এসো নিজে করি সপ্তাহ [প্রথম দিন]। কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি🌺🫰♨️

in আমার বাংলা ব্লগ2 years ago

IMG_20240507_211116.jpg

ফটোরুম স্ন্যাপড থেকে এডিট

💗💗💗

🔥আমার বাংলা ব্লগ 🔥

💗💗💗

আসসালামু আলাইকুম

standard_Discord_Zip.gif

আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভাল আছেন। আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের মাঝে কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করেছি এবং এগুলো তৈরি করতে অনেক সময় অনেক কষ্ট ও পরিশ্রম হয়ে থাকে।প্রথমত আমি ওয়ালমেট তৈরি করতে পারতাম না, প্রথম এক সপ্তাহ আমি শুধু জিনিসপত্র কিনে এনে নষ্ট করতেছি। তারপরও আমি হাল ছাড়তাম না। প্রতিটা মানুষ ওয়ালমেট তৈরি করত তাদের দেখে অনুপ্রেরণা পেতাম কিন্তু আস্তে আস্তে আমার ভিতরে থাকা জেদ আমাকে আজকে সফলতার দ্বারপ্রান্তে নিয়ে গেছে। প্রতিটি কাজ আমি প্রথমে পারতাম না কিন্তু আস্তে আস্তে নিজের চেষ্টা করে প্রতিটি কাজে সফল হয়েছি।।প্রচুর সময়ের প্রয়োজন ও দক্ষতা লাগে এই কাজগুলো করতে।আমি জানিনা কেমন হলো, আমি অনেক সুন্দর করে এটা তৈরি করার চেষ্টা করেছি। আশা করি আপনারা সকলে দেখবেন।

standard_Discord_Zip.gif

প্রয়োজনীয় উপকরণ

  • কটন বাড(গোলাপি,হলুদ )
  • স্কেল
  • পুঁতি
  • কাটার
  • গ্লু গান

১ম ধাপ

IMG20240507193815.jpg

প্রথমত আমি দেখতে পারতেছেন হলুদ ও গোলাপি কালারের কটন বাড নিলাম।অতঃপর আমি একটি সাদা খাতা ও গ্লু গান নিলাম
২য় ধাপ

IMG20240507195548.jpg

অতঃপর আমি ছয়টা কটন বাড নিলাম এবং একটা সাদা কাগজ এর উপর গ্লু গান দিয়ে প্রথমত আঠা লাগিয়ে দিলাম। মাঝখানে একটা দেয়ার পর ধাপে ধাপে আমি গ্লু গান জোড়া লাগিয়ে দিলাম। এইভাবে আমি আটটা তৈরি করে নিলাম ।
৩য় ধাপ

IMG20240507203108.jpg

অতঃপর আমি হলুদ কালারের কটন বাড নিয়ে একইভাবে আমি আটটা তৈরি করে ফেললাম। আপনারা দেখতে পারতেছেন।নকশা গুলি করতে বেশ কষ্ট হয়েছে এবং এগুলো মাপ মতো করা আসলেই অনেক কষ্টকর।

❇️৪র্থ ধাপ ❇️

IMG20240507202222.jpg

তারপর আমি গ্লু গান দিয়ে গোলাপি কালারের কটনবাড গুলো আমি স্টার রকমের করে গোল করে নকশা তৈরি করলাম আঠা দিয়ে জোড়া লাগিয়ে দিলাম।

❇️৫ম ধাপ❇️

IMG20240507204112.jpg

তারপর আমি গোলাপি কালারের উপর ও হলুদ কালারের কটনবাড গুলি আমি এই সুন্দরভাবে কোনাকুনি ভাবে লাগিয়ে দিলাম। মাঝখানে একটা নকশা তৈরি করার জন্য ব্রোস লাগিয়ে দিলাম ।

❇️ষষ্ঠ ধাপ❇️

IMG20240507204458.jpg

অতঃপর আমি মাঝখানে পুতি লাগিয়ে দিলাম। প্রতিগুলো দেখতে ভীষণ দারুন লাগতেছে। আরো সুন্দরভাবে নকশা তৈরি করার জন্য আমি একদম কোনায় কোনাই মাঝখানে আমি পুঁতি গুলো লাগিয়ে দিলাম।এভাবেই সম্পূর্ণ হয়ে গেল আমার এই ওয়ালমেটটি।

