আর্ট || আইসক্রিমের কালারফুল ম্যান্ডেলা আর্ট

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার সবাইকে,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কয়েকদিন ধরে অসুস্থতার কারণে কোন কাজই ঠিক করে করতে পারছি না। তবে এই অসুস্থতার মাঝেও আজকে তোমাদের মাঝে একটি আর্ট শেয়ার করে দেখাবো। যদিও খুব ভালো করে আর্টটি করে উঠতে পারিনি। কারণ আর্টের কাজটি হলো একটি ধৈর্যের কাজ। ধৈর্য ও সময় নিয়ে এ কাজগুলো না করলে খুব বেশি একটা ভালো করে করা সম্ভব হয় না। তবুও চেষ্টা করেছি আর কি সুন্দর করে তৈরি করার। আর্টের ক্ষেত্রে আমি ম্যান্ডেলা আর্ট গুলোই বেশি শেয়ার করে থাকি তোমাদের সাথে। আমার ম্যান্ডেলা আর্ট করতে অনেক বেশি ভালো লাগে। আজ পর্যন্ত তোমাদের সাথে অনেক ধরনের ম্যান্ডেলা আর্টই শেয়ার করেছি আমি। অধিকাংশ সময় যে ম্যান্ডেলা আর্ট গুলো শেয়ার করি, বেশিরভাগই রঙিন ম্যান্ডেলা শেয়ার করে থাকি আমি। আজকে যে ম্যান্ডেলা আর্টটি তোমাদের সাথে আমি শেয়ার করবো, এটি কালারফুল একটি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট। যাইহোক, আর্ট টি তৈরির পদ্ধতি আমি ধাপে ধাপে নিচে শেয়ার করলাম। আশা করি, নিচের ধাপগুলো অনুসরণ করে আর্ট তৈরি পদ্ধতি তোমরা সহজেই শিখে নিতে পারবে। তাহলে আর কথা না বাড়িয়ে আর্টটি দেখে নেওয়া যাক।


InShot_20240701_220326284.jpg



প্রয়োজনীয় উপকরণ:

▪️সাদা আর্ট পেপার
▪️বিভিন্ন কালারের স্কেচ পেন
▪️কালো জেল পেন
▪️পেন্সিল
▪️স্কেল

20240628_134126.jpg

প্রথম ধাপ

প্রথম ধাপে পেন্সিল ও স্কেলের সাহায্যে আইসক্রিমের চিত্রটি অংকন করে নিলাম।

20240626_180832.jpg

দ্বিতীয় ধাপ

এই ধাপে কালো জেল পেনের সাহায্যে পুরো আইসক্রিমটি হাইলাইটস করে নিলাম।

20240626_182609.jpg20240628_105245.jpg

তৃতীয় ধাপ

এবার আইসক্রিমের উপরের অংশে কালো জেল পেনের সাহায্যে কিছু ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইন অংকন করে নিলাম।

20240628_121601.jpg20240628_125008.jpg

চতুর্থ ধাপ

এই ধাপে হলুদ কালারের স্কেচ পেনের সাহায্যে আইসক্রিমের উপরের ডিজাইনের চারিদিকে কালার করে নিলাম এবং ভিন্ন কয়েকটি কালারের স্কেচ পেনের সাহায্যে আইসক্রিমের উপরের ক্ষুদ্র ক্ষুদ্র ডিজাইনগুলোতে কালার করে নিলাম।

20240628_125407.jpg20240628_125802.jpg20240628_130346.jpg

পঞ্চম ধাপ

এখন আইসক্রিমের একদম উপরের বাকি অংশটিতে কয়েকটি ভিন্ন কালারের স্কেচ পেন দিয়ে কালার করে নিলাম।

20240628_131103.jpg

ষষ্ঠ ধাপ

এবার আইসক্রিমের নিচের অংশে স্কেলের সাহায্যে দাগ টেনে নিয়ে কালো জেল পেন দিয়ে কিছু ডিজাইন করে নিলাম। তারপর আইসক্রিমের নিচের অংশ জুড়ে ভিন্ন কয়েকটি স্কেচ পেনের সাহায্যে কালার করে নিলাম।

20240628_132813.jpg20240628_132007.jpg20240628_133612.jpg
20240628_133648.jpg20240628_133731.jpg

সপ্তম ধাপ

চিত্রাংকনের সমস্ত কাজ কমপ্লিট করার পর ফাইনাল যে আউটপুটটি পেলাম তার একটি চিত্র এটি।

20240628_133839.jpg20240628_133903.jpg

20240628_133939.jpg


🎨পোস্ট বিবরণ🎨

শ্রেণীআর্ট
ডিভাইসSamsung Galaxy M31s
চিত্রকর@ronggin
লোকেশনবারাসাত, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, আজকে শেয়ার করা আইসক্রিমের এই ম্যান্ডেলা আর্ট টি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

আইসক্রিমের দারুন একটি ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন ভাইয়া। আপনার আর্টটি দেখতে ভীষণ সুন্দর হয়েছে। খুবই চমৎকার ভাবে আর্টটি উপস্থাপন করেছেন। কালারফুল আর্ট টি দেখে দেশ মুগ্ধ হলাম। খুবই নিখুঁতভাবে আর্ট করেছেন। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আমার এই আর্ট টি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, সেটা জেনে খুব ভালো লাগলো আপু। প্রশংসামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আইসক্রিমের খুবই সুন্দর একটা ম্যান্ডেলা আর্ট অংকন করে আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার অংকন করা এই মেন্ডেলে আর আমার কাছে খুবই ভালো লাগলো। রং করার ফলে এটা দেখতে আরো সুন্দর লাগছে এবং লোভনীয় লাগছে।

