ট্রাভেল || খালি একটি মাঠে বসে কিছুটা সময় কাটানো ।

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমাদের বাড়ি থেকে কিছুটা দূরের একটি খালি মাঠে বসে একা একা সময় কাটিয়েছিলাম। সে সম্পর্কে আজকের ব্লগে কিছু কথা শেয়ার করব। আসলে আমরা একা একা সময় কাটাতে খুব বেশি পছন্দ করি না অনেকেই। তবে ব্যক্তিগতভাবে বলতে গেলে আমি একা সময় কাটাতে অনেক বেশি ভালোবাসি। আমি মাঝে মাঝেই সময় পেলে কোথাও একা একা ঘুরতে চলে যাই। অধিকাংশ সময় সকালে একা হাঁটতেও বেরিয়ে যাই। দূরের প্রকৃতির মধ্যে সময় কাটিয়ে চলে আসি। আবার অনেক সময় বিকালেও বেরিয়ে পড়ি।

20240718_155225.jpg

20240718_155221.jpg

20240718_155246.jpg

সময়ের সাথে সাথে সব বন্ধু-বান্ধব কাছে থাকবে এরকম কোন ব্যাপার নেই। যে যার কাজে ব্যস্ত হয়ে পড়ে সময়ের সাথে সাথে। তাই একা একা সময় কাটানো শিখতে হয়। তার ফলে ভালো থাকার জন্য অন্যের উপর যে ডিপেন্ডেন্সি সেটা কমে যায়। আর এটা মূলত আমাদের জন্যই ভালো ব্যাপার। একা একা সময় কাটাতে পারলে কোলাহলমুক্ত ভাবে নিরবে প্রকৃতিটাকেও অনেক ভালোভাবে উপভোগ করা যায়। যদি প্রকৃতির মধ্যে ঘুরতে যাওয়া হয়। একা একা বসে অনেক চিন্তাভাবনাও করা যায়। চিন্তা ভাবনা করতে করতে মাঝে মাঝে আবার প্রকৃতির মধ্যেও হারিয়ে যেতে হয়। এক অদ্ভুত রকমের অনুভূতি পাওয়া যায় একা কোন জায়গায় সময় কাটালে।

20240718_155254.jpg

20240718_155301.jpg

20240718_155304.jpg

যাইহোক, কয়েকদিন আগে যখন আমি একা হাঁটাহাঁটি করতে বাড়ি থেকে কিছুটা দূরের একটি পরিচিত মাঠে গিয়ে পৌঁছেছিলাম। এখন গিয়ে দেখি সেই মাঠে কোন লোকই নেই। মাঠটিতে লোক না থাকার কারণে আমার প্রথমে একা একা ঢুকতে একটুখানি অন্যরকম অনুভূতি হচ্ছিল। তবে আমি এই মাঠটির মধ্যে ঢুকে যাই। আসলে এই মাঠটিতে গেট দেওয়া ছিল। যেহেতু পুরো মাঠটা বাউন্ডারির ভেতরে ছিল। সেই জন্যই একটু অন্যরকম অনুভূতি হচ্ছিল। খোলা মাঠ হলে সাধারণত এরকম অনুভূতি হয় না। যাইহোক, তারপরেও একা একা এর ভিতরে প্রবেশ করে যাই। সময়টা ছিল বিকালের সময়। তাই খুব বেশি রোদেরও ব্যাপার ছিল না। এই মাঠটি বেশ সুন্দর এই মাঠের চারপাশে রয়েছে বিল্ডিং সমস্ত বিল্ডিংয়ের মাঝখানে এই মাঠটি। আশেপাশের যত মানুষ জন আছে তারাও বেশ বিকালের সময় এই মাঠটিতে এসে আড্ডা দেয় সময় কাটায়।

