মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল। #২২
হ্যালো বন্ধুরা।
কি অবস্থা সবার? গত ১৫ দিন আগে আমি আরো একটা ছোট্ট কনটেস্টের আয়োজন করেছিলাম। কনটেস্টের থিম ছিল: বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের ফোটোগ্রাফি।। এ সপ্তাহে ৩ জন ইউজার পার্টিসিপেট করেছে।
কনটেস্ট টি পিন করা হয়নি। এর দুটি কারণ ছিলো। প্রথমত এটি কোন অফিসিয়াল কনটেস্ট নয়। দ্বিতীয়তঃ শুধুমাত্র কমেন্ট করে অংশগ্রহণ করতে হবে। এরপর আবার আমি চেয়েছিলাম যারা পোস্ট ভিজিট করে ইন্টারেস্ট ফিল করবে শুধু তারাই পার্টিসিপেট করুক। এসবের জন্যই আমি পোস্টটি পিন করিনি আর কোনরকম প্রচারও করিনি।
এ সপ্তাহে ৩ জন পার্টিসিপেট করেছে । ৩ জন পার্টিসিপেন্ট থেকে সেরাদেরকে বাছাই করা হবে। চলুন প্রথমে অংশগ্রহণ এক নজরে দেখে নিই।
By: @ah-agim
এইবারে বেশ চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছেন। এবার প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। আসলে সত্যি বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের ফোটোগ্রাফির সৌন্দর্য মন ছুঁয়ে যায়। বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুণ।
By: @shahid540 (Disqualified)
এটি হচ্ছে বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের শুরুর দিকের ফটোগ্রাফি। বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত গুলো সত্যিই অসম্ভব সুন্দর লাগে। ফোটা ফোটা বৃষ্টি পড়ে যখন গাছপালা রাস্তা ভিজে যাচ্ছিল ঠিক সে সময়েই ফটোগ্রাফিটি করেছিলাম আমি। বর্তমান যে গরম পড়ছে তাতে সামান্যতম বৃষ্টি হলেও সকলেই আশা করতেছে। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে।
By: @ripon40
বর্তমান সময়ে আকাশ কখনো মেঘাচ্ছন্ন আবার কখনো প্রচন্ড রৌদ্র পরিবেশ। এই সময়ে এই ধরনের সৌন্দর্য উপভোগ করতে আমি সত্যিই অনেক পছন্দ করি । বিশেষ করে প্রকৃতির এক ভিন্ন সৌন্দর্য দেখতে পাই। মেঘাচ্ছন্ন পরিবেশে কখনো অন্ধকার নেমে আসে বৃষ্টি ময় মুহূর্তগুলো প্রকৃতির ভিন্ন এক সৌন্দর্য বয়ে আনে। সেই দৃশ্য পটভূমি এই ফটোগ্রাফির মধ্যে ফুটে উঠেছে।
উক্ত ৩ টি এন্ট্রি থেকে ২ জনকে বিজয়ী হিসেবে ঘোষণা করা হচ্ছে। প্রত্যেকেই দারুন দারুন সব ফটোগ্রাফি শেয়ার করেছেন। সেরা'রা পাচ্ছেন নির্ধারিত পুরস্কার। নিম্নে বিজয়ীদের নাম ঘোষণা করা হলো:
- 1st Prize - @ah-agim - 3 STEEM -
- 2nd Prize - @ripon40 -2 STEEM -
- 3rd Prize - @X - 2 STEEM -
- 4th Prize - @X - 1 STEEM-
- 5th Prize - @X - 1 STEEM-
- 6th Prize - @X - 1 STEEM-
VOTE @bangla.witness as witness
OR
| 250 SP | 500 SP | 1000 SP | 2000 SP | 5000 SP |
Upvoted! Thank you for supporting witness @jswit.
You've got a free upvote from witness fuli.
Peace & Love!