কটন বাড দিয়ে ওয়ালমেট

Photoroom-20240507_205527-01.jpeg

Photoroom-20240507_205536-01.jpeg

Photoroom-20240507_205944-01.jpeg

ফটো রুমের মাধ্যমে এডিট করা

আজকের মত এখানেই শেষ করলাম। আমি কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি করার চেষ্টা করলাম।অবশ্যই আপনাদের এটা ভালো লাগবে এবং প্রতিনিয়ত আমি পোষ্টের মধ্যে ভিন্নতা আনার চেষ্টা করতেছি। নতুন কিছু শিখতে পারতেছি প্রতিনিয়ত আমার বাংলা ব্লগের মাধ্যমে। আমার বাংলা ব্লগের মাধ্যমে আস্তে আস্তে সকল কাজে পারদর্শী হতে পারতেছি। অনেক ভালো লাগতেছে। আজকের মত এখানেই শেষ করলাম।অনেক ভালো লাগলো, আজকে আপনাদের মাঝে পোস্টটি করতে পেরে । আপনাদের সামনে প্রতিনিয়ত আমি আরো সুন্দর সুন্দর অরিগ্যামি তৈরি করার চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Banner.png

C3TZR1g81UNaPs7vzNXHueW5ZM76DSHWEY7onmfLxcK2iPdKymqFLWpLjxLSU4gRagypKbjQXLS6gMhbgk2c7yscdQRcb6dNcb1yQo9nGjfU5WssfTND4A2.png

Device : Realme 8 5g

💗💗💗

standard_Discord_Zip.gif

↙️সংক্ষিপ্ত আকারে আমার পরিচয়↘️

1692528345289.jpg

আমার নাম মোঃ রেজুওয়ান আহমেদ। আমি অনার্স ফার্স্ট ইয়ার এ পড়ি।আমার বাসা মেহেরপুর জেলার গাংনী থানা বামুন্দীতে।আমি একজন বিবাহিত মানুষ।২০২১ সালের ফেব্রুয়ারি মাসে আমাদের স্টিমেট যাত্রা শুরু হয়। প্রথমে কোন কিছুই পারতাম না আমার বাংলা ব্লগের মাধ্যমে সবকিছু সম্ভব হয়েছে । আমি একটা জিনিস বিশ্বাস করি যে মানুষ পারে না এমন কোন কিছু নেই। আমি কিছুই পারতাম না আমার ভিতরে অনেক ধৈর্য।পড়াশোনা পাশাপাশি আমার ভ্রমণ করার খুব ইচ্ছা। ঘুরতে অনেক ভালো লাগে আমার এবং বিভিন্ন রেস্টুরেন্টে যেতে অনেক ভালো লাগে।আমি নিজেকে নিয়ে কিছু একটা করতে চাই। আমি এই প্লাটফর্ম থেকে ভালো কিছু করতে চাই । মানুষ বলে আমার দ্বারা কিচ্ছু হবেনা। আমি দেখিয়ে দিতে চাই আমিও একটা মানুষ। আপনারা সকলে দোয়া করবেন আমার জন্য।

Sort:  
 2 years ago 

আজকে আপনি খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন।কটন বাড এবং পুঁতি দিয়ে চমৎকার ওয়ালমেট বানালেন। যদিও এই ওয়ালমেট গুলো বানাতে সময় লাগে তারপর দেখতে বেশ ভালোই লাগে। আপনার তৈরি করা এই ওয়ালমেট যদি কাউকে গিফট করেন সে অনেক খুশি হবে। খুব সুন্দর করে শুরু থেকে শেষ পর্যন্ত কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে উপস্থাপনা করেছেন।

 2 years ago 

ডাই প্রজেক্ট গুলো সব সময়ই ভালো লাগে। এধরনের কাজ গুলোর মধ্যে দিয়ে সৃজনশীলতা বৃদ্ধি পায়।। কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগতেছে। বিভিন্ন রকম কটন বাড ব্যবহার করাতে ফুটে উঠেছে। ভালো লাগলো ভাই ধন্যবাদ আপনাকে।

 2 years ago 

ঠিক কথা বলেছেন ভাইয়া, এই ধরনের কাজ গুলির মধ্য দিয়ে সৃজনশীলতা বৃদ্ধি পায়। সব সময় চেষ্টা করিনি নিজের দক্ষতা গুলোকে বাড়ানোর জন্য। অনেক দারুন ভাবে সম্পন্ন করার চেষ্টা করলাম। ধন্যবাদ।

