স্পোর্টস পোস্ট||বাংলাদেশের বিপক্ষে আমেরিকার বিশাল জয়♨️🫰
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source
| ম্যাচ | বাংলাদেশ /আমেরিকা (১ম টি-টোয়েন্টি ) |
|---|---|
| তারিখ | ২১ মে, ২০২৪, বুধবার । |
| টস | আমেরিকা টস জিতে বল ফাস্ট নিয়েছে । |
| টাইম | ১০.০০ এ.এম। |
| মেস ভেনু | প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্স, হিউস্টন । |
| আম্পায়ার | জারমাইন লিন্ডো, সমীর বন্দেকর । |
| বাংলাদেশ স্কোয়াড | লিটন দাস ,সৌম্য সরকার, নাজমুল হোসাইন শান্ত (c), তাওহীদ হৃদয়,জাকের আলী (wk),সাকিব আল হাসান ,মাহাদী হাসান,,রিশাদ হোসাইন,মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম । |
|---|---|
| আমেরিকার স্কোয়াড | মনঙ্ক প্যাটেল (সি, ডব্লিউকে), স্টিভেন টেলর, অ্যারন জোন্স, অ্যান্ড্রিস গাউস, কোরি অ্যান্ডারসন, নীতিশ কুমার, আলি খান, হরমিত সিং, জসদীপ সিং, নস্টুশ কেনজিগে, সৌরভ নেত্রভালকার। |
আপনারা সকলে কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভাল আছি। আজকে আপনাদের মাঝে আবারো আমি পোস্ট নিয়ে হাজির হয়ে গেলাম স্পোর্টস পোস্ট। আমেরিকা আর বাংলাদেশ একটি ম্যাচ। ৩ টি টি-টোয়েন্টির মধ্যে আজকে ১ম টি টোয়েন্টি ম্যাচ খেলা।আজকে প্রত্যাশা আমাদের অনেক ভালো ছিল কারণ আমেরিকা এখনো ইন্টারন্যাশনালে খুব একটা ভালো করতে পারে নাই। আজকে তাদের সাথে হেরে গিয়ে আমাদের অবস্থানটা আমরা বুঝতে পারতেছি। বাংলাদেশের উপর থেকে আস্তে আস্তে আস্থা হারিয়ে ফেলতেছি। আসলে খেলার মধ্যে রাজনীতি ও দুর্নীতির ঢুকে গেছে।তাদের মধ্যে কোন এগ্রেসিভ মনোভাব দেখলাম না। বাংলাদেশ ক্রিকেট আস্তে আস্তে ধ্বংসের পথে যাচ্ছে। তাওহীদের হৃদয় ও মাহমুদুল্লাহ বেশ ধারাবাহিকভাবে খেলতেছে, তারা ছাড়া কেউই তেমন ব্যাটের আম পাচ্ছেন না।আমাদের যদি আমেরিকার সাথে এমন অবস্থা হয় তাহলে টি-টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে কি অবস্থা হবে একবার ভাবুন? আসলে বাংলাদেশী বিসিবির কাছে ৯০০ কোটি টাকা তারা ঘরেই রেখে দেবে কোন উন্নতি করতে পারবে না। যতই হোক দিনশেষে আমরা চাই বাংলাদেশে ভালো খেলুক। একটা আবেগ কাজ করে নিজ দেশের প্রতি।বাংলাদেশ যদি এই ছোট ছোট দেশগুলোর সাথে না পারে তাহলে বড় বড় দেশগুলোর সাথে পারাটা আমাদের ভাবায় ভাব দিতে হবে। ছোট ছোট দেশ গুলি বেশ দুর্দান্ত খেলতেছে নেপাল, আফগানিস্তান আমেরিকা ও নেদারল্যান্ড বেশ দুর্দান্ত খেলতেছে । তারা অর্থনৈতিক দিক থেকে অনেকটাই সংকটের মধ্যে কিন্তু বাংলাদেশে এতটা টাকার মালিক হয়েও তারা কিছুতেই পারতেছে না, নিজের উন্নতি সাধন করতে তাদের সব সময় পরবর্তী বিশ্বকাপ লক্ষ্য নিয়ে তারা খেলে যাচ্ছে। তো কথা না বাড়িয়ে চলুন আজকে ম্যাচের বিশ্লেষণ শুরু করা যাক।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source
