বৃক্ষ মেলা ২০২৩ এ কাটানো কিছু সময় (দ্বিতীয় পর্ব)।
এবারে বৃক্ষ মেলায় দেখলাম রাস্তার দুই দিকে দুটি গেট করা হয়েছে। একটা মেলার শুরুর দিকে আরেকটা মেলার শেষের দিকে। এই গেটটা হচ্ছে মেলার শেষের দিকের গেট। এই মেলাটা যেমন অনাড়ম্বর হয় গেটটাও তেমন সাদামাটা। আমি এবার মেলায় এই গেট দিয়ে প্রবেশ করেছিলাম। তখনই এই ছবিটি তুলেছিলাম।
মেলায় প্রবেশ করার পরেই আমি একটি স্টলে এই মডেলটি দেখতে পেয়েছিলাম। এখানে একটি শহরে কিভাবে বৃক্ষরোপণ করতে হয় সেটার মডেল তৈরি করা হয়েছে। জিনিসটা দেখে আমার কাছে বেশ ভালো লাগছিলো। মেলায় আগত আরো কিছু দর্শনার্থী দেখলাম বেশ আগ্রহ নিয়ে এই মডেলটি দেখছিলো।
এটি একটি সিডলেস লেবু গাছের চারা। এ ধরনের লেবু আমাদের এলাকাতে সচারচর দেখা যায় না। এই সীডলেস লেবু গুলোর ব্যবহার আমরা ইউটিউব এর বিভিন্ন কুকিং চ্যানেলগুলোতে দেখে থাকি। এগুলো স্থানীয় বাজারে অল্প কিছু পাওয়া গেলেও সেগুলো বেশ চড়া দামে বিক্রি হয়।
এখন যে ছবিটি দেখতে পাচ্ছেন ছবিতে কফি গাছের চারা দেখা যাচ্ছে। যদিও বড়ো কফি গাছ আমি কখনো দেখিনি। শুধু মেলায় আসলে তখনই এই গাছের চারা দেখেছি। আমাদের এলাকাতে কোথাও এই কফি গাছ আছে বলে শুনিনি। তবুও প্রতিবছর মেলায় এই গাছের চারা দেখা যায়।
টগর ফুল গাছ আমাদের সবারই কম বেশি পরিচিত। তবে চায়না টগরের চারা এই প্রথম দেখলাম। এই গাছে কেমন ফুল হয় কে জানে? যদি কেউ জেনে থাকেন তাহলে জানাতে পারেন।
এই ছবিতে যে গাছটি দেখতে পাচ্ছেন সেটার নাম বহেড়া গাছ। এই বহেরা অত্যন্ত ঔষধি গুণসম্পন্ন। শুনেছি আগের দিনের কবিরাজরা এই বহেরা গাছ থেকে নানা রকম মূল্যবান ওষুধ তৈরি করতো। একটা সময় এই গাছ শহরে কিছু দেখা যেতো। কিন্তু এখন বিলুপ্ত প্রায় প্রজাতির অন্তর্ভুক্ত হয়েছে এই গাছ।
এটি একটি বেল গাছের চারা। যদিও ফল হিসেবে বেল আমার একেবারেই পছন্দ না। তবে আমার আশেপাশে এমন অনেকে আছেন যারা বেল ফলটা বেশ পছন্দ করেন। বিশেষ করে বেলের শরবত তৈরি করে খেতে নাকি দারুন লাগে। যদিও আমি কখনো খাইনি। তবে শুনেছি বেল অত্যন্ত উপকারী একটি ফল। বেল পেট পরিষ্কার রাখতে সহায়তা করে। তবে এই বেল গাছ এখন শহরে আর একেবারেই দেখা যায় না।
আজকের মত এখানেই শেষ করছি। পরবর্তীতে আপনাদের সাথে দেখা হবে অন্য কোন নতুন লেখা নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
| ফটোগ্রাফির জন্য ব্যবহৃত ডিভাইস | হুয়াই নোভা 2i |
|---|---|
| ফটোগ্রাফার | @rupok |
| স্থান | ফরিদপুর |
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Support @Bangla.Witness by Casting your witness vote
VOTE @bangla.witness as witness
OR
Upvoted! Thank you for supporting witness @jswit.
ভাইয়া গাছ কিনে এনে লাগালোর পরে যদি পরিচর্যা ছাড়াই গাছ বড় হয়ে যেত তাহলে হয়তো সবাই গাছ লাগাতো। আর আমাদের দেশও আমাজন জঙ্গল হয়ে যেত,হা হা হ। যে কোন কিছুই বড় করতে পরিচর্যাটাই মূল বিষয়। ধন্যবাদ ভাইয়া।