ফটোগ্রাফি পোস্ট: কয়েকটি এলোমেলো ফটোগ্রাফি দিয়ে একটি অ্যালবাম

in আমার বাংলা ব্লগ2 years ago

আমি @riyadx2 বাংলাদেশ থেকে
সোমবার, ১৫ ই জুলাই ২০২৪ ইং

আসসালামুয়ালাইকুম, এবং হিন্দু ভাইদের কে আদাব।আমার বাংলা ব্লগ এর সবাই কেমন আছেন, আশা করি প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন। আমি ও আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজকে আপনাদের সাথে কয়েকটি এলোমেলো ফটোগ্রাফী শেয়ার করবো । আশাকরি আপনাদের প্রত্যেকের অনেক বেশি ভালো লাগবে।তো চলুন এবার শুরু করা যাক।


ফটোগ্রাফি করা দিন দিন কেমন জানি একটা নেশায় পরিনত হয়ে যাচ্ছে। যদিও ছোট বেলা থেকেই ফটোগ্রাফী করতে একটু আসক্ত ছিলাম, কিন্তু বর্তমান সেই আসক্ত আরো দ্বিগুন বেড়ে গিয়েছে। বিশেষ করে রাস্তা ঘাটের মধ্যে চলার পথে কখনো যদি কোন কিছুর সুন্দর দৃশ্য চোখের সামনে ভেসে ওঠে, তখন আমি সেই দৃশ্য গুলো সাথে সাথে আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে ধারণ করার চেষ্টা করি।আর আমি বিশেষ করে গ্ৰামের সৌন্দর্য গুলো একটু বেশি ধারণ করার চেষ্টা করি। এছাড়াও ও আমি প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফী করতে ও অনেক পছন্দ করি।আর আমি ছোট বেলা থেকেই গ্ৰামের মধ্যে বেড়ে উঠেছি।তাই গ্ৰামের সৌন্দর্যের সাথে আমি ওতপ্রোতভাবে জড়িত। আমার তোলা বেশিরভাগ ফটোগ্রাফী গুলো হচ্ছে গ্ৰামীন পরিবেশের।যারা নিয়মিত আমার ব্লগ গুলো দেখেন, তারা হয়তো এটি সম্পর্কে অবগত আছেন। তবে আজকে আমি আপনাদের সাথে বেশ কয়েকটি ফুলের ফটোগ্রাফী শেয়ার করবো।

নীল আকাশের ফটোগ্রাফি

LMC_20240714_174645_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

আমরা আসলে সকলেই সবুজ শ্যামল প্রকৃতি কে অনেক অনেক ভালোবাসি।আর আমরা যারা গ্ৰাম এলাকার মধ্যে বসবাস করছি, তারা হয়তো প্রতিনিয়ত এই সবুজ শ্যামল প্রকৃতি উপভোগ করতে পারছি। সৃষ্টিকর্তার সৃষ্টি কতই না সুন্দর, যতোই দেখি ততোই ভালো লাগে। আসলে সবুজ শ্যামল প্রকৃতির মাঝেই প্রকৃত সুখ খুঁজে পাওয়া যায়। এই প্রচন্ড গরমের মধ্যে সবুজ শ্যামল প্রকৃতি আমাদের কে একটু ঠাই দেয়।আমি গতকাল বিকাল বেলা আমাদের মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে গিয়ে দেখতে পারলাম নীল আকাশের সৌন্দর্য অনেকটা বৃদ্ধি পেয়েছে।তাই আমি আমার মোবাইল ক্যামেরার মাধ্যমে খুবই সুন্দর করে একটি ফটোগ্রাফি সংগ্রহ করে নিলাম এবং তা আপনাদের সাথে শেয়ার করলাম।

পেয়ারা ফটোগ্রাফি

LMC_20240714_180013_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).PORTRAIT.jpg

