লাইফ স্টাইল || হ্যাংআউট ক্যাফেতে একটু খাওয়া-দাওয়ার উদ্দেশ্যে যাওয়া

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো। আমিও ভালো আছি।

বন্ধুরা, আজকের নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। বেশ কিছুদিন আগে আমি আমার এক বন্ধুর সাথে মধ্যমগ্রামের একটি ক্যাফেতে খাওয়া-দাওয়ার উদ্দেশ্যে গেছিলাম। তাই নিয়ে কিছু কথা শেয়ার করবো এখানে। মাঝে মাঝে বাড়ির বাইরে গিয়ে খাওয়া-দাওয়া করতে আমরা সবাই কম বেশি পছন্দ করি। আমিও মাঝে মাঝে বাড়ি থেকে বের হয়ে কোথাও গিয়ে খাওয়া দাওয়া করে আসি। কয়েকদিন আগে বিকেল বেলা আমার এক বন্ধু আমাকে ফোন করে তার সাথে বের হওয়ার জন্য বলে। আমি তাকে কারণ জিজ্ঞেস করলে সে একটু চিকেন ফ্রাই খেতে যাবে, এমনটা আমাকে বলে

InShot_20240530_131028811.jpg

20240516_200437.jpg

20240516_200432.jpg

যদিও সেদিন আমার একটু ব্যস্ততা ছিল, তবুও বন্ধু যেহেতু রিকোয়েস্ট করেছিল, সেই জন্য তার কথাতে রাজি হয়ে যাই এবং তার সাথে খাবার খাওয়ার জন্য বাইরে যেতে চাই। সেদিন আবার আমাদের বাড়িতে বিরিয়ানি রান্না করা হয়েছিল। আর যেহেতু আমি দুপুরে বিরিয়ানি খেয়েছিলাম, সেজন্য বাইরে গিয়ে খুব বেশি কিছু খাওয়ার ইচ্ছে আমার ছিল না । তাছাড়া বেশ কয়েকদিন আগে বেশ গরমও পড়েছিল। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম কোন এসি ক্যাফেতে গিয়ে টুকটাক খাওয়া-দাওয়া করবো। কারণ এই গরমের মধ্যে বাইরে বসে খাওয়া-দাওয়া করাও একটু মুশকিল কাজ ছিল।

20240516_200440.jpg

20240516_200429.jpg

20240516_200415.jpg

যাইহোক, সেদিন সন্ধ্যার দিকে দুই বন্ধু মিলে বেরিয়ে পড়ি মধ্যমগ্রামের একটি ক্যাফেতে। এই ক্যাফেটি নতুনই করেছে হয়তো। আমি আগে কখনো এই ক্যাফেতে যাইনি, এইবারে প্রথম গেছিলাম। এই ক্যাফের ভিতরে দুই জায়গায় বসার জায়গা ছিল নিচ তলাতে এবং দোতলায়। তাছাড়া ক্যাফেটির বাইরেও দেখেছিলাম অনেক লোকের বসার জায়গা ছিল। ওভারাল বলতে গেলে, অনেক লোক একসাথে গিয়ে এই ক্যাফেতে খেতে পারবে, এরকম ব্যবস্থা করা ছিল। আমরা সেখানে গিয়ে বসে প্রথমে খাবারের মেনু গুলো দেখা শুরু করি। খাবারের দাম মোটামুটি ঠিক ছিল, খুব বেশি আমার মনে হয়েছিল না এখানে খাবারের দাম।

