ফটোগ্রাফি || এলোমেলো ভাবে তোলা সাতটি ফটোগ্রাফি [২৪ জুন ২০২৪]

in আমার বাংলা ব্লগ2 years ago

নমস্কার,

তোমরা সবাই কেমন আছো? আশা করি, সবাই অনেক অনেক ভাল আছো । আমিও ভালো আছি।

আজকের এই পোস্টটিতে তোমাদের সাথে এলোমেলো ভাবে তোলা কিছু ফটোগ্রাফি শেয়ার করবো। আমি প্রতি সপ্তাহেই তোমাদের সাথে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করি। এই ফটোগ্রাফি করার শখটা আমার অনেক আগে থেকেই। আগে যখন অনেক শখ ছিল তখন ফটোগ্রাফি করার জন্য ফোন বা ক্যামেরা ছিল না। তবে এখন ফোন বা ক্যামেরা দিয়ে অনেক ফটোগ্রাফি করা হয়। তবে বেশিরভাগ সময় ঘুরতে গেলে ফোন দিয়েই বেশি ফটোগ্রাফি করি। আমি আমার শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি মূলক পোস্টে এক জায়গার অনেক ফটোগ্রাফি শেয়ার করি না। বিভিন্ন জায়গা থেকে তোলা, বিভিন্ন ধরনের ফটোগ্রাফি শেয়ার করি আর কি। এই ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট শেয়ার করাতে, একটি পোস্টের মাধ্যমে বিভিন্ন ধরনের ফটোগ্রাফি একবারে দেখার সুযোগ হয়। যাইহোক, এই ধরনের ফটোগ্রাফি মূলক পোস্ট রেডি করতে একটু বেশি কষ্ট হয় কারণ ভিন্নতা রাখতে হয়। যাইহোক, আজকের শেয়ার করা এলোমেলো ফটোগ্রাফি গুলো নিচে দেখে নেওয়া যাক। এইগুলো তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও।



🍂 ফটোগ্রাফি -০১🍂

20240427_082418.jpg
স্থান : মুকুটমণিপুর , বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল।

প্রথম এই ফটোগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছো, কংসাবতী ড্যাম এর একাংশ। তোমরা সবাই জানো যে, বেশ কিছুদিন আগে আমি মুকুটমণিপুর নামক এক স্থানে ঘুরতে গেছিলাম। সেই স্থানেই ছিল এই ড্যামটি। এই ড্যামটির পাশে যে জলাশয় ছিল তার পাশে আমরা একটু ঘুরাঘুরি করার জন্য গেছিলাম। সেখানে ঘুরাঘুরি করার সময় এই সুন্দর দৃশ্যটি দেখার সুযোগ পেয়েছিলাম আমি। ওভারল খুব ভালো লেগেছিল এত সুন্দর দৃশ্য টি দেখতে পেয়ে।

🍂 ফটোগ্রাফি -০২🍂

InShot_20240622_054452693.jpg
স্থান : বারাসাত, নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।

দ্বিতীয় এই ফটোগ্রাফিতে তোমরা দেখতে পাচ্ছো, একটি ঝাড়বাতি। তবে অন্য যেসব ঝাড়বাতি কাঁচের তৈরি হয়, এটি কিন্তু সেরকম ছিল না। এটি পাট এবং অন্যান্য আরো অনেক কিছু দিয়ে তৈরি করা ছিল। এই ঝাড়বাতিটি আমার কাছে বেশ ইউনিক লেগেছিল। গত বছর কালী পুজোর সময় বারাসাতে ঘোরাঘুরি করতে গিয়ে একটি পুজো প্যান্ডেল থেকে আমি এই ফটোগ্রাফিটি করেছিলাম। পুজো প্যান্ডেলের পুরনো ফটোগ্রাফি গুলো দেখার সময় এই ফটোটি হঠাৎ আমার নজরে আসে। এটি দেখতে জাস্ট অসাধারণ লাগছিল তাই ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। সেভাবেই আজকের পোস্টে শেয়ার করলাম আর কি।

🍂 ফটোগ্রাফি -০৩🍂

InShot_20240622_054411813.jpg
স্থান : ব্যারাকপুর ,নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।

