প্রিয় শীতকাল।
২২ ডিসেম্বর ২০২৩ ইং
উৎস ।
পৌষ মাস এবং মাঘ মাস এই দুই মাস হচ্ছে শীতকাল। পৌষ মাসের আগমন ঘটতে না ঘটতে শীতলতা চারিদিকে চেয়ে গিয়েছে। উত্তরের হিমেল হাওয়ায় কাঁপন ধরছে সবার মাঝে। এবার গাছগুলো পাতাবিহীন হয়ে যাওয়ার পালা। সময় এসে গেছে কাঠ কয়লা পুড়িয়ে নিজেদের উষ্ণ রাখার। সময় এসে গেছে এ কনকনে ঠান্ডায় শীতের মজার মজার পিঠা খাওয়ার। সময় তো এসে গেছে ঘুরে বেড়ানোর অচেনা পথে পাড়ি দেওয়ার। সমুদ্র কিংবা পাহাড় ভ্রমণে বেরিয়ে পড়ার। সময় তো এসে গেছে দাদু বাড়ি নানুর বাড়ি ছোটা ছুটি করার। সময় তো এসে গেছে এ চার দেয়ালের বন্ধি জীবন থেকে বেরিয়ে এসে প্রকৃতির খুব কাছাকাছি গিয়ে ভোরের শিশির হাতে নেওয়ার। সময় তো এসে গেছে হলুদ সরিষা ফুলের সাম্রাজ্যে নিজেকে হারিয়ে ফেলার।
সময় যেহেতু এসে গেছে তাহলে অপেক্ষা কিসের। এই অপেক্ষার অবসান ঘটিয়ে ফেলুন এবার। সারা বছর আমরা অপেক্ষা করি কখন শীত আসবে। তবে শীত যেহেতু এসেই গেছে তাহলে ইচ্ছে গুলোর অবসান ঘটিয়ে নিই।
কুয়াশাচ্ছন্ন দিন আজ। শীতের ঘন কুয়াশা চারিদিক চেয়ে আছে । সূর্যের কোন দেখা নেই। নিস্তব্ধ নিরিবিলি পুরো পরিবেশ। এ যেন প্রকৃতি সে চিরচেনা শীতের রূপ প্রকাশ পাচ্ছে। দূরের কিছুই দেখা যাচ্ছে না কুয়াশার জন্য। আজকের দিনটা সত্যিই অন্যরকম। আজকের এই ভিন্ন রকম পরিবেশে ভিন্ন এক অনুভূতি বিরাজ করছে। গতকাল ছিল বছরের সব থেকে ছোটতম দিন আর দীর্ঘতম রাত। সে জিনিসটা প্রত্যক্ষ করেছেন কি আপনারা।
আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
প্রিয় শীতকাল কবিতাটা আমার কাছে অনেক ভালো লেগেছে। যে দিনটা কুয়াশাচ্ছন্ন হয় সেই দিনটা আমার কাছে খুবই ভালো লাগে যদিও একটু শীত লাগে। আপনি অনেক সুন্দর করে আজকে প্রিয় শীতকাল নিয়ে পোস্টটা লিখেছেন, যেটা আমার অনেক বেশি ভালো লেগেছে। আপনার পোস্টগুলো কিন্তু আমি বেশিরভাগ সময় পড়ার চেষ্টা করি। ধন্যবাদ এত সুন্দর করে সম্পূর্ণ পোস্ট লিখে, সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য। ধন্যবাদ পুরোটা লিখে ভাগ করে নেওয়ার জন্য।
একদমই সময় এসেছে প্রকৃতির সাথে নিজেকে বিলিয়ে দেয়ার।সময় এসেছে নানা বাড়ি কিংবা পিকনিক করার।সরিষা ফুলের সুন্দর্য় উপভোগ করার।আর এই সময়টা অনেকেই আনন্দের সময় পার করছে । পৌষ,মাঘ এ দুইমাস সময় মুক্তবিহংগের ন্যায় ঘোরার।ধন্যবাদ
সব ঋতুর মধ্যে শীত আমার অনেক পছন্দের। প্রকৃতি নিজেকে কুয়াশার চাদরে মুড়িয়ে নেয়। শীতকাল নিয়ে আপনার লেখাটা আমার অনেক ভালো লেগেছে। ধন্যবাদ আপনাকে এতো সুন্দর একটি লেখা আমাদের মাঝে শেয়ার করার জন্য।
আমার পছন্দের ঋতু এর মধ্যে শীতকাল অন্যতম। শীতকালের বাতাস, আবহাওয়া, প্রকৃতি, ঠান্ডা পরিবেশ, কুয়াশা ভেজা সকাল সবকিছু অনেক ভালো লাগে। আজকে আপনিও খুব সুন্দরভাবে শীতকালকে নিয়ে সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। অনেক ধন্যবাদ জানাই আপনাকে। পরবর্তীতে খুব সুন্দর পোস্ট দেখার আশা রইল।
শীতকাল বেশিরভাগ মানুষের অনেক বেশি পছন্দের। আর আমার তো খুবই ভালো লাগে শীতকাল। শীতের প্রকৃতি উপভোগ করতে আমি সবথেকে বেশি পছন্দ করি। শীত কখন আসবে আমি তো প্রত্যেক বছর এটার অপেক্ষায় থাকি। আপনি পুরোটা এত সুন্দর ভাবে লিখেছেন দেখে, সত্যি অসম্ভব ভালো লেগেছে আপু। সম্পূর্ণটা অনেক অসাধারণ ভাবে লিখেছেন।
প্রিয় শীতকাল নিয়ে কিন্তু বেশ দারুন লিখেছেন আপু। আপনার মত এমন সুন্দর করে শীতকাল নিয়ে কখনও ভেবে দেখিনি তো। কিন্তু চাইলেই কি আমরা আমাদের সকল ইচ্ছে গুলোর অবসান ঘটাতে পারি? না পারিনা। তবুও কেন জানি আপনার পোস্টটি পড়ে ছুটে যেতে মন চাইছে কোন দূর গ্রামে। ধন্যবাদ আপু এত সুন্দর একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য।
ঠিক বলেছেন আপু আমরা সারা বছরের পর শীতকালের জন্য অপেক্ষা করে থাকি। শীতকালে বিভিন্ন জায়গায় ভ্রমণ করা নানুবাড়ি, দাদু বাড়ি এবং ঘরে ঘরে পিকনিক খাওয়ার ধুম পড়ে যায়। সাথে তো বিভিন্ন ধরনের পিঠাপুলির আয়োজন আছেই।আপনার পোস্টটি পড়ে অনেক ভালো লাগলো। ধন্যবাদ আপু।
না আপু এই জিনিসটা খেয়াল করিনি আমি। যাইহোক শীতকাল আমার ভীষণ প্রিয় একটি ঋতু। কারণ শীতকালে মন ভরে ঘুরাঘুরি করা যায় এবং মজার মজার পিঠা খাওয়া যায়। শীতকালীন সবজি এবং খেজুরের রস খাওয়ার মজাই আলাদা। কুয়াশাচ্ছন্ন সকালে হাঁটাহাঁটি করতেও ভীষণ ভালো লাগে। শীতকালে ঘুম খুব ভালো হয়। সবমিলিয়ে শীতকালটা আমার খুবই ভালো লাগে। যাইহোক এতো চমৎকার একটি পোস্ট আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।