জেনারেল রাইটিং: জীবনের প্রথম (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার অনুভূতি।

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১৫ ই মার্চ ২০২৪ ইং

হ্যালো বন্ধুরা আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে জীবনের প্রথম (NTRCA) শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার অনুভূতি শেয়ার করবো। আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


man-3653346_1280.jpg

সোর্স

আপনারা সকলেই ইতোমধ্যে জানেন যে, আজকে সকাল বেলা সারা বাংলাদেশের মধ্যে ১৮ তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আমি এই পরীক্ষা দেয়ার জন্য বেশ আগ্রহের সাথে অনেক দিন ধরে অপেক্ষা করছিলাম। অপেক্ষার প্রহর কেটে একদিন শুনতে পারলাম পরীক্ষার ডেট ঘোষণা করা হয়েছে। এতে আমি আরো অনেক বেশি খুশি হয়ে যাই। কেননা এটাই আমার জীবনের প্রথম চাকরির পরীক্ষা।যারা জীবনের প্রথমবার চাকুরীর পরীক্ষা দিয়েছেন, শুধু তারাই জানবে এই পরীক্ষার অনুভূতি কেমন।গত পনের দিন আগে আমি জানতে পারি যে, আগামী ১৫ ইং মার্চ ১৮ তম শিক্ষক নিবন্ধনের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমি আজকের এই চাকরির পরীক্ষা উপলক্ষে একদিন আগেই আমার বন্ধুর মেসে গিয়ে উঠি। কেননা আমার বাসা থেকে আমার পরীক্ষার সেন্টার বেশ অনেক দূরে।তাই আমি একদিন আগেই আমার বন্ধুর মেসে গিয়েছি।যাতে করে যাতায়াতের কোনো ধরনের সমস্যায় পড়তে না হয়। আমার বাসা থেকে আমার পরীক্ষার সেন্টার প্রায় ত্রিশ কিলোমিটার দূরে অবস্থিত।তাই পরীক্ষার দিনে যেতে অনেক বেশি কষ্ট হয়ে পড়বে। রাতের বেলা বেলা বন্ধুর মেসে গিয়ে দেখতে পারলাম, সেখানে বেশ অনেক গুলো গেস্ট এসেছে পরীক্ষা দেয়ার জন্য। আসলে চাকরির পরীক্ষা গুলোর সময় শহরের মেস গুলো ভর্তি হয়ে যায়।

আমি রাতের বেলা আমার বন্ধুর সাথে কাটালাম। রাতে খুব একটা বেশি ঘুম হয়নি। কেননা অনেক দিন পর দুই বন্ধু মিলিত হয়ে বিভিন্ন ধরনের গল্প করেছি। আমি সকল বেলা খুব তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিলাম। কেননা বন্ধুর মেস থেকে পরীক্ষার সেন্টার প্রায় দশ কিলোমিটার দূরে।আর পরীক্ষা শুরু হবে সকাল ৯.৩০ মিনিটে।তাই আমাকে খুব তাড়াতাড়ি বের হয়ে যেতে হবে। এরপর আমি বের হয়ে প্রবেশ পত্র পকেটে নিয়ে রাস্তায় বের হয়ে পড়লাম। রাস্তায় বের হয়ে দেখলাম, তেমন কোন অটোরিকশা নেই, শুধুমাত্র পরীক্ষার্থী দিয়ে রাস্তা ঘাট ভরাট। কিছুক্ষণ পর আমি একটি অটোরিকশা পেয়ে গেলাম, কিন্তু সেই অটোরিকশা আমার কাছে থেকে নির্ধারিত ভাড়ার থেকে তিন গুণ বেশি চেয়ে বসে।কি আর করার আমাকে যেতেই হবে, তাই আমি তাকে অতিরিক্ত ভাড়া দিতে রাজি হয়ে গেলাম।

কিছুক্ষণ এর মধ্যেই অটোরিকশা ওয়ালা আমাকে আমার নির্ধারিত পরীক্ষার সেন্টারের মধ্যে পৌঁছে দেয়। পরীক্ষার সেন্টারের মধ্যে এসে দেখতে পারলাম, গেটের সামনে কয়েকশ' পরীক্ষার্থী দাঁড়িয়ে আছে। এরপর আমি ও তাদের ভিড়ের মধ্যে প্রবেশ করলাম। কিছুক্ষণ পর দুজন শিক্ষক এসে গেটের মধ্যে দাঁড়িয়ে প্রত্যেক পরীক্ষার্থী কে চেক করে প্রবেশ করাচ্ছে। কেননা মোবাইল ফোন এবং ক্যালকুলেটর নিয়ে প্রবেশ করা নিষেধ। বেশ কয়েকজন এর পরে আমাকে ও চেক করে প্রবেশ করালো। এরপর নোটিশ বোর্ডে আমার রুম নম্বর দেখে আমি আমার রুমে চলে গেলাম।