এই ফটোগ্রাফিটি ব্যারাকপুরের একটি গঙ্গার ঘাট থেকে তুলেছিলাম। এই গঙ্গার ঘাটের পাশে আমার এক বন্ধুর বাড়ি ছিল। সেই বন্ধুর বাড়িতে আমরা বন্ধুরা মিলে ঘোরাঘুরি করার জন্য গেছিলাম। আর ঘোরাঘুরি করার সময় কিছুটা সন্ধ্যার দিকে আমরা গেছিলাম এই গঙ্গার এই ঘাটে। এখানে গিয়ে আমরা বন্ধুরা মিলে অনেক আড্ডা দিয়েছিলাম। অনেক ফটোগ্রাফিও করেছিলাম সেখান থেকে যার একটি তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করলাম। গঙ্গার এই ঘাটটি আমার কাছে বেশ অসাধারণ লেগেছিল। অনেক সুন্দর ভাবে বাঁধানো ছিল এই ঘাটটি।

🍂 ফটোগ্রাফি -০৪🍂

InShot_20240622_055929676.jpg
স্থান : ধোত্রে, দার্জিলিং, ওয়েস্ট বেঙ্গল।

এখানে তোমরা দেখতে পাচ্ছো, ইচেভেরিয়া এলিগানস। এটি একটি রসালো চিরহরিৎ বহুবর্ষজীবী। যাইহোক, এই ফটোগ্রাফি টি আমি বেশ কিছুদিন আগে ধোত্রে ভ্রমণ করতে গিয়ে তুলেছিলাম। এইগুলো আমার কাছে বেশ ইউনিক লেগেছিল। এইগুলো যখন দেখেছিলাম তখন এর নাম আমি জানতাম না। যাইহোক, বাড়ি আসার পরেই গুগল সার্চের মাধ্যমে এইগুলোর নাম আমি জানতে পেরেছিলাম।

🍂 ফটোগ্রাফি -০৫🍂

InShot_20240617_031950876.jpg
স্থান : বারাসাত ,নর্থ চব্বিশ পরগনা, ওয়েস্ট বেঙ্গল।

এখানে তোমরা দেখতে পাচ্ছ একটি সিনেমার পোস্টার। তবে এই সিনেমার যে কি নাম, সেটা আমি খেয়াল করিনি। কয়েকদিন আগে এই ফটোগ্রাফিটি আমি তুলেছিলাম একটা সিনেমা হলের সামনে থেকে। এই ফটোগ্রাফিতে থাকা নায়ক জিৎকেই শুধু আমি চিনি । তবে এখানে যে দুজন নায়িকা রয়েছে, তাদের আমি যদিও চিনি না। তোমরা যদি কেউ চিনে থাকো, তাহলে কমেন্ট করে জানাতে পারো। সত্যি বলতে বাংলা সিনেমা খুব বেশি দেখা হয় না, এজন্য সবার নাম আমার জানা নেই।

🍂 ফটোগ্রাফি -০৬🍂

InShot_20240622_054545628.jpg
স্থান : পার্ক স্ট্রিট, কলকাতা, ওয়েস্ট বেঙ্গল।

এই ফটোগ্রাফিটি পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনের ভেতর থেকে তোলা। বেশ কিছুদিন আগে আমি পার্ক স্ট্রিটের একটি জায়গায় চশমা বানাতে গেছিলাম। সেখানে আমি আমার এক বন্ধু এবং আমার এক কাকাকে সাথে নিয়ে গেছিলাম। সেদিন এই মেট্রো স্টেশন টা অনেকটাই ফাঁকা ছিল। আর মেট্রো স্টেশন এর ভিতরের বিশালতা আমাকে বেশ মুগ্ধ করেছিল। তাই এই ফটোগ্রাফি টি সেদিন আমি করেছিলাম।

🍂 ফটোগ্রাফি -০৭🍂

20240427_082821.jpg
স্থান : মুকুটমণিপুর , বাঁকুড়া, ওয়েস্ট বেঙ্গল।

এই ফটোগ্রাফিটিও আমি মুকুটমণিপুর গিয়ে তুলেছিলাম। এখানে তোমরা দেখতে পাচ্ছো খায়েরী এবং কালো রং করা কিছু মূর্তি। কংসাবতী ড্যামের একদম পাশে বেশ কিছু দোকান ছিল। যেখানে এই মূর্তিগুলো রাখা ছিল। যদিও এই জায়গা থেকে কয়েকটা মূর্তি কেনার আমার ইচ্ছে ছিল। তবে আমরা যে সময়টাতে এখানে গেছিলাম, দোকান বন্ধ ছিল তাই কেনার সুযোগ পায়নি। এই মূর্তিগুলো শুধু রাস্তার একটা অংশে রাখা ছিল তবে বিক্রি করার জন্য কোন বিক্রেতা ছিল না।


