এক গুচ্ছ অণুকবিতা "অনুকাব্য ত্রয়ী"steemCreated with Sketch.

in আমার বাংলা ব্লগ3 years ago

_1a4f0011-5ffe-444a-995e-5050d79a8287.png

Image Created with AI, powered by DALL·E (Microsoft Bing)



এক গুচ্ছ অণুকবিতা "হারিয়ে পাওয়া"



💘


♡ ♥💕❤

(১)

দিন ফুরোবার আগেই ফুরিয়েই আমি যাবো,
ভালোবাসার আগেই আমি নিঃস্ব হয়েই রবো ।
নতুন ভোরের নরম আলো যখন ছোঁবে আঁখি,
তখন আমি অনেক দূরে, তোমায় আড়াল থেকেই দেখি ।
মৃত্যু নামের উপত্যকাতে সেই যেখানে আমি,
নিকষ কালো আঁধারেতে মৃত শ্মশান ভূমি ।
নিশুত রাতে বাতাস হয়ে আসবো তোমার ঘরে,
হাস্নাহেনার সুগন্ধীতে রাখবো তোমায় ঘিরে ।
জোনাক পোকার জ্বালবো আলো আঁধার ঘরের কোণে,
ঝিকিমিকি ছোট্ট তারার একাকী এক নীরব অভিমানে ।
ভোরের আলো ফোটার আগেই ফুরাবো নিঃশেষে,
আবার আমি আসবো ফিরে রাত্রি যখন আসে ।

(২)

এ কেমন স্বপ্ন ছিল যে আমার,
চলে গিয়েছিলাম সেই ছেলেবেলায়।
অপেক্ষায় বসে রয়েছে যে সে,
ফিরে যেতে হবে তারই ছায়ায়।

ঘুমের ঘোরে শুধু দেখেছিলাম তারই মুখ,
উদাস হয়ে তাকিয়ে রয়েছে সে পথেরও পানে।
আমি ছুটছি, শুধু ছুটছি, তারই পানে।
যেতে হবে আমায়, ডাকছে সে যে।

কথা দিয়েছিলাম আমি ফিরব সকাল
তাই ছুটছি, শুধু ছুটছি তারই দিকে।
অস্থির এই মন স্বপ্নের মাঝেও রয়েছে ব্যাকুল,
কথা দিয়েছিলাম তাকে ফিরতে যে হবে।

(৩)

অতৃপ্ততার ভীড়ে নির্বিবাদী আমি,
মিথ্যে হাসির ছলনায় ক্লান্ত দেহের গ্লানি।
আবার হাসিমুখ, জরাজীর্ণতার রাশ,
ভয়ংকর অভিমানে হাসিমুখ ম্লান।

দু হাত ছুঁয়ে দেখো এ সাজ,
ছুঁতে তো পাবেনা দূরত্ব আজ।
দূরত্বের সে অকারণের কারণ,
আমি তোমার প্রেমে হেরেছি আমৃত্যু জীবন।

♡ ♥💕❤


------- ধন্যবাদ -------


পরিশিষ্ট


আজকের টার্গেট : ৫২০ ট্রন জমানো (Today's target : To collect 520 trx)


তারিখ : ১৭ জুন ২০২৩

টাস্ক ২৯৮ : ৫২০ ট্রন ডিপোজিট করা আমার একটি পার্সোনাল TRON HD WALLET এ যার নাম Tintin_tron


আমার ট্রন ওয়ালেট : TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx

৫২০ TRX ডিপোজিট হওয়ার ট্রানসাকশান আইডি :

TX ID : 42e7fcf26964278b76966410e66f13cbb0aadea347e98989141358074f48460f

টাস্ক ২৯৮ কমপ্লিটেড সাকসেসফুলি


এই পোস্টটি যদি ভালো লেগে থাকে তো যে কোনো এমাউন্ট এর টিপস আনন্দের সহিত গ্রহণীয়

Account QR Code

TTXKunVJb12nkBRwPBq2PZ9787ikEQDQTx (1).png


VOTE @bangla.witness as witness

witness_proxy_vote.png

OR

SET @rme as your proxy


witness_vote.png

Sort:  
 3 years ago 

প্রিয় দাদা, আপনার লেখা তিনটা অনু কবিতা পড়ে আমার খুবই ভালো লেগেছে। আসলে দাদা স্বপ্নের মাঝেও প্রিয় মানুষের আকর্ষণে তার কাছে যাওয়াটাই হলো ভালোবাসার এক অনন্য রূপ। প্রিয় দাদা আপনার অনু কবিতার দুই নাম্বার কবিতার নিচের লাইনগুলো আমার কাছে খুবই ভালো লেগেছে। খুবই চমৎকার একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য প্রিয় দাদা আপনাকে অসংখ্য ধন্যবাদ।

