ভিডিওগ্রাফি || ছাগলের সাথে খুনসুঁটি

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ব্লগে তোমাদের সাথে একটি ভিডিওগ্রাফি শেয়ার করবো। এই ভিডিওগ্রাফিটি আমি বেশ কিছুদিন আগে ধারণ করেছিলাম আমাদের বাড়ি থেকে বেশ কিছুটা দূরের একটি জায়গা থেকে। আসলে ওই জায়গাটাতে আমি মাঝে মাঝেই যাই ঘোরাঘুরি করার জন্য। এখানে গিয়ে সুন্দর পরিবেশ দেখা যায়। তাছাড়া এখানে বিভিন্ন ধরনের গৃহপালিত পশু যেমন ছাগল, গরু ইত্যাদি দেখা যায়। তারা এখানে সবুজ ঘাস গুলো খেয়ে বেড়ায়। এখানে ঘুরতে গিয়ে এসব দৃশ্য দেখতেও বেশ ভালো লাগে। যাইহোক, বেশ কিছুদিন আগে যখন আমি এখানে গেছিলাম, গিয়ে দেখি কয়েকটি জায়গায় ছাগল বাঁধা রয়েছে এবং সেইগুলো নিজের মতো করে ঘাস খেয়ে বেড়াচ্ছে।

এই দৃশ্য দেখে আমার বেশ ভালো লাগে তারপরে আমি একটি ছাগলের কাছে গিয়ে তার সাথে একটু খুনসুঁটি করার চেষ্টা করি। তারপরে আমি ফোনের ক্যামেরা দিয়ে তার ভিডিও ধারণ করার সময় দেখি ছাগলটি আমার দিকে এগিয়ে আসছে। এভাবে আমি কিছু সময় ক্যামেরা নিয়ে তার সামনে ঘোরাঘুরি করি। আসলে এই ভিডিও ধারণ করার সময় আমিও ছাগলের সাথে কথা বলছিলাম। হা হা‌ হা.. মজা করলাম আর কি! যাইহোক, ছাগলের সাথে যে কথাগুলো বলেছিলাম সেগুলো এখানে আর শেয়ার করা যাবে না। সেজন্য ভিডিওগ্রাফির ব্যাকগ্রাউন্ডে একটা অন্যরকম মিউজিক দিয়ে দিয়েছি। যাইহোক, সেদিনের ধারণ করা ভিডিওগ্রাফিটি আমি নিচে শেয়ার করলাম।

ভিডিওটি দেখতে নিচে ক্লিক করুন...


◾▪️◾পোস্ট বিবরণ◾▪️◾

শ্রেণীভিডিওগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ভিডিওগ্রাফার@ronggin
লোকেশনবারাসাত, নর্থ ২৪ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা এই ভিডিওগ্রাফি টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago (edited)

এই ছাগল দেইখা বাংলাদেশের সেই ১৫ লাখের ছাগলের কথা মনে পইড়া গেল। 😅

 2 years ago 

বাংলাদেশে কোন ছাগলের দাম ১৫ লাখ টাকা হয়েছিল, সেটা যদিও আমি জানিনা ভাই।

 2 years ago 

বাংলাদেশের এখনকার যেই আন্দোলন তার শুরুই হয়েছিল ওই ছাগল দিয়া।

 2 years ago 

ছাগলের সাথে খুনসুটি বেশ ভালোই জমেছিলো।ছাগলটি যে ভাবে আপনার সাথে খুনসুটি করছে মনে হচ্ছে কতো দিনের চেনা।আপনার কাছে আসার চেষ্টা করছে ভিডিওতে বুঝতে পারলাম।বেশ ভালো লাগলো ঘুরতে গিয়ে ছাগলের সাথে খুনসুটির ভিডিওগ্রাফিটি।ধন্যবাদ সুন্দর পোস্ট টি ভাগ করে নেয়ার জন্য।

 2 years ago 

ছাগলটি যে ভাবে আপনার সাথে খুনসুটি করছে মনে হচ্ছে কতো দিনের চেনা।

এটা বেশ দারুন বলেছেন দিদি। হিহি..🤭🤭

 2 years ago 

ভাই আপনি তো দেখছি অনেক সুন্দর একটি ভিডিওগ্রাফি করেছেন।ছাগলের সাথে খুনসুঁটি, আসলে আমি ও বাড়ির ছাগল ভেলে থাকি আমার ছাগলগুলো ভদ্র এবং আমার সঙ্গে অনেক খুনসুটি করে থাকে। আসলে পশু পাখি সঙ্গে এ ধরনের মজা করলে অনেক ভালো লাগে। আপনার ভিডিওগ্রাফি আমার অনেক ভালো লেগেছে ধন্যবাদ।

 2 years ago 

আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে অনেক ভালো লেগেছে, সেটা জেনে আমি খুব খুশি হলাম ভাই।

 2 years ago 

দাদা আপনি সুন্দর একটি জায়গায় ঘুরতে গিয়েছিলেন আর এত সুন্দর দৃশ্য গুলো উপভোগ করেছেন জেনে ভালো লাগলো। ভিডিও দেখে খুবই ভালো লেগেছে। আমি কখনো ভিডিওগ্রাফি পোস্ট শেয়ার করিনি। চমৎকার একটি ভিডিওগ্রাফি শেয়ার করার জন্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি দেখতেছি খুব সুন্দর করে ছাগলের খুনসুঁটি ভিডিওগ্রাফি করেছেন। তবে ছাগলটি দেখতে বেশ মায়া লাগতেছে। তবে ছাগল কমবেশি সব জায়গাতে দেখা যায়। তাহলে ভাইয়া আপনি ছাগলের সাথে কথা বলেছেন হা হা। সত্যি আপনার করা ছাগলের ভিডিওগ্রাফিটি দেখে অসম্ভব ভালো লাগলো। চমৎকার ছাগলের ভিডিওগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

 2 years ago 

তাহলে ভাইয়া আপনি ছাগলের সাথে কথা বলেছেন হা হা।

ওই টুকটাক একটু বলছিলাম ভাই.. হিহি। যাই হোক, আমার শেয়ার করা এই ভিডিওগ্রাফিটি যে আপনার কাছে অসম্ভব ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আমি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 63823.94
ETH 1891.42
USDT 1.00
SBD 0.37