সন্ধ্যা বিকেলের দৃশ্য অঙ্কন || ডিজিটাল আর্ট #110
হে লো আমার বাংলা ব্লগ বাসী। কেমন আছেন সবাই। আশা করি ভালো আছেন। আমিও অনেক ভালো আছি। আবার ও হাজির হলাম একটি পোস্ট নিয়ে। আশা করি সবার ভালো লাগবে।
সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের পোস্ট। কেমন আছেন সবাই। মনে হচ্ছে সবাই ভালো আছেন। আমি খুব একটা ভালো নেই। জ্বর যেনো কমার নামই নিচ্ছেনা। আজ ৩ দিন হলো জ্বর। ঔষধ খেলে জ্বর ছাড়ে। কিন্তু আবার জ্বর এসে যায়। কাল রাত থেকে এন্টিবায়োটিক নিচ্ছি। দেখি কি হয়। সবাই দোয়া করবেন আমার জন্য। যাই হোক। জ্বর নিয়েও আপনাদের জন্য একটি আর্ট নিয়ে হাজির হলাম। আশা করি ভালো লাগবে।
ডিজিটাল আর্ট করতে বেশি কিছু লাগেনা। আমার যা যা লেগেছে-
- কম্পিউটার
- Adobe Photoshop CS6
- ফ্রি কাস্টম ব্রাশ Brusheezy! থেকে। এখান থেকে কপিরাইট ফ্রি কাস্টম ব্রাশ প্রিসেট নামাতে পারবেন)
- অরিনিক প্লাগিন
প্রথমে আমি ফটোশপ ওপেন করে নিউ ফাইল তৈরি করি যার সাইজ রেশিও ২০০০X১১২৪ পিক্সেল।
প্রথমে একটি লেয়ার খুলে নেই। লেয়ার এ পরের অংশের কাজ করবো।
খোলা সেই লেয়ার এবার লেসো টুল দিয়ে ছোট একটি টিলার মতন এঁকে দেই। এখানে গাছ গাছালি থাকবে।
এবার বিভিন্ন রকম এর কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে সেই টিলার উপর ছোট ছোট গাছ ও ঘাস এর মতন এঁকে দেই।
এবার কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে নতুন একটি লেয়ার এ গাছ এঁকে দেই।
এবার পুরো ছবির ব্যাকগ্রাউন্ড এ একটি গ্র্যাডিয়েন্ট লেয়ার যুক্ত করি।
এবার একটি সূর্য এঁকে দেই। সূর্যের রঙ একটু হালকা করি। যাতে ব্যাকগ্রাউন্ড এর সাথে মিলে যায় অনেকটা।
এবার উক্ত সূর্যের উজ্জ্বল রশ্মি তৈরি করি। এর জন্য সেই লেয়ার কপি করে তার উপর গোসিয়ান ব্লার ইফেক্ট যুক্ত করি।
এবার নতুন একটি লেয়ার এ কাস্টম ব্রাশ টুল ব্যবহার করে একটি বাঘ এঁকে দেই।
এবার ছবির একটু কালার কারেকশন করি। তারপর আমার নাম যুক্ত করে ড্রইং সম্পন্ন করি।
তো এই ছিলো আজকের পোস্ট এ। কেমন হলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। সবাই সাবধানে থাকবেন ভালো থাকবেন।
░▒▓█►─═ ধন্যবাদ ═─◄█▓▒░
VOTE @bangla.witness as witness
OR
ভাই আপনার ডিজিটাল আর্ট গুলোর প্রশংসা করার কোন ভাষা খুঁজে পাই না। এত চমৎকার ও নিখুঁত আর্ট যা সত্যি প্রশংসনীয়। প্রতিটা ধাপ খুব চমৎকারভাবে আমাদের মাঝে শেয়ার করেছেন এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। সে সাথে বলবো অসুস্থ আছেন তাই সাবধানে থাকবেন নিয়মিত ওষুধ খাবেন, পারলে ডেঙ্গু জ্বরের পরীক্ষা করে নিবেন। আমার মনে হয় বেস্ট হবে কারণ বর্তমানে ডেঙ্গু জ্বরের প্রকোপ অনেক বেড়ে গেছে।
ডেঙ্গু পরীক্ষা করবো করবো বলে আর হয়ে উঠেনি। তবে এখন অনেকটা সুস্থ হয়েছি। শুধু শরীরটা একটু দুর্বল। আশা করি এটাও ঠিক হয়ে যাবে শিগ্রই।
Thank you, friend!


I'm @steem.history, who is steem witness.
