ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
শুক্রবার, ১৬ ই আগষ্ট ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।

প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি

LMC_20240809_161243_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফি টি দেখতে পারছেন এটি মূলত একটি সবুজ শ্যামল প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী।আর আপনারা হয়তো সকলেই প্রাকৃতিক সৌন্দর্য কে অনেক বেশি ভালোবাসেন। আমরা যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করি, তারা প্রতিনিয়ত প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য উপভোগ করতে পারছি, সব সময় প্রাকৃতিক দৃশ্যের সাথে চলাফেরা করতে পারছি।আমি মনে করি আমরা যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করি তারা অনেক ভাগ্যবান।গ্ৰাম এলাকার মধ্যে নেই তেমন কোন গরম, একটু গরম লাগলেই সবুজ শ্যামল প্রকৃতি আমাদের কে স্বস্তি দেয়। উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত আমি আমার গ্ৰাম থেকে সংগ্রহ করেছি।

ইট ভাটার ফটোগ্রাফি

RIYAN_20240530_173222_🌈Sky Blue by Expert Mistry-2.PORTRAIT.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি মূলত একটি ভাটার ফটোগ্রাফি। আপনারা হয়তো সকলেই ইট ভাটা দেখেছেন। আমরা যারা প্রতিনিয়ত বিভিন্ন ধরনের বিল্ডিং বাড়ি তৈরি করছি।তা মূলত এই ভাটা গুলোর মাধ্যমে সম্ভব হচ্ছে। আমি বেশ কিছুদিন আগে আমার নানা বাসায় ঘুরতে গিয়েছিলাম। আমার নানা বাসার একদম পাশেই একটি বিশালাকার ইট ভাটা রয়েছে। সেদিন বিকেলে আমি আমার মামাতো ভাই সহ ঘুরতে গিয়েছিলাম। কিন্তু বর্তমান বর্ষাকাল হ ওয়ায় ভাটা বন্ধ আছে। আপনারা হয়তো সকলেই অবগত আছেন যে, বর্ষা মৌসুমে ইট ভাটা বন্ধ থাকে।আমি ফটোগ্রাফি টি মাটির পাহাড়ের উপর থেকে সংগ্রহ করেছি।

বিড়ালের ফটোগ্রাফি

LMC_20240813_141434_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

আপনাদের সকলের কাছে হয়তো বিড়াল অনেক পছন্দের একটি প্রাণী।আর আপনারা হয়তো অনেকেই নিজ বাড়িতে বিড়াল পালন করে থাকেন। আসলে আমার বিড়াল কে অনেক অনেক ভালো লাগে। আমার বাসায় বেশ কিছু দিন ধরে একটি বিড়াল বসবাস করে আসছে।তার সাথে আমার বেশ ভালো একটি সম্পর্ক হয়ে উঠেছে।আমি প্রতিদিন ভাত খাওয়ার সময় তাকে প্রতিনিয়ত ভাত খাওয়ার চেষ্টা করি।আর সে আমার ডাকে সব সময় সাড়া দেয়। এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে। সেদিন ভাত খাওয়ার সময় সে আমার সাইটে এসে বসে আমার সাথে বিভিন্ন ভাবে ধং করছিল, তখন আমি এই ফটোগ্রাফি টি সংগ্রহ করেছি।

আম বাগানের ফটোগ্রাফি

RIYAN_20240530_173233_🌈Sky Blue by Expert Mistry-2.PORTRAIT.jpg

বেশ কিছুদিন আগে নানার বাড়িতে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে একটি ইট ভাটার মধ্যে ঘুরতে গিয়েছিলাম। আপনারা হয়তো সকলেই অবগত আছেন, প্রতিটি ইট ভাটার মধ্যে বড় বড় মাটির পাহাড় থাকে।আর এই মাটি গুলো দিয়ে ইট তৈরি করে থাকে।আমি এই মাটির পাহাড়ের উপর উঠে একটি আম বাগানের একটি সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দী করার চেষ্টা করেছি। ফটোগ্রাফি টি কেমন হয়েছে তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। ফটোগ্রাফি টি সবুজ শ্যামল হ ওয়ায় আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।আর আপনারা হয়তো জানেন, আমি সব সময় সবুজ শ্যামল প্রকৃতির দৃশ্য গুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি।

নাম না জানা ফুলের ফটোগ্রাফি

LMC_20240721_120455_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).PORTRAIT.jpg

উপরে আপনারা যে ফটোগ্রাফী টি দেখতে পারছেন, এটি নাম না জানা একটি ফুলের ফটোগ্রাফী। আপনারা কেউ এই ফুলের নাম জানলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন।আমি বেশ কিছুদিন আগে আমাদের গ্ৰামের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, তখন হঠাৎ করে এই ফুলের সাথে দেখা হয়ে যায় আমার। তখন আমি আমার হ্যান্ডসেট টি বের করে একটি ফটোগ্রাফি সংগ্রহ করেছি।আর ফটোগ্রাফী টি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা। আমার কাছে বিশেষ করে এই ফুলের পাপড়ি গুলো অনেক বেশি ভালো লেগেছে।আর ফুলের কলি টি অসাধারণ ছিল।

সবাই কে অনেক অনেক ধন্যবাদ।

ক্যামেরা পরিচিতি
DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXi5ykaNXfcHUD5j7ywn2sYMuAaxVCSF7KarjeyDXMWkShcYXof5pJzL811JLa...YvwmTf667voc7rj2rYhzUHtRoZiaMkZcfUbRkBUaWAQK1RbzHq4ZuAeSzwZkJT3X35hRevJH2MzMkLrvzNgcWgEXUASxmti5ast1AiY1XuTx9R8CHrKDjR9fYA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