আপনারা হয়তো সকলেই পেয়ারার সাথে পরিচিত।আর বাংলাদেশের প্রায় প্রতিটি জেলার মধ্যেই কম বেশি পেয়ারা চাষ করা হয়। বিশেষ করে পিরোজপুর জেলায় একটু বেশি পেয়ারা চাষ করা হয়। তবে, কম বেশি প্রতিটি জেলায় পেয়ারা চাষ করা হয়। বেশ কিছু দিন আগে আমি নাশিক প্লান্ট এন্ড পট থেকে দুটি হাইব্রিড জাতের পেয়ারার গাছ নিয়ে এসেছিলাম। গাছের উচ্চতা মাত্র দুই ফিট। তবে, গতকাল আমি লক্ষ্য করে দেখতে পারলাম এই ছোট্ট পেয়ারার গাছের মধ্যে একটি পেয়ারা ধরেছে। পরবর্তীতে আমি পেয়ারার ফটোগ্রাফি করে আপনাদের সাথে শেয়ার করলাম। কেমন হয়েছে তা সকলেই কমেন্টের মাধ্যমে জানাবেন।

জঙ্গলী ফুল

LMC_20240714_181910_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

LMC_20240714_181850_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

এই ফুলের বর্তমানে আমার জানা নেই। তবে, আপনারা কেউ এই ফুলের নাম জানলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আমাকে। আসলে গ্ৰামের বৃদ্ধ লোকেরা এই ফুলের নাম জানে। তবে, অনেকের কাছে থেকে শুনেছিলাম এই ফুল নাকি অনেক রোগের ওষুধ। বিশেষ করে এই ফুল গুলো বিভিন্ন ধরনের জঙ্গল কিংবা রাস্তা ঘাটের সাইটে জন্ম নেয়। এই ফুল গুলো একদম অযন্তে বেড়ে উঠে।দুর থেকে এই ফুল গুলো দেখতে অনেক বেশি সুন্দর লাগে আমার কাছে।আমি এই ফুলের ফটোগ্রাফী টি আমাদের এলাকার একটি রাস্তার পাশে থেকে সংগ্রহ করেছি। তবে, এই ফুল গুলো বারো মাস দেখতে পাওয়া যায়।

কড়ি ফুল

LMC_20240714_190501_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

আপনারা হয়তো সকলেই এই ফুলের সাথে পরিচিত। এই ফুল বিভিন্ন এলাকায় বিভিন্ন নামে পরিচিত। তবে, আমাদের এলাকায় এই ফুল কড়িফুল নামে পরিচিত। অন্যান্য এলাকার মধ্যে এর অনেক নাম রয়েছে।আর এই ফুল গুলো বিভিন্ন ধরনের জঙ্গলে হয়ে থাকে। বিশেষ করে রাস্তার পাশে এই ফুল গুলো বেশি দেখতে পাওয়া যায়। এই ফুলের সাথে কড়ি গুলো সম্পুর্ন সাদা হওয়ার ফলে দুর থেকে দেখতে ও অনেক বেশি ভালো লাগে। যেখানে এই ফুলের গাছ গুলো অনেক বেশি থাকে, সেই জায়গা টি একটি ফুলের বাগানের মতো মনে হয়। আমাদের বাড়ির পাশের একটি আম বাগানের মধ্যে এই ফুল গুলো রয়েছে। গতকাল সন্ধ্যায় আমি সেখানে গিয়ে এই ফুলের ফটোগ্রাফী গুলো সংগ্রহ করেছি।

পড়ন্ত বিকেলের সূর্য

LMC_20240714_183947_COLOUR-BOOST-v-x-NL-LELIN (1).jpg

আমি আমার প্রতিটি ফটোগ্ৰাফী পোস্টের মধ্যে একটি করে সূর্যের ফটোগ্রাফী শেয়ার করার চেষ্টা করি। আসলে সূর্যের ফটোগ্রাফী করতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে।আর গ্ৰামীণ সবুজ প্রকৃতির মধ্য দিয়ে সূর্যের ফটোগ্রাফী করতে একটু বেশি স্বাচ্ছন্দ্যবোধ করি। সবুজ প্রকৃতির ফাঁকা জায়গা দিয়ে সূর্যের কিরণ দেখতে ও অনেক বেশি ভালো লাগে আমার কাছে।আমি গতকাল আমাদের মাঠের মধ্যে ঘুরতে গিয়েছিলাম। সেখানে যেতে প্রায় সন্ধ্যা নেমে এসেছে। তখন আমি দেখতে পারলাম, পশ্চিম আকাশে সূর্য একদম ডুবে যাওয়ার মতো অবস্থা। তখন আমি আমার হ্যান্ড সেট টি বের করে একটি ফটোগ্রাফি সংগ্রহ করি এবং তা আপনাদের সাথে শেয়ার করলাম।

