে খেতে খেতে বসে গল্প করা যাবে।


1000009788.jpg

সেই কারণেই কয়েকটা পাপড় এবং কিছু পেঁয়াজু কিনে নিলাম সেখান থেকে। তারপর পছন্দ মতো একটা জায়গা দেখে সেখানে বসে আমরা গল্প করতে লাগলাম। আশেপাশে তাকিয়ে দেখলাম সবাই বেশ আনন্দমুখর পরিবেশে সময় কাটাচ্ছে। আসলে জায়গাটা মন ভালো করে দেয়ার মতোই সুন্দর। এর ভিতর একটা বাচ্চাকে দেখতে পেলাম সুইচগেটের ঢাল বেয়ে সাইকেল চালাচ্ছে। এরকম বিপদজনক জায়গায় সাইকেল চালানো দেখে অনেকেই আঁতকে উঠলো। যাইহোক আমরা বসে বসে সুইচগেটের আশেপাশের সৌন্দর্য উপভোগ করছিলাম। সেই সাথে পাপড় আর পেঁয়াজু খাচ্ছিলাম। আমরা যেখানে বসেছিলাম তার পাশেই ছিল একজন কুলফি আইসক্রিম বিক্রেতা। স্ত্রীকে জিজ্ঞেস করলাম যে সে কুলফি আইসক্রিম খাবে কিনা? সে সম্মতি জানালে আমি তার জন্য একটি আইসক্রিম কিনে নিয়ে এলাম। আমারও খুব খেতে ইচ্ছা করছিলো।


1000009797.jpg

কিন্তু আমার আর আমার মেয়ে দুজনের ঠান্ডা লাগার কারণে আমরা কেউই আইসক্রিম খেতে পারলাম না। যাইহোক আমার স্ত্রীর আইসক্রিম খাওয়া যখন প্রায় শেষের দিকে তখন মাগরিবের আজান শুনতে পেলাম। আমি তখন তাদেরকে সেখানে বসিয়ে কাছের একটি মসজিদে গেলাম নামাজ পড়তে। নামাজ পড়ে আসার সময় আমি চিন্তা করছিলাম সেখানে সন্ধ্যার পরেও বসে কিছুক্ষণ আড্ডা দেবো। কারণ তখনও সেখানে প্রচুর মানুষজন ছিলো। কিন্তু সেখানে পৌঁছতেই আমার মেয়ে বললো তার ক্ষুধা লেগেছে। আমি বুঝতে পারলাম এখন আর বেশিক্ষণ এখানে থাকা যাবে না। তখন আমি আমার স্ত্রীকে বললাম তাহলে চলো এখন আমরা কাবাব খেতে যাই। এই কথা বলে সেদিনের মত সুইচগেটের ওখান থেকে বিদায় নিলাম।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসHONOR 90
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rupok,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 2 years ago 

অনেকদিন পর যেহেতু পরিবার নিয়ে ঘুরতে গিয়েছিলেন তাই সময়টা ভালো কেটেছে ভাইয়া। তবে এরকম বিপদজনক জায়গায় বাচ্চাটি সাইকেল চালাচ্ছিল এটা শুনে সত্যিই খারাপ লাগলো। সচেতনতার অভাবে অনেক বড় ধরনের বিপদে ঘটে যেতে পারে।

 2 years ago 

পরিবার নিয়ে মাঝেমধ্যে একটু ঘুরাঘুরি করা সবারই উচিত। কারণ সবারই ঘুরাঘুরি করতে ইচ্ছে করে। যাইহোক সুইচ গেট জায়গাটা আসলেই খুব সুন্দর। পরিবার নিয়ে পাপড় ভাজা এবং পেঁয়াজু খেতে খেতে সময়টা বেশ উপভোগ করেছেন ভাই। ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

সুইচগেটের সৌন্দর্য সত্যিই মনমুগ্ধকর। আপনি আপনার পরিবার নিয়ে সেখানে ঘুরতে গিয়েছেন। দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন পরিবারের সাথে। জায়গাটা বেশ দারুন একটা জায়গা। আর যেহেতু অনেকদিন দেশের বাইরে ছিলেন তাই এখন পরিবার কে সময় দেওয়া উচিত। হালকা ‌খাওয়া দাওয়া করেছেন সবাই মিলে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.098
BTC 64543.68
ETH 1871.77
USDT 1.00
SBD 0.38