Thank you for witnessvoting for me.
please click it!
(Go to https://steemit.com/~witnesses and type fbslo at the bottom of the page)
The weight is reduced because of the lack of Voting Power. If you vote for me as a witness, you can get my little vote.
Upvoted! Thank you for supporting witness @jswit.
ডিজিটাল আর্ট করার খুব ইচ্ছা হয়।কিন্তু অনেক চেষ্টা করে ও করতে পারছি না।ডিজিটাল আর্টের মাধ্যমে সন্ধ্যা বিকেলের খুব সুন্দর আর্ট করেছেন।আর্টের প্রতিটি ধাপ সুন্দর করে উপস্থাপন করেছেন।আপনার জন্য অনেক শুভকামনা রইল ভাইয়া।
ইচ্ছে হলেই শুরু করে দিতে পারেন আপু। আমিও পারতাম না। তারপর একদিন ইউটিউব দেখে বসে গেলাম। বেস। আর পেছনে তাকাতে হয়নি।
সন্ধ্যাবেলা অপরূপ সুন্দর সময় দৃশ্য আপনি ডিজিটাল অংকন এর মাধ্যমে আমাদের মাঝে তুলে ধরলেন। সত্যি আপনার অংকনটি আমার খুবই ভালো লেগেছে।
সন্ধ্যা বেলার দৃশ্য গুলো যেনো অপরূপই হয়ে থাকে। আমার কাছে এই ধরনের দৃশ্য গুলো বেশ ভালো লাগে।
আপনার অসুস্থতার খবর শুনে খুবই খারাপ লাগলো। আশা করি খুবই তাড়াতাড়ি আপনি সুস্থ হয়ে যাবেন। এই অসুস্থতা নিয়েও আপনি অনেক সুন্দর একটি ডিজিটাল আর্ট করেছেন। আমার কাছে অনেক ভালো লাগলো। কালার কম্বিনেশনটা বেশ চমৎকার হয়েছে।
জ্বি ভাই । আপনাদের দোয়ায় ধীরে ধীরে সুস্থতা অর্জন করছি। দোয়া করবেন আমার জন্য।
আপনি অসুস্থতার ভিতরেও বেশ দারুন একটি ডিজিটাল আর্ট করেছেন। আপনার সুস্থতা কামনা করি। সন্ধ্যা বিকেলের দৃশ্য অংকন দেখে আমি মুগ্ধ হয়ে গেলাম। ডিজিটাল আর্ট আমার খুবই পছন্দের। খুবই সুন্দরভাবে উপস্থাপনা করে আমাদের সকলের মাঝে শুরু থেকে শেষ পর্যন্ত সাজিয়ে গুছিয়ে তুলে ধরেছেন। বেশ ভালো লাগলো দেখে।
দোয়া করবেন আপু যেনো দ্রুতো সুস্থ হয়ে আপনাদের মাঝে ফিরে আসতে পারি আমি।
ভাইয়া কি চমৎকার করে আপনি সন্ধ্যা বিকেলের দৃশ্য অঙ্কন |,,ডিজিটাল আর্ট আমাদের সামনে উপস্থাপন করেছেন অসুস্থ অবস্থায়।।তিনদিন ধরে আপনি এন্টিবায়োটিক নিচ্ছেন জানতে ইচ্ছে করছে আপনি কি চিকিৎসকের পরামর্শে আছেন? যদি থেকে থাকেন তাহলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাবধান এবং সচেতনতা এর সাথে থাকবেন। আর যদি চিকিৎসক না দেখিয়ে থাকেন, তবে আমি বলবো দ্রুত চিকিৎসকে দেখিয়ে সঠিক চিকিৎসা নিন।আপনার অংকনটি অনেক সুন্দর হয়েছে।অনেক অনেক দোয়া ও শুভকামনা আপনার জন্য♥♥
সন্ধ্যা বিকেলের এমন পরিবেশ আমার অনেক ভালো লাগে। তাই চেস্টা করলাম সুন্দর ভাবে আঁকার।
ভাইয়া আপনি খুব সুন্দর একটি সন্ধা বিকেলের ডিজিটাল আর্ট করেছেন।দেখতে খুবই সুন্দর লাগছে।এই সময় টা আমি খুব ইনজয় করি। আপনাকে ধন্যবাদ ভাইয়া সন্ধ্যাকালীন এত সুন্দর একটি ডিজিটাল আর্ট আমাদের মাঝে শেয়ার করার জন্য।
বিকেলের দৃশ্য গুলো আমার কাছে খুবই ভালো লাগে তাই ক্ষুদ্র প্রচেস্টা আঁকার।