বাংলাদেশের ওপেনিং জুটিতে কিছুটা পরিবর্তন এসেছে । ওপেনিং ব্যাটসম্যান সৌম্য সরকার।লিটন দাস ধারাবাহিকভাবে খারাপ খেলতেছে তাকে বেঞ্চে বসিয়ে দিয়েছিলো।আমি বুঝিনা একটা প্লেয়ারের অভিজ্ঞতা দেখে কেন বারবার তাকে নেয়া হচ্ছে। একটা প্লেয়ার ভালো খেলতেছে তাকে বসিয়ে আবারো লিটন দাসকে নেওয়া হচ্ছে। তাও লিটন ব্যর্থ। তানজিদ হাসান তামিম সে দুর্দান্ত খেলতেছে। তার সাথে এটা অন্যায় করা হয়েছে।বাংলাদেশের প্রতিটা ব্যাটসম্যান ব্যাটিংয়ে ভুগতেছে। আমেরিকার ওপেনিং বোলার আলি খান। দেখেশুনে খেলতে থাকেন লিটন দাস।এত দেখেশুনে খেলেও তিনি ইনিংস বড় করতে পারেন নাই একবার জীবন পেয়েও ।১ ওভার ৭-০।দুজনা দেখে শুনে খেলতে থাকেন।লিটন দাসের দুই রানে একটা ক্যাচ মিস হয়ে যায়।একবার জীবন পেয়েও তিনি ইনিংস-বড় করতে পারেন নাই। দলীয় রান( ১.৫)ওভার ১১-০।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source
তারপর সৌম্য সরকার বেশ দারুন শুরু পাই। অনেকদিন পর সৌম্য সরকার দলে এসে শুরু থেকেই দেখেশুনে খেলতে থাকেন ।ভালো খেললেও লিটন দাস এর জন্য আমার নিজের কাছেও খারাপ লাগতেছে। সে চেষ্টা করতেছে প্রতিনিয়ত কিন্তু সে আর ভালো খেলতে পারতেছে না। তিনি ব্যক্তিগত ১৪(১৫) রানে আউট হয়ে যায়।অপরদিকে নাজমুল হোসাইন শান্ত ক্রিজে নামে তার খেলা আমার কোনদিনই ভালো লাগে নাই তাকে যে কেন তিন ফর্মেটে ক্যাপ্টেন করা হয়েছে?তার খেলার ধরনের একদম শ্লো হাতে কোন শর্ট নেই। তিনি ক্রিজে নেমেই আউট হয়ে যান ব্যক্তিগত ৩(১১) রান করে।তারপর তাওহীদ হৃদয় নেমে ও সৌম্য সরকার দুর্দান্তভাবে রানটা সচল রাখার চেষ্টা করে।তাওহীদ হৃদয় এই ছেলেটি দুর্দান্ত ভাবে বেশ কয়েকটা ম্যাচে ধারাবাহিকতা বজায় রাখতেছে।তার ব্যাটিং এর উপর ভর করি বাংলাদেশে বেশ ভালো একটা সংগ্রহ পায়। সৌম্য সরকারের ওপর একটু আকাঙ্ক্ষা বেশ ভালোই ছিল।তিনিও বেশিক্ষণ টিকতে পারেন নাই।সৌম্য সরকার ব্যক্তিগত ২০(১৩) রানে আউট হয়ে যান।অতঃপর অনেকদিন পর ফ্রিজে নামেন সাকিব আল হাসান।তিনি ভুল বোঝাবুঝিতে আউট হয়ে যান।এটা বেশ খারাপ লাগতেছিল। পাওয়ার প্লে তে বাংলাদেশ রান তোলেন ৬ ওভারে ৩৭।সাকিব আল হাসান আউট হয়ে যান রান আউটে। তিনি ৬(১২) রান করেন।দলীয় রান (১১.১)ওভার ৬৮-৩। অপরদিকে তাওহীদদের হৃদয় অপরাজিত থাকেন ২৩(১৮)রানে।এরপর ক্রিজে নামেন মাহমুদুল্লাহ । তিনি বেশে দুর্দান্তভাবে ধারাবাহিকতা বজায় রেখে খেলতেছেন। তিনি তার স্ট্রাইক রেটের কারণে বাদ পড়েছিলেন আজকে বাংলাদেশ টিমের ভিতর তার স্ট্রাইক রেট সেরা।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source
