শিক্ষার কোনো শেষ নেই।steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

৭ অক্টোবর ২০২৩ ইং



আসসালামু আলাইকুম। সকলে কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। আমিও খুব ভালো আছি। আজ ও আমি প্রতিদিনের মতো চলে এসেছি নতুন একটি পোস্ট নিয়ে।


diploma-1390785_1280.png
উৎস

জীবনের শিখার কোন শেষ নেই। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত প্রতিনিয়ত আমরা শিখেই চলেছি। পুরো জীবনটাই একটি শিক্ষাক্ষেত্র। শিক্ষা গ্রহণের জন্য কোন বয়সের প্রয়োজন হয় না, কোন সময়ের প্রয়োজন হয় না। বিভিন্ন ছোটখাটো বিষয় থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। শিক্ষা শুধুমাত্র যে পাঠ্যব বইয়ের থেকে গ্রহণ করা যায় তা কিন্তু নয় প্রতিটা ক্ষেত্রে থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি। পাঠ্য বইয়ের থেকে অর্জিত সেই শিক্ষাগুলোর থেকে বাস্তব জীবনে অর্জিত সেই শিক্ষাগুলো আমাদের জীবনে সবথেকে বেশি কাজে আসে। কারণ জীবনের বাস্তব মুখী শিক্ষা গুলোকে কাজে লাগিয়ে আমরা অনেক দূর পর্যন্ত পৌঁছাতে পারবো।

এক একটি ঘটনা, এক একটি ভুল থেকে আমরা চাইলে শিক্ষা গ্রহণ করতে পারি। আর সেগুলোকে আমরা পরবর্তী পদক্ষেপে কাজে লাগাতে পারি। আর যে কোন ভুল থেকে যে শিক্ষাটা গ্রহণ করি জীবনে সেই শিক্ষাটাই বেশি কাজে আসে। তাই মাঝেমধ্যে ছোটখাটো ভুল হয়ে গেলে সে ভুলতে নিয়ে খুব বেশি চিন্তা করার প্রয়োজন নেই কেননা ওই ভুল থেকে কিন্তু আমরা শিক্ষা গ্রহণ করতে পারছি।

বর্তমানে পারিবারিক শিক্ষা, সামাজিক শিক্ষা খুব একটা নেই শুধুমাত্র আমরা পাঠ্যবই শিক্ষাগুলোর পেছনে ছুটে চলেছি। অথচ এই শিক্ষাগুলি জীবনে সবথেকে বেশি কাজে আসে। বর্তমানে ঘরে ঘরে প্রত্যেকের শিক্ষিত তবে আসল শিক্ষায় শিক্ষিত মানুষের সংখ্যা অত্যন্ত গুণগণ্য।

আজকে এখানেই বিদায় নিচ্ছি । সকলের জন্য শুভকামনা রইল। ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলে। অন্য কোন দিন দেখা হবে আবার। লেখায় যদি কোন ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এতক্ষণ ধরে পাশে থাকার জন্য ধন্যবাদ সকলকে। আল্লাহ হাফেজ।



Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

একদম ঠিক বলেছেন আপু শিক্ষার কোন বয়স নেই। প্রতিটি বয়সে আমরা বিভিন্ন ধরনের জিনিস শিখতে পারি। তাছাড়া জীবনের অভিজ্ঞতা থেকে যে শিক্ষা অর্জন করা যায় সেটি সবথেকে বেশি উপকারী হয়। আমার মনে হয় পাঠ্য পুস্তক থেকে তো জেনারেল জ্ঞান আহরণ করা হয়। সত্যিকারের জ্ঞান তো জীবন থেকে পাওয়া যায়। খুব সুন্দর করে বিষয়টি উপস্থাপন করেছেন। ভালো লাগলো পড়ে।

 3 years ago 

ভুল থেকে যে শিক্ষাগুলো মানুষ অর্জন করে সে অর্জন গুলো আজীবন কাজে লাগে, কারণ ওই ভুল থেকে শিক্ষা যেটা পাওয়া হয়েছে দ্বিতীয়বার কেউ আর ওই ভুল করবে না। খুব সুন্দর একটা টপিকে লিখেছেন আজকে আপনি।

Posted using SteemPro Mobile

 3 years ago 

ঠিকই বলেছেন আপনি। শিক্ষার কোন বয়স এবং সময় নেই। যদি বইয়ের পাতার থেকে সব শিক্ষা না নিয়ে জীবন থেকে কিছু শিক্ষা অর্জন করা যায় তা আমাদের বেশি কাজে লাগে। আর কোন কাজে ভুল হলে সে ভুল থেকে আরও বেশী শিখতে পারবো। এখনকার সময় আসলে আমরাপারিবারিক শিক্ষা সামাজিক শিক্ষার চেয়ে আমরা বইয়ের শিক্ষাকে বেশি প্রাধান্য দেই। সুন্দর একটি পোস্ট লিখেছেন আপনি পরে আমার কাছে খুব ভালো লেগেছে অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 3 years ago 

মানুষ ভুল করবে এটাই স্বাভাবিক। কিন্তু সেই ভুল থেকেই শিক্ষা গ্রহণ করতে হবে। আর মানুষের শিক্ষা গ্রহণ করার কোন সময় বা নির্দিষ্ট বয়স থাকে না। মানুষ সবার থেকেই শিক্ষা গ্রহণ করতে পারে। আর পাঠ‍্যবই থেকে আমরা প্রাতিষ্ঠানিক শিক্ষা অর্জন করতে পারি কিন্তু জীবন থেকে আমরা বাস্তব শিক্ষা অর্জন করতে পারি।।

Posted using SteemPro Mobile

 3 years ago 

বর্তমানে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু সুশিক্ষিত মানুষের খুব অভাব। আসলেই জীবনে শিক্ষার কোনো শেষ নেই। মানুষ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত যেকোনো সময় যেকোনো কিছু শিখতে পারে। আবার যেকোনো মানুষের কাছ থেকে শিখতে পারি,আবার কোনো ভুল থেকে নিজেই শিক্ষা গ্রহণ করতে পারি। এতে করে ভবিষ্যতে চলতে অনেক সুবিধা হয়। সুতরাং শিক্ষা শুধু পাঠ্য পুস্তকের মধ্যেই সীমাবদ্ধ নয়,বরং সর্বত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। যাইহোক পোস্টটি পড়ে খুব ভালো লাগলো আপু। শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.087
BTC 60250.37
ETH 1580.64
USDT 1.00
SBD 0.42