ট্রাভেল: রুপালি ঝর্ণায় কাটানো মুহূর্ত পর্ব-২ // by ripon40

in আমার বাংলা ব্লগ2 years ago

আসসালামু আলাইকুম


হ্যালো..!!
আমার প্রিয় বন্ধুরা,
আমি@ripon40 বাংলাদেশের নাগরিক


  • রুপালি ঝর্ণায় কাটানো মুহূর্ত
  • ০৭, মে ,২০২৪
  • মঙ্গলবার


আপনারা সবাই কেমন আছেন। আশাকরি আল্লাহর রহমতে ভালো আছেন। আজ আমি রুপালি ঝর্ণায় কাটানো মুহূর্ত অনুভূতির দৃশ্য পটভূমি শেয়ার করব । আশাকরি আপনাদের কাছে ভালো লাগবে।



1000048849-01.jpeg


Device : Redmi Note 11
রুপালি ঝর্ণা
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..





তাহলে চলুন গল্পটি শুরু করি


জানুয়ারি মাসে ১৮ তারিখে আমরা বান্দরবান এবং কক্সবাজারের উদ্দেশ্যে বেরিয়েছিলাম ঘুরতে। আমরা কোথাও ঘুরতে যাওয়ার আগে অনেক প্ল্যান করি। বর্তমান সবাই অনেক ব্যস্ত কেউ বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছে। সেজন্য সবার একসঙ্গে হওয়াটা অনেক কষ্টকর। অনেক প্ল্যান পরিকল্পনা শেষে আমরা ১৮ তারিখে ঘুরতে যাওয়ার সিদ্ধান্ত নেই। বান্দরবান পাহাড়ি অঞ্চলে ঘোরাঘুরি করার জন্য যে সকল প্রতিরক্ষা ব্যবস্থা প্রয়োজন সেগুলো আমরা আগেই কিনেছিলাম। আমাদের কুষ্টিয়া থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনে বিকেল পাঁচটার দিকে রওনা হওয়ার পর আমরা কমলাপুর রেলস্টেশনে গিয়ে পৌঁছাই নয়টার দিকে। আমরা যখন বান্দরবন শহরে পৌঁছায় তখন সকাল 11 টা বাজে। অনেক পথ জার্নি করার মাধ্যমে সবাই ক্লান্ত ছিলাম।

IMG_20240119_152254-01.jpeg

IMG_20240119_152327-01.jpeg


Device : Redmi Note 11
প্রবেশ পথে
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আজকে বান্দরবান ঘুরাঘুরি মুহূর্তের যে পর্বটি শেয়ার করতে যাচ্ছি যেখানে সবচেয়ে খারাপ মুহূর্ত কেটেছে। এর আগে যখন বান্দরবান ঘুরতে গিয়েছিলাম তখন বর্ষাকাল ছিল প্রচুর বৃষ্টিপাত হওয়ার কারণে এই ঝর্ণায় প্রচুর পানি দেখতে পেয়েছিলাম। কিন্তু এবার তার বিপরীত হালকা পানি চুয়ে চুয়ে পড়ছে শুধু সেটাই তাকিয়ে তাকিয়ে দেখছিলাম। আর ভাবছিলাম গতবারের কথা যেখানে অনেক সুন্দর মুহূর্ত কাটানোর পাশাপাশি খারাপ একটা অভিজ্ঞতার শিকার হয়েছিলাম। গতবার অনেক জোরে ঝরনার পানি পড়ছিল আমরাও উঁচু পাহাড়ের উপর উঠে গিয়েছিলাম। আসলে ঝরনার এই ঝুঁকিপূর্ণ জায়গা গুলোতে যাওয়ার আগে সাবধানে যেতে হয় কিন্তু আমরা এতটাই উত্তেজিত হয়ে গিয়েছিলাম খুব দ্রুত উঠে নিচে পড়ে যাওয়ার একটা পরিবেশ হয়ে গিয়েছিল।

IMG_20240119_152321-01.jpeg

IMG_20240119_152342-01.jpeg

IMG_20240119_152353-01.jpeg


Device : Redmi Note 11
ঝর্ণার দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



আসলে বান্দরবান অনেক জায়গায় ঘোরাঘুরি করেছি। এই ঝর্ণার নামটি হয়তো মনে নেই এবার সেখানে সুন্দর মুহূর্ত উপভোগ করতে পারিনি। যেখানে পানি নেই বললেই চলে হালকা পানি দেখতে পাচ্ছেন ছবির ভিতর। সেখানে ছোট ছোট বাচ্চারা আমাদের চাঁদের গাড়ি থামানোর পর আমাদের কাছে চলে আসে । আমাদেরকে সেখানে নিয়ে যাওয়ার জন্য সহায়তা করে কিন্তু এর আগেরবার যেহেতু এসেছিলাম সেই জায়গাটি আমাদের চেনা। তাদেরকে বললাম তবুও তারা আমাদের সাথে সাথে চলে আসলো। তাদের সাথে অনেক ধরনের গল্প বলছিলাম ্সে খানে এর আগে দুজন মানুষ মারা গিয়েছিল ঝরনার উপর থেকে পড়ে গিয়ে সেই বিষয়টি আমাদের সাথে শেয়ার করলো।

IMG_20240119_152417-01.jpeg

IMG_20240119_152823-01.jpeg

IMG_20240119_152828-01.jpeg


Device : Redmi Note 11
সেগুন গাছের দৃশ্য পটভূমি
What's 3 Word Location :https://w3w.co/obscuring.line..