আমার তোলা ফটোগ্রাফি গুলো কেমন লেগেছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন।

ক্যামেরা পরিচিতি
DeviceRedmi 10C
Camera48 MP
CountyBangladesh
LocationRangpur, Bangladesh

P1nnPUkSmoNUKb4TPeqQKoypeKJsLYTRBqQF72wfANTunXi5ykaNXfcHUD5j7ywn2sYMuAaxVCSF7KarjeyDXMWkShcYXof5pJzL811JLa...YvwmTf667voc7rj2rYhzUHtRoZiaMkZcfUbRkBUaWAQK1RbzHq4ZuAeSzwZkJT3X35hRevJH2MzMkLrvzNgcWgEXUASxmti5ast1AiY1XuTx9R8CHrKDjR9fYA.png

Vote@bangla.witness as witness

54TLbcUcnRm3sWQK3HKkuAMedF1JSX7yKgEqYjnyTKPwrcNLMcZnLnFrW5PDaQKxbWWqwrRezSAe39S7RTiEk7NCzgzD1reVavwZGUMbjasjujy1CQqSedvtuVGKXod3vcdSqiXp2.png

Or

Set@rme as your proxy

2r8F9rTBenJQfQgENfxADE6EVYabczqmSF5KeWefV5WL9WEX4nZPQpSChVhr5YUqUeT6qhYr1L6PMHKqtRnepY2a8e1tqsDtWfr4V8KDGvJtydqvz4V68PMUyu9EWpez2.png


আমার সংক্ষিপ্ত পরিচিতি

1699613681956.jpg

আমি একজন বাংলাদেশের নাগরিক। আমি বাংলায় কথা বলতে ভালোবাসি এবং আমার মাতৃভাষা বাংলা। আমি একজন ছাত্র, আমি আসন্ন এইচএসসি সমমান পরীক্ষা শেষ করে রংপুর সরকারি কলেজে অনার্স প্রথম বর্ষে ভর্তি হয়েছি। আমি পড়ালেখা করার পাশাপাশি স্টিমিট প্লাটফর্মে কাজ করি। আমি গত ২০২২ সালের সেপ্টেম্বর মাসে এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হই। এই প্লাটফর্মের মধ্যে যুক্ত হতে পেরে নিজেকে অনেক ভাগ্যবান মনে করি। আমার বাড়ি বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার খোড়াগাছ ইউনিয়নের তিন নং ওয়ার্ড।আমি ফটোগ্রাফী ও ভ্রমণ করতে অনেক ভালোবাসি।
Sort:  
 2 years ago 

এলোমেলো ফটোগ্রাফি দিয়ে দারুন একটি এলবাম আপনি শেয়ার করেছেন ভাইয়া।সবগুলো ফটোগ্রাফি জাস্ট চমৎকার ছিল।ফটোগ্রাফি দেখেই বুঝতে পেরেছি আপনি বেশ দক্ষ এই বিষয়ে।ধন্যবাদ আপনাকে সুন্দর পোস্টটি শেয়ার করার জন্য।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

বাহ অনেক সুন্দর সুন্দর কিছু প্রাকৃতিক ফটোগ্রাফি দেখলাম। ফসলের মাঠ সহ নীল আকাশের ফটোগ্রাফি ও পড়ন্ত বিকেলের সূর্যটা দেখতে দারুন লাগছে। আসলে এগুলো বাংলার মূল প্রকৃতি। যে গুলো দেখলে মন ভরে যায়। ধন্যবাদ।

