ছাদ বাগানের ফুলের ফটোগ্রাফি পোস্ট।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


শরীর ঠিক রাখার জন্য শারীরিক ব্যায়াম করা অত্যন্ত জরুরি। আমি চেষ্টা করি সকালবেলা হাটাহাটি করার জন্য। তবে কিছুদিন আগে এলাকার আরো কিছু কর্মজীবী লোকের সাথে মিলে সকালে ফুটবল খেলার চেষ্টা করেছিলাম। কিন্তু দীর্ঘদিন পর খেলতে নেমে নানা রকম সমস্যায় পড়েছি। একদিন ব্যথা পাই তো পরের দিন রগে টান লাগে। অবশ্য এতদিন পর খেলতে নামলে এগুলো হওয়াই স্বাভাবিক। এই সমস্যার কারণে গত কয়েকদিন ধরে আর ফুটবল খেলতে যাই না। গত কিছুদিন থেকে আমি সকালে হাঁটাহাঁটি করছি। অন্যদিনের মতো আমি আজও গিয়েছিলাম ছাদে হাঁটতে। কিন্তু হাটতে গিয়ে খেয়াল করে দেখি ছাদে ফুল গাছগুলোকে দারুন ফুল ফুটে রয়েছে। সকালের মিষ্টি রোদে ফুল গুলোর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করছিলো। সকালের স্নিগ্ধ পরিবেশে ফুলগুলো যেন এক অনাবিল শুভ্রতা ছড়াচ্ছিল। এত সুন্দর ফুল দেখে আমি আর ছবি না তুলে থাকতে পারি নি। আশাকরি এতক্ষণে আপনারা বুঝতে পেরেছেন আজ আমি ফুলের ফটোগ্রাফি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। তাহলে চলুন শুরু করা যাক।

IMG_20230529_071647.jpg

আমাদের ছাদে যে কটা ফুল গাছ আছে তার ভেতরে আমার সবচাইতে পছন্দের হচ্ছে এই ফুলটি। এই ফুলটি দেখতে আমার কাছে চমৎকার লাগে। তবে এই ফুল গাছটি দেখতে কিন্তু বেশ ভয়ঙ্কর। এই ফুল গাছের গায়ে বেশ বড় বড় সাইজের কাটা থাকে। এমন চমৎকারভাবে ভয়ংকর আর সুন্দরের সহাবস্থান প্রকৃতিতে খুব বেশি দেখা যায় না।

IMG_20230529_071730.jpg

ছবিতে আপনারা দেখতে পাচ্ছেন একটি গোলাপ ফুল। তবে এই গোলাপের রংটা কিছুটা ভিন্ন ধরনের। লাল এর সাথে হালকা সাদার ছোঁয়া রয়েছে। ভিন্নধর্মী এই ফুলটি আমার কাছে বেশ ভালো লাগে। গোলাপ ফুল এমনিতেই সকলে পছন্দ করে। তারপরে সেই গোলাপটি যদি হয় কিছুটা ব্যতিক্রমধর্মী তাহলে তো কথাই নেই।

IMG_20230529_071717.jpg

ছবিটা আপনারা দেখতে পাচ্ছেন একটি লাল রঙের গোলাপ। এই ধরনের গোলাপ সব চাইতে বেশি প্রচলিত। বাংলাদেশের মানুষ বাগান করবে আর সেখানে লাল গোলাপ থাকবে না সেটা হতেই পারে না। তারপরও এই লাল গোলাপের জনপ্রিয়তা একেবারে তুঙ্গে।

IMG_20230529_071601.jpg

ছবিতে আপনারা যে ফুলটি দেখতে পাচ্ছেন সেটি একটি নয়ন তারা ফুল। এই ফুলটি আমার কাছে যে খুব বেশি ভালো লাগে তা নয়। তবে আজকে সকালে যখন ফুলটির দিকে তাকালাম তখন মনটা আসলেই ভালো হয়ে গিয়েছিল। অতি সাধারণ এই ফুলটাও তখন চমৎকার লাগছিলো।

IMG_20230529_071613.jpg

আমাদের ছাদ বাগানের যে কয়টি ফুল আমার কাছে সবচাইতে বেশি ভালো লাগে তার ভেতরে আরেকটি হচ্ছে কাঠ গোলাপ। এ ফুলটি দেখতে অদ্ভুত সুন্দর। যদিও কাঠ গোলাপ গাছ দেখতে কিছুটা ভিন্নধর্মী। কিন্তু তাতে কাঠগোলাপ ফুলের সৌন্দর্য এতোটুকুও ক্ষুন্ন হয়নি।

IMG_20230529_071551.jpg

ছবিতে যে ফুলটি আপনারা দেখতে পাচ্ছেন সেটাকে বলা হয় পর্তুলিকা। মোটামুটি সাধারণ চেহারার ভেতর বেশ দারুন দেখতে ফুলটি। নজর কাড়া হলুদ রঙের জন্য ফুলটিকে দেখতে আসলেই অনেক ভালো লাগছিলো।

