খেটে খাওয়া ট্রিট প্রথম পর্ব

in আমার বাংলা ব্লগ2 years ago (edited)

আসসালামু আলাইকুম,

আমার বাংলা ব্লগে সকল সদস্যগণ আমার প্রিয় ভাই ও বোনেরা কেমন আছেন সবাই? আশা করি সবাই সুস্থ আছেন। ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালো থাকার চেষ্টা করছি। প্রতিদিনের মতো আজও আমি নতুন একটি ব্লগ নিয়ে আমাদের মাঝে হাজির হয়েছি। আজ আমি আপনাদের মাঝে সুন্দর একটি ট্রিটের পাওয়ার মূহুর্ত শেয়ার করব। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে।

উপরের টাইটেল দেখে হয়তো অনেকে ভাবছেন খেটে আবার কিভাবে ট্রিট পাওয়া যায়। আসলে গত পর্বে আমি আপনাদেরকে বলেছিলাম শুভ ভাই আমাদেরকে নতুন একটি প্ল্যানের কথা বলেছিল। আর সেটা হলো খিচুড়ি পার্টি। ইফতারের পরে খিচুড়ি খাওয়া হবে যেটার জন্য সমস্ত বাজার শুভ ভাইয়ের টাকায় হবে।আর রান্না হবে আমার আর বৌদির বাসায়। রান্নাটা আমাদের সবাই মিলে করতে হবে। শুভ ভাই আমাদের কাজ পাগল মানুষ হয়তো স্টিমের দাম বেড়ে যাওয়াতে এই ট্রিটটা দিচ্ছে। যে কারণেই দিক না কেন খিচুড়ি পার্টি এটা তো মিস করা যাবে না।

সকলের মুশকিল আসান করে সে হলো বৃত্ত। আমাদের সব পার্টির বেশি যে কষ্ট করে সে হলো বৃত্ত।রান্নার প্রয়োজনীয় সবকিছু এরেঞ্জ করে দেয়। প্ল্যান মতই সেদিন বাজার করে নিয়ে আসে আমাদের সেদিনের মেন্যু ছিল তিনটে। রোজা রেখে অনেক বেশি খাওয়া যাবেনা এজন্য অল্প আইটেমে ভালো খাওয়ার আয়োজন করা হয়েছিল। বিকেলের মধ্যেই বৃত্ত সব কিছু লিস্ট অনুযায়ী বাজার করে নিয়ে চলে আসে। এর মধ্যে হীরা ভাবি ও চলে আসে রান্না করার জন্য। আমি বাসার জন্য হালকা ইফতারি বানাচ্ছিলাম আর বৌদির বাসায় গিয়ে দেখছিলাম সবকিছু কতদূর কাজ এগোচ্ছে। গিয়ে দেখি ঐশী আর হীরা ভাবি মিলে মুরগির মাংসটা বসিয়ে দিয়েছে।

সেদিন ঐশী খুব মনোযোগ দিয়ে মুরগির মাংস রান্না করেছিল। যার ফল খাওয়ার পরে বুঝতে পেরেছিলাম অসাধারণ রান্না হয়েছিল। আমার একদম মুখে লেগে আছে ঐশী রান্না করা সেই মুরগির মাংসের স্বাদটা। মনোযোগ দিয়ে রান্না করছিল যাতে সবার খেতে অনেক ভালো লাগে।

মাংস রান্না চলছে এর মধ্যে নতুন ছোট্ট একটি সমস্যা দেখা দেয় সেটা হচ্ছে সবার জন্য খিচুড়ি রান্না করতে অনেক বড় পাতিলের প্রয়োজন যেটা আমার বা বৌদি কারো বাসায় ছিল না। এরপর সমস্যা সমাধান যে করে আগেই বলেছি বৃত্ত অবশেষে তার বাসা থেকে আমাদের জন্য বড় হাড়ি নিয়ে চলে আসে।এরপর বাকিটা অন্য দিন শেয়ার করব। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি।ধন্যবাদ সবাইকে।

Posted using SteemPro Mobile

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

শুভ ভাইয়ের পক্ষ থেকে খিচুড়ির ট্রিট পেলেন। এর আগে সম্ভবত বৃত্ত ভাইয়ের পোস্টে এই খিচুড়ি পার্টি সম্পর্কে জেনেছিলাম। আজকে আপনি এইটা নিয়ে খুব সুন্দর পোস্ট করেছেন। সবাই মিলে এরকম পার্টি দেওয়ার মজাটাই আলাদা। ভালো লাগলো আপনার আজকের পোস্ট দেখে।

 2 years ago 

ঠিক বলেছেন আপু এ ধরনের পার্টি গুলোতে অনেক বেশি মজা হয়।অনেক ধন্যবাদ আপু চমৎকার একটা মন্তব্য করার জন্য। শুভকামনা রইল আপনার জন্য।

Posted using SteemPro Mobile

 2 years ago 

খুব ভালো বলেছেন আপনি খেটে খাওয়া ট্রিট
।এরকম ট্রিট দরকার মাঝে মাঝে।শুভ ভাই উদার মনের মানুষ তাই ট্রিট দিয়েছে। আপনারা মজা করে খেয়েছেন।ঐশী খুব ভালো রান্না করে এটা আগেও শুনেছি তবে খাইনি।একদিন খেয়ে দেখতে হবে।ধন্যবাদ আপনাকে সুন্দর একটি পোস্ট শেয়ার করার জন্য।

 2 years ago 

শুভ ভাইয়া অনেক ভালো মনের মানুষ এবং আনন্দ করতে অনেক পছন্দ করে। তাই তো সবার সাথে একসাথে সময় কাটানোর চেষ্টা করেছে এবং খাওয়া-দাওয়ার আয়োজন করেছেন। ঐশী দারুণ রান্না করতে পারে বুঝতেই পারছি। সত্যি আপু অনেকগুলো মানুষের জন্য রান্না করতে গেলে অনেক বড় পাতিলের প্রয়োজন হয়। আর যেগুলো সচরাচর বাসায় থাকে না। বৃত্ত ভাইয়া পাতিল বাসা থেকে এনেছিল জেনে ভালো লাগলো।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.099
BTC 64324.67
ETH 1863.46
USDT 1.00
SBD 0.38