🍁🍁পোস্ট বিবরণ 🍁🍁

শ্রেণীফটোগ্রাফি
ডিভাইসSamsung Galaxy M31s
ফটোগ্রাফার@ronggin
বন্ধুরা, আজকে শেয়ার করা এলোমেলো ভাবে তোলা সাতটি ফটোগ্রাফি তোমাদের কেমন লাগলো তা কমেন্ট এর মাধ্যমে জানিও । সবাই ভালো থাকো, সুস্থ থাকো , সুন্দর থাকো ,হাসিখুশি থাকো , নিজের পরিবার নিয়ে সুখে শান্তিতে থাকো , সবার জন্য এই শুভকামনা রইল।

ধন্যবাদ সবাইকে






আমার পরিচয়

IMG_20220728_164437.jpg

আমি সুবীর বিশ্বাস( রঙিন)। কলকাতার বারাসাতে আমি বসবাস করি। আমি স্টেট ইউনিভার্সিটি থেকে আমার গ্রাজুয়েশন কমপ্লিট করেছি, ইন্ডাস্ট্রিয়াল ফিস এন্ড ফিসারিস সাবজেক্ট নিয়ে। বর্তমানে আমি রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে অধ্যানরত আছি। আমি ব্যক্তিগতভাবে একটু শান্ত স্বভাবের । চুপচাপ থাকতেই বেশি ভালোবাসি আমি। নতুন নতুন জিনিস শিখতে আমার খুব ভালো লাগে। মাঝে মাঝে আর্ট করা, ফটোগ্রাফি করা, রেসিপি করা , গল্প লেখা আমার বেশ ভালো লাগে। আমি স্টিমিটকে অনেক ভালোবাসি এবং সব সময় স্টিমিটে কাজ করতে চাই।

🌷🌷 সমাপ্ত 🌷🌷

Sort:  
 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। প্রত্যেকটা ফটোগ্রাফি দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে ঝাড়বাতির ফটোগ্রাফিটি আমার কাছে বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আমার শেয়ার করা প্রত্যেকটি ফটোগ্রাফি দেখে আপনার কাছে যে ভালো লেগেছে, সেটা জেনে আমারও ভালো লাগলো ভাই। আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এলোমেলো কিছু চমৎকার ফটোগ্রাফি আপনি আজ আমাদের মাঝে শেয়ার করেছেন। প্রতিটি ফটোগ্রাফি অসম্ভব সুন্দর লাগছে দাদা।দারুন ভাবে গুছিয়ে আলোচনা করেছেন। ধন্যবাদ শুভ কামনা রইলো।

 2 years ago 

আমার শেয়ার করা প্রত্যেকটি ফটো যে আপনার কাছে অসম্ভব সুন্দর লেগেছে, সেটা জেনে খুবই খুশি হলাম ভাই। আপনার এই সুন্দর মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করেছেন দাদা সবগুলো ফটোগ্রাফি অনেক সুন্দর ছিল। স্বচ্ছ সুন্দর ভাবে উপস্থাপন করেছেন বিশেষ করে ৪ নং ফটোগ্রাফিটা বেশি ভালো লেগেছে আমাদের সাথে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

চেষ্টা করেছি ভাই, আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো স্বচ্ছ ও সুন্দর ভাবে উপস্থাপন করার জন্য। যাইহোক, আপনার এই মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ ভাই আপনাকে।

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি চমৎকার হয়েছে। বিশেষ করে ঝাড়বাতি গুলো আমার কাছে অনেক ভালো লেগেছে।প্রতিটি ফটোগ্রাফি সুন্দর ছিল। প্রতিটি ফটোগ্রাফি এর পাশাপাশি সুন্দর বর্ণনা দিয়েছেন। ধন্যবাদ আপনাকে সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