বর্ষাকালীন সময়ে ঝর্ণার পানি নিচু জায়গা দিয়ে পাহাড়ের ভিতর দিয়ে চলে গিয়েছে। সেখানে গিয়ে দারুণ সময় কাটিয়েছিলাম । ভিতরে প্রবেশ করার সাথে সাথে সেখানেও একটি ঝর্ণা দেখতে পাই। যেখানে আমরা সবাই মিলে গোসল করেছিলাম। আসলে এবার তার ব্যতিক্রম দেখতে পেয়েছি তেমন একটা ভালো লাগেনি। সেখানে কিছুক্ষণ থেকে গল্প করার পর ছোট বাচ্চাদের সাথেই সবচেয়ে সুন্দর মুহূর্ত উপভোগ করেছিলাম । তাদের কাছ থেকে অনেক কিছু জানতে পেরেছিলাম যেহেতু তারা ওখানে বসবাস করে সেখানকার অনেক ঘটনা তাদের জানা। সেখানে বেশি সময় নষ্ট না করে আমরা অন্য একটি স্পটে যাওয়ার জন্য চলে গেলাম। তবুও আপনাদের সাথে সেই জায়গাটির দেশে শেয়ার করার চেষ্টা করলাম।

পোস্ট বিবরণ

শ্রেণীরুপালি ঝর্ণায়
ডিভাইসRedmi note 11
ফটোগ্রাফার@ripon40
লোকেশনবান্দরবান

ধন্যবাদ সবাইকে



20211112_012926-01.jpeg

আমি মোঃ রিপন মাহমুদ। আমার স্টীমিট একাউন্ট@ripon40। আমি একজন বাঙালি আর আমি বাঙালী হিসেবে পরিচয় দিতে গর্ব বোধ করি। আমি স্টীমিটকে অনেক ভালোবাসি। ভালোবাসি পড়তে, লিখতে, ব্লগিং,ফটোগ্রাফি,মিউজিক,রেসিপি ডাই আমার অনেক পছন্দের। আমি ঘুরতে অনেক ভালোবাসি। আমার সবচেয়ে বড় গুণ হলো কারোর উপর রাগ করলে সহজেই ভুলে যাই।



standard_Discord_Zip.gif

>>>>>|| এখানে ক্লিক করেন ডিসকর্ড চ্যানেলে জয়েন করার জন্য ||<<<<<

gPCasciUWmEwHnsXKML7xF4NE4zxEVyvENsPKp9LmDaFuzVwHnY92rponrLLcEknitVG5yvYaPTExVtjfc6Bi4cvC9ppuyLmaATGbhg8UF4suiCxVfuw2YuSWJftJo9C74dQUN2WE1yNJmdtXp.png

💞 আল্লাহ হাফেজ 💞

Sort:  

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

ভ্রমণ করতে গিয়ে রূপালী ঝরনায় খুব সুন্দর মুহূর্ত কাটিয়েছেন। আপনার এমন চমৎকার একটি পোস্ট দেখে ভালো লাগলো। অনেক সুন্দর ভাবে উপস্থাপন করেছেন আপনার পোস্ট। সব মিলে বলতে পারি অসাধারণ হয়েছে ভাইয়া।

 2 years ago 

আসলে বান্দরবান গেলে আপনি যেকোন স্পটে যাওয়ার পাশাপাশি এই জায়গাটিতে নিয়ে যায়। বর্ষাকালীন সময়ে ঝর্ণায় অনেক পানি থাকে।

 2 years ago 

আসলে বর্ষার সময়ে সব জায়গাতেই পানি বেশি থাকে তাই তো সেই সময়ে ঝর্ণায় পানি বেশি ছিল বলে গোসল করতে পেরেছিলেন। তবে এবারে বিষয়টা সম্পূর্ণ ব্যতিক্রম হয়েছে তারপরও উপভোগ করেছেন শেয়ার করার জন্য ধন্যবাদ ভাই।

 2 years ago 

বর্ষার সময় যে পরিমাণ পানি থাকে আমরা শীতকালে গিয়েছিলাম বলেই সেখানে পানি দেখতে পাইনি। যাইহোক আবার বর্ষাকালে যাওয়া হবে ইনশাল্লাহ।

 2 years ago 

বান্দরবান ভ্রমণে গিয়ে বেশ কয়েকটা জায়গায় ঘোরাঘুরি করেছেন। রুপালি ঝর্ণায় দারুন কিছু মুহূর্ত কাটিয়েছেন। ফটোগ্রাফি গুলো দেখে বেশ ভালো লাগলো। পরিবেশটা খুবই সুন্দর। ছোট বাচ্চাদেরকে দেখে খুব ভালো লাগলো। মুহূর্তগুলো আমাদের মাঝে শেয়ার করার জন্য ধন্যবাদ।

 2 years ago 

রুপালি ঝর্ণায় যেখানে কিছুটা সময় কাটিয়েছিলাম তেমন একটা ভালো লাগেনি তবু আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি।

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.088
BTC 61668.19
ETH 1699.52
USDT 1.00
SBD 0.38