 2 years ago 

আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনার কাছে আইসক্রিমের কালারফুল ম্যান্ডেলা আর্ট ভালো না লাগতে পারে। তবে আমার কাছে ভীষণ ভালো লেগেছে। আপনার সাদা কালো এবং রঙিন আর্ট দুটাই আমার কাছে ভালো লাগে। খুব সুন্দর করে ফুটিয়ে তুলেছেন ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্ট টি যে আপনার কাছে ভীষণ ভালো লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম ভাই । ধন্যবাদ, আপনার এই মন্তব্য টি আমাদের সাথে শেয়ার করার জন্য।

 2 years ago 

দাদা আপনার আজকের কাজটি একদম ইউনিক হয়েছে। কখনোই আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট দেখি নি। অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আমার এই কাজটি যে আপনার কাছে একদম ইউনিক লেগেছে, সেটা জেনে খুব ভালো লাগলো ভাই।

 2 years ago 

আপনার আইসক্রিমের কালারফুল ম্যান্ডেলা আর্ট দেখে মুগ্ধ হয়ে গেলাম। আপনার আইসক্রিমের কালারফুল ম্যান্ডেলা আর্ট খুবই অসাধারণ হয়েছে। আসলে এই ধরনের ম্যান্ডেলা আর্ট করতে বেশ সময় এবং দক্ষতার প্রয়োজন হয়ে থাকে। আজ আপনি খুব সুন্দর করে অত্যন্ত চমৎকার ভাবে ম্যান্ডেলা আর্ট করেছেন। আপনার মেন্ডেলা আর্ট খুবই নিখুঁত হয়েছে। এত চমৎকার মেন্ডেলা আর্ট করার প্রক্রিয়া আমাদের মাঝে সুন্দর করে উপস্থাপন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই।

 2 years ago 

এত সুন্দর ভাবে সাজিয়ে গুছিয়ে আমার শেয়ার করা এই ম্যান্ডেলা আর্টের প্রশংসা করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনি খুব সুন্দর একটি আইসক্রিমের ম্যান্ডেলা আর্ট করলেন দেখতে খুবই চমৎকার হয়েছে। আপনি ঠিক বলছেন এই ধরনের ম্যান্ডেলা আর্টগুলো যদি ধৈর্য সহকারে করা হয় তাহলে ভালো ফলাফল পাওয়া যায়। যদি ধৈর্য হারায় তাহলে ভালো ফলাফল পাওয়া যায় না। কালারিং করলেন অনেক সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

আমার শেয়ার করা আইসক্রিম এর ম্যান্ডেলা আর্ট টি যে আপনার কাছে চমৎকার লেগেছে, তা জেনে খুব ভালো লাগলো। আপনার এই সুন্দর মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আইসক্রিমের কালারফুল ম্যান্ডেলা আর্ট সুন্দর হয়েছে। দেখতে পেয়ে মুগ্ধ হলাম। আসলে এত সুন্দর চিত্র অংকন আর এই মেন্ডেলা চিত্র অঙ্কনটি আমার অনেক বেশি ভালো লেগেছে। আইসক্রিমের মেন্ডেলা চিত্রটি যেন সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন অসাধারণ ছিল।

 2 years ago 

আমার শেয়ার করা এই আর্টটি দেখে আপনি যে মুগ্ধ হয়ে গেছেন, এটা আমার জন্য অনেক আনন্দের বিষয় ভাই। আপনার এই প্রশংসা মূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনার অসুস্থতার কথাটা শুনে বেশ খারাপ লাগল ভাই। আশাকরি খুবই দ্রুতই সুস্থ‍্য হয়ে যাবেন আপনি। সুন্দর আর্ট করতে গেলে সময় এবং ধৈর্যের প্রয়োজন। আইসক্রিম এর মান্ডালা আর্ট টা চমৎকার করেছেন ভাইহ খুবই সুন্দর লাগছে দেখতে। আর্ট এর প্রতিটা ধাপ চমৎকার উপস্থাপন করেছেন। সবমিলিয়ে দারুণ ছিল আপনার পোস্ট টা। ধন্যবাদ আমাদের সাথে শেয়ার করে নেওয়ার জন্য।।

 2 years ago 

আপনাকে অনেক অনেক ধন্যবাদ ভাই, এত সুন্দর করে আপনার এই মন্তব্যটি এখানে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার সুন্দর সুন্দর ম্যান্ডেলা আর্টগুলো যত দেখে আমার কাছে ততই খুব ভালো লাগে। আজ আপনি অনেক সুন্দর করে সব সময়ের মতো কালারফুল একটা ম্যান্ডেলা আর্ট শেয়ার করেছেন। আইসক্রিমের এই কালারফুল ম্যান্ডেলা আর্টটি অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। আপনি প্রত্যেকটা ডিজাইন অনেক বেশি নিখুঁতভাবে অঙ্কন করেছেন। দেখে বোঝা যাচ্ছে পুরো ম্যান্ডেলাটি অঙ্কন করতে আপনার অনেক সময় লেগে গিয়েছিল। আপনার ধৈর্য এবং দক্ষতা মূলক কাজগুলো সত্যি খুব ভালো লাগে আমার কাছে।

 2 years ago 

আপু, আপনার এই গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.098
BTC 63991.96
ETH 1865.85
USDT 1.00
SBD 0.38