জেনারেল রাইটিং: আবেগ কখনো বাস্তবতা বুঝতে চায় না

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
মঙ্গলবার, ০২ ই জুলাই ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে একটি জেনারেল রাইটিং শেয়ার করবো, রাইটিং এর নাম; আবেগ কখনো বাস্তবতা বুঝতে চায় না । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


Pink Watercolor Background Business Name Facebook Cover_20240702_121227_0000.png

আবেগ এবং বাস্তবতা আমাদের নিকট একটি পরিচিত শব্দ।এই শব্দ দুটি কয়েকটি অক্ষর নিয়ে গঠিত হলেও এর ব্যাপকতা বিশালাকার। আবেগ এবং বাস্তবতা দুটি বিপরীত শব্দ। আবেগ হচ্ছে মানুষের অনুভূতি কিংবা ভালোবাসা। দুটোই বলে যেতে পারে। তবে এই অনুভূতি কিংবা ভালোবাসা শারীরিক অথবা মানসিক হতে পারে। তবে বেশিরভাগ সময় আবেগ মানুষিক ভাবে তৈরি হয়। আবেগ মূলত মস্তিষ্কের একটি সংকেত পদ্ধতি। যখন কোন কিছু ভালো লাগা কিংবা খারাপ লাগা কাজ করে, তখন আমাদের মস্তিষ্ক নাড়া দিয়ে উঠে।

আর বাস্তবতা হলো, জগতের মধ্যে টিকে থাকতে হলে যে সব বাস্তব জিনিসের সাথে যুদ্ধ করে সামনের দিকে এগিয়ে যেতে হয়, এটাই হচ্ছে বাস্তবতা। বাস্তবতার সাথে আবেগী জীবনের অনেক পার্থক্য রয়েছে। আবেগ দিয়ে কখনো জীবন চলে না। জীবন চালাতে হলে বাস্তবের সাথে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত। আবেগ আমাদের কে অল্প কিছু সময়ের জন্য মস্তিষ্কের মধ্যে একটু ভালোলাগার সংকেত দেয়।আর এই ভালোলাগা কখনো চিরস্থায়ী হয় না।আর বাস্তবতা হচ্ছে চিরস্থায়ী, যা জগতের সাথে সর্বদা যুদ্ধ করে টিকে থাকতে হয়।

আর যখন আমাদের মস্তিষ্কের মধ্যে আবেগের ভালো লাগা কাজ করে তখন আমরা পুরোপুরি ভাবে বাস্তবতার কথা ভুলে যায়। আসলে আবেগের পরেই বাস্তবতা। যখন মস্তিষ্কের মধ্যে আবেগের ভালো লাগা কাজ করে তখন খুব সহজেই আমরা বাস্তবতা নামক জিনিস টি আমাদের মন থেকে মুছে ফেলি।আর এই আবেগ জড়িত জীবন বেশি দিনের নয়। যখন আমরা আবেগ থেকে বের হয়ে বাস্তবতার দিকে অগ্রসর হতে থাকি, তখন আমরা বুঝতে পারি আবেগ মূলত স্বল্প কিছু সময়ের একটি সুখ।আর এই সুখ মানুষ কে ধ্বংসের দিকে ঠেলে দেয়।

উদাহরণ স্বরূপ আমরা যদি একটি বাস্তব গল্পের দিকে লক্ষ্য করি, তাহলে বিষয়টি আরো ভালো ভাবে বুঝতে পারবো। বেশ কিছু দিন আগে আমাদের গ্ৰামের এক ছেলে একটি মেয়ের সাথে প্রেমের সম্পর্ক তৈরি করে এবং এক পর্যায়ে তারা দুজনে দুজনের প্রেমের মধ্যে জড়িয়ে পড়ে। এখানে দুজনে দুজনের প্রেমে জড়িয়ে পড়ার মূল কারণ হলো অতিরিক্ত আবেগ। এই আবেগ তাদের দুজনকে একদম আকৃষ্ট করে তোলে।একদা তারা বিয়ে করার সিদ্ধান্ত নিয়ে নেয়। অবশেষে তারা তাদের দুজনের পরিবারে জানিয়ে বিয়ে করে নেয়। বিয়ে করার পর ছেলে কে আলাদা করে দেয় তার পরিবার।

অবশেষে তাদের দুজনের সংসার আলাদাভাবে বেশ ভালো চলছিল। কিন্তু হঠাৎ করে তাদের সংসারের মধ্যে একটি কালো অধ্যায় নেমে আসে।আর এই কালো অধ্যায় তাদের দুজনকে একদম পৃথক করে দেয়। এখানে তাদের পৃথক হয়ে যাওয়ার মূল কারণ ছিল, ছেলে ইনকাম ছিল না।এক পর্যায়ে তাদের দুমুঠো ভাত খাওয়ার পয়সা ছিল না। এরকম অবস্থা মেয়ের বাবা দেখে তাদের মেয়ে ডিভোর্স দিয়ে নিয়ে যায়। এখানে তাদের দুজনের ডিভোর্স হয়ে যাওয়ার মূল কারণ হলো, তারা বাস্তবতা বুঝতে পারেনি।তারা আবেগের জগতে প্রবেশ করেছিল।

