কলকাতা বই মেলা ও আমার কিছু ব্যক্তিগত ভাবনাsteemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

IMG_20220307_193227.jpg


প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসের শেষভাগে কলকাতার বুকে বই উৎসব হয়ে থাকে । এই উৎসবের পোশাকি নাম "কলকাতা আন্তর্জাতিক পুস্তক মেলা", সংক্ষেপে "কলকাতা বই মেলা" । প্রায় ১০ দিন ব্যাপী এই মেলা চলে । প্রচুর স্টল আসে প্রত্যেক বছর । অসংখ্য বই, অসংখ্য ক্রেতা, দর্শক (এদের দর্শক বললাম এই কারণে যে এনারা জীবনেও বই কেনেন না, শুধু ঘুরে ঘুরে দেখেন), প্রেমিক জুটি (এনারা ১-২ টা বই কেনেন, আর বাকিটা সময় প্রেমেই মশগুল থাকেন), খাদ্যপ্রেমী (এনারা জীবনেও কোনো বুক স্টলের ধারও ঘেঁষেন না, সোজা চলে যান খাবারের স্টলে) - সোজা কথায় একদম সরগরম ।

প্রত্যেক বছর বইমেলার অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে, এ কথা অস্বীকার করার উপায় নেই । কিন্তু, কিছু কিছু প্রব্লেম সত্যিই বিপাকে ফেলে । এত বিশাল একটি গ্রাউন্ড, ছোট বড় মিলিয়ে ৫০০ র উপরে স্টল আর দৈনিক লাখের উপরে ভিজিটর এর চাপ । এর ফলে মেলার গোলক ধাঁধায় কাঙ্খিত স্টল খুঁজে পাওয়া বিশাল কষ্টের ব্যাপার হয়ে দাঁড়ায় ।



প্রত্যেক বছর কলকাতা বই মেলায় দুটো বড় প্রব্লেম ফেস করি আমি । এক. স্টলের গোলকধাঁধায় কাঙ্খিত স্টল খুঁজে না পাওয়া এবং দুই. বই কিনে UPI পেমেন্ট করতে গিয়ে নেটওয়ার্ক ফেল করা ।

আমার কাছে একটা বিষয় ক্লিয়ার নয়, এত বড় মেলা অথচ অল্প কয়েকটা ম্যাপ ছাপিয়ে নিজেদের চেনা পরিচিতদের ফ্রি তে বিলি করার যৌক্তিকতা কি ? এই মাপগুলো দস্তুরমতো পয়সা দিয়ে জেনারেল পাবলিকদের কেনার কথা । কিন্তু, কোনোদিনই কিনতে পারিনি । সব সময় কিনতে গিয়ে ফেরত চলে এসেছি - "ম্যাপ শেষ হয়ে গিয়েছে" । তখন এক মাত্র ভরসা কলকাতা বুক ফেয়ার এর ওয়েবসাইটে দেওয়া মাপটির ডিজিটাল ভার্সন । কিন্তু, জ্যামার বসানোর কারণে মেলার ভেতর নেট পাওয়া আর অমাবস্যায় চাঁদ দেখতে পাওয়া সেম ব্যাপার ।



যাই হোক এই সমস্যা সমাধানের লক্ষ্যে বাড়ি থেকে বেরোনোর সময়ে ম্যাপটি ডাউনলোড করে নিয়ে গিয়েছিলাম । কিন্তু, মেলায় গিয়ে মোবাইল থেকে ম্যাপে ঢুকতে গিয়ে আমার চক্ষু চড়কগাছ । ম্যাপটি জাস্ট ফটো হিসেবে পিডিএফ করা । জুম্ করতে গেলে মাথা খারাপ হওয়ার দশা, খুব স্লোলি জুম্ হয় । একটা রো দেখে পরের রো দেখতে গেলে সব গুলিয়ে যায় । একদম ইউজলেস ।

তাই বাঁশবনে ডোমকানা দশা। এত বড় মেলা, এত আয়োজন, অথচ গোড়ায় গলদ । প্রচুর পরিমাণে ম্যাপ ছাপিয়ে মেলার ভেতর বিভিন্ন সেক্টর এর প্রতিটা রো-র সামনে একটা করে ডেস্ক থেকে ফ্রি তে (দরকার হলে টাকা নিয়ে) বিলি করার ব্যবস্থা করা উচিত । আর, প্রত্যেকটা সেক্টরে একটা করে বোর্ড টানানো উচিত যেখানে বড় করে মেলার ম্যাপটা থাকবে ।

এবার আসি দ্বিতীয় এবং সব চাইতে বিরক্তিকর অব্যবস্থাপনার কথাতে । মোদী সরকার এর আমলে ক্যাশ টাকার ব্যবহার প্রায় নেই বললেই চলে । সর্বক্ষেত্রে ডিজিটাল পেমেন্ট । তাই স্বভাবতই মেলায় বই কেনার সময় পেমেন্ট করার ক্ষেত্রে আমাদের সব চাইতে বড় ভরসা Paytm, Google Pay, Phone Pay বা UPI Payment । অথচ, মেলার চারিদিকে পুলিশ ব্যাটারা এই সময় জ্যামার লাগিয়ে বসে থাকে । তাদের দাবি তারা নিরাপত্তা দিচ্ছে ।

ফলশ্রুতিতে ডিজিটাল পেমেন্ট ফেল । বারবার চেষ্টা করতে করতে হঠাৎ করে পেমেন্ট সাকসেসফুল হলে মনে এত আনন্দ হয় যেন ইস্টবেঙ্গল মোহনবাগানকে কষে একখানা গোল দিলো । অর্থাৎ, রীতিমত যুদ্ধ করে বিল দিতে হয় । আমি প্রায়ই সময় কার্ডে দিই পেমেন্ট এ কারণে । কিন্তু, প্রব্লেম হলো আবার সব স্টলে কার্ডে পেমেন্ট করা যায় না । কি একটা অবস্থা ।

এই দু'টো প্রব্লেম কেনো যে বছরের পর বছর জিইয়ে রেখেছে কর্তৃপক্ষ বুঝি না !