20240718_155310.jpg

20240718_155322.jpg

20240718_155950.jpg

তবে আমি যে সময় গেছিলাম সেই সময়টাতেও তারা কেউ পৌঁছায়নি। যাইহোক, মাঠটা অনেক বড় এক সাইড থেকে অন্য সাইডে যেতে অনেক সময় লাগে। আমি যেহেতু একা একা গিয়েছিলাম তাই আমি একা একাই মাঠের এইপাশ ওপাশ হাঁটাহাঁটি করেছিলাম। কিছু সময় সবুজ ঘাসের উপর বসে একটু চোখ বন্ধ করে বসে ছিলাম। একটা অন্যরকম ভালো লাগার কাজ করছিল আমার মধ্যে সেই সময়টাতে। এই মাঠের সাইডের কয়েকটি জায়গায় বসার জায়গাও করে দেওয়া আছে। সেইখানেও কিছু সময় আমি বসে ছিলাম। আসলে অন্যান্য সময়ে এই মাঠে গেলে ছোট বাচ্চাদের এবং বড়দের ফুটবল খেলার দৃশ্য দেখা যায়। তাছাড়া অনেকে এসে ক্রিকেটও খেলে। আর আশেপাশের যেসব লোকজন রয়েছে তারাও অনেক সময় এসেই মাঠে বসে গল্প করে। ওভারল একটা অন্য পরিবেশ থাকে।

20240718_155957.jpg

20240718_160002.jpg

20240718_160010.jpg

তবে আমি যে সময়টাতে গেছিলাম আর যেদিন গেছিলাম সে রকম কোন দৃশ্য দেখার সুযোগ হয়নি। তাই একা একাই সবকিছু উপভোগ করেছিলাম একপ্রকার। এভাবেই সেদিনের সময় কাটে আমার। এই মাঠে আমি প্রায় ৪৫ মিনিটের মতো সময় একা একাই কাটিয়েছিলাম এবং জীবনের কিছুটা উপলব্ধি করতে পেরেছিলাম। আসলে নিজের সম্পর্কে বা নিজেকে নিয়ে অনেকটা ভাবার সময় পেয়েছিলাম এখানে বসে সময় কাটানোর সময়।এতোটুকুই ছিল বলার আজকের এই ব্লগে।

পোস্ট বিবরণ

শ্রেণীট্রাভেল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

মাঝে মাঝে সবুজ প্রকৃতির মাঝে সময় কাটালে অনেক ভালো লাগে। বিশেষ করে খোলা আকাশের নিচে সুন্দর ভাবে সময় কাটানো যায়। দাদা আপনি অনেক সুন্দর সময় কাটিয়েছেন দেখে ভালো লাগলো।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ আপু, আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

এরকম জায়গায় বসে সময় কাটাতে কিন্তু দারুন লাগে। আমার কাছে তো এই মাঠটা বেশ সুন্দর লেগেছে দেখতে। অনেক বেশি পছন্দ হয়েছে। এরকম জায়গায় একা বসে সময় কাটাতেও কিন্তু ভালো লাগে। আবার কয়েকজন মিলে বসে আড্ডা দিতেও ভালো লাগবে। আপনার কাটানো সুন্দর মুহূর্তটা শেয়ার করেছেন দেখে, অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে।

 2 years ago 

আমার কাছে তো এই মাঠটা বেশ সুন্দর লেগেছে দেখতে।

আসলেই আপু, এই মাঠটা বেশ সুন্দর ছিল। আপনার এই মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাই আপনার আজকে আমাদের মাঝে খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন। আসলে ভাইয়া সময়ের পরিবর্তনে বন্ধুগুলো তেমন পাওয়া যায় না। কেননা এমন একটা সময় আছে যেখানে সব বন্ধু তাদের নিজের ক্যারিয়ার নিয়ে ব্যস্ত। তারপরেও আমরা একাকীত্বভাবে কিন্তু এই পরিবেশে মধ্যে প্রাকৃতিক সৌন্দর্য করতে পারি। তাছাড়া প্রকৃতির মাঝে সময় কাটাতে হলে একাকীত্ব হলে অনেক ভালো লাগে। শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

তাছাড়া প্রকৃতির মাঝে সময় কাটাতে হলে একাকীত্ব হলে অনেক ভালো লাগে।

একদম ভাই ঠিক কথা বলেছেন। যাইহোক, আমার এই পোস্টটি যে আপনার কাছে খুব সুন্দর লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আমি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.096
BTC 65110.65
ETH 1926.13
USDT 1.00
SBD 0.38