আমিও ভাইয়া গ্রামের প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে ভীষণ পছন্দ করি। ফটোগ্রাফি পোস্টগুলো আমার ভালো লাগে। আর ফটোগ্রাফিতে শহর বা গ্রামের প্রকৃতির সৌন্দর্যগুলো দেখতে পাওয়া যায়। আবার অজানা চেনা অনেক কিছুও দেখা যায়।আজ আপনারা এলোমেলো ফটোগ্রাফিগুলো দেখে সত্যি মুগ্ধ হয়ে গেলাম। বিশেষ করে গ্রামের প্রকৃতির ছবিগুলো ভীষণ ভালো লেগেছে।

 2 years ago 

বাহ খুব সুন্দর ফটোগ্রাফি করলেন আপনি দেখে মুগ্ধ হয়ে গেছি। আপনি ঠিক বলছেন ফটোগ্রাফি করার নেশা দিন দিন বৃদ্ধি হয়ে যাচ্ছে। সেই সুযোগে আপনি সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করলেন। ঢেঁড়স ফুলের ফটোগ্রাফি দেখে খুবই ভালো লেগেছে। তাছাড়া ও বিড়ালের ফটোগ্রাফিটা আপনি খুব সুন্দর ভাবে নিলেন। অন্যান্য ফটোগ্রাফি গুলো খুব সুন্দর দেখাচ্ছে।

 2 years ago 

সবগুলো ছবিই অসম্ভব সুন্দর হয়েছে।

আচ্ছা ভাই! ওটা কি মেয়ে বিড়াল? পোজ থেকে সেরকমই মনে হচ্ছে!

আপনার ফটোগ্রাফী দক্ষতাকে আরো উচ্চ পর্যায়ে নিয়ে যান, এই শুভকামনা রইল!


ক্ষুদে স্বাস্থ্যবার্তা
রক্তের সুগার (Blood sugar) পরিমাপ করা হয় সাধারণত ২টা ইউনিট এ; মি.লি.মোল (mmol/l) এবং মি.লি.গ্রাম (mg/dl)। আমরা অনেকেই কনফিউজড থাকি এটা নিয়ে। খুব সহজেই একটা থেকে অন্যটাতে কনভার্ট করা যায়। মি.লি.মোল × ১৮= মি.লি.গ্রাম এবং মি.লি.গ্রাম ÷ ১৮= মি.লি.মোল।


উদাহরণ দেখিঃ ১। রক্তের সুগার ৫ মি.লি.মোল= ৫ × ১৮= ৯০ মি.লি.গ্রাম। ২। রক্তের সুগার ১৮৫ মি.লি.গ্রাম= ১৮৫ ÷ ১৮=১০.২৭ মি.লি.মোল।

 2 years ago 

এই ব্লগে কাজ করতে গেলে ফটোগ্রাফি করা নেশাই হয়ে যায়। আমাদের সকলেরই একই অবস্থা। যেহেতু আপনি আগে থেকে ফটোগ্রাফি করতেন সেজন্য আপনার ফটোগ্রাফির আগ্রহ টা আরো বেড়ে গিয়েছে। যাই হোক আপনার আজকের ফটোগ্রাফিগুলো খুব সুন্দর হয়েছে। বিড়ালটি দেখতে কিন্তু খুব কিউট লাগছে। ধন্যবাদ শেয়ার করার জন্য।

 2 years ago 

চমৎকার চমৎকার সব ফটোগ্রাফি তুলে ধরেছেন। একটা ফটোগ্রাফি ছিল দেখার মত।বিশেষ করে বিড়াল এবং ঢেঁড়স ফুলের ফটোগ্রাফিটি আমার কাছে অনেক ভালো লেগেছে।সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি।

 2 years ago 

আপনি বেশ সুন্দর সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করছেন। আপনার তোলা সব গুলো ফটোগ্রাফি অসাধারণ হয়েছে ভাই। বিশেষ করে প্রাকৃতিক ফটোগ্রাফি ও আম বাগানের ফটোগ্রাফি বেশি সুন্দর হয়েছে। ফটোগ্রাফির সাথে বেশ সুন্দর বর্ণনা দিয়েছেন। আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

শেষের এই ফুলটা তো ঢেড়সের ফুল। ঢেঁড়সের ফুল আবার খুবই ভালো লাগে দেখতে। আপনি চমৎকার ভাবে ক্যাপচার করেছেন। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি বেশ ভালো লেগেছে আমার কাছে। বিড়ালটা কেও খুব কিউট লাগছে দেখতে। ধন্যবাদ আপনাকে চমৎকার কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আজ আপনি দারুন কয়েকটি ফটোগ্রাফি শেয়ার করেছেন ভাইয়া। এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখতে খুবই ভালো লাগে। কিউট বিড়ালটি দেখতে বেশ দারুন লাগছে।এছাড়াও প্রতিটি ফটোগ্রাফি বেশ সুন্দরভাবে তুলে ধরেছেন। যা দেখে খুবই ভালো লাগলো। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

আজকে আপনি খুব চমৎকার কিছু এলোমেলো ফটোগ্রাফি করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো দেখে অনেক ভালো লাগলো। বিশেষ করে প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি এবং ইট ভাটার ফটোগ্রাফি আমার কাছে বেশি ভালো লাগলো। তবে নাম না জানা ফুলটির নাম হচ্ছে ভেন্ডি ফুল বলি আমরা। তবে অনেকে আবার ঢেউস ফুল ও বলে। সত্যি বলতে আপনি অসাধারণ ফটোগ্রাফি করে আমাদের মাঝে শেয়ার করেছেন।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.101
BTC 64044.24
ETH 1817.28
USDT 1.00
SBD 0.38