✡ ধন্যবাদ ✡



পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫১০ ট্রন জমানো (Today's target : To collect 510 trx)


তারিখ : ২০ এপ্রিল ২০২৩

টাস্ক ২৪১ : ৫১০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫১০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 066396c3d219100de3b07d5ea0a455799972c69254389c831a71e1d7e5179915

টাস্ক ২৪১ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

বইমেলায় আমিও দর্শক হিসেবেই যাই। খিক খিক। তবে আমি তিনটে বই কিনেছি, সেগুলো নগদে। আরো কটা বই কেনার ইচ্ছে ছিল কিন্তু নেটওয়ার্ক জ্যামের জন্য UPI পেমেন্ট করতে পারিনি।

আমিও এটা বুঝিনা। যদি তোমরা UPI পেমেন্ট নাও তাহলে চারিদিকে জ্যামার কেন লাগিয়ে রাখো। আজব।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Hello @rme ! I'm relatively new to the Steemit platform and I'm still trying to figure things out. I've been following your posts and I really admire the way you engage with the community and create high-quality content. Would you be willing to share some tips or insights on how to use Steemit more effectively? I would really appreciate any guidance or advice you can offer. I hope to become as skilled and successful as you are on this platform. Thank you in advance!

Upvoted! Thank you for supporting witness @jswit.

 3 years ago 

দাদা বিরুক্তিকর দুটি সমস্যার কথা উল্লেখ করলেন। কলকাতা বই মেলা কতৃপক্ষ যদি এই দুইটি বিষয় মাথায় নিয়ে সমাধানের চেষ্টা করতো তাহলে অনেক সুবিধা হতো। প্রথম সমস্যটার সমাধান খুব সহজ শুধু একটু সদ ইচ্ছার দরকার। আর দ্বিতীয়টা সমাধানের জন্য উপর লেভেলে যেতে হবে। ধন্যবাদ দাদা।

Hallo friends I am new user please support me for follow me 🙏 🙏🙏🙏🙏🙏🙏

Check out my profile please 🙏🙏🙏
👇👇👇👇
@anisha03
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

 3 years ago 

হাহা দাদা আপনি তো বেশ লক্ষ্য করেছেন বইমেলায় যাওয়া লোকদের।আবার পার্থক্য করে ফেলেছেন তাদের।বেশিরভাগ দর্শক,প্রেমিক জুটি,খাদ্য প্রেমিকরা।আসলেই বই আর কয়জন কিনতে যায়।একদম ঠিক সাজিয়েছেন নামগুলো দাদা।ম্যাপ এবং পেমেন্ট সিস্টেম টা আসলেই ভালোনা মেলার।এই বিরক্তিকর সমস্যা গুলো হয়তো দ্রুতই ঠিক হবে,অভিযোগ করলে বা কোনো পদক্ষেপ নিলে।যেহেতু বড় একটি বই মেলা কোলকাতার।ধন্যবাদ দাদা সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

 3 years ago 

এই যা সব দেখি গোড়ায় গলদ অবস্থা।এমন হলে শান্তিতে বই কেনা যাবেই বা কিভাবে।বারবার ট্রাই করার পর কাজ না হলে মেজাজ তো খারাপ হবে। আর আমি তো এমনিতেই কম ধৈর্যবান 🤪।এমন হলে আমি তো আগে দোকান ভাঙবো,,তারপর সোজা হাটা দেব।যাইহোক এই অব্যবস্থাপনার অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ।

 3 years ago 

দাদা আপনার বই মেলা সম্পর্কে লেখাটা পড়ে বেশ মজা পেলাম । আসলে বইমেলায় অনেকেই যায় কিন্তু কজনই বা বই কিনে । একেকজন থাকে এক একজনের চিন্তায় । তাছাড়া এত বড় একটা মেলা অথচ ম্যাপের ব্যবস্থা সীমিত সেটা সত্যি বেশ ভাববার বিষয় । আসলে এ ধরনের মেলায় পর্যাপ্ত ম্যাপের ব্যবস্থা করা উচিত । যাতে যে কেউ যেকোনো জায়গা থেকে দেখতে পারে ।এছাড়া টাকা পেমেন্ট করার ক্ষেত্রেও দেখছি আপনাকে যথেষ্ট ঝামেলা পোহাতে হয় । সত্যি এ দুটি ব্যবস্থাপনার বড়ই করুন অবস্থা ।আশা করি পরের বার এই সমস্যা গুলো থেকে পরিত্রাণ পাবেন । ধন্যবাদ ।

 3 years ago 

"বাঁশবনে ডোমকানা দশা" এই প্রবাদ বাক্যটি এর আগে কখনো শুনিনি দাদা। আজকে প্রথম শুনলাম। আসলে কিছু কিছু সমস্যা আছে যেগুলো কর্তৃপক্ষ বুঝতে চায়না। প্রেমেন্ট করা নিয়ে দেখি তাহলে বেশ ভালোই যুদ্ধ করতে হয়। এত বড় বইমেলায় নির্দিষ্ট স্টল খুঁজে পাওয়া সত্যিই মুশকিল। আশা করছি ধীরে ধীরে সব কিছুর উন্নতি হবে এবং সমস্যাগুলোর সমাধান হবে। সেদিন সত্যি সত্যি গোল দেওয়ার মতো আনন্দ হবে দাদা 😍।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.077
BTC 65395.07
ETH 1715.38
USDT 1.00
SBD 0.41