এরপর তাওহীদ হৃদয় ও মাহমুদুল্লাহ বেশ দেখে শুনে খেলতে থাকে। ইনিংসটা তারা দুইজনে বড় করতে থাকে। তাদের খেলা দেখা মানে চোখের শান্তি কিন্তু ওপেনিং ব্যাটসম্যানরা যদি ভাল না করে তাহলে তারা কিভাবে এত রান করবে। বাংলাদেশের খেলা দেখলেই মন খারাপ হয়ে যায়। জীবনে প্রচুর বাংলাদেশ টিম কষ্ট দিয়েছে।এমন একটা দেশ যেখানে জিতা ম্যাচ হেরে যায়। তাওহিদ হৃদয় ব্যক্তিগত ৫৮(৪৭)রানে আউট হয়ে যান।তিনি বেশ দুর্দান্ত খেলতেছিল। হৃদয় শেষ পর্যন্ত ছিল। তিনি একদম লাস্ট বলে আউট হয়ে যান। মাহমুদুল্লাহ রিয়াদ (১৮.৪)ওভারে ৩১(২২) রানে আউট হয়ে যান।তারা দুর্দান্ত বোলিং করেছে কিন্তু বাংলাদেশেও কখনোই ভালো ব্যাটিং করতে পারতেছে না। অবশেষে বাংলাদেশ ২০ ওভারে ১৫৩ রান করতে সক্ষম হোন।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া
Source
১৫৩ রানে টার্গেট এ নেমে আমেরিকার ওপেনিং ব্যাটসম্যান স্টিফেন ট্রেলর ও মনাঙ্ক পাটেল ক্রিজে নামেন। বাংলাদেশের ওপেনিং বোলার মাহমুদুল্লাহ রিয়াদ।সে দুর্দান্ত বল করতে থাকে তার প্রতিটা বল বেশ ভাল।প্রথমে নিয়ন্ত্রিত বোলিং করলেও বাংলাদেশ পরের ওপরগুলোতে ছন্দ হারিয়ে ফেলে। কখনো ভাবি নাই বাংলাদেশ আজকের ম্যাচটা থেকে ছিটকে যাবে। বাংলাদেশ এত অভিজ্ঞতা সম্পন্ন একটা দল। তারা কখনোই কোন লড়াই তৈরি করতে পারে নাই।বাংলাদেশের ফাস্ট বোলাররা আস্তে আস্তে তাদের ধার মেধা কমিয়ে ফেলতেছে ও মার খাইতেছে প্রথম ওভারে ৫-০।দলীয় রান(২.৪) ওভার এ ২১-০।আজকে বাংলাদেশে সব বিভাগই বেশ খারাপ করতেছে. তারা একটা ক্যাচ মিস করেছে নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে তারা রান তোলেন ৪৩ রান।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া তারপর প্রথম উইকেটের পতন ঘটে (৩.১)ওভারে মনাং পাটেলের। তিনি ব্যক্তিগত ১২(১০) রান করেন।তাদের ওপেনিং যদি শেষ করার পর তারা আবারো দেখে শুনে ফেলতে থাকেন।তারপর ব্যাটসম্যান নামেন এন্ডরিজ গস।অতঃপর বাংলাদেশে বল করতে থাকলেও তারা দ্বিতীয় উইকেটের দেখা পেতে অনেকটাই বেগ পেতে হয়েছিল।দ্বিতীয় উইকেটে পতন ঘটে (৮.৩)ওভারে ৬৫-২।এন্ডরিজ ব্যক্তিগত ২৩(১৮) রান করেন।