এই ফটোগ্রাফি মূলক পোস্টটিতে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে সুন্দর লেগেছে, সেটা জেনে খুব খুশি হলাম আপু। প্রশংসামূলক মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি অনেক সুন্দর ফটোগ্রাফি করেন, যেগুলো দেখতে আমার কাছে খুবই ভালো লাগে। আপনার প্রত্যেকটা কাজের মত আমার কাছে আপনার তোলা ফটোগ্রাফি গুলো দেখলে অনেক ভালো লাগে। আজকেও আপনি ভিন্ন ভিন্ন জায়গা থেকে ভিন্ন ভিন্ন রকমের ফটোগ্রাফি গুলো করেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে। আমার কাছে সবগুলো ফটোগ্রাফি ভালো লেগেছে দেখতে। বিশেষ করে প্রথম দুইটা ফটোগ্রাফি একটু বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনার এই গঠনমূলক মন্তব্যের মাধ্যমে আমাকে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপু আপনাকে। আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে অনেক ভালো লেগেছে, সেটা জেনে অনেক খুশি হলাম আমি।

 2 years ago 

দাদা আপনার এলোমেলো ভাবে তোলা আজকের প্রতিটি ফটোগ্রাফি কিন্তু দারুন হয়েছে। যে কেউ দেখলে বলবে যে একজন প্রফেশনাল ফটোগ্রাফার ফটোগ্রাফি গুলো করেছে। আমার কাছে প্রতিটি ফটোগ্রাফিই অসাধারণ মনে হয়েছে। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপু, আমার শেয়ার করা এই ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে প্রফেশনাল ফটোগ্রাফারদের তোলা ফটোগ্রাফির মত লেগেছে, সেটা জেনে সত্যিই অনেক খুশি হলাম আমি। আপনার এই মন্তব্যের মাধ্যমে উৎসাহ প্রদান করার জন্য অনেক অনেক ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

আপনি আজকে খুবই চমৎকার কিছু ফটোগ্রাফি করেছেন আপনার তোলা ফটোগ্রাফি গুলো খুবই দারুণ হয়েছে। ফটোগ্রাফির মধ্যে জিতের ফটোগ্রাফি দেখে একটু অবাক হয়েছিলাম। তারপরে পরে বুঝতে পারলাম এটি একটি পোস্টার। যাহোক সব মিলিয়ে চমৎকার ফটোগ্রাফি গুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

ফটোগ্রাফির মধ্যে জিতের ফটোগ্রাফি দেখে একটু অবাক হয়েছিলাম।

একটা সিনেমার পোস্টারের জিৎ ছিল ভাই, সেখান থেকে
ওই ফটোগ্রাফিটি আমি করেছিলাম। যাইহোক, সব মিলিয়ে আমার শেয়ার করা ফটোগ্রাফি গুলো যে আপনার কাছে চমৎকার লেগেছে, সেটা জেনে অনেক ভালো লাগলো আমার।

 2 years ago 

এরকম এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে আমি অনেক পছন্দ করি। এরকম ফটোগ্রাফি গুলো দেখলে সত্যি মুগ্ধ হয়ে যাই। আপনি সাতটি এলোমেলো ফটোগ্রাফি করেছেন, যেগুলো অনেক সুন্দর হয়েছে আর দেখতেও বেশ আকর্ষণীয় লাগতেছে। সিনেমা হল থেকেও দেখছি বেশ দারুন একটা ফটোগ্রাফি করেছেন। কিন্তু আমার কাছে প্রথম ফটোগ্রাফি টা সব থেকে বেশি ভালো লেগেছে। দারুন একটা সৌন্দর্য দেখলাম এটার মাধ্যমে। শুধু এটা না সবগুলোই সুন্দর ছিল।

 2 years ago 

ভাই, সত্যি কথা বলতে গেলে প্রথমে শেয়ার করা ওই ফটোগ্রাফিটা আমারও বেশ প্রিয়। যাইহোক, এটি যে আপনার কাছে সব থেকে বেশি ভালো লেগেছে, সেটা জেনে আমারও অনেক ভালো লাগলো । ওভারল আপনার এই প্রশংসামূলক মন্তব্যের জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.103
BTC 64098.49
ETH 1860.18
USDT 1.00
SBD 0.39