 2 years ago 

বেশ কয়েকটি সুন্দর সুন্দর ছবি নিয়ে অসাধারণ একটি ফটোগ্রাফি পোস্ট সাজিয়ে তুলেছেন ভাইয়া।প্রত্যেকটা ফটোগ্রাফি ছিল দেখার মতো। বিশেষ করে প্রথম ফটোগ্রাফিটি অর্থাৎ সবুজ শ্যামল গ্রাম বাংলার ফটোগ্রাফিটি আমার অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন ভাইয়া আপনি। আপনি প্রতিটি ফটোগ্রাফি খুবই নিখুঁত ভাবে ধারণ করেছেন। নীল আকাশের ফটোগ্রাফি টা দেখে আমি তো মুগ্ধ হয়ে গেলাম। ধন্যবাদ ভাইয়া এত সুন্দর সুন্দর ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার ফটোগ্রাফি গুলো ভীষণই সুন্দর হয়েছে। বৃষ্টিতে ডোবা ধানের ক্ষেত আহা কি দারুন প্রতিচ্ছবি। কড়িফুল দেখলেও নাম জানতাম না আপনার ফটোগ্রাফির মাধ্যমে নামটি জেনে গেলাম। আপনার ফটোগ্রাফি গুলো আমার দারুন লেগেছে। খুব সুন্দর ভাবে ফটোগ্রাফি গুলো উপস্থাপনা করেছেন। ধন্যবাদ আপনাকে এত সুন্দর ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনার এলোমেলো ফটোগ্রাফি গুলো দেখে ভীষণ ভালো লাগলো। আপনি গ্রামীণ পরিবেশে বড় হয়েছেন।তাইতো এতো চমৎকার সবুজ প্রকৃতি সব সময় আপনার দেখার সৌভাগ্য হয়।আর আমার ফটোগ্রাফির মাধ্যমে ই দেখতে হয়।এটা ঠিক বলেছেন এখন ফটোগ্রাফিটা নেশার মতো হয়ে গেছে।সুন্দর যা কিছু দেখা যায় তাই মোবাইলে ধারণ করা হয়।আপনার আজকের এলোমেলো ফটোগ্রাফিগুলো সবটাই আমার কাছে ভালো লেগেছে। তবে বেশী ভালো লেগেছে পড়ন্ত বিকেলের সূর্য ও নীল আকাশের ফটোগ্রাফিটি।চমৎকার ফটোগ্রাফি গুলো শেয়ার করার জন্য অনেক ধন্যবাদ জানাই।

 2 years ago 

মাঝেমধ্যে আপনার ফটোগ্রাফি দেখা হয়। বেশ চমৎকার ফটোগ্রাফি করেন আপনি। আজকের ফটোগ্রাফি গুলো খুবই সুন্দর হয়েছে। প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখে সত্যিই মুগ্ধ হয়ে গেলাম। এত সুন্দর প্রকৃতি সত্যি সবাই খুব পছন্দ করে। অনেক ধন্যবাদ আপনাকে এত চমৎকার কিছু ফটোগ্রাফি শেয়ার করার জন্য।

 2 years ago 

খুবই সুন্দর সুন্দর ফটোগ্রাফি করেছেন। দেখতে পেয়ে ভালো লাগলো। ফটোগ্রাফির সাথে বর্ণনা ছিল অসাধারণ। সবুজ দৃশ্য এর ফটোগ্রাফি বেশি ভালো লেগেছে আর সূর্য অস্ত যাওয়ার দৃশ্যটি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে।

 2 years ago 

আপনি ভাগ্যবান যে আপনি গ্রামে বেড়ে উঠেছেন। তাই গ্রামের সৌন্দর্য আপনি প্রাণ ভরে উপভোগ করতে পারেন। যাই হোক বেশ সুন্দর কিছু ফটোগ্রাফি নিয়ে একটি রেনডম ফটোগ্রাফি পর্ব আজ আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন। আপনার ফটোগ্রাফি গুলো কিন্তু সত্যি নজর কাড়া ছিল। ধন্যবাদ এমন সুন্দর কিছু ফটোগ্রাফি আমাদের মাঝে শেয়ার করার জন্য।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64787.20
ETH 1870.98
USDT 1.00
SBD 0.38