20240516_193421.jpg

20240516_193358.jpg

20240516_193349.jpg

এরকম এসি ক্যাফেগুলোতে সাধারণত খাবারের দাম একটু বেশি হয়। তবে এখানে যা দাম ছিল আমাদের সাধ্যের মধ্যেই ছিল। আমি যেহেতু বাড়ি থেকে পেট ভরে খেয়ে গেছিলাম তাই সেখানে গিয়ে আমি নিজের জন্য শুধু কোল্ড ড্রিংকস অর্ডার করি। আর অন্যদিকে আমার বন্ধু তার জন্য চিকেনের দুইটি আইটেম অর্ডার করে। তার মধ্যে একটি ছিল ফ্রায়েড লেগ চিকেন এবং অন্যটি ছিল চিকেন পপকর্ন। খাবার অর্ডার করার পর আমরা দুজন এখানে বসে গল্প করতে থাকি। সেদিন a রেস্টুরেন্টটিতে খুব বেশি ভিড় ছিল না।

20240516_192953.jpg

20240516_192038.jpg

যাইহোক, আমরা আমাদের মত গল্প করতে থাকি, তারপর প্রায় ১৫ মিনিট পর আমাদের অর্ডার করা খাবারগুলো চলে আসে আমাদের টেবিলে। আমি যেহেতু শুধু কোলড্রিংস খেয়েছিলাম, সেজন্য এখানকার মেইন খাবার গুলোর কোয়ালিটি কেমন ছিল, সেটা আমি টেস্ট করে দেখিনি। আমার বন্ধু এখানের খাবার গুলো খেয়েছিল আর সে খেয়ে তো বেশ ভালোই বলেছিল আমাকে। বেশ কিছু ক্যাফেতে আমি গেছি সেখানে মিউজিক সিস্টেম চালু করা থাকে। অর্থাৎ ক্যাফেতে খাবার খেতে খেতে গান এনজয় করা যায়। এই ক্যাফেটিও সেরকম ছিল, এখানে বেশ সুন্দর মিউজিক সিস্টেম লাগানো ছিল। খাবারের সাথে সাথে এই মিউজিক গুলো শুনতে বেশ ভালই লাগে। এই রেস্টুরেন্টটিতে খাওয়া-দাওয়া শেষ করে, আমরা বেশ কিছু সময় গল্প করি। এখানে যেহেতু ভিড় ছিল না তাই অনেকটা সময় এখানে বসে আড্ডা দেওয়ার সুযোগ পেয়েছিলাম।

20240516_191829.jpg

20240516_192029.jpg

আমাদের আশেপাশের এলাকায় বেশ কিছু নতুন নতুন ক্যাফে হয়েছে। আমি সময় সুযোগ পেলে এসব ক্যাফেতে গিয়ে নতুন নতুন খাবার ট্রাই করার চেষ্টা করি। আগে যদিও অনেক বেশি এসব ক্যাফে কিংবা রেস্টুরেন্টে যাওয়া হতো। তবে এখন এই বিষয়টা একটু কমে গেছে। যাইহোক, বন্ধুর কথায় এখানে গিয়ে বেশ ভালোই উপভোগ করেছিলাম আমি। দুই বন্ধু একসাথে বেশ সুন্দর একটা সময় কাটিয়েছিলাম, এই ব্যাপারটাই আমার কাছে সব থেকে বেশি ভালো লেগেছিল


পোস্ট বিবরণ

শ্রেণীলাইফ স্টাইল
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
লোকেশনমধ্যমগ্রাম, ওয়েস্ট বেঙ্গল।
বন্ধুরা, হ্যাংআউট ক্যাফেতে একটু খাওয়া-দাওয়ার উদ্দেশ্যে যাওয়া নিয়ে শেয়ার করা আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

হাংআউট ক্যাফেটা আমার কাছে খুবই ভালো লেগেছে এর ভেতরের দৃশ্য খুবই সুন্দর। বাইরে যতটা না সুন্দর তার থেকে ভেতরে আরো বেশি সুন্দর। এই ক্যাফেতে আপনি বন্ধুদের সাথে খাওয়ার দাওয়া করার উদ্দেশ্যে গিয়েছিলেন। এত ভালো ভালো খাবার আবার থাকতে শুধু কোল্ডিং ড্রিংকস আর্ডার করেছেন মনে হয় আপনার ক্ষুদার থেকে তৃষ্ণা বেশি লেগেছিলো।😄

