মজার ফটোগ্রাফি প্রতিযোগিতা। #২২

in আমার বাংলা ব্লগ2 years ago

প্রিয় বন্ধুরা,
আসসালামু আলাইকুম।
কেমন আছেন সবাই? বাংলা ব্লগের বিভিন্ন আয়োজন সব সময় ইউজারদেরকে মাতিয়ে রাখে এটা অস্বীকার করার কোন সুযোগ নেই। বিভিন্ন সময়ে বিভিন্ন কনটেস্ট, বিভিন্ন অনুষ্ঠান, আড্ডা, ডিজে পার্টি, হ্যাংআউটসহ নানান রকমের উৎসবে মেতে থাকে আমার বাংলা ব্লগ কমিউনিটি। আজ আমি আপনাদের জন্য ছোট্ট একটি প্রতিযোগিতার আয়োজন করতে চাচ্ছি। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক।

Cover_20230704_085111_0000.png

প্রথমেই বলে নিচ্ছি এটা কমিউনিটির পক্ষ থেকে কোন অফিসিয়াল কন্টেস্ট নয়। এটি শুধুমাত্র মজা করার উদ্দেশ্যে আপনাদের জন্য আয়োজন করা ছোট্ট প্রতিযোগিতা। যেখানে শুধুমাত্র কমেন্টের মাধ্যমেই আপনারা পার্টিসিপেট করতে পারবেন। বিস্তারিত নিয়ম কানুন নিচে উল্লেখ থাকবে। এই প্রতিযোগিতাটি শুধুমাত্র ফটোগ্রাফি রিলেটেড হবে। অনেক সময় গ্যালারিতে অবহেলিতভাবে নিজের কিছু মাস্টারপিস ফটোগ্রাফি থেকে থাকে। এই প্রতিযোগিতার মাধ্যমে আমরা সবাই সেই ফটোগ্রাফি গুলোকে দেখতে চাই।

ভিজুয়াল আর্ট এর আধুনিক সংযোজনকে বলা হয় ফটোগ্রাফি। বিভিন্ন কারণে আমাদের দেশে ফটোগ্রাফারদের মূল্যায়ন খুবই নিম্ন পর্যায়ে। একজন ফটোগ্রাফারের মাস্টারপিস ছবির মূল্য কোটি টাকাতেও পৌঁছে যায়। আবার কিছু ফটোগ্রাফি কোন মূল্যের মাপকাঠিতে মাপা যায় না। ফটোগ্রাফি এমন একটা জিনিস যেটা সাধারণ কোন সাবজেক্ট বা অবজেক্ট কে অনন্য রূপে প্রদর্শন করতে পারে। আচ্ছা যাই হোক তাহলে চলুন আমরা প্রতিযোগিতার নিয়ম কানুন গুলো জেনে নিই।


আজকের টপিক্স:
বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের ফোটোগ্রাফি।

প্রতিযোগিতায় অংশগ্রহণের নিয়ম:

  • ফটোগ্রাফিটি সম্পূর্ণ আপনার নিজের হতে হবে।
  • ফটো ডিটেলস উল্লেখ করতে হবে। যেমন: ফোকাল ল্যান্থ, ফ্ল্যাশ, ইডিটেড ওর নন ইডিটেড ইত্যাদি।
  • ফটোগ্রাফি সম্পর্কে বিস্তারিত লেখা বাধ্যতামূলক নয় তবে আপনার দৃষ্টিভঙ্গিতে ফটোগ্রাফির কনটেক্সট অর্থাৎ প্রসঙ্গ উল্লেখ করবেন।
  • ফটোগ্রাফিটি শুধুমাত্র এই পোস্টের কমেন্ট বক্সে কমেন্ট করুন।
  • শুধুমাত্র বাংলা ব্লগ কমিউনিটির মেম্বারগণ পার্টিসিপেট করতে পারবে।
  • সময়সীমা সাত দিন।

এগুলোই ছিলো নিয়ম কানুন। বেশি জটিলতা নেই, জাস্ট ফটো আপলোড করুন আর ফটো ডিটেলস মেনশন করে দিন। ফটো ডিটেইলস পেতে হলে আপনার ফটোর ডিটেলস অপশনে গিয়ে সব ইনফরমেশন পেয়ে যাবেন। আর ফটো কন্টেক্সট অর্থাৎ ফটো সম্পর্কে আপনার চিন্তাভাবনার দু এক লাইন লিখে দিবেন। ব্যাপারটা খুবই সিম্পল।

পুরস্কার থাকছে:

প্রথম জন পাবে ৩ স্টিম। দ্বিতীয় এবং তৃতীয় জন পাবে ২ স্টিম করে। চতুর্থ, পঞ্চম এবং ষষ্ঠ জন পাবে এক স্টিম করে।

প্রাইজ হিসেবে থাকবে ১০ স্টিম। মাসে দুইটি প্রতিযোগিতা চলবে। আপনার ক্যাপচার করা দারুন দারুন ফটোগ্রাফি এখন আর গ্যালারির কোনায় না রেখে সবাইকে দেখার সুযোগ করে দিন। আমি খুবই এক্সাইটেড আপনাদের ফটোগ্রাফি গুলো দেখার জন্য।



IMG_20220926_174120.png

VOTE @bangla.witness as witness


witness_vote.png

OR

SET @rme as your proxy

witness_proxy_vote.png



JOIN WITH US ON DISCORD SERVER

banner-abbVD.png

Follow @amarbanglablog for last updates


Support @heroism Initiative by Delegating your Steem Power

250 SP500 SP1000 SP2000 SP5000 SP

Heroism_3rd.png

Posted using SteemPro Mobile

Sort:  
 2 years ago 

বরাবরের মতো এবারের প্রতিযোগিতার টপিক্সটাও দারুণ লাগলো। আশা করি এই প্রতিযোগিতার মাধ্যমে বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের খুব সুন্দর সুন্দর ফটোগ্রাফি দেখতে পাবো। আমিও এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করবো। যাইহোক এতো চমৎকার একটি প্রতিযোগিতার আয়োজন করার জন্য অসংখ্য ধন্যবাদ ভাই।

Upvoted! Thank you for supporting witness @jswit.