রুমে গিয়ে আমি আমার সীট খুঁজে বের করে বসে পড়লাম। কিছুক্ষণ পর দুজন শিক্ষক চলে আসলো এবং আমাদের সকল কে একটি করে ও এমন আর শীট দেয়। আমি খুব ধীরে ধীরে ও এম আর শীটের সকল প্রকার কাজ শেষ করলাম। এরপর বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম প্রশ্ন পত্রের জন্য। ঠিক ৯.৩০ মিনিটে আমাদের সকল কে প্রশ্ন দিয়ে দেয়। প্রশ্নে সর্ব মোট একশো টি টিক চিহ্ন রয়েছে।আর সময় ছিল মোট এক ঘন্টা। এরপর আমি আস্তে আস্তে টিক চিহ্ন গুলো মিশানো শুরু করলাম।আর প্রতিটি ভুল টিক চিহ্ন মিশানোর জন্য ০.২৫ মার্ক কাটা হবে। এজন্য আমি খুব সাবধানতার সাথে টিক চিহ্ন মিশাচ্ছিলাম। আসলে আমাকে যে এই পরীক্ষা দিয়ে চাকরি নিতেই হবে এমন প্রতিজ্ঞা নিয়ে পরীক্ষা দিতে আসিনি। আমি শুধু মাত্র অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষা দিতে গিয়েছিলাম।এটাই ছিল আমার জীবনের প্রথম চাকরির পরীক্ষা।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

5zGozCj1raAPxR2gxtAcC4PqrgwoJ7g4fhsaZBQiGiZqD8BvpsRSMFKFjeeSz2YX4EJkFwTK1kq6Sy1S2XMQvyD9844aRQN2CqfJ9kk2cT...GiLK7DHKz6epvyUuC6hxdxYr5r36CJn5ZxajfbWg51cD49p89m6ywUswoxgJgf9ix3UN3613yDUkdpHeVt8JP4hiBWs9WrGhS9CRs67JKm47Hfp54CJ8ZMHXhY.png

3YjRMKgsieLsXiWgm2BURfogkWe5CerTXVyUc6H4gicdRPoebtTdJ6J1evF4qbT2HWFB5daXTAgPdHqovVNb8Y2nHUPjRPf5HAh5da1hjg...xKQqoHbqCnU57mhtBtdrAHjG2nVXZ1p4uRspZRehZTJa3SEAy9HnYQ4nt5Wa4CaZ51gxygaP3itfWggBbZ9gWCCf9fci7LntH7RC2oN7LX5UsxuhLnb9kQHdCA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

দারুন একটি অনুভূতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইজান। বেশি ভালো লাগলো শিক্ষক নিবন্ধন পরীক্ষা অংশগ্রহণ করার সুন্দর মুহূর্ত আমাদের মাঝে উপস্থাপন করেছেন দেখে। আসলে আমরা সবাই লেখাপড়া শিখেছি আশা নিয়ে করো না কোন একটা ভালো সরকারি চাকরি পাব সেই প্রত্যাশায় আজ পর্যন্ত ছুটে বেড়াচ্ছি। জানিনা কার কপালে কি আছে তবে চেষ্টা চালিয়ে যেতে হবে।

 2 years ago 

জী ভাইয়া আমার সকলেই কোন একটি আশা সামনে রেখে পড়া লেখা করছি। আসলে এটাই ছিল আমাদের জীবনের প্রথম চাকরির পরীক্ষা ছিল। পরীক্ষা দিতে বেশ ভালোই লাগছে আমার।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

এটা সত্য যে অভিজ্ঞতা অর্জন করা খুবই জরুরী। এটা জেনে ভালো লাগলো যে আপনি অভিজ্ঞতা নেয়ার জন্য পরীক্ষাতে অংশগ্রহণ করেছেন। আসলে এটা আমিও লক্ষ্য করে দেখেছি যে জরুরী প্রয়োজনের দিনে অর্থাৎ পরীক্ষার দিনে যানবাহনের ভাড়া যেন অনেক বৃদ্ধি পেয়ে যায়। আসলে তারা মানুষদেরকে ঠকানোর জন্যই এমনটা করে থাকে।

 2 years ago 

আসলে ভাইয়া সব কিছুতে অভিজ্ঞতা অর্জন করে রাখা অনেক ভালো।আর প্রতিটি কাজের মধ্যে কিছু হলে ও শিক্ষা অর্জন করা যায়। আসলে ভাইয়া যখন ইউনিভার্সিটি কিংবা চাকরি পরীক্ষা শুরু হয় তখন ভাড়ার পরিমাণ অনেক বেশি বৃদ্ধি পায়।