মজার ফটোগ্রাফি প্রতিযোগিতার ফলাফল দেখে অনেক ভালো লেগেছে। যেহেতু এর আগে এই ফটোগ্রাফি প্রতিযোগিতা আমার চোখে পড়েনি তাই অংশগ্রহণ করতে পারিনি ভাইয়া। এরপর যখন নতুন কোন প্রতিযোগিতার আয়োজন করবেন তখন অবশ্যই অংশগ্রহণ করবো।
বরাবরের মতো এবারের প্রতিযোগিতার টপিক্সটাও দারুণ ছিলো। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার ইচ্ছে ছিলো। কিন্তু কনটেস্ট চলাকালীন সময়ে বৃষ্টি হয়নি বলে, বৃষ্টির ফটোগ্রাফি করতে পারিনি। যাইহোক তিনজন প্রতিযোগীর মধ্য থেকে ২ জনকে বিজয়ী নির্বাচিত করা হয়েছে তাহলে। বরাবরের মতো এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।
এবারের ফটোগ্রাফির কনটেস্ট এর বরাবরের মতোই চমৎকার ছিল ভাইয়া। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলাম। তবে আমার ফটোগ্রাফিটিকে ডিসকোয়ালিফাই করা হয়েছে। হয়তো এখানে আমারই মিসটেক ছিল। যাই হোক পরবর্তী কনটেস্ট এর অপেক্ষায় রইলাম নিখুঁতভাবে অংশগ্রহণ করার জন্য। সর্বোপরি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের মাঝে এরকম সুন্দর একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য।
বিজয়ী প্রত্যেকের জন্য রইল আমার প্রাণঢালা অভিনন্দন। সত্যি বলতে এটি একটি দারুন আইডিয়া। এর মাধ্যমে আমরা অনেক সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাই। আর আমি তো প্রতিবারই ভাবি এবার অংশগ্রহণ করব এবার অংশগ্রহণ করব। কিন্তু আর হয়ে উঠে না। যাই হোক ধন্যবাদ ভাইয়া সুন্দর করে প্রতিবাদ করার জন্য।
এই মজার ফটোগ্রাফি প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করেছিলেন এবং যারা বিজয়ী হয়েছেন তাদের সকলকে অভিনন্দন জানাচ্ছি। যেহেতু এই ধরনের ফটোগ্রাফি ছিল না তাই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারিনি। এই প্রতিযোগিতার ফলাফল দেখে অনেক ভালো লাগলো ভাইয়া।
প্রতিযোগিতাটি চোখে পড়েনি কারণ এই পোস্ট যেহেতু পিন পোস্টে তাকে না সেজন্য চোখে একটু কম পড়ে। যাক অবশেষেই সবাই সুন্দর ফটোগ্রাফি নিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এই বিষয়টিকে মিস করলাম। তিনজনের ফটোগ্রাফি খুবই সুন্দর ছিলো বৃষ্টি ভেজা প্রকৃতির ফটোগ্রাফি। অনেক ভালো লাগলো প্রতিযোগীদের প্রাইজের মাধ্যমে অনুপ্রাণিত করলেন।
আশা করি ভাইয়া ভালো আছেন? প্রতিযোগিতার ফলাফল প্রকাশ করেছেন দেখে খুব ভালো লাগলো। এবার প্রতিযোগিতার বিষয় বেশ সুন্দর ছিলো। আসলে বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের সৌন্দর্য বেশ অসাধারণ হয়ে থাকে। বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্য দেখলে সত্যিই মন ভরে যায়। এতো সুন্দর প্রতিযোগিতার আয়োজন করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাই। ভালো থাকবেন ভাইয়া।
প্রতিযোগিতায় যারা উইনার হয়েছেন তাদেরকে অভিনন্দন। আসলে ভাই আপনার এই পোস্টটি আমার চোখের সামনে পড়েই না। এজন্য প্রতিযোগিতায় জয়েন করতে পারি না। শেয়ার করে রাখতে হবে দেখি!