 2 years ago 

এত ভালো ভালো খাবার আবার থাকতে শুধু কোল্ডিং ড্রিংকস আর্ডার করেছেন মনে হয় আপনার ক্ষুদার থেকে তৃষ্ণা বেশি লেগেছিলো।

হাহাহা..🤭🤭 এটা প্রকার ঠিক বলেছেন । ভাই, ওই দিন আমি দুপুরে বাড়ি থেকে বিরিয়ানি খেয়ে গেছিলাম, এই জন্য সেখানে গিয়ে কোল্ড ড্রিংকস ছাড়া অন্য কিছু খেতে পারিনি আমি।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাড়িতে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আপনার তো লস হয়ে গেল ভাইয়া শুধু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলেন । আর তারা যে কত সুন্দর চিকেন ফ্রাই ও চিকেন পপকন খেলো । রেস্টুরেন্টটা দেখে ভালো মনে হচ্ছে উপর নিচ সব জায়গায় মিলিয়ে বসার ব্যবস্থা করেছে এটা ভালো হয়েছে । ভালো ভালো ক্যাফে গুলোতে লোকজনের ভিড় বেশি থাকে তাই বসার ব্যবস্থাটা বেশি করেছে । বিশেষ করে ক্যাফের হ্যাংআউট নামটা আমার কাছে অনেক ভালো লেগেছে ।

 2 years ago 

বাড়িতে দুপুরবেলা বিরিয়ানি খেয়ে আপনার তো লস হয়ে গেল ভাইয়া শুধু কোল্ড ড্রিঙ্কস অর্ডার করলেন ।

তা একটু লস হয়েছিল, তবে কি আর করা যাবে!🤭🤭 হ্যাঁ আপু, ক্যাফে টা বেশ ভালোই ছিল।

 2 years ago 

আমি জানতাম হ্যাংআউট শব্দটি শুধু আমরাই ব্যবহার করি। কিন্তু এখন দেখতেছি এই নামে আপনাদের দিকে রেস্টুরেন্ট ও আছে। hangout ক্যাফের ভিতরটা অনেক সুন্দর। তাপ নিয়ন্ত্রিত এসব রেস্টুরেন্টে বসে খেতে ও আড্ডা দিতে খুবই ভালো লাগে। যাইহোক আপনি বাসা থেকে বিরিয়ানি খেয়ে গিয়েও ভালোই খাওয়া দাওয়া করেছেন। আপনার অনুভূতি ও দারুন ছিল। ধন্যবাদ।

 2 years ago 

আমি জানতাম হ্যাংআউট শব্দটি শুধু আমরাই ব্যবহার করি। কিন্তু এখন দেখতেছি এই নামে আপনাদের দিকে রেস্টুরেন্ট ও আছে।

এই নামে অনেক ক্যাফেই রয়েছে ভাই আমাদের কলকাতাতে । হ্যাঁ ভাই, এই ক্যাফের ভেতরটা অনেক সুন্দর ছিল।

 2 years ago 

এই ক্যাফের নাম শুনে একটু ভিন্ন ধরনের মনে হচ্ছে এবং যেভাবে আপনি এই ক্যাফেতে অবস্থান করে খুব সুন্দর সময় অতিবাহিত করেছেন এবং কিছু খাওয়া দাওয়া করে তা আমাদের মাঝে শেয়ার করেছেন তা দেখে খুবই ভালো লাগছে৷ আপনি অনেক কিছুই ফটোগ্রাফির মাধ্যমে এখানে ফুটিয়ে তুলেছেন৷ অসংখ্য ধন্যবাদ৷

 2 years ago 

হ্যাঁ ভাই, ভালোই সময় অতিবাহিত করেছিলাম এই ক্যাফেতে গিয়ে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64757.06
ETH 1876.27
USDT 1.00
SBD 0.38