IMG_20230529_071544.jpg

IMG_20230529_071538.jpg

উপরের ছবি দুটিতে নয়নতারা ফুলের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের ছাদে বেশ কিছু নয়ন তারা ফুলের গাছ রয়েছে। এর ভিতরে কোনটা সাদা কোনোটা গোলাপি। নানা রকমের এই ছোট্ট ফুলগুলো সকালবেলা দেখতে আসলেই অনেক ভালো লাগছিলো।

IMG_20230529_071720.jpg

সবশেষে আবার সেই মন ভালো করে দেয়া গোলাপের ছবি। গোলাপ এমন একটি ফুল যেটা কাউকে উপহার দিলে তার মন ভালো হতে বাধ্য। এজন্যই হয়তো মানুষ বেশিরভাগ সময় তার প্রিয়জনকে গোলাপ ফুল দিতে পছন্দ করে।

আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসহুয়াই নোভা 2i
ফটোগ্রাফার@rupok
স্থানফরিদপুর

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

ছাদ বাগানে অপরূপ সৌন্দর্যময় ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লাগলো। আসলে এখন অনেকেই বাসার ছাদে ফুলের বাগান করে, আর ফুলের বাগানের গুলো দৃশ্য দেখলে খুবই ভালো লাগে।

 3 years ago 

শরীরকে সুস্থ রাখতে হলে ব্যায়ামের গুরুত্ব অপরিসীম।। খুব সকালে হাটাহাটি করা স্বাস্থ্যের জন্য উপকার।। অনেকদিন পর ফুটবল খেলতে গেলে এই সমস্যাগুলো সবারই হয় খুব দ্রুত হাত ধরে যায় পা ব্যথা হয়ে যায়।।
তবে সব থেকে বেশি ভালো হয় যদি প্রতিদিন সাঁতার কাটা যায়। এটি শরীরের জন্য খুবই উপকারী।।
ছাদ বাগানের অসাধারণ কিছু আলোচিত্র আমাদের মাঝে তুলে ধরেছেন প্রত্যেকটি আলোচিত্র আমার কাছে খুবই ভালো লেগেছে।।

 3 years ago 

জি ভাই এটা ঠিক যে শরীর ফিট বা ভালো রাখতে ব্যায়াম করতেই হবে ৷ তবে সেটা নিয়মমাফিক ৷ যা হোক আপনার ছাদের বাগানে দেখি নানা রকম ফুল ফুটেছে ৷ প্রতিটি ফুলের ফটোগ্রাফি ছিল অসাধারণ ৷ গোলাপ ,নয়ন তারা ফুল দেখতে অনেক সুন্দর ছিল ৷

 3 years ago 

সত্যি ভাইয়া, আপনি অনেক সুন্দর একটি ছাদ বাগান তৈরি করেছেন। আপনার ছাদ বাগানের প্রত্যেকটি ফুলের ফটোগ্রাফি দেখতে অসাধারণ সুন্দর লাগছে। আপনার ছাদ বাগানের লাল গোলাপ ফুলটি দেখতে আমার কাছে সবচাইতে বেশি ভালো লেগেছে। দুর্দান্ত একটি ফটোগ্রাফি পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 3 years ago 

সকালে হাঁটা আমাদের শরীরের জন্য খুব ভালো। হয়তো কয়েক বছর পর ফুটবল খেলেছেন। সেজন্য এতো ধরনের সমস্যা হয়েছে। তবে নিয়মিত ফুটবল খেললে হয়তো সবকিছু ঠিক হয়ে যেতো। যাইহোক ফুলের ফটোগ্রাফি গুলো দেখে খুব ভালো লাগলো ভাইয়া। প্রতিটি ফটোগ্রাফি এককথায় দুর্দান্ত হয়েছে। বিশেষ করে কাঠ গোলাপ এবং গোলাপ ফুলের ফটোগ্রাফি সবচেয়ে বেশি ভালো লেগেছে। এতো সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

শরীরকে সুস্থ রাখতে সকালে হাটার কোন বিকল্প নেই। সকালের প্রকৃতি এতই নির্মূল থাকে যে , সকালে ব্যায়াম করার ফলে সারাদিন শরীর থাকে চাঙ্গা। যাইহোক ভাইয়া বাগানের বেশ কিছু সুন্দর সুন্দর ফটো আমাদের সাথে শেয়ার করেছেন। প্রতিটি ফুলই ছিল অসাধারণ।

 3 years ago 

ছাদবাগান থেকে ধারণ করা দারুন কিছু ফটোগ্রাফি আজকে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলোর মধ্য থেকে আমার কাছে কাটা ফুলের ফটোগ্রাফি এবং সাদা রঙের নয়ন তারা ফুলের ফটোগ্রাফি খুবই ভালো লেগেছে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 65252.32
ETH 1952.21
USDT 1.00
SBD 0.37