 2 years ago 

হায়রে কপাল!। আজ এই বৃষ্টির ফটোগ্রাফি করতে গিয়েই আমার এত দামী মোবাইলের ডিসপ্লে শেষ। এখন গরচা ৪৫০০ টাকা। হি হি হি। যাই হোক ভালো লাগলো আপনার এমন সুন্দর একটি প্রতিযোগিতারে আয়োজন দেখে। দেখি মোবাইলের ডিসপ্লে ঠিক হলে শেয়ার করবো ইনশাল্লাহ্।

 2 years ago (edited)

এইবারে বেশ চমৎকার প্রতিযোগিতার আয়োজন করেছেন‌। এবার প্রতিযোগিতা দেখে খুব ভালো লাগলো। আসলে সত্যি বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের ফোটোগ্রাফির সৌন্দর্য মন ছুঁয়ে যায়। বৃষ্টি ভেজা প্রাকৃতিক সৌন্দর্য বেশ দারুণ‌।

IMG20240506125001.jpg

ডিভাইস- realme C55
ফোকাল ল্যান্থ-4.70 mm
ফ্ল্যাশ- ফ্ল্যাশ নেই
ইডিটেড ওর নন ইডিটেড- ইডিটেড
বিবরণ: বৃষ্টি হওয়ার পর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে সত্যি বেশ দারুন লাগে। মেঘাচ্ছন্ন আকাশ সবুজ প্রকৃতি বেশ অসাধারণ হয়ে থাকে।

This contest has been included in the daily Active Contest List

Contest Alerts: Active Contest List on 12th May 2024

🌟 Contest alerts are now proudly sponsored by the WOX community! 🌟

Follow & Resteem for more updates.
#ContestAlerts #winwithsteem

 2 years ago 

এই প্রতিযোগিতার মাধ্যমে বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি দেখতে পাবো । যেটা করতে আমিও পছন্দ করি। আসলে বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্য কতই না সুন্দর আগের তুলনায় এখন বৃষ্টি খুবই কম হয় । তবুও আকাশ বর্তমানে মেঘলা অনেক জায়গা বৃষ্টি হচ্ছে আমাদের এখানে পরশুদিন বৃষ্টি হয়েছিল। যাইহোক, প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব।

 2 years ago 

বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে। আর সেই সময় ফটোগ্রাফি করতেও ভালো লাগে। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করার চেষ্টা করব ভাইয়া। এই প্রতিযোগিতা গুলোতে অংশগ্রহণ করতে অনেক ভালো লাগে। তবে অনেক সময় ফটোগ্রাফি না থাকার কারণে অংশগ্রহণ করতে পারি না।

 2 years ago 

আপনার ছোট্ট ছোট্ট প্রতিযোগিতার বিষয়গুলি দারুণ দাদা।সমসাময়িক বিষয় নিয়ে তুলে ধরা প্রতিযোগিতাগুলি আমাদের বেশ আনন্দ দেয়।এইবারের বিষয়টিও সুন্দর, চেষ্টা করবো অংশগ্রহণ করার জন্য।যদিও বৃষ্টির দেখা পাওয়া বড্ড কঠিন।ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ভাইয়া আপনি আপনার ব্যক্তিগত দিক থেকে ফটোগ্রাফির প্রতি আমাদের উৎসাহ দেওয়ার জন্য সুন্দর রকমের প্রতিযোগিতার আয়োজন করে থাকেন। যেগুলো আমার কাছে ভীষণ ভালো লাগে। এইবারও সুন্দর রকমের একটি বিষয় সিলেক্ট করেছেন ফটোগ্রাফির জন্য। তবে দুঃখের বিষয় হচ্ছে আমার কাছে বর্তমান বৃষ্টিভেজা প্রাকৃতিক দৃশ্যের ফটোগ্রাফি নেই আর এদিকে বৃষ্টিও নেই। চেষ্টা করব যদি এরই মাঝে বৃষ্টি হয় তাহলে ফটোগ্রাফি করে শেয়ার করার জন্য। ধন্যবাদ ভাইয়া সুন্দর একটি কনটেস্টের আয়োজন করার জন্য।

 2 years ago 

এটি হচ্ছে বৃষ্টি ভেজা প্রাকৃতিক দৃশ্যের শুরুর দিকের ফটোগ্রাফি। বৃষ্টি আসার পূর্ব মুহূর্ত গুলো সত্যিই অসম্ভব সুন্দর লাগে। ফোটা ফোটা বৃষ্টি পড়ে যখন গাছপালা রাস্তা ভিজে যাচ্ছিল ঠিক সে সময়েই ফটোগ্রাফিটি করেছিলাম আমি। বর্তমান যে গরম পড়ছে তাতে সামান্যতম বৃষ্টি হলেও সকলেই আশা করতেছে। বৃষ্টি ভেজা প্রকৃতি দেখতে ভীষণ ভালো লাগে।
IMG_20240517_190918.jpg

ফোকাল ল্যান্থ :28mm
ফ্ল্যাশ :no flash
ইডিটেড ওর নন ইডিটেড: non edit
ISO :1887
F :2.2

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.32
JST 0.085
BTC 60266.77
ETH 1581.59
USDT 1.00
SBD 0.42