ঘুমের ঘোরে শুধু দেখেছিলাম তারই মুখ,
উদাস হয়ে তাকিয়ে রয়েছে সে পথেরও পানে।
আমি ছুটছি, শুধু ছুটছি, তারই পানে।
যেতে হবে আমায়, ডাকছে সে যে।

Thank you, friend!
I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
image.png
please click it!
image.png
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)

The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.

Upvoted! Thank you for supporting witness @jswit.

This post has been upvoted by @italygame witness curation trail


If you like our work and want to support us, please consider to approve our witness




CLICK HERE 👇

Come and visit Italy Community



Hi @rme,
my name is @ilnegro and I voted your post using steem-fanbase.com.

Come and visit Italy Community

 3 years ago 

আপনার অণুকবিতা অনেক সুন্দর দাদা। আমার অনেক ভালো লাগে। অল্প কথায় ছন্দে ছন্দ অয়ায়াসে মনের-জীবনের ব্যাকুলতার কি দারুণ উপস্থাপন আপনার "হারিয়ে পাওয়া" একগুচ্ছো অণুকবিতায়। আমি মুগ্ধ। আমাদের সাথে শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ দাদা আপনাকে।

 3 years ago 

আপনার অনু কবিতাগুলো বরাবরই আমার ভীষণ ভালো লাগে। বিশেষ করে কবিতা ছোট হলেও বেশ গভীর অনুভূতির বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। আর আপনার কবিতা সবসময়ই আমার শেখার জায়গা, মাঝে মাঝেই এমন কিছু পাই যা আমাকে লিখতে অনুপ্রাণিত করে। আজকের কবিতাগুলো দূরদান্ত ছিল দাদা।

Posted using SteemPro Mobile

The picture so very beautiful

 3 years ago 

দাদা আপনার অণু কবিতা গুলো পড়ে সত্যিই খুব ভালো লাগলো। আমার তো এই অণু কবিতা গুলো আপনার কন্ঠে শুনতে ইচ্ছে করছে দাদা। প্রতিটি অণু কবিতা জাস্ট অসাধারণ হয়েছে।

ঘুমের ঘোরে শুধু দেখেছিলাম তারই মুখ,
উদাস হয়ে তাকিয়ে রয়েছে সে পথেরও পানে।
আমি ছুটছি, শুধু ছুটছি, তারই পানে।
যেতে হবে আমায়, ডাকছে সে যে।

তবে এই লাইনগুলো একটু বেশিই ভালো লেগেছে। যাইহোক এতো সুন্দর সুন্দর অণু কবিতা আমাদের সাথে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাকে।

Posted using SteemPro Mobile

 3 years ago 

দু হাত ছুঁয়ে দেখো এ সাজ,
ছুঁতে তো পাবেনা দূরত্ব আজ।
দূরত্বের সে অকারণের কারণ,
আমি তোমার প্রেমে হেরেছি আমৃত্যু জীবন।

দাদা, আপনার অনু কবিতার এই লাইনগুলো পরে আমি একদম ফিদা হয়ে গেলাম। কবিতার লাইনগুলো একদম হৃদয় ছুঁয়ে যাওয়ার মত। দাদা আপনার লেখা যে দুর্দান্ত হয় তা নতুন করে বলার মত কিছু নেই। আপনার হৃদয় নিংড়ানো কথাগুলো খুব সুন্দর করে কবিতার মাধ্যমে তুলে ধরেছেন। আর এই অনু কবিতাগুলো আমার কাছে খুব খুব ভালো লেগেছে। অনেক অনেক ধন্যবাদ দাদা, চমৎকার একগুচ্ছ অনু কবিতা আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.094
BTC 62734.17
ETH 1754.33
USDT 1.00
SBD 0.39