 2 years ago 

কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি করার দারুন পদ্ধতি আপনি আমাদের মাঝে শেয়ার করেছেন ভাইয়া। আপনার পোষ্টের মাধ্যমে নতুন ধরনের একটা জিনিস শিখতে পারলাম। এমন সুন্দর ইউনিক পদ্ধতিতে ওয়ালমেট তৈরি করে আমাদের মাঝে শেয়ার করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।

 2 years ago 

সব সময় চেষ্টা করতেছি পোস্টের মধ্যে ইউনিক কিছু করার জন্য। আজকে এটা করে আমি ভীষণ খুশি। আপনারা সকলে সমর্থন করছেন। শুভেচ্ছা রইল আপনার জন্য।

 2 years ago 

কটন বাড দিয়ে তৈরি ওয়ালমেটটি অসম্ভব সুন্দর হয়েছে। আপনি বেশ চমৎকার ভাবে কটন বাড়তি ওয়ালমেট তৈরি করেছেন ও আমাদের মাঝে উপস্থাপন করেছেন আপনার জন্য অনেক শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

আমি চমৎকারভাবে তৈরি করার চেষ্টা করেছি যাতে করে এটা আপনার পছন্দ করেন। এই কাজগুলো করতে বেশ সময়ের প্রয়োজন হয়। শুভেচ্ছা রইল আপনার জন্য দারুন মন্তব্য করার জন্য।

 2 years ago 
 2 years ago 

ভাইয়া আপনি ডাই ইভেন্ট সপ্তাহের জন্য কটন বার দিয়ে খুব সুন্দর একটি ওয়ালমেট বানিয়েছেন। আপনার এই ওয়ালমেট আমার কাছে অনেক ভালো লেগেছে। এই ধরনের ওয়ালমেট দেয়ালে টানিয়ে রাখলে ঘরের সৌন্দর্য বৃদ্ধি পায়। বিভিন্ন কালারের কটন বার এবং মাঝখানে পুঁতি দেওয়ার জন্য দেখতে আরও বেশি সুন্দর দেখাচ্ছে। ধন্যবাদ এত ইউনিক একটি ওয়ালমেট আমাদের সাথে শেয়ার করার জন্য। আপনার জন্য শুভকামনা রইল।

 2 years ago 

ঘরে সৌন্দর্য বৃদ্ধি পায় দেওয়ালে টাঙিয়ে রাখলে। সব সময় চেষ্টা করি সৌন্দর্য বৃদ্ধির জন্য। আমার কাছে তাই মনে হয়েছে পুঁতি দেওয়াতে আরও বেশি ভালো লাগতেছে। শুভেচ্ছা রইল আপনার জন্য সুন্দর মন্তব্য করার জন্য।

 2 years ago 

বাহ আপনি আজকে আমাদের মাঝে কটন বাড দিয়ে বেশ দারুন একটি ওয়ালমেট তৈরি করে শেয়ার করেছেন। আপনার তৈরি ওয়ালমেট দেখতে আমার কাছে বেশ ভালো লেগেছে। আসলে কটন বাডের কালার গুলো ভিন্ন ধরনের হওয়ার কারণে দেখতে সবথেকে বেশি ভালো লেগেছে। ধন্যবাদ এত সুন্দর একটি পোস্ট তৈরি করে শেয়ার করার জন্য।

 2 years ago 

আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই সুন্দর মন্তব্য করে পাশে থাকার জন্য।

 2 years ago 

কটন বাড দিয়ে ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। এই ধরনের কাজগুলো করতে অনেকটা সময় লাগে। ভাইয়া আপনি অনেক পরিশ্রম করে সুন্দর একটি ওয়ালমেট তৈরি করেছেন দেখে ভালো লাগলো। শুভকামনা রইলো আপনার জন্য।

 2 years ago 

বাহ আপনার আইডিয়া দেখে তো আমার কাছে খুব ভালো লাগলো। কটন বাড দিয়ে খুব সুন্দর ওয়ালমেট তৈরি করেছেন। তবে ওয়ালমেট এর মধ্যে পুঁতি ব্যবহার করার কারণে দেখতে বেশ ভালই লাগতেছে। আর এই ওয়ালমেট যদি ঘরের মধ্যে সাজিয়ে রাখেন দেখতে বেশ ভালই লাগবে। আসলে চেষ্টা করেছেন বিধায় এত সুন্দর একটি ওয়ালমেট তৈরি করতে পেরেছেন।

Upvoted! Thank you for supporting witness @jswit.

Coin Marketplace

STEEM 0.04
TRX 0.33
JST 0.105
BTC 64643.36
ETH 1912.74
USDT 1.00
SBD 0.37