এই ঘটনা থেকে জানা যায়, যে আবেগ কখনো ভালো কিছু বয়ে আনতে পারে না। আবেগ সব সময় মানুষ কে কষ্ট দেয়। আমাদের সকলের উচিত আবেগী জীবন পরিত্যাগ করে বাস্তব জীবনে অগ্ৰসর হওয়া।আর বাস্তবতা ছাড়া একজন মানুষ কখনো টিকে থাকতে পারবে না।তাই আমাদের কে সব সময় বাস্তবতা বোঝার চেষ্টা করতে হবে এবং বাস্তবতার সাথে যুদ্ধ করে চলতে হবে।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

7258xSVeJbKkzXhyseBP4PYz11eBDT8sW2oR1a4vfVFS6HzJaoPE9n3kyXHpVFScAadwSCVJpY84M3wWWzLLzELtQK2rSJtUL9pTj98dwsm1MP47up86HvqkxNUfovt7kXVd7M4Hk9jft.jpeg

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আসলেই ইনকাম ছাড়া দুজন মানুষের সংসার চলা খুবই কষ্টের।আবেগ দিয়ে চিন্তা না করে তাদের উচিত ছিল বিবেক কাজে লাগিয়ে আগে ইনকাম এর রাস্তা খোজা।কিন্তু শেষে গিয়ে ডিভোর্স হলো খারাপ লাগলো বিষয়টা।বাস্তবমুখী পোস্টটি শেয়ার করার জন্য ধন্যবাদ আপনাকে ভাইয়া।

 2 years ago 

আপনার পোস্টের শিরোনামটা সুন্দর হয়েছে। বেশ ভালো লিখেছেন আবেগ আর বাস্তবতা নিয়ে। আপনার গ্রামের এক ছেলে ও মেয়ের কাহিনী দিয়ে আবেগ ও বাস্তবতার খুব সুন্দর উদাহরণ তুলে ধরেছেন। বেশ ভালো লেগেছে আপনার পোস্টটি। আমাদের সাথে শেয়ার করার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

 2 years ago 

জীবনে বেঁচে থাকতে হলে এত আবেগ রাখা ভালো না। কারণ আবেগ কখনো সঠিক সিদ্ধান্ত নিতে মানুষকে সহযোগিতা করে না। মানুষ অতিরিক আবেগের কারণে ভুল কিছু করেই থাকে। বাস্তবতা এবং আবেগ সম্পূর্ণ ভিন্ন। আবেগ নিয়ে আপনি খুব সুন্দর অভিজ্ঞতা শেয়ার করলেন অনেক ভালো লাগলো পড়ে।

 2 years ago 

এভাবে অনেক সম্পর্ক শেষ হয়ে যায়। শেষ পর্যায়ে ডিভোর্স হয়ে যায়। আসলে বাস্তবতাটা অনেক বেশি কঠিন। আবেগ দিয়ে কখনোই জীবন চলে না। পরিস্থিতি হয়তো অনেক কিছুই বদলে দেয়। আপনার লেখা পোস্ট পড়ে ভালো লাগলো। বাস্তবতা থেকে কথাগুলো লিখেছেন।

 2 years ago 

আবেগ বাস্তবতাকে আসলেই বুঝতে চায় না। মানুষের ভেতরে যদি একবার আবেগ চলে আসে, তাহলে সে সেই আবেগকে ছাড়তে পারে না। তবে বাস্তবতা তো অনেক বেশি কঠিন। তাই আমাদেরকে এই সব কিছুকেই ছেড়ে দিয়ে বাস্তবতার সাথে লড়াই করে এগিয়ে যেতে হবে। আগের দিকে কখনো জীবন চলে না। আমরা যদি আবেগেই থেকে যাই, তাহলে কখনো বাস্তবতাকে জানতে পারব না। তাই আবেগকে দূর করতে হবে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে ভাইয়া, আপনার লেখা আজকের এই পোস্টটা পড়তে।

 2 years ago 

সংসার জীবনে অনেক বাধা আসে অনেক বিপত্তি আসে। আর এরই মাঝে যারা টিকে থাকে তারাই সফল হয় এবং সারা জীবন একসাথে থাকতে পারে। আমাদের সমাজে এরকম চিত্র অনেক দেখা যায়। ভালো লাগলো আপনার পোস্ট পড়ে।

 2 years ago 

খুবই সুন্দর একটি পোস্ট শেয়ার করেছেন আপনি৷ একদমই বাস্তবিক কিছু কথা বলেছেন৷ আসলে আবেগ কখনো বাস্তবতা বোঝে না এবং আমাদের অনেকের মধ্যে এখন আবেগ কাজ করতে থাকে৷ আবেগের কারণে আমরা অনেকেই অনেক ধরনের কাজ করে ফেলি, যা এখন আমাদের কাছে ভালোই মনে হচ্ছে৷ তবে একটা সময় যখন আমরা বুঝতে পারবো যে এই কাজটি এত তাড়াতাড়ি করা উচিত হয়নি তখনই আমরা বাস্তবতা সম্পর্কে বুঝতে পারবো৷ বাস্তবতা এতটাই কঠিন যা পার করতে আমাদের অনেক কষ্ট করতে হবে৷ তবে কখনোই আবেগ নিয়ে আমাদেরকে চলা উচিৎ নয়৷ সবসময়ই বাস্তবতা সম্পর্কে ধারণা নিয়ে সে অনুযায়ী চলা উচিৎ৷ ধন্যবাদ এই সুন্দর পোস্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য৷

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.100
BTC 64626.54
ETH 1874.79
USDT 1.00
SBD 0.38