এরপর তারা বেশ দুর্দান্ত খেললে লাস্টে টি-টোয়েন্টি স্টাইলে খেলতে থাকে। আসলে খেলার মোমেন্টাম তারা ধরে রাখতে পেরেছে ছোট দল হলেও বাংলাদেশকে হারিয়ে তারা বুঝিয়ে দিল। বাংলাদেশ খেলার চেয়ে অহংকারটা এখন বেশি করতেছি তাদের শো-অফ।অনেক ভালো লাগতেছে আমার নিজের কাছে ছোট দল হলেও তারা বেশ দুর্দান্ত লড়াই করছে। এরপর বাংলাদেশ আর তেমন জয়ের সম্ভাবনা তৈরি করতে পারে নাই। ক্রিজ নামেন নিতীশ কুমার ও অ্যারঞ্জন। তারা বেশিক্ষণ টিকতে পারেন নাই। নীতিশ কুমার ১০(১০) রানেও জন্স ৪(১২) রানে আউট হয়ে যান।অনেক ভালো লাগতেছে নিউজিল্যান্ডে খেলে থাকা করি এন্ডারসন। আজকে আমেরিকার হয়ে খেলতেছে।তারপর তারা লাস্ট দুজন খেলতে থাকে দুর্দান্তভাবে।
ইউটিউব থেকে স্ক্রিনশট নেওয়া অতঃপর লাস্টে (১১.৪)ওভারে ৭৮-৪ রান করেন আমেরিকা। তারা যে এত দুর্দান্ত খেলতেছে এটা দেখে আমি অবাক হয়ে গেলাম। লাস্টে তারা দুর্দান্ত একটা পার্টনারশিপ গড়ে তুলেছিল। লাস্ট পঞ্চম উইকেটের পতনের পর তারা আর উইকেটে পতন ঘটে নাই অতঃপর তারা দুর্দান্ত খেলে জয়লাভ করে ফেলেন।কোরি ৩৪(২৫) রান ও হারমিট সিং ৩৩(১৩) রান করেন।তিনি এখানে এই ম্যাচটা ঘুরিয়ে দিয়েছেন। এত দুর্দান্ত একটা নক খেলে মুস্তাফিজুর রহমান বেশ ভালো বোলার কিন্তু প্রতিদিন যে ভালো করবে এটা কোন কথা নয়। সে আজকে খরচে বোলিং করেছে এবং রিশাদ হোসাঈন ১৬ রান দেয়ার পর তাকে কেন বলিনি আনা হয় নাই।ক্যাপ্টেনের ক্যাপ্টেন্সি আমার একদমই ভালো লাগে নাই।অতঃপর আমেরিকা জয় লাভ করেন পাঁচ উইকেট হাতে রেখে।
আমেরিকা ৫ উইকেটে জয়লাভ করেন।
Source
Source
আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।
Twitter
ক্রিকেট খেলায় জয় পরাজয় নিয়ে বেশি কিছু বলা যায় না। দেখা যাচ্ছে ভালো খেললেও পরাজয় হয় আবার খারাপ হলেও জয় হয়। তবে সুন্দর একটি খেলা সম্পর্কে আমাদের মাঝে অনেক সুন্দর ভাবে রিভিউ দেখিয়েছেন দেখে ভালো লাগলো।
চেষ্টা করেছি সুন্দর ভাবে রিভিউটি করার জন্য। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর মন্তব্য করার জন্য।
বাংলাদেশ ক্রিকেট টিম দিন দিন আমাদের হতাশ করেই যাচ্ছে। এবার এর টি ২০ ওয়ার্ল্ডকাপ নিয়ে আমার অনেক আশা ছিলো। কিন্তু সাধারণ USA এর সাথে যে ভাবে বাজে খেলা দিলো, আর কোন আশাই বেচে নেই।
ছোট ছোট দলগুলোর সাথে তারা প্রতিরোধ গড়ে তুলতে পারতেছে না, তাহলে ইন্ডিয়ার সাথে কিভাবে পারবে? আরো বড় দলগুলোর সাথে বাংলাদেশকে নিয়ে আসে করা ছেড়ে দিচ্ছি আমি। সুন্দর মন্তব্য করার জন্য অসংখ্য ধন্যবাদ।
Upvoted! Thank you for supporting witness @jswit.