 2 years ago 

প্রতিটি ভুল টিক চিহ্ন মিশানোর জন্য ০.২৫ মার্ক কাটা হবে।

এই বিষয়টাই বেশ যন্ত্রনাদায়ক। কত কষ্ট করেই না মানুষ আজ পরীক্ষা দিল। সকালে যখন বাহিরে গেলাম তখন বাসে পরীক্ষা দেওয়ার জন্য ছাত্র ছাত্রীরা হরমুড়ি খেয়ে পড়ছে। তবে বেশ বুদ্ধিমানের কাজ করেছেন আগে যেয়ে বন্ধুর মেসে উঠেছেন। এত কষ্ট করার ফল অবশ্যই ভালো হবে। শুভ কামনা রইল আপনার জন্য।

 2 years ago 

জী আপু আপনি একদম ঠিক বলেছেন।এই বিষয় টি আমার কাছে অনেক বেশি খারাপ লাগে। কেননা কিছু কিছু প্রশ্নের মধ্যে কনফিউশন থেকে যায়, আর ওই প্রশ্ন গুলো ভুল হয়ে গেলে মার্ক কাটা হয়।

 2 years ago 

জীবনের প্রথম চাকরি পরীক্ষায় বেশ এক্সাইটমেন্ট কাজ করে। এমন চাকরির পরীক্ষা দিতে দিতে অভিজ্ঞতা অর্জন হয়ে যাবে এবং একদিন হুট করেই চাকরি হয়ে যাবে। আপনার পোস্টটি পড়ে ভালো লাগলো। আমাদের মাঝে শেয়ার করার জন্য অসংখ্য ধন্যবাদ

Posted using SteemPro Mobile

 2 years ago 

ভাই আজকে আমিও পরীক্ষা দিলাম। আমি বগুড়াতে আজিজুল হক কলেজে পরীক্ষা দিয়েছি। আসলে আমার আজকে প্রথম পরীক্ষা ছিল। আসলে অভিজ্ঞতার জন্য দিলাম। কোন প্রিপারেশন ছিল না। তবে পরীক্ষা দিয়ে ভালো লেগেছে কারণ একটা অভিজ্ঞতা হলো। তবে খুব একটা ভালো পরীক্ষা দেয়নি। আপনার পরীক্ষার অনুভূতি জানতে পেরে আমার সেই অনুভূতিগুলো যেন হৃদয়ের ভিতর থেকে বের হচ্ছে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

জীবনে প্রথম শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আমি আপনাকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা। প্রথমবার শিক্ষক নিবন্ধনের পরীক্ষায় অংশগ্রহণ করার চমৎকার অনুভূতির কথাগুলো আপনি দারুন ভাবে আমাদের মাঝে উপস্থাপন করেছেন। আমি আশা করি আপনি আপনার জীবনে সফলতা লাভ করবেন।

Posted using SteemPro Mobile

 2 years ago 

অভিজ্ঞতা অর্জনের জন্য পরীক্ষা দেওয়া ব‍্যাপার টা ভালো। যদিও আমার এখনো প্রথম চাকরির পরীক্ষায় বসা হয়নি কিন্তু আপনার অনূভুতি টা জেনে ভালো লাগল। রিক্সাওয়ালাদের মধ্যে এই ব‍্যাপার টা লক্ষ্য করা যায়। পরীক্ষার সময় আসলেই তারা এইরকম অতিরিক্ত ভাড়া দাবি করে। আর যাদের করার কিছু থাকে না জরুরি থাকে তাদের সেটাই মেনে নেওয়া লাগে।

Posted using SteemPro Mobile

 2 years ago 

এখন পর্যন্ত শুধুমাত্র স্টুডেন্ট হিসেবে পরীক্ষা দিয়ে যাচ্ছি৷ তবে কখনো শিক্ষক হিসেবে পরীক্ষা দেইনি৷ আজকে আপনার কাছ থেকে আপনার যে শিক্ষক নিবন্ধন পরীক্ষার একটি মুহূর্ত দেখলাম তা দেখে অনেকটাই ভালো লাগলো৷ এখনো শিক্ষক নিবন্ধন পরীক্ষায় অংশগ্রহণ করার সুযোগ হয়ে ওঠেনি আমার৷ তবে আপনি যেভাবে এই পরীক্ষায় অংশগ্রহণের খুব সুন্দর কিছু মুহূর্ত আমাদের মাঝে শেয়ার করেছেন তা থেকে অনেকটাই ধারণা পেয়ে গেলাম যে, কিভাবে এই পরীক্ষা দিতে হবে৷ যখনই এই পরীক্ষা আমার ভবিষ্যতে দেওয়ার সুযোগ আসবে তখন কিছুটা হলেও মনের মধ্যে সাহস থাকবে৷
অসংখ্য ধন্যবাদ এরকম সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 66176.50
ETH 1938.39
USDT 1.00
SBD 0.38