মজাদার মাসালা ছোলা চাট রেসিপি।

কেমন আছেন আমার বাংলা ব্লগের বন্ধুরা? আমি ভালো আছি। আশাকরি আপনারা ও ভালো আছেন।


আমরা যে সমস্ত সুস্বাদু খাবার খাই চিন্তা করলে দেখা যাবে তার বেশিরভাগই স্বাস্থ্যসম্মত নয়। সেই খাবারগুলোর ভিতরে কোন না কোন ক্ষতিকর উপাদান থাকে। আমি দীর্ঘদিন চিন্তা করে দেখেছি সুস্বাদু খাবার গুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর হয়। শুধু ফল বাদে। তাই এমন একটি খাবারের খোঁজেছিলাম যে খাবারটি খেতে সুস্বাদু আবার স্বাস্থ্যকরও হবে। তবে এই ধরনের খাবার খুঁজে পাওয়া আসলেই মুশকিল। হঠাৎ করে একদিন ইউটিউবে একজনের ব্লগ দেখতে দেখতে একটি খাবারের সন্ধান পাই। সেই খাবারের পরিচয় করিয়ে দেয়ার সময় তিনি বলছিলেন এই খাবারটা খেতে অত্যন্ত সুস্বাদু এবং পুরোপুরি স্বাস্থ্যকর। এই খাবারে ক্ষতিকর কোন কিছুই নেই।

তার কথা শুনে সেই খাবারের প্রতি আমার আগ্রহ বেড়ে গেল। কারণ আমি দীর্ঘদিন থেকে মনে মনে এমন একটি খাবারের সন্ধান চাচ্ছিলাম। খাবারটি দেখেই আমি বুঝতে পারলাম এই খাবারটি খুবই মুখরোচক। আবার খাবারের উপাদান গুলো দেখার পর এ বিষয়ে নিশ্চিত হলাম যে এই খাবারে ব্যবহার করা প্রত্যেকটি উপাদান যথেষ্ট স্বাস্থ্যকর। তেমন কোন ক্ষতিকর উপাদান এই খাবারটি তৈরিতে ব্যবহার করা হয়নি। তাছাড়া এই রেসিপিটি তৈরি করা অত্যন্ত সহজ। শুধু হাতের কাছে প্রয়োজনীয় উপকরণগুলো থাকলেই হোলো। আজ আপনাদের সাথে সেই রেসিপিটি শেয়ার করবো। এই রেসিপিটির নাম হচ্ছে মাসালা ছোলা চাট। তাহলে চলুন আর দেরি না করে শুরু করি।

মাসালা ছোলা চাট

Polish_20230507_231548421.jpg

উপকরণসমূহ

Polish_20230507_231448918.jpg

উপকরণপরিমাণ
ছোলা১ কাপ
ডাবরি১ কাপ
আলু১ টা (বড়ো)
টমেটো১ টা
শশা১ টা
চাট মসলা১ চা চামচ
জিরা গুড়া১/২ চা চামচ
ধনিয়া গুড়া১/২ চা চামচ
গরম মসলা গুড়া১/২ চা চামচ
হলুদ গুড়া১/২ চা চামচ
লবনস্বাদমতো
বিটলবণ১ চা চামচ
শুকনা মরিচ গুঁড়া১/২ চা চামচ
পেয়াজ কাটা১/২ কাপ
তেতুল১ কাপ

তৈরির প্রনালী

20230429_173215.jpg

প্রথমে আলু দুই ভাগ করে কেটে সিদ্ধ করে নিতে হবে।

20230429_173534.jpg

এখন সামান্য হলুদের গুড়া, লবণ দিয়ে ছোলা এবং বুট সিদ্ধ করে নিতে হবে। এই ধাপটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খেয়াল রাখতে হবে যেন অতিরিক্ত সিদ্ধ না হয়ে যায় আবার শক্ত না রয়ে যায়। সিদ্ধ করা হয়ে গেলে ছোলা এবং বুট উঠিয়ে একটি পাত্রে রাখতে হবে।

20230429_174115.jpg

এখন পাকা তেতুল আধা ঘন্টা থেকে এক ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভেজানো হয়ে গেলে চটকে তেতুলের বিচি আলাদা করে ফেলতে হবে।

20230429_180205.jpg20230429_180246.jpg

এখন গোলানো তেতুলের ভেতরে একে একে চাট মসলা, জিরা গুড়া, ধনিয়াগুড়া, গরম মসলা গুড়া, বিটলবন, লবন, শুকনো মরিচ গুঁড়া দিয়ে চটকে ভালোভাবে মাখিয়ে নেই। তেতুলের এই সসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রেসিপিটির ক্ষেত্রে।

20230429_180310.jpg

এখন ছোলা এবং বুটের ভেতরে প্রথমে টমেটো দিয়ে দেই।

20230429_180319.jpg

তারপর ছোলা এবং বুটের ভেতরে কেটে রাখা শসা দিয়ে দেই।

20230429_180340.jpg20230429_180439.jpg

এখন পাত্রের ভেতর একে একে কেটে রাখা পেঁয়াজ, আলু এবং ধনিয়া পাতা দিয়ে দেই।

20230429_180520.jpg

এখন যে তেঁতুলের সসটা তৈরি করেছি, সেই সসটা পাত্রের ভেতর দিয়ে সবকিছু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নেই।

20230429_180728.jpg

ব্যাস তৈরি হয়ে গেল দারুন মজাদার মাসালা ছোলা চাট। এই খাবারটি খেতে দারুন সুস্বাদু। সন্ধ্যার নাস্তায় এই খাবারটি আপনার খেতে পারেন। আশা করি আপনাদের ভালই লাগবে।


আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে সে। পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।


ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইসSamsung A40
ফটোগ্রাফার@rupok

logo.png

Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

standard_Discord_Zip.gif


break .png

Support @Bangla.Witness by Casting your witness vote


VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



🇧🇩🇧🇩ধন্যবাদ🇧🇩🇧🇩


@rupok

Sort:  
 3 years ago 

বেশ মজাদার একটি খাবারের রেসিপি শেয়ার করেছেন দেখছি ৷ আসলেই ছোলা চাট অনেক মজাদার এবং সুস্বাদু একটি খাবার ৷ আপনি অনেক সুন্দর ভাবে রেসিপি টি তৈরি করেছেন এবং আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ ৷

 3 years ago 

যেই খাবারগুলো যত মুখরোচক হয় সেই খাবারগুলো খেতে তত বেশি ভালো লাগে। তবে অনেক সময় আমরা চিন্তায় পড়ে যাই আসলে সেই খাবার গুলো স্বাস্থ্যসম্মত কিনা। আপু আপনার তৈরি করা মাসালা ছোলা চাট রেসিপি দারুন হয়েছে। তেতুল দেওয়াতে খেতে নিশ্চয়ই আরো বেশি মজার হয়েছে।

 3 years ago 

আমার সবসময়ই খাবার খেতে গেলে আগে মুখরোচক খাবার খুঁজে থাকি,কিন্তু স্বাস্থ্যের উপকারিতার কথা একদম ভাবি না।আপনি অনেক দিন ভেবেচিন্তে বেশ সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটি খাবার পেয়েছেন এবং সেই রেসিপি টি আমাদের সাথে শেয়ার করেছেন।মাসালা ছোলা চাট রেসিপিটা দেখেই বোঝা যাচ্ছে খেতে অনেক সুস্বাদু হবে।রেসিপি টির প্রতিটি ধাপ অনেক সুন্দর করে উপস্থাপন করেছেন ভাইয়া।অনেক সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত রেসিপি টি শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই ভাইয়া।

 3 years ago 

ঠিক বলেছেন ভাইয়া আমরা বাহির থেকে যে খাবার গুলো খাই সেই খাবার কখনো স্বাস্থ্যসম্মত নয়। আমরা শুধু মুখের স্বাদের জন্য বাহিরের খাবার গ্রহণ করি। যাই হোক আপনার মাসালা ছোলা চাট রেসিপি দেখে মনে হচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছিল। তেঁতুলের সস দেওয়াতে এর স্বাদ বেড়ে গিয়েছে। ধন্যবাদ ভাইয়া মজাদার রেসিপি শেয়ার করার জন্য।

 3 years ago 

ভাইয়া, আপনি youtube দেখে অনেকগুলো উপকরণ দিয়ে মাসালা ছোলা চাট তৈরি করেছেন।মাসালা ছোলা চাট রেসিপি তৈরি করার ক্ষেত্রে টমেটো এবং শসার ব্যবহারটা আমার কাছে খুবই ভালো লেগেছে। সত্যি ভাইয়া খুবই স্বাস্থ্যসম্মত এবং মুখরোচক একটি খাবারের রেসিপি ছিল মাসালা ছোলা চাট।

 3 years ago 

মাসালা ছোলা চাট রেসিপি আমার কাছে একদম নতুন মনে হয়েছে। এই রেসিপির পরিবেশন আমার খুবই ভালো লেগেছে। খুবই সুন্দরভাবে রেসিপিটি তৈরি করলেন দেখে তাই শিখে নিলাম, পরবর্তীতে তৈরি করব ইনশাল্লাহ।

 3 years ago 

এই জাতীয় খাবারগুলা যেমন সুস্বাদু তার থেকে বেশি পুষ্টিকর।।
শোলা দিয়ে অনেক মজাদার ভাবে রেসিপি প্রস্তুত করে আমাদের মাঝে উপস্থাপন করেছেন।।
দেখেই লোভ হচ্ছে খেতে খুব মজা হবে এআর বলার অপেক্ষা রাখে না।
যে পরিমাণ লোভনীয় দেখাচ্ছে নিশ্চয়ই আপনারা খুব তৃপ্তি সহকারে খেয়েছেন।
প্রতিটা ধাপ খুব সুন্দরভাবে উপস্থাপন করেছেন শুভকামনা রইল আপনার জন্য।।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

মাসালা ছোলা চাট রেসিপির নাম শুনেই জিভে জল চলে আসলো।যদিও আমাদের এখানে এটাকে ছোলা মাখা/সেদ্ধ বলে থাকে।যাইহোক এটা বেশ মুখরোচক এবং হজমে সাহায্য করে।তাছাড়া বাড়ি বানিয়ে খাওয়ার মজাই আলাদা।সুস্বাদু খাবার বেশি ক্ষতিকর হয়।রেসিপিটি বেশ লোভনীয় হয়েছে,ধন্যবাদ ভাইয়া।

 3 years ago 

যদিও আমরা মুখরোচর খাবার গুলো খুজে থাকি কিন্তু তা কতটা স্বাস্থ্যসম্মত সেটা চিন্তা করিনা। আপনি সুস্বাদু একটি রেসিপি শেয়ার করেছেন। আপনার মাসালা ছোলা চাট রেসিপি দেখে বোঝা যাচ্ছে খেতে খুবই সুস্বাদু হয়েছে। এভাবে আমি একদিন তৈরি করে খেয়ে দেখব। তৈরি করার প্রতিটি ধাপ খুব সুন্দর ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। সুস্বাদু ও মজাদার একটি রেসিপি শেয়ার করার জন্য ধন্যবাদ।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.104
BTC 64428.11
ETH 1880.16
USDT 1.00
SBD 0.37