শীতের বিকালে পিঠা খাওয়ার অনুভূতি ।
৬ জানুয়ারি ২০২৪ ইং
শীতকাল মানেই মজার মজার পিঠা। আর এতসব পিঠার ভিড়ে আমার খুব পছন্দের একটি পিঠা হচ্ছে চিতল পিঠা। আমাদের অঞ্চলে এই পিঠেটি খুবই জনপ্রিয়। অনেকে এই পিঠাকে খোলা জালি পিঠাও বলে থাকে। আজ বিকেলে হঠাৎ করে ইচ্ছে হলো পিঠে খাওয়ার আর সেটিতে আম্মু রাজি হয়ে গেল পিঠা বানাতে। আসলে যত বেশি ঠান্ডা পড়ে ততই পিঠা খাওয়ার মজা। এ কয়েকদিন ধরে খুব বেশি ঠান্ডা পড়ছে আর এই সময়টাই হচ্ছে পিঠা খাওয়ার আসল সময়।
এই চিতল পিঠা গুলো খেতে খুব বেশি মজা হয়। আমার কাছে খুব ভালো লাগে যখন পিঠা গুলো একটু মুচমুচে করা হয়। প্রতিবার আম্মু পিঠা বানানোর সময় আমার জন্য আলাদা করে মুচমুচে করে পিঠা বানায়। এ পিঠাগুলো গরম গরম খেতে বেশি মজা আর ঠান্ডা হয়ে গেলে একটু নরম হয়ে যায়। আগে গ্রামের বাড়িতে গেলে টির চুলার পাশে বসে বসে আগুন পোহাতে পোহাতে হাঁসের মাংস আর নারকেল ও গুড় দিয়ে খাওয়া হতো। সময় গুলো আসলেই তখন অনেক মজা ছিল। এখনো আমি মাঝেমধ্যেই পিঠা বানালে চুলার পাশে দাঁড়িয়ে খেয়ে নিই। তাহলে গরম গরম পিঠার স্বাদ পাওয়া যায় ।
আমি পিঠা বানাতে পারিনা তবে আম্মু যখন পিঠা বানাচ্ছিল তখন আমিও ভাবলাম যে একটু দেখা যাক কিভাবে পিঠে গুলো বানাচ্ছে। সঙ্গে কিছু ছবিও তুললাম যাতে আপনার সাথে শেয়ার করতে পারি।
কোন অঞ্চলে পিঠাগুলো কি নামে পরিচিত। এবং কেউ কি আগে এই পিঠাগুলো খেয়েছেন কিনা তা কিন্তু অবশ্যই জানাবেন। এই ছিল আমার শীতের বিকেলে পিঠে খাওয়ার ভালোলাগার এক অনুভূতি।
আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
শীতকাল মানে যেন পিঠা খাবার উৎসব। শীতের দিনে পিঠা খেতে যে আমার কতটা ভালো লাগে তা আপনাকে বলে বোঝাতে পারবো না। আপনি তো দেখছি পাটিসাপটা পিঠা খেতে শুরু করে দিয়েছেন বিকেল বেলায়। মাংস দিয়ে আমি কোন সময় এই ধরনের পিঠা খাইনি।
আসলেই আপু শীতের তীব্রতা বাড়লে পিঠা খেতে দারুণ লাগে। চিতই পিঠা দিয়ে হাঁসের মাংস খাওয়ার মজাই আলাদা। আমি গত সপ্তাহেও খেয়েছিলাম। তবে আপনি যে পিঠা শেয়ার করেছেন, এই পিঠা আমি কখনো দেখিনি। আমাদের দিকে চিতই পিঠা আছে, তবে সেটা অন্যরকম। যাইহোক গরম গরম পিঠা বেশ মজা করে খেয়েছেন আপু। বেশ ভালো লাগলো আপনার পোস্টটি পড়ে। এতো সুন্দর মুহূর্ত আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপু।
শীতের বিকেল বেলা পিঠা খাওয়ার অনুভূতি আপনি আমাদের মাঝে তুলে ধরেছেন আপনার এই অনুভূতি পড়ে ভালো লাগলো। যেহেতু এখন শীতের মৌসুম আর শীতের মৌসুমে বিকেল বেলা গরম গরম পিঠা খেতে সত্যিই অনেক বেশি সুস্বাদু লাগে, যদিও আপনি পিঠা বানাতে পারেন না পাশে থেকে আপনার আম্মুকে সাহায্য করেছেন সেই সাথে ফটোগ্রাফিও করেছেন দেখে ভালো লাগলো, শেয়ার করার জন্য ধন্যবাদ।
আমাদের এলাকায় এই চিতল পিঠাকে চিতই পিঠা বলে থাকে।আর এই চিতই পিঠা গুলো একটু ছোট হয়ে থাকে আপনার চিতল পিঠার থেকে।হাঁসের মাংস দিয়ে এই পিঠা খাওয়ার কথা বলে ও পিঠা, মাংসের সুন্দর লোভনীয় ফটোগ্রাফি করে শেয়ার করাতে ভীষণ লোভ লেগে গেলো আমার। ধন্যবাদ সুন্দর পিঠাটির যাবতীয় কিছু আমাদের সাথে শেয়ার করার জন্য।
আমিও খুব একটা পিঠা বানাতে পারি না। তবে গ্রামের বাসায় গেলে পিঠা খেতে বেশ ভালো লাগে। আমাদের অঞ্চলে এই পিঠাগুলোকে চিতই পিঠা বলে। অনেকে আবার জালি পিঠাও বলে। আপু আপনার অনুভূতি জেনে অনেক ভালো লাগলো।