আসলে টেলিভিশনে খেলাধুলার প্রতি তেমন আমার একটা আগ্রহ নেই। যদিও ক্রিকেট আমি খুব কম দেখি তবুও মাঝে মাঝে যখন বাংলাদেশ এবং ভারতের খেলা হয় তখন এই খেলা নিয়ে সবাই খুব হইচই করে। আসলে বাংলাদেশের সাকিব আল হাসানকে আমার খুব ভালো লাগে। যদিও বাংলাদেশ চেষ্টা করেছিল আমেরিকার বিপক্ষে ভালোভাবে খেলার জন্য তবুও তারা আমেরিকার কাছে হার মেনে গেল। যাই হোক পরবর্তীতে বাংলাদেশের জন্য শুভ কামনা রইল।
সাকিব আল হাসানকে পছন্দ করেন দেখে ভালো লাগলো। আমারও বেশ ভালো লাগে। আপনাদের ইন্ডিয়ার বিরাট কোহলি কে আমার বেশ ভাল লাগে।বেশ সুন্দর একটি মন্তব্য করেছেন ভালো লাগলো।
ভাই গতকাল খেলা দেখার সময় নিজেই বেশ বিরক্ত বোধ হয়েছিলাম। শুধুমাত্র দুইজন ফাস্ট বলার নিয়ে কিভাবে টি-টোয়েন্টি খেলা যায় এটা মাথায় আসে না। যাইহোক ব্যাটিং বিপর্যয়ের কারণে বাংলাদেশের মূলত পরাজয় বরণ করতে হয়েছে। শেষের দিকে এখনো সাকিব আল হাসানের এক ওভার বল বাকি ছিল কিন্তু সেখানে মাহমুদুল্লাহ রিয়াদের বলে আনার কোন প্রয়োজন ছিল না আমি মনে করি। ধন্যবাদ ভাই এত সুন্দর একটি স্পোর্টস পোস্ট শেয়ার করার জন্য।
আমিও বিরক্ত বোধ করছিলাম খেলা দেখা বাদ দিয়েছিলাম। হঠাৎ কাল ২য় ম্যাচ এ রাতে উঠে দেখছি তারা হেরে গেছে পাঁচ রানে খুবই খারাপ লাগতেছে ভাই। আপনি বেশ সুন্দর একটি মন্তব্য করেছেন ভালো লাগলো।
এদিকে আপনি প্রথম টি টুয়েন্টি নিয়ে পড়ে আছেন কিন্তু ঐদিকে যে কাল দ্বিতীয় টি টুয়েন্টি ম্যাচও ৬ রানে হেরেছে। কী লজ্জাজনক ব্যাপার বলেন আমেরিকার কাছে সিরিজ হেরে বসেছে। কী একটা অবস্থা বলেন। ব্যাটিং এর অবস্থা এতোটা খারাপ এটা বলার নেই আর। এদের নিয়ে এক্সপেক্টটেশন শূণ্য।
পড়ে থেকে আর কি করবো ভাই, দ্বিতীয় ম্যাচটার কথা মনে করলেই ভীষণ কষ্ট লাগতেছে। বাংলাদেশ আসতে আসতে এতটাই নিচু দল হয়ে যাচ্ছে এখন ছোট ছোট দলগুলো তাদের অনায়াসে হারিয়ে ফেলতেছে।